১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَقَالُوۡا لَنۡ نُّؤۡمِنَ لَکَ حَتّٰی تَفۡجُرَ لَنَا مِنَ الۡاَرۡضِ یَنۡۢبُوۡعًا ﴿ۙ۹۱﴾

৯১
আর তারা বলে, ‘আমরা তোমার প্রতি কখনো ঈমান আনব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে কোনো ঝরনা খদেখুন: ১৭:৪২; ১৮:৫৫উৎসার করবে,

اَوۡ تَکُوۡنَ لَکَ جَنَّۃٌ مِّنۡ نَّخِیۡلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الۡاَنۡہٰرَ خِلٰلَہَا تَفۡجِیۡرًا ﴿ۙ۹۲﴾

৯২
গদেখুন: ২৫:১১অথবা তোমার খেজুর ও আঙুরের কোনো বাগান হবে। অতঃপর তুমি এর ফাঁকে ফাঁকে প্রচুর জলপ্রণালি প্রবাহিত করবে,১৬৫১
১৬৫১। নিজেদের আপত্তিমূলক প্রশ্নের জবাবে মক্কার অধিবাসীরা কুরআনের যুক্তির সামনে হতবুদ্ধি হয়ে মুখ ফিরিয়ে নিল। তারা তখন নবী করীম (সা.)-এর নিকট দাবি উত্থাপন করে বলল, কুরআনে যদি সর্বপ্রকার জ্ঞানই অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে অলৌকিক ঘটনাবলি ঘটাতে তাঁর সক্ষম হওয়া উচিত, যেমন- ভূগর্ভ থেকে পানির ঝরনা নির্গত করা, উদ্যানসমূহ সৃষ্টি করা, তাঁর নিজের জন্য স্বর্ণনির্মিত প্রাসাদ তৈরি করা, আকাশে আরোহণ করা ইত্যাদি।

اَوۡ تُسۡقِطَ السَّمَآءَ کَمَا زَعَمۡتَ عَلَیۡنَا کِسَفًا اَوۡ تَاۡتِیَ بِاللّٰہِ وَالۡمَلٰٓئِکَۃِ قَبِیۡلًا ﴿ۙ۹۳﴾

৯৩
অথবা তুমি যেমনটি দাবি করো, আমাদের ওপর আকাশের টুকরো ফেলবে অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে (আমাদের) সামনাসামনি এনে উপস্থিত করবে,

اَوۡ یَکُوۡنَ لَکَ بَیۡتٌ مِّنۡ زُخۡرُفٍ اَوۡ تَرۡقٰی فِی السَّمَآءِ ؕ وَلَنۡ نُّؤۡمِنَ لِرُقِیِّکَ حَتّٰی تُنَزِّلَ عَلَیۡنَا کِتٰبًا نَّقۡرَؤُہٗ ؕ قُلۡ سُبۡحَانَ رَبِّیۡ ہَلۡ کُنۡتُ اِلَّا بَشَرًا رَّسُوۡلًا ﴿٪۹۴﴾

৯৪
অথবা তোমার স্বর্ণনির্মিত কোনো গৃহ থাকবে কিংবা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু আমরা তোমার (আকাশে) আরোহণে কখনো বিশ্বাস করব না, যতক্ষণ না তুমি আমাদের জন্য এমন কোনো কিতাব (সেখান থেকে) নামিয়ে আনবে যা আমরা পড়তে পারি।’ তুমি বলো, ‘আমার প্রতিপালক-প্রভু (এসব থেকে) পবিত্র। আমি তো কেবল একজন মানুষ রসূল। ১৬৫২কদেখুন: ১৭:৬০; ২৩:২৫; ৩৪:৪৪
সূরা বনী ইসরাঈল - রুকু ১০
১৬৫২। অস্বীকারকারীদের সব মূর্খতাপূর্ণ দাবির উত্তরে বলা হয়েছে, তাদের এসব দাবি আসলে করা হয়েছে আল্লাহ প্রেরিত রসূল (সা.)-এর ক্ষেত্রে। প্রথমোক্ত দাবি ধৃষ্টতাপূর্ণ এবং আল্লাহ তা’লা এরূপ মূর্খতার ঊর্ধ্বে। শেষোক্ত দাবি যা রসূল করীম (সা.)-এর সাথে সম্বন্ধযুক্ত, সেগুলো সীমাবদ্ধ মানবীয় শক্তির অসাধ্য এবং আল্লাহ তা’লার নবী প্রেরণের উদ্দেশ্যের পরিপন্থি।

وَمَا مَنَعَ النَّاسَ اَنۡ یُّؤۡمِنُوۡۤا اِذۡ جَآءَہُمُ الۡہُدٰۤی اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَبَعَثَ اللّٰہُ بَشَرًا رَّسُوۡلًا ﴿۹۵﴾

৯৫
খদেখুন: ২৩:২৫; ২৫:২২; ৪৩:৬১আর মানুষের কাছে হিদায়াত এসে গেলে তাদের ঈমান আনার ক্ষেত্রে কেবল তাদের এ কথাই বাধ সেধেছে- ‘আল্লাহ কি একজন মানুষকেই রসূল করে পাঠালেন?’

قُلۡ لَّوۡ کَانَ فِی الۡاَرۡضِ مَلٰٓئِکَۃٌ یَّمۡشُوۡنَ مُطۡمَئِنِّیۡنَ لَنَزَّلۡنَا عَلَیۡہِمۡ مِّنَ السَّمَآءِ مَلَکًا رَّسُوۡلًا ﴿۹۶﴾

৯৬
তুমি বলো, ‘পৃথিবীতে যদি নিশ্চিন্তে বিচরণকারী ফেরেশতারা থাকত, খদেখুন: ৬:১২৯; ১৯:৬৯তবে নিশ্চয় আমরা আকাশ থেকে তাদের প্রতি কোনো ফেরেশতাকেই রসূল করে অবতীর্ণ করতাম।১৬৫৩
১৬৫৩। এ আয়াতের দুটি অর্থ হতে পারে: (ক) ফেরেশতা কেবল ফেরেশতা প্রকৃতির মানুষের প্রতি অবতীর্ণ হতে পারে, বিপরীত চরিত্রের মানুষের ওপর নয়। তবে কাফিররাও যদি তাদের জীবনে ফেরেশতাবৎ চারিত্রিক পরিবর্তন আনতে পারে তাহলে তাদের প্রতি ফেরেশতা অবতীর্ণ হবে, (খ) একই জাতীয় বস্তু বা সত্তা শুধু একে অন্যের নমুনা বা আদর্শ হতে পারে। এজন্য একজন মানুষই কেবল মানবজাতির নিকট নবী-রসূল হতে পারেন, কারণ একমাত্র মানুষই অন্য মানুষের জন্য আদর্শ হতে পারে।

قُلۡ کَفٰی بِاللّٰہِ شَہِیۡدًۢا بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ؕ اِنَّہٗ کَانَ بِعِبَادِہٖ خَبِیۡرًۢا بَصِیۡرًا ﴿۹۷﴾

৯৭
তুমি বলো, গদেখুন: ১০:৩০; ১৩:৪৪; ২৯:৫৩; ৪৬:৯‘আমার ও তোমাদের মাঝে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের বিষয়ে সদা অবগত, সম্যক দ্রষ্টা।’

وَمَنۡ یَّہۡدِ اللّٰہُ فَہُوَ الۡمُہۡتَدِ ۚ وَمَنۡ یُّضۡلِلۡ فَلَنۡ تَجِدَ لَہُمۡ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِہٖ ؕ وَنَحۡشُرُہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ عَلٰی وُجُوۡہِہِمۡ عُمۡیًا وَّبُکۡمًا وَّصُمًّا ؕ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ کُلَّمَا خَبَتۡ زِدۡنٰہُمۡ سَعِیۡرًا ﴿۹۸﴾

৯৮
আর আল্লাহ যাকে হিদায়াত দেন সে-ই হিদায়াতপ্রাপ্ত, কিন্তু তিনি যাদের বিপথগামী সাব্যস্ত করেন তুমি কখনো তাদের জন্য তাঁর বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। আর খদেখুন: ২৭:১৪; ২৮:৩৭; ৪০:২৫কিয়ামত দিবসে আমরা তাদেরকে তাদের মুখমণ্ডলের ওপর উপুড় করে অন্ধ, মূক এবং বধিররূপে একত্র করব। তাদের ঠিকানা হবে জাহান্নাম। তা (অর্থাৎ জাহান্নাম) যখনই নির্বাপিত হবার উপক্রম হবে (তখনই) আমরা তাদের জন্য আগুন বাড়িয়ে দেবো।১৬৫৪
১৬৫৪। দীর্ঘকাল জাহান্নামের আগুনে জ্বলে কাফিরদের অনুভূতি যখন ভোঁতা হয়ে যাবে তখন আল্লাহ তা’লা তাদের অনুভূতি শক্তি তীক্ষ্ম করে দেবেন এবং তারা পুনরায় পূর্বের মতো আগুনের দহনজ্বালা ভোগ করতে থাকবে।

ذٰلِکَ جَزَآؤُہُمۡ بِاَنَّہُمۡ کَفَرُوۡا بِاٰیٰتِنَا وَقَالُوۡۤاءَ اِذَا کُنَّا عِظَامًا وَّرُفَاتًاءَ اِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ خَلۡقًا جَدِیۡدًا ﴿۹۹﴾

৯৯
গদেখুন: ১৮:১০৭; ৩৪:১৮এটি তাদের (কর্মের) প্রতিফল, কারণ তারা আমাদের নিদর্শনাবলিকে অস্বীকার করেছিল এবং বলেছিল, ঘদেখুন: ১৭:৫০; ২৩:৮৩; ৩৬:৭৯; ৩৭:১৭; ৫৬:৪৮; ৩৬:৮২; ৪৬:৩৪; ৮৬:৯‘আমরা যখন অস্থিপুঞ্জে পরিণত হবো আর চূর্ণবিচূর্ণ হয়ে যাব তারপরও কি সত্যিই আমরা এক নতুন সৃষ্টিরূপে পুনরুত্থিত হবো?১৬৫৫
১৬৫৫। ধর্ম এবং সত্যের প্রতি সর্বপ্রকার অস্বীকার প্রকৃতপক্ষে মৃত্যুর পরের জীবনকে অগ্রাহ্য করা বা অসত্য বলে মনে করার ফলশ্রুতি। এ কারণেই পবিত্র কুরআন পরকাল সম্বন্ধে অনেক বেশি জোর দিয়েছে এবং অতি জরুরি সকল ব্যাপারে বার বার পারলৌকিক জীবনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে।

اَوَلَمۡ یَرَوۡا اَنَّ اللّٰہَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ قَادِرٌ عَلٰۤی اَنۡ یَّخۡلُقَ مِثۡلَہُمۡ وَجَعَلَ لَہُمۡ اَجَلًا لَّا رَیۡبَ فِیۡہِ ؕ فَاَبَی الظّٰلِمُوۡنَ اِلَّا کُفُوۡرًا ﴿۱۰۰﴾

১০০
তারা কি জানে না, কদেখুন: ৭:১৭৯; ১৮:১৮; ৩৯:৩৭-৩৮তিনি সেই মহান আল্লাহ- যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয় তাদের মতো (মানুষ) সৃষ্টি করতে সক্ষম?১৬৫৬ আর তিনি তাদের জন্য এক মেয়াদ নির্ধারিত করেছেন যাতে কোনো সন্দেহে নাই; কিন্তু সীমালঙ্ঘনকারীরা কেবল অকৃতজ্ঞতার পথই বেছে নিল।
১৬৫৬। এ আয়াতে মৃত্যুর পরে জীবনের অস্তিত্ব বা সত্যতা প্রমাণ করার উদ্দেশ্যে এক অকাট্য যুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে। অবিশ্বাসীদের এখানে সরাসরি বলা হয় নি যে, যেহেতু আল্লাহ তা’লা তাদেরকে নতুন জন্ম দেবার ক্ষমতা রাখেন, সেহেতু তারা পুনর্জন্ম লাভ করবে। এ ধরনের কথা বলা হলে তা নিষ্ফল প্রমাণিত হতো। এখানে তাদেরকে বলা হয়েছে, মৃত্যুর পরের জীবন সম্বন্ধে তারা যদি বিশ্বাস না করে তাহলে একইভাবে তারা এ-ও অবিশ্বাস করত যে, তারা এখন যে-সব দরিদ্র ও দুর্বল মুসলমানদেরকে গুরুত্বহীন এবং তুচ্ছ মনে করে তাদের নিকটেই অবিশ্বাসীদের ক্ষমতা ও মর্যাদার চরম পরাজয় ঘটবে। তাদের নিজেদের ধ্বংস এবং দুর্বল মুসলমানদের বিজয় ও ক্ষমতা লাভ- এ ভবিষ্যদ্বাণী আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও যথাসময়ে যদি তা সত্য প্রমাণিত হয় তবে মৃত্যুর পর পারলৌকিক জীবন সম্বন্ধে দাবি আপনা-আপনিই প্রতিষ্ঠিত হয়ে যাবে।