২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَقَالُوۡا لَنۡ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَیَّامًا مَّعۡدُوۡدَۃً ؕ قُلۡ اَتَّخَذۡتُمۡ عِنۡدَ اللّٰہِ عَہۡدًا فَلَنۡ یُّخۡلِفَ اللّٰہُ عَہۡدَہٗۤ اَمۡ تَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۸۱﴾

৮১
আর তারা বলে, কদেখুন: ৩:২৫‘হাতেগোনা কয়েকটি দিন ছাড়া আগুন আমাদের কখনো স্পর্শ করবে না।১১৫ তুমি বলো, খদেখুন: ৫৪:৪৪তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো অঙ্গীকার নিয়ে রেখেছ, যে কারণে আল্লাহ কখনো তাঁর অঙ্গীকার ভঙ্গ করবেন না, নাকি তোমরা আল্লাহর প্রতি এমন কথা আরোপ করছ যা তোমরা জানো না?’
১১৫। ইহুদীদের দুষ্কর্মের কিছু বিবরণ দেবার পর কুরআন তাদের ঔদ্ধত্য ও পাষণ্ডতার মূল কারণ ব্যাখ্যা করেছে। কুরআন বলছে, ইহুদীদের এ গর্হিত কাজের জন্য তাদের এ ভুল ধারণাই দায়ী যে, তারা শাস্তি থেকে মুক্ত (জুইশ, এনসাইক্লোপিডিয়া ‘গেহেন্না’) অথবা তাদেরকে অগত্যা যদি শাস্তি দেওয়াই হয় তাহলেও সেই শাস্তি হবে খুব লঘু এবং স্বল্প স্থায়ী। মহানবী (সা.)-এর সময়ে ইহুদীদের একাংশ মনে করত তাদের শাস্তি কখনো চল্লিশ দিনের অতিরিক্ত হবে না। অন্যরা বলত, তাদেরকে সাত দিনের বেশি শাস্তি দেওয়া হবে না (জরীর, ২:৮১-এর ব্যাখ্যা)। ‘বর্তমান ইহুদীদের প্রচলিত বিশ্বাস হলো, (তাদের) কোনো ব্যক্তি এগারো মাসের বা সর্বাধিক এক বছরের বেশি দোযখে থাকবে না, তারা যতই দুষ্ট প্রকৃতির হোক না কেন। তবে দাসান, এবিরাম এবং নাস্তিকরা (ইহুদীদের মধ্য থেকে হওয়া সত্ত্বেও) চিরকাল নরকযন্ত্রণা ভোগ করবে’ (সেল)। ১১৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

بَلٰی مَنۡ کَسَبَ سَیِّئَۃً وَّاَحَاطَتۡ بِہٖ خَطِیۡٓــَٔتُہٗ فَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۸۲﴾

৮২
(বরং) বাস্তবতা হলো, যে-ই পাপ করে এবং তার মন্দকর্ম তাকে ঘিরে ফেলে, বস্তুত এরাই তারা- যারা আগুনের অধিবাসী; (আর) সেখানে তারা দীর্ঘকাল থাকবে।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তারাই হলো জান্নাতের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।
সূরা আল-বাকারা - রুকু ৯

وَاِذۡ اَخَذۡنَا مِیۡثَاقَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ لَا تَعۡبُدُوۡنَ اِلَّا اللّٰہَ ۟ وَبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا وَّذِی الۡقُرۡبٰی وَالۡیَتٰمٰی وَالۡمَسٰکِیۡنِ وَقُوۡلُوۡا لِلنَّاسِ حُسۡنًا وَّاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ ؕ ثُمَّ تَوَلَّیۡتُمۡ اِلَّا قَلِیۡلًا مِّنۡکُمۡ وَاَنۡتُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۸۴﴾

৮৪
আর (স্মরণ করো!) গদেখুন: ৪:১৫৫; ৫:১৩আমরা যখন বনী ইসরাঈলের কাছ থেকে (এ মর্মে) দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম, ‘তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আর পিতামাতার সাথে সদয় ব্যবহার করবে এবং আত্মীয়স্বজন, এতিম ও দরিদ্রদের সাথেও (সদয় ব্যবহার করবে)। এছাড়া মানুষের সাথে উত্তমভাবে কথা বলবে, নামায কায়েম করবে এবং যাকাত দেবে।’ এ সত্ত্বেও তোমাদের অল্প সংখ্যক লোক ছাড়া অন্য সবাই (এ অঙ্গীকার থেকে) অবজ্ঞাভরে মুখ ফিরিয়ে নিল।১১৬ঘদেখুন: ২:৪৪,১১১; ৪:৭৮; ৬:৭৩,২২; ২৪:৫৭; ৩০:৩২
১১৬। এ আয়াতে কোনো বিশেষ বা নির্দিষ্ট স্বর্গীয় চুক্তির উল্লেখ নাই। এখানে সাধারণ অঙ্গীকারের উল্লেখ করে বলা হয়েছে, ইহুদীরা তাদের অঙ্গীকার অনুযায়ী যেন তাদের মধ্যে প্রচলিত পাপাচারগুলো পরিত্যাগ করে এবং সৎ ও পুণ্যময় জীবন অবলম্বন করে (যাত্রাপুস্তক ২০:৩-৬, ১২; লেবীয়পুস্তক ১৯:১৭-১৮; হিতোপদেশ ৩:২৭, ২৮, ৩০; দ্বিতীয় বিবরণ ৬:১৩; ১৪:২৯)। কুরআনের অন্যান্য স্থানের মতো এখানেও স্বাভাবিক গুরুত্ব ও বিন্যাস অনুযায়ী শব্দগুলোকে ঢেলে সাজানো হয়েছে।

وَاِذۡ اَخَذۡنَا مِیۡثَاقَکُمۡ لَا تَسۡفِکُوۡنَ دِمَآءَکُمۡ وَلَا تُخۡرِجُوۡنَ اَنۡفُسَکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ ثُمَّ اَقۡرَرۡتُمۡ وَاَنۡتُمۡ تَشۡہَدُوۡنَ ﴿۸۵﴾

৮৫
আর (স্মরণ করো!) আমরা যখন তোমাদের কাছ থেকে (এ মর্মে) দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম, ‘তোমরা পরস্পর রক্তপাত করবে না এবং আপনজনদের তাদের ঘরবাড়ি থেকে বহিষ্কার করবে না,১১৭ তখন তোমরা (তা) মেনে নিয়েছিলে এবং তোমরা এর সাক্ষী ছিলে।
১১৭। এ আয়াতে যে চুক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা রসূল আকরাম (সা.) ও মদীনার ইহুদীদের মধ্যে সম্পাদিত চুক্তিই মনে হয়। এ চুক্তি দ্বারা উভয়পক্ষ অঙ্গীকারাবদ্ধ হয়েছিল, তারা উভয়ের শত্রুর ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করবে এবং মদীনার সর্বপ্রকার বিরোধ মীমাংসার জন্য সেগুলো মহানবী (সা.)-এর কাছে পেশ করবে [মুইর কর্তৃক রচিত ‘মুহাম্মদের জীবনী’, মির্যা বশীর আহমদ এমএ কর্তৃক রচিত ‘সীরাত খাতামান নাবিয়‍্যীন (সা.)’ দ্রষ্টব্য]। ১১৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ثُمَّ اَنۡتُمۡ ہٰۤـؤُلَآءِ تَقۡتُلُوۡنَ اَنۡفُسَکُمۡ وَتُخۡرِجُوۡنَ فَرِیۡقًا مِّنۡکُمۡ مِّنۡ دِیَارِہِمۡ ۫ تَظٰہَرُوۡنَ عَلَیۡہِمۡ بِالۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ؕ وَاِنۡ یَّاۡتُوۡکُمۡ اُسٰرٰی تُفٰدُوۡہُمۡ وَہُوَ مُحَرَّمٌ عَلَیۡکُمۡ اِخۡرَاجُہُمۡ ؕ اَفَتُؤۡمِنُوۡنَ بِبَعۡضِ الۡکِتٰبِ وَتَکۡفُرُوۡنَ بِبَعۡضٍ ۚ فَمَا جَزَآءُ مَنۡ یَّفۡعَلُ ذٰلِکَ مِنۡکُمۡ اِلَّا خِزۡیٌ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَیَوۡمَ الۡقِیٰمَۃِ یُرَدُّوۡنَ اِلٰۤی اَشَدِّ الۡعَذَابِ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۸۶﴾

৮৬
তা সত্ত্বেও তোমরাই নিজেদের লোকদের হত্যা করে থাকো এবং তোমাদের এক দলকে তোমরা পাপাচার ও সীমালঙ্ঘন করে তাদের বিরুদ্ধে একে অন্যের পৃষ্ঠপোষকতা করে থাকো। পক্ষান্তরে তারা যদি বন্দি হয়ে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করো অথচ তাদের বহিষ্কার করাই তোমাদের জন্য নিষিদ্ধ ছিল, তবে কি তোমরা কিতাবের এক অংশে বিশ্বাস করো এবং অপর অংশকে অস্বীকার করো? অতএব তোমাদের মাঝে যারা এরূপ কাজ করে তাদের জন্য ইহজীবনে লাঞ্ছনা ছাড়া আর কী প্রতিফল হতে পারে? আর কিয়ামত দিবসে কঠোরতর শাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে অনবহিত নন।১১৮
১১৮। মহানবী (সা.)-এর সময়ে মদীনাতে তিনটি ইহুদী গোত্র বসবাস করত: বনু কাইনুকা, বনু নাযীর এবং বনু কুরাইযা। দুটি পৌত্তলিক গোত্রও মদীনাতে ছিল: ‘আউস’ ও ‘খাযরাজ’। ইহুদীদের দুটি গোত্র বনু কাইনুকা ও বনু কুরাইযা আউসের পক্ষে ছিল, আর বনু নাযীর ছিল খাযরাজের পক্ষে। অতএব যখনই দুটি পৌত্তলিক গোত্রের মাঝে যুদ্ধ বাধত তখন ইহুদীরাও যুদ্ধে জড়িয়ে পড়ত। এসব যুদ্ধে যদি ইহুদী বন্দি হতো তাহলে সব ইহুদী মিলে চাঁদা তুলে মুক্তিপণ দিত। তারা অইহুদীদের হাতে ইহুদী বন্দি থাকাকে অত্যন্ত গর্হিত বিষয় বলে মনে করত। কুরআন তাদের এরূপ সামঞ্জস্যহীন আচরণের বিরোধিতা করে বলছে, তাদের ধর্ম কেবল ইহুদীকে বন্দি করার বা বন্দি হবার বিষয়ই নিষেধ করে না, বরং পরস্পর যুদ্ধ ও হতাহত করাকেও নিষিদ্ধ ঘোষণা করে। অথচ ইহুদীরা এসব নিষিদ্ধ কাজগুলোতে খোলাখুলিভাবে লিপ্ত আছে। কুরআন বলে, ধর্মগ্রন্থের একাংশ পালন করা এবং অন্য অংশ বর্জন করার চেয়ে জঘন্য আর কী হতে পারে? কেননা ধর্মগ্রন্থের একাংশ পালন করার মাধ্যমে পালনকারীর পক্ষ থেকে সমগ্র ধর্মগ্রন্থকেই স্বীকৃতি প্রদান সাব্যস্ত হয়। অতএব ইহুদীদের পক্ষ থেকে তাদের গ্রন্থের অপর অংশকে প্রত্যাখ্যান করা তাদের বিকৃত মানসিকতারই পরিচায়ক। ‘ইহুদী দাস বানানো নিষিদ্ধ’ এই বিধানের জন্য লেবীয়পুস্তক ২৫:৩৯-৪৩, ৪৭-৪৯, ৫৪-৫৫; নেহিমিয় ৫:৮ দেখুন।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اشۡتَرَوُا الۡحَیٰوۃَ الدُّنۡیَا بِالۡاٰخِرَۃِ ۫ فَلَا یُخَفَّفُ عَنۡہُمُ الۡعَذَابُ وَلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿٪۸۷﴾

৮৭
এরাই তারা- যারা পরজীবনের বিনিময়ে ইহজীবন ক্রয় করেছে। সুতরাং তাদের শাস্তি করা হবে না।
সূরা আল-বাকারা - রুকু ১০

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ وَقَفَّیۡنَا مِنۡۢ بَعۡدِہٖ بِالرُّسُلِ ۫ وَاٰتَیۡنَا عِیۡسَی ابۡنَ مَرۡیَمَ الۡبَیِّنٰتِ وَاَیَّدۡنٰہُ بِرُوۡحِ الۡقُدُسِ ؕ اَفَکُلَّمَا جَآءَکُمۡ رَسُوۡلٌۢ بِمَا لَا تَہۡوٰۤی اَنۡفُسُکُمُ اسۡتَکۡبَرۡتُمۡ ۚ فَفَرِیۡقًا کَذَّبۡتُمۡ ۫ وَفَرِیۡقًا تَقۡتُلُوۡنَ ﴿۸۸﴾

৮৮
আর নিশ্চয় আমরা মূসাকে কিতাব দিয়েছি এবং কদেখুন: ২:৫৪তার পরেও পর্যায়ক্রমে রসূল পাঠিয়েছি। আর ঈসা ইবনে মরিয়মকেও গদেখুন: ২:২৫৪; ৩:১৮৫; ৫:১১১; ৪৩:৬৪আমরা সুস্পষ্ট নিদর্শনাবলি দিয়েছি এবং রূহুল কুদুস১১৯ দিয়ে তাকে সাহায্য করেছি। তবে তোমাদের কাছে যখনই কোনো রসূল এমন কিছু নিয়ে আসবে যা তোমাদের মনঃপূত নয়, সেক্ষেত্রে তোমরা কি অহংকার করবে এবং তাদের একাংশকে প্রত্যাখ্যান করবে বা একাংশকে হত্যা করবে?খদেখুন: ৫:৪৭; ৫৭:২৮ঘদেখুন: ১৬:১০৩; ৪:১৫৬; ৪১:৬
১১৯। ‘রূহুল কুদুস’ বলতে সাধারণত জিবরাঈল ফেরেশতারই অন্য নাম বলে বিশ্বাস করা হয় (জরীর, কাসীর)। রূহুল কুদুস-এর অপর অর্থ হলো আল্লাহর পবিত্র বা আশিসমণ্ডিত বাণী।

وَقَالُوۡا قُلُوۡبُنَا غُلۡفٌ ؕ بَلۡ لَّعَنَہُمُ اللّٰہُ بِکُفۡرِہِمۡ فَقَلِیۡلًا مَّا یُؤۡمِنُوۡنَ ﴿۸۹﴾

৮৯
আর তারা বলল, ৬. ‘আমাদের হৃদয় পর্দায় আবৃত।’ সত্য কথা হলো, তাদের অস্বীকারের কারণে আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন। অতএব তারা ঈমান আনে না বললেই চলে।

وَلَمَّا جَآءَہُمۡ کِتٰبٌ مِّنۡ عِنۡدِ اللّٰہِ مُصَدِّقٌ لِّمَا مَعَہُمۡ ۙ وَکَانُوۡا مِنۡ قَبۡلُ یَسۡتَفۡتِحُوۡنَ عَلَی الَّذِیۡنَ کَفَرُوۡا ۚۖ فَلَمَّا جَآءَہُمۡ مَّا عَرَفُوۡا کَفَرُوۡا بِہٖ ۫ فَلَعۡنَۃُ اللّٰہِ عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿۹۰﴾

৯০
আর আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যখন এমন এক কিতাব এলো যা সেটির (তথা সে কিতাবের ভবিষ্যদ্বাণীর) কদেখুন: ২:৪২,৯২,৯৮,১০২; ৩:৮২; ৪:৪৮; ৩৫:৩২; ৪৬:১৩সত্যায়নকারী যা তাদের কাছে রয়েছে, অথচ ইতিপূর্বে তারা অস্বীকারকারীদের বিরুদ্ধে (আল্লাহর কাছে) বিজয়-প্রার্থনা করত,১২০ কিন্তু তা যখন তাদের কাছে এসে গেল, খদেখুন: ২:১৪৭তারা সেটি শনাক্ত করার পরও অস্বীকার করে বসল। সুতরাং অস্বীকারকারীদের ওপর আল্লাহর অভিসম্পাত!
১২০। এ আয়াত বলছে, ইহুদীরা পৌত্তলিক আরবদের কাছে বলে বেড়াতো, তাদের গ্রন্থগুলোতে এমন একজন নবীর আগমনের ভবিষ্যদ্বাণী রয়েছে যিনি সারা বিশ্বের জন্য সত্য প্রচার করবেন (দ্বিতীয় বিবরণ ১৮:১৮; ২৮:১-২)। আর সত্যি সত্যিই যখন সেই নবী আগমন করলেন তখন যারা সে নবীর মধ্যে আল্লাহর পূর্ববর্ণিত চিহ্নাবলির প্রকাশ দেখতে পেল তারা তাঁকে গ্রহণ করল না বরং মুখ ফিরিয়ে রাখল। এ আয়াতের আরেকটি অর্থ হতে পারে, মহানবী (সা.)-এর আগমনের পূর্বে ইহুদীরা আল্লাহর কাছে সকাতরে প্রার্থনা করত যেন তাদের মধ্যে এমন একজন নবীর আগমন হয়, যিনি সত্য ধর্মকে সকল মিথ্যা মতবাদের ওপর বিজয় দান করবেন (হিশাম, ১ম খণ্ড, পৃ. ১৫০)। অথচ তাদের প্রার্থিত সেই নবীর যখন সত্য সত্যই শুভাগমন হলো এবং মিথ্যার ওপর সত্যের প্রকাশ্য বিজয় আসন্ন দেখা গেল তখন তারা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। এভাবে তারা নিজেদের ওপর আল্লাহর অভিসম্পাত ডেকে আনল।