২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

اِذۡ تَمۡشِیۡۤ اُخۡتُکَ فَتَقُوۡلُ ہَلۡ اَدُلُّکُمۡ عَلٰی مَنۡ یَّکۡفُلُہٗ ؕ فَرَجَعۡنٰکَ اِلٰۤی اُمِّکَ کَیۡ تَقَرَّ عَیۡنُہَا وَلَا تَحۡزَنَ ۬ؕ وَقَتَلۡتَ نَفۡسًا فَنَجَّیۡنٰکَ مِنَ الۡغَمِّ وَفَتَنّٰکَ فُتُوۡنًا ۬۟ فَلَبِثۡتَ سِنِیۡنَ فِیۡۤ اَہۡلِ مَدۡیَنَ ۬ۙ ثُمَّ جِئۡتَ عَلٰی قَدَرٍ یّٰمُوۡسٰی ﴿۴۱﴾

৪১
(স্মরণ করো!) খদেখুন: ২৮:১২-১৩তোমার বোন যখন (সাথে সাথে) হাঁটছিল এবং বলছিল, আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দেবো, যে একে লালনপালন করতে পারবে? গদেখুন: ২৮:১৪এভাবেই আমরা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না করে। ঘদেখুন: ২৮:১৬আর (হে মূসা!) তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, তখনো আমরা তোমাকে সে দুশ্চিন্তা থেকে মুক্ত করেছিলাম এবং আমরা তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলাম। এরপর তুমি মিদিয়ানবাসীদের মাঝে কয়েক বছর ছিলে। এরপর হে মূসা! তুমি (নবুওয়ত লাভের) যথোপযুক্ত বয়সে পৌঁছে গেলে।১৮২৩
১৮২৩। মিদিয়ানের অধিবাসীদের মধ্যে মূসা (আ.)-এর সাময়িক বসবাস ছিল আল্লাহ তা’লার আরো একটি ঐশী পরিকল্পনার বাস্তবায়ন। সিনাই উপত্যকার ভূমিতে এবং বনেজঙ্গলে ইসরাঈলীদের সঙ্গে জীবনযাপন করা যেহেতু তাঁর জন্য আবশ্যক ছিল, সেজন্য মিদিয়ানে কয়েকটি বছর কষ্টকর জীবনযাপনে অভ্যস্ত হবার জন্য হযরত মূসা (আ.)-কে বাধ্য করা হয়েছিল।

وَاصۡطَنَعۡتُکَ لِنَفۡسِیۡ ﴿ۚ۴۲﴾

৪২
আর আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করলাম।

اِذۡہَبۡ اَنۡتَ وَاَخُوۡکَ بِاٰیٰتِیۡ وَلَا تَنِیَا فِیۡ ذِکۡرِیۡ ﴿ۚ۴۳﴾

৪৩
খদেখুন: ২৮:৩৬তুমি এবং তোমার ভাই আমার নিদর্শনাবলিসহ যাও আর আমার স্মরণে শিথিলতা দেখিও না।

اِذۡہَبَاۤ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّہٗ طَغٰی ﴿ۚۖ۴۴﴾

৪৪
কদেখুন: ১২:৫৫তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও। নিশ্চয় সে বিদ্রোহ করেছে।

فَقُوۡلَا لَہٗ قَوۡلًا لَّیِّنًا لَّعَلَّہٗ یَتَذَکَّرُ اَوۡ یَخۡشٰی ﴿۴۵﴾

৪৫
আর তোমরা উভয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলো।১৮২৪ হয় সে উপদেশ গ্রহণ করবে, না হয় (আমাকে) ভয় করবে।’
১৮২৪। তফসীরাধীন আয়াত একজন ধর্মের শিক্ষক বা প্রচারককে দুপ্রকার অনুশীলনের শিক্ষা প্রদান করেছে। প্রথমত, ধর্মপ্রচার করার সময় তার ভদ্র ভাষা ব্যবহার করা আবশ্যক। দ্বিতীয়ত, সেসব লোকের প্রতি যথোচিত শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত যাদেরকে আল্লাহ তা’লা পার্থিব সম্মানে ভূষিত করেছেন অথবা কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।

قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنۡ یَّفۡرُطَ عَلَیۡنَاۤ اَوۡ اَنۡ یَّطۡغٰی ﴿۴۶﴾

৪৬
তারা উভয়ে বলল, ঘ’হে আমাদের প্রতিপালক-প্রভু! আমরা আশঙ্কা করছি, সে নিশ্চয় আমাদের ওপর অত্যাচার করবে অথবা ঔদ্ধত্য দেখাবে।’

قَالَ لَا تَخَافَاۤ اِنَّنِیۡ مَعَکُمَاۤ اَسۡمَعُ وَاَرٰی ﴿۴۷﴾

৪৭
তিনি বললেন, ‘তোমরা ভয় কোরো না। নিশ্চয় আমি তোমাদের উভয়ের সাথে আছি। আমি (তোমাদের দোয়াও) শুনি এবং আমি (তোমাদের অবস্থাও) দেখি।’

فَاۡتِیٰہُ فَقُوۡلَاۤ اِنَّا رَسُوۡلَا رَبِّکَ فَاَرۡسِلۡ مَعَنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۬ۙ وَلَا تُعَذِّبۡہُمۡ ؕ قَدۡ جِئۡنٰکَ بِاٰیَۃٍ مِّنۡ رَّبِّکَ ؕ وَالسَّلٰمُ عَلٰی مَنِ اتَّبَعَ الۡہُدٰی ﴿۴۸﴾

৪৮
গদেখুন: ৭৯:১৮সুতরাং তোমরা উভয়ে তার কাছে যাও এবং বলো, ‘নিশ্চয় আমরা তোমার প্রতিপালক- প্রভুর দুইজন রসূল। সুতরাং তুমি বনী ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদের ওপর নির্যাতন কোরো না। নিশ্চয় আমরা তোমার কাছে তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক বড়ো নিদর্শন নিয়ে এসেছি। আর যে ব্যক্তি হিদায়াতের অনুসরণ করবে তার জন্য রয়েছে শান্তি।’ঘদেখুন: ২৬:১৩

اِنَّا قَدۡ اُوۡحِیَ اِلَیۡنَاۤ اَنَّ الۡعَذَابَ عَلٰی مَنۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿۴۹﴾

৪৯
নিশ্চয় আমাদের প্রতি ওহী করা হয়েছে, যে ব্যক্তি (আল্লাহর নিদর্শনকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করবে এবং মুখ ফিরিয়ে নেবে তার ওপর শাস্তি নেমে আসবে।”

قَالَ فَمَنۡ رَّبُّکُمَا یٰمُوۡسٰی ﴿۵۰﴾

৫০
সে (অর্থাৎ ফেরাউন) বলল, কদেখুন: ২৬:২৪হে মূসা! তোমাদের দুইজনের প্রতিপালক-প্রভু কে?’