২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

وَالَّذِیۡنَ یُؤۡتُوۡنَ مَاۤ اٰتَوۡا وَّقُلُوۡبُہُمۡ وَجِلَۃٌ اَنَّہُمۡ اِلٰی رَبِّہِمۡ رٰجِعُوۡنَ ﴿ۙ۶۱﴾

৬১
আর যারা (আল্লাহর পথে) যা-ই দান করে গদেখুন: ২২:৩৬তা তাদের প্রতিপালক-প্রভুর সকাশে ফিরে যাবার ভয়ে ভীতসন্ত্রস্ত হৃদয়ে করে-ঘদেখুন: ২:২৮৭; ৭:৪৩; ১৭:১৪-১৫; ৪৫:৩০; ৬৯:২০

اُولٰٓئِکَ یُسٰرِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ وَہُمۡ لَہَا سٰبِقُوۡنَ ﴿۶۲﴾

৬২
এরাই তারা- যারা পুণ্যের ক্ষেত্রে দ্রুত অগ্রসর আর এতে তারা একে অন্যের চেয়ে অগ্রগামী।

وَلَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا وَلَدَیۡنَا کِتٰبٌ یَّنۡطِقُ بِالۡحَقِّ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আর আমরা কারো ওপর তার সাধ্যাতীত দায়ভার ন্যস্ত করি না।২০০৫ ৩. আর আমাদের কাছে এক কিতাব আছে যা সত্য কথা বলে২০০৬ এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।
২০০৫। মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আল্লাহ তা’লা কুরআন মজীদে এরূপ নীতিনিয়ম স্থাপন করেছেন যা তার দক্ষতা ও কর্মশক্তির অন্তর্ভুক্ত। সকল অবস্থা, পরিস্থিতি, মেজাজ ও প্রকৃতির জন্য এগুলো সামঞ্জস্যপূর্ণ। ২০০৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
২০০৬। এ আয়াতগুলোর মর্ম এমনও হতে পারে, কুরআনের শিক্ষা জ্ঞানভিত্তিক এবং সর্বপ্রকার অবস্থা ও পরিস্থিতিতে যথার্থ আর বিভিন্ন স্বভাব ও প্রকৃতির লোকের জন্য যথাযোগ্য। তদুপরি জ্ঞান, নিরপেক্ষতা ও ন্যায়বিচারের সাথে সংগতিপূর্ণ। এটাই ‘ইয়ানতিকু বিল-হাক’ অর্থাৎ ‘যা সত্য কথা বলে’ উক্তির মর্মার্থ।

بَلۡ قُلُوۡبُہُمۡ فِیۡ غَمۡرَۃٍ مِّنۡ ہٰذَا وَلَہُمۡ اَعۡمَالٌ مِّنۡ دُوۡنِ ذٰلِکَ ہُمۡ لَہَا عٰمِلُوۡنَ ﴿۶۴﴾

৬৪
কদেখুন: ২১:৪আসলে তাদের হৃদয় এ (কুরআন) সম্পর্কে উদাসীন। আর এছাড়াও তাদের আরো অনেক (মন্দ) কর্ম রয়েছে যা তারা করে বেড়ায়।

حَتّٰۤی اِذَاۤ اَخَذۡنَا مُتۡرَفِیۡہِمۡ بِالۡعَذَابِ اِذَا ہُمۡ یَجۡـَٔرُوۡنَ ﴿ؕ۶۵﴾

৬৫
খদেখুন: ১০:২৩; ১৬:৫৪; ৩০:৩৪; ৩৯:৯অবশেষে আমরা যখন তাদের অবস্থাসম্পন্ন লোকদেরকে শাস্তির লক্ষ্যে পরিণত করি, তারা তৎক্ষণাৎ (সাহায্যের জন্য) আর্তনাদ করতে থাকে।

لَا تَجۡـَٔرُوا الۡیَوۡمَ ۟ اِنَّکُمۡ مِّنَّا لَا تُنۡصَرُوۡنَ ﴿۶۶﴾

৬৬
(আমরা তখন বলি,) গদেখুন: ২১:১৪‘আজ তোমরা (সাহায্যের জন্য) আর্তনাদ কোরো না। আমাদের পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না।ঘদেখুন: ২২:৭৩; ৩৯:৪৬; ৮৩:১৪

قَدۡ کَانَتۡ اٰیٰتِیۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ فَکُنۡتُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ تَنۡکِصُوۡنَ ﴿ۙ۶۷﴾

৬৭
নিশ্চয় আমার আয়াতসমূহ তোমাদের কাছে পড়ে শোনানো হতো, কিন্তু তোমরা তখন মুখ ফিরিয়ে উলটো দিকে চলে যেতে,

مُسۡتَکۡبِرِیۡنَ ٭ۖ بِہٖ سٰمِرًا تَہۡجُرُوۡنَ ﴿۶۸﴾

৬৮
(সেটি সম্পর্কে) অহংকার প্রদর্শন করতে,২০০৭ (এবং) এ ব্যাপারে তোমরা রাতে আসর বসিয়ে অহেতুক কথাবার্তা বলতে।’
২০০৭। ‘মুসতাকবিরীন’ শব্দ দ্বারা এরূপও বুঝায়, কুরআনের মতো বিশাল গুরুত্বপূর্ণ ওহী দুর্বল মানুষের ওপর অর্পণ করার মতো নয় বলে অবিশ্বাসীরা মনে করে, অথবা এরূপ বুঝায় যে, কাফিররা যখন কুরআন তিলাওয়াত শোনে তখন তারা অহংকার করে অবাধ্য হয়ে ফিরে যায়।

اَفَلَمۡ یَدَّبَّرُوا الۡقَوۡلَ اَمۡ جَآءَہُمۡ مَّا لَمۡ یَاۡتِ اٰبَآءَہُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۫۶۹﴾

৬৯
অতএব এরা কি এ বাণী (অর্থাৎ কুরআন) সম্পর্কে চিন্তাভাবনা করে নি অথবা এদের কাছে কি এরূপ কোনোকিছু (তথা প্রতিশ্রুতি) এসেছে যা এদের পূর্বপুরুষদের কাছে আসে নি?

اَمۡ لَمۡ یَعۡرِفُوۡا رَسُوۡلَہُمۡ فَہُمۡ لَہٗ مُنۡکِرُوۡنَ ﴿۫۷۰﴾

৭০
অথবা এরা কি এদের রসূলকে চেনে নি,২০০৮ যে কারণে এরা তার অস্বীকারকারী হয়ে গেল?
২০০৮। এ আয়াতে হযরত নবী করীম (সা.)-এর বিরুদ্ধবাদীদের বিবেকের নিকট এক মর্মস্পর্শী আবেদন রাখা হয়েছে। তাদেরকে বলা হয়েছে, মহানবী (সা.)-এর জীবন তাদের সামনে এক খোলা-গ্রন্থের মতো বিরাজ করছে। তারা তাঁর জীবনের সকল অধ্যায়ের সঙ্গে সুপরিচিত। তা ছিল সম্পূর্ণ নিষ্কলঙ্ক। বহু বছর পর্যন্ত তারা তাঁকে আল- আমীন ও সাধুসজ্জন বলে জানে, ন্যায়পরায়ণতা ও সদ্‌গুণাবলির এক আদর্শ নমুনাস্বরূপ দেখেছে। এতৎসত্ত্বেও তারা তাঁর (সা.) প্রতি অপবাদ দেবার দুঃসাহস করে। ১২৪৫ টীকা দ্রষ্টব্য।