২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

ہٰرُوۡنَ اَخِی ﴿ۙ۳۱﴾

৩১
কদেখুন: ২৬:১৪(অর্থাৎ) আমার ভাই হারুনকে।খদেখুন: ২৮:৩৫

اشۡدُدۡ بِہٖۤ اَزۡرِیۡ ﴿ۙ۳۲﴾

৩২
তার মাধ্যমে আমার কোমর মজবুত করো (অর্থাৎ আমাকে দৃঢ় করো)।

وَاَشۡرِکۡہُ فِیۡۤ اَمۡرِیۡ ﴿ۙ۳۳﴾

৩৩
আর তাকে আমার কাজে অংশীদার বানিয়ে দাও,

کَیۡ نُسَبِّحَکَ کَثِیۡرًا ﴿ۙ۳۴﴾

৩৪
যেন আমরা অনেক বেশি তোমার পবিত্রতা ও মহিমাকীর্তন করতে পারি,

وَّنَذۡکُرَکَ کَثِیۡرًا ﴿ؕ۳۵﴾

৩৫
এবং তোমাকে আমরা অনেক বেশি স্মরণ করতে পারি।

اِنَّکَ کُنۡتَ بِنَا بَصِیۡرًا ﴿۳۶﴾

৩৬
নিশ্চয় তুমি আমাদের (অবস্থার) প্রতি গভীর দৃষ্টি রাখো।’

قَالَ قَدۡ اُوۡتِیۡتَ سُؤۡلَکَ یٰمُوۡسٰی ﴿۳۷﴾

৩৭
গদেখুন: ২৬:১৬তিনি বললেন, ‘হে মূসা! তুমি যা চেয়েছ তা তোমাকে দেওয়া হলো।ঘদেখুন: ২৮:৮-৯

وَلَقَدۡ مَنَنَّا عَلَیۡکَ مَرَّۃً اُخۡرٰۤی ﴿ۙ۳۸﴾

৩৮
আর নিশ্চয় আমরা তোমার প্রতি (এর পূর্বেও) আরো একবার অনুগ্রহ করেছিলাম,

اِذۡ اَوۡحَیۡنَاۤ اِلٰۤی اُمِّکَ مَا یُوۡحٰۤی ﴿ۙ۳۹﴾

৩৯
ঘযখন আমরা তোমার মায়ের প্রতি সেসব ওহী করেছিলাম যা১৮২১ (এরূপ ক্ষেত্রে) ওহী করার প্রয়োজন ছিল।”
১৮২১। ‘মা’ মাসদারিয়া হওয়াতে এর অনুগামী ক্রিয়াপদ, এর অর্থে গভীরতা প্রদান করে। সুতরাং ‘মা ইউহা’ এর অর্থ, একটি অতি গুরুত্বপূর্ণ ওহী অথবা সেই সময়ের জন্য ওহী করা অতি জরুরি ছিল।

اَنِ اقۡذِفِیۡہِ فِی التَّابُوۡتِ فَاقۡذِفِیۡہِ فِی الۡیَمِّ فَلۡیُلۡقِہِ الۡیَمُّ بِالسَّاحِلِ یَاۡخُذۡہُ عَدُوٌّ لِّیۡ وَعَدُوٌّ لَّہٗ ؕ وَاَلۡقَیۡتُ عَلَیۡکَ مَحَبَّۃً مِّنِّیۡ ۬ۚ وَلِتُصۡنَعَ عَلٰی عَیۡنِیۡ ﴿ۘ۴۰﴾

৪০
তা হলো, তুমি তাকে (অর্থাৎ শিশু মূসাকে) সিন্দুকে রাখো, এরপর তা নদীতে ভাসিয়ে দাও। অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। কদেখুন: ২৮:৯ফলে তাকে আমার ও তার শত্রু তুলে নেবে। আর আমি তোমাকে আমার নিজ ভালোবাসায় সিক্ত করেছি, যেন তুমি আমার চোখের সামনে লালিতপালিত হও।১৮২২
১৮২২। ‘আইনুন’ অর্থ: চোখ, বাড়ির বাসিন্দা, আশ্রয় বা নিরাপত্তা, দৃষ্টি, স্বর্ণ, সূর্য, ঝরনা (মুফরাদাত, লেইন)। যেহেতু হযরত মূসা (আ.)-এর ওপর এক শক্তিশালী নিষ্ঠুর রাজার অধীনে দীর্ঘকালের দাসত্ব বন্ধন থেকে এক জাতিকে উদ্ধার করার এক মহান ও কঠিন দায়িত্ব অর্পিত হয়েছিল, সেজন্য এটা খুবই প্রয়োজন ছিল যে, তিনি (অর্থাৎ মূসা) এ গুরুত্বপূর্ণ মিশনের উদ্দেশ্যে রাজকীয় শিক্ষকের অধীনে লালিত ও আবশ্যকীয় প্রশিক্ষণপ্রাপ্ত হবেন। অতএব ফেরাউনের রাজপ্রাসাদে শিশু মূসা (আ.)-এর প্রবেশ লাভের মাধ্যমে এ ঐশী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল।