২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

قَالُوۡا سَمِعۡنَا فَتًی یَّذۡکُرُہُمۡ یُقَالُ لَہٗۤ اِبۡرٰہِیۡمُ ﴿ؕ۶۱﴾

৬১
তারা বলল, ‘আমরা ইবরাহীম নামক এক যুবককে (তাচ্ছিল্যের সাথে) এদের কথা উল্লেখ করতে শুনেছি।১৮৯৮
১৮৯৮। ‘যাকারাহু’ এর অর্থ সে তার সম্বন্ধে প্রশংসা করেছিল বা মন্দ বলেছিল, তার দোষত্রুটি উল্লেখ করেছিল (লেইন)।

قَالُوۡا فَاۡتُوۡا بِہٖ عَلٰۤی اَعۡیُنِ النَّاسِ لَعَلَّہُمۡ یَشۡہَدُوۡنَ ﴿۶۲﴾

৬২
তারা বলল, ‘তাহলে তাকে জনসমক্ষে নিয়ে আসো, যেন তারা সাক্ষ্য দিতে পারে।১৮৯৯
১৮৯৯। জনসমক্ষে হযরত ইবরাহীম (আ.)-কে হাজির করা হয়েছিল। এর দুটি কারণ হতে পারে, যারা তাঁকে প্রতিমা সম্বন্ধে কুৎসা করতে শুনেছিল তাদের সাক্ষ্য গ্রহণ করা অথবা তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করার পর তাঁকে কী শাস্তি দেওয়া উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা।

قَالُوۡۤا ءَاَنۡتَ فَعَلۡتَ ہٰذَا بِاٰلِہَتِنَا یٰۤـاِبۡرٰہِیۡمُ ﴿ؕ۶۳﴾

৬৩
তারা বলল, ‘হে ইবরাহীম! তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমনটি করেছ?’

قَالَ بَلۡ فَعَلَہٗ ٭ۖ کَبِیۡرُہُمۡ ہٰذَا فَسۡـَٔلُوۡہُمۡ اِنۡ کَانُوۡا یَنۡطِقُوۡنَ ﴿۶۴﴾

৬৪
সে বলল, ‘এমনটি কেউ অবশ্যই করেছে। এ হলো এদের প্রধান (সন্দেহভাজন)। অতএব এরা কথা বলতে পারলে এদের জিজ্ঞেস করে দেখো।১৯০০,*
১৯০০। আয়াতে উল্লিখিত অর্থ ছাড়াও আরবী ভাষায় প্রকাশিত হযরত ইবরাহীম (আ.) কর্তৃক প্রতিমা উপাসকদের সাথে সচরাচর কথা বলার অভ্যাসগত শ্লেষাত্মক ভঙ্গি হতে পারে। এক্ষেত্রে শব্দগুলোর অর্থ এমন কিছু হবে: আমি কেন এটা করব? তাদের বড়োটি করলে করতে পারে। অর্থাৎ ঘটনার সত্যতা কোনো প্রশ্নের বা আমার কৈফিয়তের প্রয়োজনের অপেক্ষা রাখে না যে, আমিই এ কাজ করেছি। আমি যদি না করে থাকি তাহলে এই প্রাণহীন অচেতন প্রস্তর খণ্ডগুলো কি এ কাজটি করতে পারে? হযরত ইবরাহীম (আ.) মনে হয় তাঁর জাতির লোকদেরকে তিরস্কার করেছিলেন এবং তাদের প্রতিমাপূজা নির্ভর ধর্মের অসারতা তাদেরকে অবহিত করেছিলেন, প্রথমে মূর্তিগুলোকে ভেঙে ফেলার মাধ্যমে ও তারপর প্রতিমাগুলোকে জিজ্ঞাসা করার জন্য ভক্তদেরকে এ মর্মে চ্যালেঞ্জ করে যে, ওরা যদি কথা বলার শক্তি রাখে তবে তাদেরকে বলে দিতে বলো, কে ওদেরকে ভেঙেছে?
* কোনো কোনো অনুবাদক এ আয়াতের আক্ষরিক অনুবাদ করতে পাশ কাটিয়ে যায়। তাদের ভয় হলো, এমনটি করলে ইবরাহীম (আ.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে। প্রধান প্রতিমাটি অবশ্যই ছোটো ছোটো প্রতিমাগুলোকে ভাঙে নি। ইবরাহীমই (আ.) এটা করেছিলেন। অতএব ‘এ হলো এদের প্রধান (সন্দেহভাজন)’- এ উক্তিটি ইবরাহীম (আ.)-এর প্রতি আরোপ করলে তাঁকে অবশ্যই মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়। যাহোক স্মরণ রাখতে হবে, এটা কোনো ভুল উক্তি ছিল না। এটা ছিল যুক্তি উপস্থাপন করার এক শক্তিশালী ধরন যা বিশেষভাবে হযরত ইবরাহীম (আ.)-কে দান করা হয়েছিল। কোনো কোনো সময় একটি বিষয় এতই সুস্পষ্ট যে, তা যে-কেউ বিশ্বাস করে। আর এ মর্মে একটি উক্তি প্রদান করার উদ্দেশ্য জেনেশুনে কাউকে বিভ্রান্ত করা নয়। বরং এর উদ্দেশ্য হলো, পরিষ্কারভাবে পরিস্থিতির অযৌক্তিকতা সবার সামনে তুলে ধরা। আমরা বিশ্বাস করি, কোনোভাবে তাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ইবরাহীম (আ.) এ উক্তি করেন নি, বরং তাদের বিশ্বাসের অসারতা প্রমাণের লক্ষ্যেই তিনি এ ধরনের শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছিলেন। তারাও ঠিক সেভাবেই এটা গ্রহণ করেছিল। ইবরাহীম (আ.)-এর একথা শুনে কেউ তাঁকে মিথ্যাবাদী আখ্যায়িত করে নি, কিন্তু কুরআন করীম অনুযায়ী এতে তারা তাদের বিশ্বাসের ভ্রান্তি অনুধাবন করতে বাধ্য হয়েছিল। ৬৫ থেকে ৬৮ নম্বর আয়াতে এটা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। স্মরণ করা প্রয়োজন, এ ঘটনার পূর্বে ইবরাহীম (আ.) নিজেই জনসমক্ষে বলেছিলেন, তিনি তাদের প্রতিমাগুলো টুকরো টুকরো করে দেবেন (৫৮ নম্বর আয়াত দেখুন)। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

فَرَجَعُوۡۤا اِلٰۤی اَنۡفُسِہِمۡ فَقَالُوۡۤا اِنَّکُمۡ اَنۡتُمُ الظّٰلِمُوۡنَ ﴿ۙ۶۵﴾

৬৫
তখন তারা তাদের সঙ্গীদের কাছে ফিরে গেল এবং বলল, ‘নিশ্চয় তোমরাই সীমালঙ্ঘনকারী।’

ثُمَّ نُکِسُوۡا عَلٰی رُءُوۡسِہِمۡ ۚ لَقَدۡ عَلِمۡتَ مَا ہٰۤؤُلَآءِ یَنۡطِقُوۡنَ ﴿۶۶﴾

৬৬
অতঃপর লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে গেল।১৯০১ (আর তারা ইবরাহীমকে বলল,) ‘এরা যে কথা বলে না, তা তুমি খুব ভালোভাবেই জানো।’
১৯০১। এ আরবী প্রকাশভঙ্গির অর্থ: (ক) তারা পূর্বের কুফরীর অবস্থায় ফিরে গেল, অথবা তাদের পূর্বেকার অসদাচরণে ফিরে গেল, (খ) সঠিক পথ গ্রহণ করার পর পুনরায় তারা বাদানুবাদে প্রত্যাবর্তন করল, (গ) তারা লজ্জায় মস্তক অবনত করল এবং সম্পূর্ণ হতবাক হয়ে গেল (লেইন এবং মাআনী)।

قَالَ اَفَتَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَنۡفَعُکُمۡ شَیۡئًا وَّلَا یَضُرُّکُمۡ ﴿ؕ۶۷﴾

৬৭
সে বলল, কদেখুন: ২৯:১৮; ৩৭:৯৬‘তবে কি তোমরা আল্লাহকে ছেড়ে তার উপাসনা করো, যে তোমাদের সামান্যতম কল্যাণ সাধন করতে পারে না এবং তোমাদের কোনো অকল্যাণও করতে পারে না?

اُفٍّ لَّکُمۡ وَلِمَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۶۸﴾

৬৮
ধিক তোমাদের প্রতি এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করছ তাদের প্রতিও! অতএব তোমরা কি বিবেকবুদ্ধি খাটাবে না?’

قَالُوۡا حَرِّقُوۡہُ وَانۡصُرُوۡۤا اٰلِہَتَکُمۡ اِنۡ کُنۡتُمۡ فٰعِلِیۡنَ ﴿۶۹﴾

৬৯
খদেখুন: ২৯:২৫; ৩৭:৯৮তারা বলল, ‘তোমরা যদি কিছু করতেই চাও তাহলে তাকে আগুনে পুড়িয়ে ফেলো এবং নিজেদের উপাস্যদের সাহায্য করো।’

قُلۡنَا یٰنَارُ کُوۡنِیۡ بَرۡدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبۡرٰہِیۡمَ ﴿ۙ۷۰﴾

৭০
আমরা বললাম, ‘হে আগুন! শীতল হয়ে যাও এবং ইবরাহীমের জন্য শান্তির উৎস হয়ে যাও।১৯০২,*
১৯০২। আগুন কীভাবে শীতল হয়েছিল তা বলা হয় নি। সময়মতো বৃষ্টি অথবা ঝঞ্ঝা হয়ত তা নিভিয়ে দিয়েছিল। যেভাবেই হোক আল্লাহ তা’লা এমন অবস্থা সৃষ্টি করেছিলেন যা ইবরাহীম (আ.)-কে রক্ষা করেছিল। অলৌকিক বিষয় সর্বদাই রহস্যাবৃত হয় এবং হযরত ইবরাহীম (আ.)-এর আগুন থেকে বেঁচে যাওয়া নিঃসন্দেহে এক অত্যাশ্চর্য
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য অলৌকিক রহস্য। হযরত ইবরাহীম (আ.)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। এটা কেবল ইহুদীদের দ্বারাই স্বীকৃত নয়, প্রাচ্যের খ্রিষ্টানরাও এতে স্বীকৃতি দেয়। উক্ত ঘটনার স্মৃতিউৎসব উদ্যাপনের জন্য সিরীয় পঞ্জিতে দ্বিতীয় কেনুন বা জানুয়ারি মাসের ২৫ তারিখের দিনটি পৃথকভাবে চিহ্নিত করা আছে (Hyde, De Rel. Ve: Pers P.73); See also Mdr. Rabbah on Gen. par 17; Schalacheleth Hakabala, 2; Maimon de Idol. Ch 1; and jad Hachazakah vet, 6).