২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَاِذِ اسۡتَسۡقٰی مُوۡسٰی لِقَوۡمِہٖ فَقُلۡنَا اضۡرِبۡ بِّعَصَاکَ الۡحَجَرَ ؕ فَانۡفَجَرَتۡ مِنۡہُ اثۡنَتَا عَشۡرَۃَ عَیۡنًا ؕ قَدۡ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشۡرَبَہُمۡ ؕ کُلُوۡا وَاشۡرَبُوۡا مِنۡ رِّزۡقِ اللّٰہِ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۶۱﴾

৬১
আর (স্মরণ করো!) কদেখুন: ৭:১৬৩মূসা যখন তার জাতির জন্য পানি চাইল তখন আমরা বললাম, ‘তুমি তোমার লাঠি দিয়ে (অমুক) পাথরটিকে আঘাত করো।’ ফলে তা থেকে বারোটি ঝরনা উৎসারিত হলো।১০১ (আর) প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট চিনে নিল। (তাদের বলা হলো,) ‘তোমরা আল্লাহর (দেওয়া) রিযক থেকে খাও এবং পান করো আর বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি কোরো না।’খদেখুন: ৭:১৬১
১০১। বর্তমানে ঝরনাগুলোর চিহ্ন পর্যন্ত নাই কিন্তু তাতে আশ্চর্য হবার কিছুই নাই, কেননা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায় নি, কোন স্থানটি দিয়ে মূসা (আ.) এ যাত্রা করেছিলেন। তাছাড়া সাধারণ অভিজ্ঞতা থেকেও দেখা যায়, ধীরে ধীরে ঝরনাধারার উৎসমুখ বন্ধ হয়ে যায়। এখানে বর্ণিত ঘটনা হাজার হাজার বছর পূর্বে ঘটেছিল। এ-ও জানাকথা, কখনো কখনো ঝরনা হঠাৎ করে প্রবাহিত হয়ে আবার বন্ধ হয়ে যায়, এমনকি শুকিয়েও যায়। অনেক ক্ষেত্রে শুকিয়ে যাওয়া ঝরনার চিহ্ন পর্যন্ত সেখানে থাকে না। পঞ্চদশ শতাব্দীতেও বারোটি ঝরনা সেখানে প্রবাহিত ছিল। জর্জ সেলের মতে, ‘পাহাড়টি আরব দেশের সীমানাতেই অবস্থিত এবং মুহাম্মদ (সা.)-এর দেশবাসীরা তা দেখেছেন যদিও তিনি না-ও দেখে থাকতে পারেন। তবে তাঁর দেখার সম্ভাবনাই বেশি। মোটকথা, বাস্তবে তাঁর কথা সঠিক বলেই মনে হয়, কেননা পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এক ব্যক্তি সে অঞ্চল ভ্রমণ করে বলেছিলেন, তিনি স্বয়ং একটি বিরাট পাথর থেকে বারোটি স্রোতধারা নির্গত হতে দেখেছিলেন। ইসরাঈলের বারোটি গোত্রের সংখ্যার সঙ্গে এ সংখ্যার মিল আছে’ (আল-কুরআন, সেইল অনূদিত, পৃ. ৮)। হযরত মূসা (আ.)-এর সঙ্গে বনী ইসরাঈলের বারোটি গোত্র ছিল। তাই আল্লাহ তা’লা বারোটি ঝরনাও প্রবাহিত করেছিলেন, কারণ একটি ঝরনা তাদের প্রয়োজন মেটাতে পারত না, কেননা তাদের সংখ্যা ছিল অনেক। বাইবেলের মতে তাদের সংখ্যা ছিল ছয় লক্ষ (গণনাপুস্তক ১:৪৬)। সেই সময়ে প্রাকৃতিক নিয়মবিরুদ্ধ ঘটনা ঘটানোর মাধ্যমে মূসার মুজিযাটা প্রকাশিত হয় নি, বরং তাঁর মুজিযা বা অলৌকিকতা হলো- আল্লাহ তা’লা সেই নির্দিষ্ট স্থানটি তাঁর কাছে প্রকাশ করে লাঠি দ্বারা আঘাত করার জন্য নির্দেশ দিয়েছিলেন যে স্থানটি পানি প্রবাহিত হবার জন্য প্রস্তুত ছিল। ভূতাত্ত্বিকদের কাছে একথা সুবিদিত যে, কখনো কখনো পাহাড়ের বা পাথরের সামান্য নীচেই পানির ঝরনা প্রবাহিত থাকে এবং ভারী বস্তু বা সুচালো বস্তু দিয়ে আঘাত করা মাত্র পানি সজোরে নির্গত হতে থাকে। ‘ইযরিব বিআসাকাল হাজার’ বাক্যের অর্থ এ-ও হতে পারে, ‘তাড়াতাড়ি তোমার সম্প্রদায়কে নিয়ে পাথরটার নিকট যাও’। ‘আসা’ রূপক অর্থে সম্প্রদায়কে বুঝায়, ‘ইযরিব’ রূপকভাবে ‘তাড়াতাড়ি যাও’ বুঝায়। আরবীতে বলা হয়, ‘যারাবাল আরযা’ অথবা ‘যারাবা ফিল আরযি’ যার অর্থ সে ধরাপৃষ্ঠে দ্রুত অগ্রসর হলো (লেইন)।

وَاِذۡ قُلۡتُمۡ یٰمُوۡسٰی لَنۡ نَّصۡبِرَ عَلٰی طَعَامٍ وَّاحِدٍ فَادۡعُ لَنَا رَبَّکَ یُخۡرِجۡ لَنَا مِمَّا تُنۡۢبِتُ الۡاَرۡضُ مِنۡۢ بَقۡلِہَا وَقِثَّآئِہَا وَفُوۡمِہَا وَعَدَسِہَا وَبَصَلِہَا ؕ قَالَ اَتَسۡتَبۡدِلُوۡنَ الَّذِیۡ ہُوَ اَدۡنٰی بِالَّذِیۡ ہُوَ خَیۡرٌ ؕ اِہۡبِطُوۡا مِصۡرًا فَاِنَّ لَکُمۡ مَّا سَاَلۡتُمۡ ؕ وَضُرِبَتۡ عَلَیۡہِمُ الذِّلَّۃُ وَالۡمَسۡکَنَۃُ ٭ وَبَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَانُوۡا یَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَیَقۡتُلُوۡنَ النَّبِیّٖنَ بِغَیۡرِ الۡحَقِّ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّکَانُوۡا یَعۡتَدُوۡنَ ﴿٪۶۲﴾

৬২
আর (স্মরণ করো!) তোমরা যখন বলেছিলে, ‘হে মূসা! আমরা কেবল এক (ধরনের) খাবারে আদৌ ধৈর্য ধরতে পারব না। তাই তুমি তোমার প্রতিপালক-প্রভুর সমীপে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন ভূমিজ ফসল আমাদের জন্য উদ্‌গত করেন; যেমন- এর শাকসবজির, এর শশার, এর গমের, এর ডালের এবং এর পিঁয়াজের নানাবিধ ধরন।’ তিনি বললেন, ‘তোমরা কি উত্তম বস্তুর বিনিময়ে তুচ্ছ বস্তু চাচ্ছো? তোমরা যে-কোনো শহরে চলে যাও- (সেখানে) তোমরা যা চেয়েছ তা অবশ্যই পেয়ে যাবে।১০২ ফলে তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্রে জর্জরিত করা হলো। আর তারা আল্লাহর ক্রোধের পাত্রে পরিণত হলো। এটি এজন্য যে, তারা আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদের হত্যা১০৩ করার চেষ্টা করত। এসব তাদের অবাধ্যতা ও ক্রমাগত সীমালঙ্ঘন করার কারণে হয়েছিল।কদেখুন: ৩:১১৩খদেখুন: ২:৯১; ৩:১১৩; ৫:৬১গদেখুন: ২:৮৮; ৩:২২,১১৩,১৮৪; ৫:৭১
সূরা আল-বাকারা - রুকু ৭
১০২। দীর্ঘকাল যাবৎ পরনির্ভর ও দাসত্বের জীবনযাপন করার ফলে ইসরাঈল জাতি ভীতু ও অলস হয়ে গিয়েছিল। তাই আল্লাহ তা’লা চেয়েছিলেন তারা কিছুদিন মরুভূমিতে থেকে, শিকার করে ও শাকসবজি খেয়ে জীবনধারণ করুক, যেন তাদের ভয় ও আলস্য কেটে যায় এবং তারা স্বাধীনভাবে শ্রমসাধ্য জীবনযাপনের উপযুক্ত হয়ে ওঠে। এভাবে পুনরুজ্জীবিত হয়ে উঠলে তাদেরকে প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যাওয়া হবে এবং ফিলিস্তিনের শাসনকর্তৃত্ব দেওয়া হবে, কিন্তু বনী ইসরাঈল আল্লাহর এ ইচ্ছা বুঝতে পারল না অথবা বুঝেও মর্যাদা দিল না। তারা শহরে বসবাসের জন্য পীড়াপীড়ি করতে লাগল। আল্লাহ চাচ্ছিলেন তাদেরকে প্রতিশ্রুত দেশের শাসন ও কর্তৃত্বের যোগ্য করে তুলতে আর হতভাগ্য জাতি চাচ্ছিল গৃহকর্তা হতে। তাই তাদের বলা হলো, ‘তোমরা যে-কোনো শহরে চলে যাও- (সেখানে) তোমরা যা চেয়েছ তা অবশ্যই পেয়ে যাবে।’
১০৩। ‘কাতল’ শব্দটির প্রাথমিক অর্থ মেরে ফেলা। এছাড়া এর অর্থ মেরে ফেলার চেষ্টা বা ইচ্ছা করা, মারধর করা, অভিশাপ দেওয়া, পূর্ণভাবে সম্পর্ক ত্যাগ করা, কোনো জিনিসের মন্দ প্রভাবকে নির্মূল করা ইত্যাদি। এখানে তারা যে সত্যি সত্যি নবীগণকে মেরে ফেলেছিল, ‘ইয়াকতুলুনান নাবিয়‍্যীনা’ দ্বারা একথা বুঝায় না, কেননা মূসা (আ.) পর্যন্ত তারা কোনো নবীর জীবননাশ করেছিল বলে জানা যায় না। প্রকৃতপক্ষে মূসা (আ.)-ই ছিলেন তাদের মাঝে আগত প্রথম জাতীয় পর্যায়ের নবী। মূসা ও হারুন (আ.)-এর ক্ষেত্রেই এ বাক্যটি প্রযোজ্য হতে পারে, কিন্তু তারা এ দুই নবীকে হত্যা করে নি। তবে হ্যাঁ, তারা তাঁদেরকে বিভিন্ন সময়ে হত্যা করার চেষ্টা করেছিল (যাত্রাপুস্তক ১৭:৪)। অতএব এ আয়াতের ‘কতল’ শব্দটি সত্যি সত্যিই হত্যা করা অর্থে ব্যবহৃত হয় নি, বরং এর অর্থ হচ্ছে, তারা নবীগণের তীব্র ও প্রাণঘাতি বিরোধিতা করেছিল এবং পারলে হত্যা করে ফেলত (৩:২২ এবং ৪০:২৯ দেখুন)।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَادُوۡا وَالنَّصٰرٰی وَالصّٰبِئِیۡنَ مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۪ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۶۳﴾

৬৩
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ইহুদী, খ্রিষ্টান ও সাবীদের১০৪ (মাঝে) যারাই আল্লাহ ও পরকালে ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য তাদের প্রতিপালক-প্রভুর কাছে পুরস্কার নির্ধারিত। কদেখুন: ৫:৭০; ২২:১৮আর তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখভারাক্রান্তও হবে না।খদেখুন: ৪:১৩৭; ৬:৯৩গদেখুন: ২:১১৩; ৬:৪৯; ১০:৬৩
১০৪। ‘সাবী’ তাকে বলা হয়, যে নিজ ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম অবলম্বন করে। আরব দেশের ও পাশের দেশগুলোর কোনো কোনো অংশে এমন কয়েকটি ধর্মীয় গোত্র বসবাস করত যাদেরকে ‘সাবিয়ূন’ বলা হতো। তারা ছিল: (১) মেসোপটেমিয়াতে বসবাসকারী তারকাপূজারি গোষ্ঠী (গিবনের ‘রোমান এম্পায়ার’ মুরূজুদ দাহাব’ এবং এনসাই. রিল. এথিক্স ৮ম-এর ম্যানডিয়ান্স), (২) ইরাক ভূখণ্ডের মসূলে বসবাসকারী এক জাতি, যারা এক আল্লাহতে বিশ্বাসী ছিল, নবীগণকেও মান্য করত, কিন্তু তাদের কোনো ধর্মপুস্তক ছিল না। তারা দাবি করত, তারা হযরত নূহ (আ.)-এর ধর্মাবলম্বী (জরীর ও কাসীর)। তবে উপরোক্ত লোকদের সাথে বাইবেলের ব্যাখ্যাকারীদের মতানুযায়ী ‘ইয়েমেনবাসী সাবীদের’ কোনো সম্পর্ক নাই। আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস স্থাপন করলেই যে পরিত্রাণের জন্য তা যথেষ্ট হবে এ আয়াতের তাৎপর্য তা নয়। ভুলবশত কিছু লোক এরূপ মনে করে থাকে। কুরআন অত্যন্ত জোরের সাথে ঘোষণা করে, রসূল করীম (সা.)-এর প্রতি বিশ্বাস আনা একান্ত অপরিহার্য (৪:১৫১- ১৫২; ৬:৯৩)। মহানবী (সা.)-এর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি পরিপূর্ণ ও সার্বিক বিশ্বাসের একটি অঙ্গ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের সাথে ওহী-ইলহামে বিশ্বাস অঙ্গাঙ্গিভাবে জড়িত (৪:১৫১, ১৫২; ৬:৯৩)। অন্য জায়গায় দেখা যায়, কুরআন সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছে, ইসলামই একমাত্র ধর্ম, যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য (৩:২০, ৮৫)। এ আয়াত আল্লাহ ও আখিরাতে বিশ্বাস স্থাপনর কথা উল্লেখ করেই সমাপ্ত হয়েছে, কেননা আল্লাহ ও আখিরাতে বিশ্বাসের মধ্যেই রসূল করীম (সা.)-এর প্রতি বিশ্বাস ও ওহী-ইলহামের প্রতি বিশ্বাস অন্তর্ভুক্ত হয়ে আছে। কাজেই শেষোক্ত বিশ্বাস দুটি পরিহারযোগ্য নয়। মোটকথা, চারটি ব্যাপারেই অবিভাজ্য বিশ্বাস রাখা পুরোমাত্রায় প্রয়োজন। মূলত ইহুদীরা দাবি করে, তারাই আল্লাহর অনুগৃহীত জাতি এবং কেবল তারাই আল্লাহর কাছে পরিত্রাণযোগ্য, অন্যরা পরিত্রাণযোগ্য নয়। তাদের এ ভুলবিশ্বাসের মূলে কুঠারাঘাত করার জন্য আল্লাহ তা’লা এ আয়াত অবতীর্ণ করেছেন। এ আয়াতের আরেকটি তাৎপর্য হলো, বাহ্যিকভাবে ইহুদী, খ্রিষ্টান, সাবী, এমনকি মুসলমান যে-ই হোক না কেন যদি বিশ্বাসটা কেবল ব্যক্তির মুখেই সীমাবদ্ধ থাকে তাহলে তা কোনো কাজে আসে না। বিশ্বাসে যদি কোনো চালিকাশক্তি ও কর্মপ্রেরণা না থাকে তাহলে তা জীবন্ত নয় বরং মৃত। এ আয়াতে একটি ভবিষ্যদ্বাণী রয়েছে এবং ইসলামের সত্যতা যাচাই করার মাপকাঠি রয়েছে। ভবিষ্যদ্বাণীটি হলো, ইসলাম নিশ্চয় বিজয়ী ও প্রবল হবে, কেননা এটা সত্য ধর্ম। মাপকাঠি হলো, ভবিষ্যদ্বাণীটি করা হয়েছিল এমন এক সময়ে যখন ইসলাম প্রবল বিরোধী শক্তির মোকাবিলায় আপন অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত ছিল। এ আয়াতের আরেকটি তাৎপর্য এ হতে পারে, যারা নিজেকে বিশ্বাসী বলে দাবি করে তারা ইহুদী, খ্রিষ্টান, সাবী বা অন্য যে-কোনো ধর্মেরই হোক না কেন যদি আল্লাহ ও আখিরাতে তাদের অটল ও অকপট বিশ্বাস থাকে এবং সত্য ধর্মের সারবস্তু সৎকর্মশীলতাকে অবলম্বন করে তাহলে পরিণামে তাদের কোনো ভয়ের কারণ নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। এ আয়াতের ব্যাখ্যায় হযরত মির্যা তাহের আহমদ (রাহে.) বলেন, ‘মানুষ যে ধর্মেরই হোক, তারা যদি নবাগত ধর্মের আলো চিনতে সত্যি সত্যিই অপারগ হয় এবং সততার সাথে ও সঠিকভাবে তাদের পূর্বপুরুষদের ধর্মের মূল্যবোধকে পালন করে তাহলে খোদা তা’লার পক্ষ থেকে তাদের কোনো ভয় নাই আর তারা নাজাত (অর্থাৎ মুক্তি) পাওয়া থেকেও বঞ্চিত থাকবে না’ (Islam’s response to contemporary Issues, Page 25) ।

وَاِذۡ اَخَذۡنَا مِیۡثَاقَکُمۡ وَرَفَعۡنَا فَوۡقَکُمُ الطُّوۡرَ ؕ خُذُوۡا مَاۤ اٰتَیۡنٰکُمۡ بِقُوَّۃٍ وَّاذۡکُرُوۡا مَا فِیۡہِ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ﴿۶۴﴾

৬৪
আর (স্মরণ করো!) আমরা যখন তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম এবং কদেখুন: ২:৮৪,৯৪; ৪:১৫৫ভূর পর্বতকে১০৫ তোমাদের ওপর সমুচ্চ করেছিলাম (আর বলেছিলাম), ‘আমরা তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে (আঁকড়ে) ধরো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, যেন তোমরা (ধ্বংস হওয়া থেকে) রক্ষা পেতে পারো।’খদেখুন: ৭:১৭২
১০৫। ইসরাঈলীদের মাথার ওপর সিনাই পর্বতকে উঠিয়ে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল ‘ওয়া রাফানা ফাওকাকুমুত তৃর’ বাক্য দ্বারা এটা বুঝায় না। এর অর্থ হলো, যখন ইসরাঈলীদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করা হচ্ছিল তখন তারা সিনাই পর্বতের পাদদেশে দাঁড়িয়ে ছিল। বাক্যটি এ বিষয়ের প্রতিও ইঙ্গিত করতে পারে, ইসরাঈল জাতি যখন সিনাই পর্বতের পাদদেশে অবস্থান করছিল তখন ভূমিকম্প পাহাড়টিকে ভীষণভাবে প্রকম্পিত করেছিল (যাত্রাপুস্তক ১৯:২)। এরূপ ক্ষেত্রে মনে হয় পর্বতচূড়া যেন নীচে দাঁড়িয়ে থাকা লোকদের মাথার ওপর ঝুলছে।

ثُمَّ تَوَلَّیۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ ۚ فَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ لَکُنۡتُمۡ مِّنَ الۡخٰسِرِیۡنَ ﴿۶۵﴾

৬৫
কিন্তু এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিলে। অতএব তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা না হতো তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে।১০৬
১০৬। ‘রাহমাত’ (দয়া, কৃপা) এবং ‘ফযল’ (অনুগ্রহ) প্রায় সমার্থক শব্দ। তবে তুলনামূলক পার্থক্য এতটুকু যে, ‘রাহমাত’ সাধারণত আল্লাহ তা’লার সেসব কাজের সাথে সম্পর্কিত যা ধর্ম বা আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত।

وَلَقَدۡ عَلِمۡتُمُ الَّذِیۡنَ اعۡتَدَوۡا مِنۡکُمۡ فِی السَّبۡتِ فَقُلۡنَا لَہُمۡ کُوۡنُوۡا قِرَدَۃً خٰسِئِیۡنَ ﴿ۚ۶۶﴾

৬৬
গদেখুন: ৪:৪৮,১৫৫; ৭:১৬৪; ১৬:১২৫আর তোমাদের মাঝে যারা সাবাতের বিষয়ে সীমালঙ্ঘন করেছিল, নিশ্চয় তাদের তোমরা জানো। অতএব আমরা তাদের বলেছিলাম, ‘তোমরা লাঞ্ছিত বানর১০৭ হয়ে যাও।’ঘদেখুন: ৫:৬১; ৭:১৬৭
১০৭। ‘বানর’ শব্দটি এখানে আলংকারিকভাবে ব্যবহৃত হয়েছে। এর মর্ম হলো, ইসরাঈলীরা স্বভাবচরিত্রে বানরের মতো ঘৃণ্য ও নীচ হয়ে পড়েছিল। শারীরিক গঠনের দিক দিয়ে তারা বানর হয়ে যায় নি বা তারা সত্যি সত্যি বানরে পরিণত হয়ে যায় নি, কেবল তাদের হৃদয় পরিবর্তিত হয়ে গিয়েছিল (মুজাহিদ)। ‘আল্লাহ’ এখানে আলংকারিক ভাষা ব্যবহার করেছেন (কাসীর)। কুরআনে যদি আক্ষরিক অর্থেই ‘বানর’ শব্দ ব্যবহৃত হতো তাহলে এর সাথে ‘খাসিআহ’ বিশেষণ বসত, কেননা ‘খাসিঈন’ শব্দটি কেবল যুল-উকূল অর্থাৎ বিচারবুদ্ধিসম্পন্ন প্রাণির জন্য ব্যবহৃত হয়। এখানে এ শব্দটি ব্যবহারের উদ্দেশ্য হলো, বানর যেমন ঘৃণ্য ও অবহেলিত প্রাণী, তেমনই ইহুদীরা চিরকাল অবজ্ঞা ও ঘৃণিত অবস্থায় পৃথিবীতে বসবাস করবে। শিক্ষাদীক্ষা ও অর্থসম্পদে তারা যতই ধনী হোক না কেন, তারা পৃথিবীতে কোনো স্থায়ী নিরাপত্তার স্থান লাভ করতে পারবে না। ‘খাসিঈন’ শব্দটির ধাতুগত অর্থ লাঞ্ছিত, অপমানিত হওয়া।

فَجَعَلۡنٰہَا نَکَالًا لِّمَا بَیۡنَ یَدَیۡہَا وَمَا خَلۡفَہَا وَمَوۡعِظَۃً لِّلۡمُتَّقِیۡنَ ﴿۶۷﴾

৬৭
অতএব আমরা একে (অর্থাৎ সাবাতের অসম্মান করার ঘটনাকে) সমকালীন ও পরবর্তীকালের লোকদের জন্য এক শিক্ষণীয় কদেখুন: ৫:৩৯দৃষ্টান্ত এবং মুত্তাকীদের জন্য উপদেশস্বরূপ করেছিলাম।

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہٖۤ اِنَّ اللّٰہَ یَاۡمُرُکُمۡ اَنۡ تَذۡبَحُوۡا بَقَرَۃً ؕ قَالُوۡۤا اَتَتَّخِذُنَا ہُزُوًا ؕ قَالَ اَعُوۡذُ بِاللّٰہِ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡجٰہِلِیۡنَ ﴿۶۸﴾

৬৮
আর (স্মরণ করো!) মূসা যখন তার জাতিকে বলেছিল, ‘নিশ্চয় আল্লাহ তোমাদের এক (বিশেষ) গাভি জবাই করার আদেশ দিচ্ছেন।’ তারা বলেছিল, ‘তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছ?’ সে বলল, ‘আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই।’

قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا ہِیَ ؕ قَالَ اِنَّہٗ یَقُوۡلُ اِنَّہَا بَقَرَۃٌ لَّا فَارِضٌ وَّلَا بِکۡرٌ ؕ عَوَانٌۢ بَیۡنَ ذٰلِکَ ؕ فَافۡعَلُوۡا مَا تُؤۡمَرُوۡنَ ﴿۶۹﴾

৬৯
তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার প্রতিপালক-প্রভুর কাছে দোয়া করো, যেন তিনি আমাদের সামনে স্পষ্ট করেন, সেটি কী?’ সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, সেটি (এমন) এক গাভি, যা অধিক বয়সীও নয়, স্বল্প বয়সীও নয় বরং এর মাঝামাঝি পূর্ণ যৌবনা। অতএব তোমাদের যে আদেশ দেওয়া হচ্ছে তা তোমরা পালন করো।’

قَالُوا ادۡعُ لَنَا رَبَّکَ یُبَیِّنۡ لَّنَا مَا لَوۡنُہَا ؕ قَالَ اِنَّہٗ یَقُوۡلُ اِنَّہَا بَقَرَۃٌ صَفۡرَآءُ ۙ فَاقِعٌ لَّوۡنُہَا تَسُرُّ النّٰظِرِیۡنَ ﴿۷۰﴾

৭০
তারা বলল, ‘তুমি আমাদের জন্য তোমার প্রতিপালক-প্রভুর কাছে দোয়া করো, যেন তিনি আমাদের সুস্পষ্টভাবে জানিয়ে দেন, এর রং কী?’ সে বলল, ‘নিশ্চয় তিনি বলছেন, এটি নির্ঘাত একটি হলুদ রঙের গাভি যার রং উজ্জ্বল গাঢ়, (এবং) যা দর্শকদের আনন্দ দেয়।’