২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکُمۡ کِتٰبًا فِیۡہِ ذِکۡرُکُمۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿٪۱۱﴾

১১
নিশ্চয় তোমাদের প্রতি আমরা সেই কিতাব অবতীর্ণ করেছি যার মাঝে তোমাদের জন্য উপদেশ (গ্রহণ করার যাবতীয় বিষয়াদি) নিহিত। তোমরা কি তবুও (বিষয়টি) অনুধাবন করবে না?১৮৭৪
সূরা আল-আম্বিয়া - রুকু ১
১৮৭৪। এ আয়াতের মর্ম কেবল এটাই নয় যে, কুরআনের অস্বীকারকারীরা দুর্দশায় পড়বে এবং এর অনুসারীরা অগ্রগতি ও উন্নতি লাভ করবে আর আধ্যাত্মিক ও পার্থিব গৌরবের নিম্নতম ধাপ থেকে সর্বোচ্চ শিখরে উন্নীত হবে। পক্ষান্তরে এই বাস্তব ঘটনা এক নির্ভুল প্রমাণও প্রতিষ্ঠিত করবে যে, কুরআন বানোয়াট নয়, কবিতার ছন্দ কিংবা অলীক স্বপ্নের কাহিনি নয়, পরন্তু আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ তা’লার সত্যবাণী। ১৮৭৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَکَمۡ قَصَمۡنَا مِنۡ قَرۡیَۃٍ کَانَتۡ ظَالِمَۃً وَّاَنۡشَاۡنَا بَعۡدَہَا قَوۡمًا اٰخَرِیۡنَ ﴿۱۲﴾

১২
কদেখুন: ৭:৫; ২২:৪৬; ২৮:৫৯; ৫০:৩৭; ৬৫:৯আর কত জনপদকে আমরা ধ্বংস করে দিয়েছি- যারা ছিল সীমালঙ্ঘনকারী এবং তাদের পরে আমরা অন্য লোকদের উত্থান ঘটিয়েছি।

فَلَمَّاۤ اَحَسُّوۡا بَاۡسَنَاۤ اِذَا ہُمۡ مِّنۡہَا یَرۡکُضُوۡنَ ﴿ؕ۱۳﴾

১৩
এরপর তারা যখন আমাদের শাস্তির আভাস পেল, তৎক্ষণাৎ তারা সেখান থেকে পালাতে লাগল।

لَا تَرۡکُضُوۡا وَارۡجِعُوۡۤا اِلٰی مَاۤ اُتۡرِفۡتُمۡ فِیۡہِ وَمَسٰکِنِکُمۡ لَعَلَّکُمۡ تُسۡـَٔلُوۡنَ ﴿۱۴﴾

১৪
‘তোমরা পালিও না, বরং যে-সব সুখস্বাচ্ছন্দ্যের মাঝে তোমরা মহানন্দে ছিলে তাতে এবং তোমাদের বসতবাড়ির দিকে ফিরে যাও, যেন তোমাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়।’

قَالُوۡا یٰوَیۡلَنَاۤ اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ ﴿۱۵﴾

১৫
তারা বলল, ‘হায়, আমাদের জন্য আক্ষেপ! আমরা নিশ্চয় সীমালঙ্ঘনকারী ছিলাম।’

فَمَا زَالَتۡ تِّلۡکَ دَعۡوٰٮہُمۡ حَتّٰی جَعَلۡنٰہُمۡ حَصِیۡدًا خٰمِدِیۡنَ ﴿۱۶﴾

১৬
তাদের এ আর্তনাদ অব্যাহত ছিল, যতক্ষণ না আমরা তাদেরকে এক কর্তিত ও পরিত্যক্ত শস্যক্ষেতের মতো করে দিলাম।১৮৭৫,*
১৮৭৫। যে-সব জাতির ওপর ঐশী আযাব নেমে আসে তাদের স্পষ্ট চিত্র এ আয়াতে বর্ণনা করা হয়েছে। তারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং তাদের সকল উচ্চাকাঙ্ক্ষা ও ব্যাকুল বাসনা নির্বাপিত হয়। বাঁচার ইচ্ছাশক্তি পর্যন্ত তাদের মধ্যে নিঃশেষ হয়ে যায়। ভবিষ্যৎ সম্পর্কে তারা হতাশাগ্রস্ত হয় এবং তাদের সকল উদ্যম শেষ হয়। এরূপে সে জাতি মৃত ও বিলুপ্ত হয়ে যায়।
* এ আয়াত থেকে জানা যায়, খাবার না খেয়ে জীবিত থাকতেন এমন কোনো নবীই পৃথিবীতে ছিলেন না। অতএব কোনো নবী, যিনি খাবার খেতেন, অস্বাভাবিকভাবে দীর্ঘ জীবন লাভ করেন নি। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَمَا خَلَقۡنَا السَّمَآءَ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا لٰعِبِیۡنَ ﴿۱۷﴾

১৭
আর আমরা আকাশ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করি নি।১৮৭৫-ক
১৮৭৫-ক। এ বিশ্বজগৎ আমোদপ্রমোদ এবং ক্রীড়াচ্ছলে সৃষ্ট হয় নি। এর সৃজন সম্পর্কে সামান্যতম চিন্তাভাবনা ও বিচারবিবেচনা এর সৃষ্টির অন্তরালে মহাজ্ঞানের রহস্য উদ্‌ঘাটন করে। সৃষ্টির কেন্দ্রবিন্দু এই মানবকেও অবশ্যই এক মহান ও পরম উদ্দেশ্য সিদ্ধির জন্য সুপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে। এ আয়াতের অন্তর্নিহিত মর্ম হলো, পৃথিবীতে মানুষ আল্লাহ তা’লার প্রতিনিধিত্বকারী। তাকে সৃষ্টি করা হয়েছে দর্পণস্বরূপ, স্রষ্টার সুন্দর প্রতিচ্ছায়া মানবের নিজ সত্তায় প্রতিফলিত ও প্রতিবিম্বিত করার উদ্দেশ্যে (২:৩১)।

لَوۡ اَرَدۡنَاۤ اَنۡ نَّتَّخِذَ لَہۡوًا لَّاتَّخَذۡنٰہُ مِنۡ لَّدُنَّاۤ ٭ۖ اِنۡ کُنَّا فٰعِلِیۡنَ ﴿۱۸﴾

১৮
আমরা যদি মনোরঞ্জনের জন্য কিছু অবলম্বন করতে চাইতাম, (আর) যদি একান্তই আমাদের তা করার হতো- সেক্ষেত্রে অবশ্যই আমরা তা নিজ সান্নিধ্যেই অবলম্বন করতাম।১৮৭৬
১৮৭৬। এটা আল্লাহ রাব্বুল আলামীনের মহত্ত্ব, মর্যাদা ও বিচক্ষণতার পরিপন্থি যে, তিনি এক মহৎ অভীষ্ট লক্ষ্য ছাড়া এ বিশ্ব সৃষ্টি করেছেন এবং অনর্থক ও উদ্দেশ্যহীনভাবে কিছু করেছেন।

بَلۡ نَقۡذِفُ بِالۡحَقِّ عَلَی الۡبَاطِلِ فَیَدۡمَغُہٗ فَاِذَا ہُوَ زَاہِقٌ ؕ وَلَکُمُ الۡوَیۡلُ مِمَّا تَصِفُوۡنَ ﴿۱۹﴾

১৯
কদেখুন: ১৫:৮৬; ৩৮:২৮; ৪৪:৩৯বরং আমরা সত্য দিয়ে মিথ্যার ওপর চরম আঘাত হানি, ফলে তা একে (অর্থাৎ মিথ্যাকে) সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেয়।১৮৭৬-ক ফলে তা সহসা বিলুপ্ত হয়ে যায়। আর তোমাদের গর্হিত বর্ণনার দরুন তোমাদের জন্য ধ্বংস অবধারিত।
১৮৭৬-ক। ‘দামাগাহু’ অর্থ সে তার মাথা ভেঙে দিল যার ফলে জখম তার মস্তিষ্কে পৌঁছালো, সে তাকে বশ করল (লেইন)।

وَلَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَمَنۡ عِنۡدَہٗ لَا یَسۡتَکۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِہٖ وَلَا یَسۡتَحۡسِرُوۡنَ ﴿ۚ۲۰﴾

২০
আর আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা তাঁরই। খদেখুন: ১৭:৮২; ৩৪:৪৯-৫০আর যারা তাঁর সান্নিধ্যে উপনীত তারা তাঁর ইবাদত করার ক্ষেত্রে অহংকার দেখায় না এবং (এক্ষেত্রে) ক্লান্তও হয় না।গদেখুন: ৭:২০৭; ৪১:৩৯; ২১:২০