২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَلَنۡ تَرۡضٰی عَنۡکَ الۡیَہُوۡدُ وَلَا النَّصٰرٰی حَتّٰی تَتَّبِعَ مِلَّتَہُمۡ ؕ قُلۡ اِنَّ ہُدَی اللّٰہِ ہُوَ الۡہُدٰی ؕ وَلَئِنِ اتَّبَعۡتَ اَہۡوَآءَہُمۡ بَعۡدَ الَّذِیۡ جَآءَکَ مِنَ الۡعِلۡمِ ۙ مَا لَکَ مِنَ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۱۲۱﴾ؔ

১২১
আর ইহুদী ও খ্রিষ্টানরা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করো। তুমি বলো, ‘নিশ্চয় আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত।’ তোমার কাছে যে জ্ঞান এসেছে, গদেখুন: ২:১৪৬; ১৩:৩৮এরপরও তুমি যদি তাদের কামনা-বাসনার অনুসরণ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক বা কোনো সাহায্যকারী থাকবে না।

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَتۡلُوۡنَہٗ حَقَّ تِلَاوَتِہٖ ؕ اُولٰٓئِکَ یُؤۡمِنُوۡنَ بِہٖ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِہٖ فَاُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۱۲۲﴾٪

১২২
ঘদেখুন: ৩:১১৪আমরা যাদেরকে কিতাব দান করেছি তারা যথাযথভাবে তা অনুসরণ করে।১৪২ তারাই প্রকৃতপক্ষে এর প্রতি ঈমান রাখে। পরম্ভ যারা একে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত।
সূরা আল-বাকারা - রুকু ১৪
১৪২। এ আয়াতের প্রথম বাক্যটি মুসলমানদের প্রতি আরোপিত হয়েছে, ইহুদী বা খ্রিষ্টানদের প্রতি নয়, কেননা কুরআনের সত্যিকার অনুসারীরাই মুসলমান। ইহুদী বা খ্রিষ্টানরা তো কুরআনের অনুসারী হওয়া দূরে থাক, তারা একে জাল ও মিথ্যা কিতাব বলে প্রত্যাখ্যান করে (কাতাদা)। ‘ইয়াতলুনা’-এর এ অর্থ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আতা এবং ইকরিমা কর্তৃক সমর্থিত।

یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اذۡکُرُوۡا نِعۡمَتِیَ الَّتِیۡۤ اَنۡعَمۡتُ عَلَیۡکُمۡ وَاَنِّیۡ فَضَّلۡتُکُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿۱۲۳﴾

১২৩
হে বনী ইসরাঈল! তোমরা আমার সেই অনুগ্রহ স্মরণ করো যাতে আমি তোমাদের ভূষিত করেছিলাম। আর নিশ্চয় আমি (সমকালীন) জাতিসমূহের ওপর তোমাদের কদেখুন: ২:৪১শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।খদেখুন: ২:৪৮

وَاتَّقُوۡا یَوۡمًا لَّا تَجۡزِیۡ نَفۡسٌ عَنۡ نَّفۡسٍ شَیۡئًا وَّلَا یُقۡبَلُ مِنۡہَا عَدۡلٌ وَّلَا تَنۡفَعُہَا شَفَاعَۃٌ وَّلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿۱۲۴﴾

১২৪
আর সেই দিনকে ভয় করো, গদেখুন: ২:৪৯যখন কেউ কারো কোনো কাজে আসবে না এবং তার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না; ঘদেখুন: ২:৪৯; ২:১৩১; ১৬:১২১,১২২; ৬০:৫এমনকি কোনো সুপারিশও তার কোনো কাজে আসবে না, আর তাদের কোনো সাহায্যও করা হবে না।

وَاِذِ ابۡتَلٰۤی اِبۡرٰہٖمَ رَبُّہٗ بِکَلِمٰتٍ فَاَتَمَّہُنَّ ؕ قَالَ اِنِّیۡ جَاعِلُکَ لِلنَّاسِ اِمَامًا ؕ قَالَ وَمِنۡ ذُرِّیَّتِیۡ ؕ قَالَ لَا یَنَالُ عَہۡدِی الظّٰلِمِیۡنَ ﴿۱۲۵﴾

১২৫
আর (স্মরণ করো!) যখন ইবরাহীমকে তার প্রতিপালক-প্রভু কয়েকটি কথার১৪২-ক মাধ্যমে পরীক্ষা১৪২-খ করেছিলেন, অতঃপর সে সেসব পূর্ণরূপে পালন করেছিল। তিনি বললেন, ‘নিশ্চয় আমি তোমাকে মানুষের জন্য ইমাম১৪৩ নিযুক্ত করতে যাচ্ছি।’ সে বলল, ‘আমার বংশধরদের মধ্য থেকেও (ইমাম বানিও)।’ তিনি বললেন, ‘সীমালঙ্ঘনকারীদের ক্ষেত্রে আমার অঙ্গীকার প্রযোজ্য হবে না।’*
১৪২-ক। ‘কালিমাত’ শব্দটি ‘কালিমা’ শব্দের বহুবচন। কালিমা শব্দের অর্থ একটি আদেশ (মুফরাদাত)।
১৪২-খ। ‘ইবতিলা’-এর মাঝে দুটি অর্থ নিহিত আছেঃ (১) একটি বস্তুর অবস্থা জানা এবং তার মধ্যে যা অজানা তা জানা, (২) বস্তুটির বা বিষয়টির ভালো বা মন্দ কী তা প্রকাশ করে দেওয়া (লেইন)।
১৪৩। ‘ইমাম’ অর্থ যাকে অনুসরণ করা হয়, তা মানুষই হোক বা পুস্তকই হোক (মুফরাদাত)।
* এ আয়াতে হযরত ইবরাহীম (আ.)-এর সেই সময়কার পরীক্ষার কথা বলা হয়েছে যখন তিনি নবী মনোনীত হয়েছিলেন। তিনি যখন এ পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হলেন তখন তাঁকে বলা হলো, তোমাকে বহু মানুষের ইমাম বানানো হবে। শিয়া সম্প্রদায় এ থেকে একটি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে বলে, ইমামতের মর্যাদা নবুওয়তের মর্যাদা থেকে উচ্চতর, কেননা এক নবীকে বলা হচ্ছে, তোমাকে আমরা ইমাম বানাবো। তাদের একথা কেবল এক প্রতারণাপূর্ণ বক্তব্য যাতে করে শিয়া ইমামদের মর্যাদা উচ্চতর করে দেখানো যায়। আসল কথা হলো, নিছক ইমামত নবুওয়তের চেয়ে উচ্চতর হতে পারে না বরং যে ইমামত নবুওয়তের মাধ্যমে লাভ হয়ে থাকে তা-ই উচ্চতর হয়ে থাকে। এখানে হযরত ইবরাহীম (আ.)-কে ‘মানুষের ইমাম’ আখ্যায়িত করা হয়েছে। এতে বুঝানো হচ্ছে, এসব পরীক্ষায় উত্তীর্ণ হবার দরুন কিয়ামত পর্যন্ত আগমনকারী মানুষের জন্য তাঁকে (আ.) দৃষ্টান্তরূপে উপস্থাপন করা হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاِذۡ جَعَلۡنَا الۡبَیۡتَ مَثَابَۃً لِّلنَّاسِ وَاَمۡنًا ؕ وَاتَّخِذُوۡا مِنۡ مَّقَامِ اِبۡرٰہٖمَ مُصَلًّی ؕ وَعَہِدۡنَاۤ اِلٰۤی اِبۡرٰہٖمَ وَاِسۡمٰعِیۡلَ اَنۡ طَہِّرَا بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَالۡعٰکِفِیۡنَ وَالرُّکَّعِ السُّجُوۡدِ ﴿۱۲۶﴾

১২৬
আর (স্মরণ করো!) আমরা যখন কাবাঘরকে মানবজাতির জন্য পুনঃপুন মিলনকেন্দ্র১৪৪ ও নিরাপদ স্থান১৪৫ বানিয়েছিলাম (এবং বলেছিলাম), কদেখুন: ৩:৯৮; ২২:২৭‘তোমরা নামাযের ক্ষেত্রে ইবরাহীমের মাকাম (অর্থাৎ সাধ্যানুযায়ী সেই উচ্চমার্গ) অবলম্বন করো।’ আর আমরা ইবরাহীম ও ইসমাঈলকে এ মর্মে তাগিদপূর্ণ নির্দেশ দিয়েছিলাম, ‘তোমরা উভয়ে আমার গৃহকে তাওয়াফকারী ও ইতিকাফকারী এবং রুকুকারী (ও) সিজদাকারীদের জন্য পবিত্র রেখো।’খদেখুন: ৩:৯৮; ১৪:৩৬; ২৭:৯২; ২৮:৫৮
১৪৪। ‘মাসাবা’ এমন স্থানকে বুঝায়, যেখানে যাওয়া পুরস্কারযোগ্য পুণ্যের কাজ, মানুষের সমাগমস্থল (মুফরাদাত)। কিছু কিছু হাদীস অনুযায়ী কাবাঘর প্রথমে আদম (আ.) কর্তৃক নির্মিত হয়েছিল। কুরআনেও এরূপ ইঙ্গিত পাওয়া যায় (৩:৯৭)। এটা আদমের বংশধরদের জন্য কিছুকাল পর্যন্ত উপাসনাকেন্দ্র হিসাবে গণ্য ছিল। সময়ের ব্যবধানে তারা নানাভাবে, নানাদিকে, নানান কারণে পৃথক হয়ে পড়ে এবং বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে বিভিন্ন উপাসনালয় বানিয়ে নেয়। ইবরাহীম (আ.) কাবাগৃহের পুনর্নির্মাণ করলেন এবং তা তাঁর পুত্র ইসমাঈল ও তাঁর বংশের উপাসনাকেন্দ্র হয়ে থাকল, কিন্তু বহুদিন পেরিয়ে যাবার পর এ পবিত্র গৃহ ক্রমে ক্রমে মূর্তিপূজার আখড়াতে পরিণত হয়ে গেল। মূর্তির সংখ্যা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত মহানবী (সা.)-এর সময়ে তিনশ ষাটটিতে পৌছেছিল, যেন বছরের প্রতিটি দিনের জন্য এক একটি মূর্তির পূজা হতে পারে। যাহোক, রসূল করীম (সা.)-এর বিশ্বনবীরূপে আগমনের পর আবার একে বিশ্বের সকল জাতির উপাসনালয়ে পরিণত করা হলো। আদম (আ.)-এর পর যারা পৃথক হয়ে পড়েছিল তাদেরকে একই পৈতৃক কেন্দ্রের দিকে পুনরায় দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে মানবজাতির মধ্যে এক বিরাট ও মহান বিশ্বভ্রাতৃত্ব গঠনের জন্যই বিশ্বনবী (সা.)-কে প্রেরণ করা হয়েছে।
১৪৫। কাবা এবং এরই বদৌলতে মক্কা, এ দুটি স্থানকে অর্থাৎ সারা মক্কা শহরটিকে শান্তি ও নিরাপত্তার স্থান বলে ঘোষণা করা হয়েছে। ইতিহাসের সূচনা থেকে আজ পর্যন্ত কত বড়ো বড়ো সাম্রাজ্যের উত্থান-পতন ঘটেছে, কত বড়ো বড়ো শহর-বন্দর-জনপদ ধূলিসাৎ হয়েছে, কিন্তু মক্কার শান্তি কখনো তেমন ব্যাহত হয় নি। অন্যান্য ধর্মের ধর্মকেন্দ্রগুলো এরূপ শান্তি ও নিরাপত্তার দাবি কখনো করে নি এবং কার্যত এরূপ শান্তি-নিরাপত্তা কখনো ভোগ করে নি। অথচ মক্কা আদিকাল থেকে আজ পর্যন্ত শান্তি-নিরাপত্তাতেই কাটিয়েছে। বিদেশি কোনো বিজয়ী এ শহরে ঢুকে নি। এটা সেসব লোকের হাতেই রয়েছে যারা শ্রদ্ধার সাথে একে ভালোবেসেছে।

وَاِذۡ قَالَ اِبۡرٰہٖمُ رَبِّ اجۡعَلۡ ہٰذَا بَلَدًا اٰمِنًا وَّارۡزُقۡ اَہۡلَہٗ مِنَ الثَّمَرٰتِ مَنۡ اٰمَنَ مِنۡہُمۡ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ قَالَ وَمَنۡ کَفَرَ فَاُمَتِّعُہٗ قَلِیۡلًا ثُمَّ اَضۡطَرُّہٗۤ اِلٰی عَذَابِ النَّارِ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۲۷﴾

১২৭
আর (স্মরণ করো!) ইবরাহীম যখন বলেছিল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! এটিকে (তথা এ স্থানকে) এক নিরাপদ ও নিরাপত্তা দানকারী শহর বানিয়ে দাও এবং এর বাসিন্দাদের মাঝে যারা আল্লাহ ও পরকালে ঈমান রাখে তাদের বিভিন্ন ফলফলাদি থেকে করো।’ তিনি বললেন, ‘আর যে অস্বীকারান করবে তাকেও আমি সাময়িক সুখস্বাচ্ছন্দ্য দেবো, এরপর আমি তাকে আগুনের আযাবের দিকে যেতে বাধ্য করব। আর (তা) কত-না মন্দ গন্তব্যস্থল!’

وَاِذۡ یَرۡفَعُ اِبۡرٰہٖمُ الۡقَوَاعِدَ مِنَ الۡبَیۡتِ وَاِسۡمٰعِیۡلُ ؕ رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ؕ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۲۸﴾

১২৮
আর (স্মরণ করো!) ইবরাহীম ও ইসমাঈল যখন সেই ঘরের ভিত উঠাচ্ছিল১৪৬ (এবং তারা দোয়া করছিল), ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের পক্ষ থেকে (এ সেবা) গ্রহণ করো। নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।কদেখুন: ১৪:৪১
১৪৬। ইবরাহীম (আ.) কাবার প্রতিষ্ঠাতা ছিলেন না, পুনর্নির্মাতা ছিলেন। এ বিষয়ে বহু আলোচনা হয়েছে। অনেকে মনে করেন, ইবরাহীম (আ.) কাবাগৃহের নির্মাতা। অন্যরা মনে করেন আদম (আ.) সর্বপ্রথম কাবাগৃহ নির্মাণ করেছিলেন। কুরআন (৩:৯৭) এবং সহীহ হাদীস এ অভিমতই ব্যক্ত করে, ইবরাহীম (আ.) এ স্থানে গৃহ নির্মাণের পূর্বেও এখানে গৃহের আকারে একটি কাঠামো মজুদ ছিল এবং গৃহটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় কেবল চিহ্নস্বরূপ বিদ্যমান ছিল। ‘আল-কাওয়াইদ’ শব্দটি দ্বারা বুঝা যায় গৃহের ভিত্তি সেখানে পূর্ব থেকেই ছিল, যাকে ইবরাহীম (আ.) ও ইসমাঈল (আ.) উঁচু করে গৃহের আকারে উঠালেন। তদুপরি ইবরাহীম (আ.) যখন শিশু ইসমাঈল ও তাঁর মাতাকে মক্কায় রেখে বিদায় নিচ্ছিলেন তখন তিনি দোয়া করেছিলেন, ‘হে আমার প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমি আমার সন্তানদের কয়েকজনকে তোমার সম্মানিত গৃহের কাছে এক অনুর্বর উপত্যকায় বসবাস করালাম’ (১৪:৩৮)। তাই বুঝা যায়, পবিত্র গৃহটি সে সময়ে সেখানে কোনো না কোনো অবস্থায় ছিল, যা কিছুদিন পরে ইবরাহীম (আ.) সংস্কার করেছিলেন। হাদীস একথা সমর্থন করে (বুখারী)। ঐতিহাসিক দলিলপত্রও এ অভিমতই প্রকাশ করে, কাবা অতি প্রাচীনকালের গৃহ। স্বনামধন্য ঐতিহাসিকরা, যাদের মাঝে ইসলাম বিরোধীরাও রয়েছে তারা বলেছেন, কাবা অতি পুরাতন স্থান, যাকে স্মরণাতীতকাল থেকে পবিত্র মনে করা হয়। ‘ডায়োডোরাস সিকুলাস, সিসিলি’ (খ্রিষ্টপূর্ব ৬০) হেজায অঞ্চলের কথা উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, স্থানটি এর অধিবাসীদের কাছে পবিত্র ও সম্মানিত। তিনি আরো বলেন, সেখানে শক্ত পাথরের তৈরি একটি বেদী আছে, যা অতি প্রাচীনকালের। সেখানে চতুর্দিকের লোক এসে সমবেত হয়ে থাকে (সি. এম. ওল্ডফাদার, লন্ডন, কর্তৃক অনূদিত, ১৯৩৫, বুক ৩, অধ্যায় ৪২, ২য় খণ্ড, পৃ. ২১১-২১৩)। একথাগুলো মক্কার কাবাগৃহ ছাড়া অন্য কিছুর ওপর প্রযোজ্য হতে পারে না, কেননা আরবদেশের এমন দ্বিতীয় একটি স্থানও নাই যা সারা আরববাসীর সর্বজনীন তীর্থস্থান ছিল এবং সকলের ভক্তিশ্রদ্ধার ও আকর্ষণের মিলনকেন্দ্র ছিল। লোককাহিনিও সাব্যস্ত করে, কাবা স্মরণাতীত কাল থেকে সারা আরবের তীর্থস্থানরূপে পরিগণিত হয়ে আসছে (ফাইভ ভলিউম কমেন্ট্রি, পৃ. ১৮০-১৮২)।

رَبَّنَا وَاجۡعَلۡنَا مُسۡلِمَیۡنِ لَکَ وَمِنۡ ذُرِّیَّتِنَاۤ اُمَّۃً مُّسۡلِمَۃً لَّکَ ۪ وَاَرِنَا مَنَاسِکَنَا وَتُبۡ عَلَیۡنَا ۚ اِنَّکَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۲۹﴾

১২৯
হে আমাদের প্রতিপালক-প্রভু! (আমাদের আরো মিনতি হলো,) তুমি আমাদের উভয়কে তোমার কাছে আত্মসমর্পণকারী বানাও এবং আমাদের বংশধরদের মাঝেও তোমার প্রতি আত্মসমর্পণকারী এক উম্মত সৃষ্টি করো। আর তুমি আমাদেরকে আমাদের ইবাদত ও কুরবানীর নিয়মপদ্ধতি শিখিয়ে দাও এবং আমাদের প্রতি কৃপাদৃষ্টি দাও। নিশ্চয় তুমিই পুনঃপুন তওবা গ্রহণকারী, বার বার কৃপাকারী।

رَبَّنَا وَابۡعَثۡ فِیۡہِمۡ رَسُوۡلًا مِّنۡہُمۡ یَتۡلُوۡا عَلَیۡہِمۡ اٰیٰتِکَ وَیُعَلِّمُہُمُ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَیُزَکِّیۡہِمۡ ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۱۳۰﴾٪

১৩০
আর হে আমাদের প্রতিপালক-প্রভু! (আমাদের এ-ও নিবেদন,) তুমি তাদের মাঝে তাদেরই মধ্য থেকে কদেখুন: ২:১৫২; ৩:১৬৫; ৬২:৩এক মহান রসূল আবির্ভূত করো, যে তাদেরকে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শেখাবে আর তাদেরকে পবিত্র করবে। নিশ্চয় তুমিই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।১৪৭
সূরা আল-বাকারা - রুকু ১৫
১৪৭। এ আয়াতটি সমস্ত সূরার সারাংশ। এ আয়াতে বর্ণিত বিষয়গুলো ধারাবাহিকভাবে এ দীর্ঘ সূরাতে পর্যালোচনা করা হয়েছে। অর্থাৎ প্রথমে নিদর্শনাবলি, এরপর শরীয়ত, এরপর শরীয়তের তাৎপর্য, এরপর জাতীয় উন্নতির পন্থাসমূহ বর্ণিত হয়েছে (সূরার ভূমিকা দেখুন)। এখানে লক্ষণীয়, কুরআনে ইবরাহীম (আ.)-এর দুটি প্রার্থনার উল্লেখ আছে। একটি ইসহাকের বংশধরদের জন্য এবং অপরটি ইসমাঈলের বংশধরদের জন্য। প্রথম প্রার্থনাটি বর্ণিত হয়েছে ২:১২৫ আয়াতে এবং দ্বিতীয় প্রার্থনাটি বর্ণিত হয়েছে আলোচ্য আয়াতে। ইসহাকের বংশধরদের জন্য প্রার্থনাকালে তিনি সে বংশে ইমাম বা সংস্কারক পাঠানোর কথা বলেছিলেন কিন্তু তাঁদের কাজকর্ম বা মর্যাদা সম্বন্ধে কিছুই উল্লেখ করেন নি। এতে বুঝা যায়, ইসরাঈলীদের মধ্যে সাধারণভাবে ধর্মসংস্কারকগণ আগমন করবেন, কিন্তু এ আয়াতে দেখতে পাই, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তাঁর বংশধরদের মাঝে এক মহানবী প্রেরণের জন্য- যে এক বিশেষ উদ্দেশ্য সাধন করবে। ইবরাহীমি বংশের দুটি শাখার ব্যবধান এ পার্থক্যের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। ১২৫-১৩০ নম্বর আয়াতে ইবরাহীম (আ.)-এর দুটি পৃথক প্রার্থনার উল্লেখ করে সূরাটি এ ইঙ্গিত করে, ইবরাহীম (আ.) কেবল ইসহাকের বংশধরদের উন্নতির জন্যই প্রার্থনা করেন নি বরং তাঁর প্রথম পুত্র ইসমাঈলের বংশের উন্নতির জন্যও দোয়া করেছিলেন। ইসহাকের বংশধররা তাদের অসৎকর্মের পরিণতিতে নবুওয়ত থেকে বঞ্চিত হয়ে গেল। অতএব এ আয়াতে প্রার্থিত ও প্রতিশ্রুত নবীর আবির্ভাব ইবরাহীম (আ.)-এর বংশের অপর শাখা ইসমাঈলের বংশধর হওয়া ছাড়া কোনো পথ ছিল না। এ প্রতিশ্রুত নবী যে ইসমাঈলী হবেন, একথার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য কুরআন অতি যুক্তিযুক্তভাবে ইবরাহীম (আ.) ও তাঁর জ্যেষ্ঠ পুত্র ইসমাঈল (আ.) কর্তৃক কাবাগৃহ নির্মাণ ও ইবরাহীম (আ.) কর্তৃক জ্যেষ্ঠপুত্রের বংশধরদের উন্নতির জন্য প্রার্থনা, এ দুটি বিষয় সাথে সাথেই উল্লেখ করেছে। এ স্বাভাবিক সিদ্ধান্তের বিরুদ্ধে খ্রিষ্টান সমালোচক দুটি আপত্তি উত্থাপন করে: (১) ইসমাঈল সম্বন্ধে এ ধরনের কোনো প্রতিশ্রুতি আল্লাহ তা’লা ইবরাহীমকে দিয়েছিলেন বলে বাইবেলে উল্লেখ নাই, (২) আল্লাহ ইবরাহীম (আ.)-কে প্রতিশ্রুতি দিয়ে থাকলেও ইসলামের নবী যে ইসমাঈলের বংশধরের কোনো প্রমাণ নাই। প্রথম আপত্তির উত্তর হলো, ইসমাঈল সম্বন্ধে কোনো ভবিষ্যদ্বাণী বা প্রতিশ্রুতি বাইবেলে লিপিবদ্ধ না থাকলেও তাতে একথা নিশ্চয় বুঝায় না যে, এরূপ ভবিষ্যদ্‌বাণী মোটেই করা হয় নি। তাছাড়া যদি বাইবেলের সাক্ষ্য দ্বারা ইসহাক ও তাঁর বংশধর সম্বন্ধীয় প্রতিশ্রুতি সত্য বলে স্বীকৃতি পায় তাহলে কুরআনের সাক্ষ্য দ্বারা ইসমাঈল ও তাঁর বংশধর সম্বন্ধীয় প্রতিশ্রুতি সত্য বলে স্বীকৃতি পাবে না কেন? প্রকৃত বিষয় হলো, বাইবেলে সুনিশ্চিতভাবে ইসমাঈল ও তাঁর বংশের উন্নতির কথা ঠিক সেভাবে বলা হয়েছে যেভাবে ইসহাক ও তাঁর বংশের উন্নতির কথা বলা হয়েছে (আদিপুস্তক ১৬:১০-১২; ১৭:৬-১০; ১৭:১৮-২০) প্রকৃত সত্য হচ্ছে, ইসমাঈল সম্বন্ধে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ইসহাক সম্বন্ধে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, উভয় প্রতিশ্রুতিই মূলত একই ধরনের, পার্থক্য নগণ্য। উভয়েই আল্লাহর আশীর্বাদপুষ্ট হবেন, সফল হবেন। উভয়েরই বংশবৃদ্ধি বিরাটাকারে হবে, উভয়েই বিরাট জাতিতে পরিণত হবেন এবং উভয়ের বংশধরের মধ্যে রাজত্ব ও রাজ্য লাভ হবে। সুতরাং উভয় ভ্রাতা সম্পর্কে প্রদত্ত প্রতিশ্রুতির মাঝে যেহেতু মৌলিক কোনো পার্থক্য নাই সেহেতু ইসহাকের বংশ যে-সব পুরস্কারে ভূষিত হবে ইসমাঈলের বংশও সেসব পুরস্কার লাভ করবে, এটা স্বীকার করতেই হবে। আর এ সত্য খ্যাতনামা জ্ঞানী খ্রিষ্টানরাও স্বীকার করেছেন (দি স্কফিল্ড রেফারেন্স বাইবেল, পৃ. ২৫) তাদের দ্বিতীয় আপত্তি হলো, মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে ইসমাঈলের বংশধর, একথার প্রমাণ নাই। এ আপত্তিও অবান্তর, কারণ (১) যে কুরাইশ বংশে রসূল করীম (সা.) জন্মগ্রহণ করেছিলেন তা পুরাকাল থেকে ইসমাঈলের বংশধর বলে দাবি করে আসছিল এবং সমগ্র আরবের লোক তা স্বীকার করত। (২) কুরাইশ অথবা অন্যান্য গোত্র, যারা নিজেদেরকে ইসমাঈলের বংশধর বলে দাবি করত, তাদের এ দাবি মিথ্যা হয়ে থাকলে যারা সত্যিকার ইসমাঈলী বংশের ছিল তারা নিশ্চয় আপত্তি জানাতো, কিন্তু এ বিষয়ে কোনো আপত্তি ও ঝগড়াবিবাদ হয় নি। (৩) আদিপুস্তকের ১৭:২০ পদে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ইসমাঈলকে বহু পুরস্কারে ভূষিত করবেন, তার বংশ ব্যাপকভাবে বৃদ্ধি করবেন, তাকে বিরাট জাতিতে পরিণত করবেন এবং বারোজন রাজার পিতা বানাবেন। আরবের লোকেরাই যদি তাঁর বংশধর না হয়ে থাকে তাহলে সে প্রতিশ্রুত জাতি কোথায়? আরবের ইসমাঈলী গোত্রগুলোই এ ক্ষেত্রে একমাত্র দাবিদার, (৪) আদিপুস্তকের ২১:৮-১৪ পদের বর্ণনা মতে, সারার সন্তুষ্টির জন্য হাগারকে অর্থাৎ হাজেরাকে বাড়ি ছাড়তে হয়েছিল। তাঁকে যদি হেজাযে নিয়ে যাওয়া না হয়ে থাকে তাহলে তাঁর বংশধররা কোথায় আর তাঁর নির্বাসনস্থলইবা কোথায়? (৫) আরবের ভূগোলবিদরা সকলেই একমত, হেজাযের পাহাড়গুলোই ফারান নামে অভিহিত হতো (মুজামুল বুলদান), (৬) বাইবেলের মতে, ইসমাঈলের বংশধরেরা ‘হাবিলা থেকে শূর পর্যন্ত’ এলাকায় বসবাস করত (আদিপুস্তক ২৫:১৮)। ‘হাবিলা থেকে শূর পর্যন্ত’ শব্দগুলো দ্বারা আরবদেশের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বুঝায় (বিব, সাইক, প্রণেতা জে, ঈভি, লন্ডন, ১৮৩২)। (৭) বাইবেল ইসমাঈলকে ‘ওয়াইল্ড ম্যান’ বলেছে (আদিপুস্তক ১৬:১২)। এখানে ‘ওয়াইল্ড ম্যান’ শব্দটির অর্থ ‘গৃহবাসী বা গৃহাবদ্ধ’ নয় এমন মানুষ। ‘আরাবী’ শব্দটি অর্থাৎ মরুবাসী বেদুঈন প্রায় একই অর্থ বহন করে। (৮) হাগার বা হাজেরার সাথে আরব দেশের সম্পর্ক আছে বলে সেন্ট পলও স্বীকার করেছেন (গালাতীয় ৪:২৫)। (৯) কেদর ইসমাঈলের পুত্রদের একজন এবং এটা স্বীকার করা হয়ে থাকে, তার বংশধররা আরব দেশের দক্ষিণাংশে বসবাস করত (বিব, সাইক, লন্ডন, ১৮৬২)। (১০) প্রফেসর সি. সি. টরী বলেন, ‘আরবরা হিব্রু ঐতিহ্য ও কাহিনি অনুযায়ী ইসমাঈল বংশীয়।... সেই বারোজন রাজা (আদিপুস্তক ১৭:২০) যাদের নাম পরে আদিপুস্তক ২৫:১৩-তে উল্লিখিত হয়েছে, আরবের গোত্র বা জেলাগুলোর প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব ছিলেন, যাদের মধ্যে কেদর, দুমা (দুমাতুল জান্দাল) এবং তেইমা সুপ্রসিদ্ধ।’ আরব দেশের লোকেরা এক মহান জাতি (জুইশ ফাউন্ডেশন অব ইসলাম, পৃ. ৮৩)। ‘শারীরিক গঠন, ভাষা, স্থানীয় কৃষ্টিকাহিনি ও বাইবেলের সাক্ষ্যের ভিত্তিতে আরবরা প্রধানত সত্তাগতভাবে ইসমাঈলী’ (সাইক্লোপিডিয়া অব বিব্লিকেল লিটারেচার, নিউইয়র্ক, পৃ. ৬৮৫) এবং (১১) বিদ্বেষবশত হলেও বড়ো বড়ো খ্রিষ্টান ধর্মযাজকরাও আরবদেরকে হাজেরার বংশধর বলে স্বীকার করেছেন। ‘আমরা যেন সর্বদাই হাগারের বা হাজেরার পুত্রদের অন্যায় মনোবৃত্তিকে দোষারোপ করি বিশেষকরে কুরাইশদেরকে, কেননা তারা পশুর মতো’ (লীভস ফ্রম থ্রি এনসিয়েন্ট কুরানস, সম্পাদক রেভারেন্ড মিনগানা ডি. ডি. ইনট্রো, ১৩শ খণ্ড)।