১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَقُلۡ رَّبِّ اَدۡخِلۡنِیۡ مُدۡخَلَ صِدۡقٍ وَّاَخۡرِجۡنِیۡ مُخۡرَجَ صِدۡقٍ وَّاجۡعَلۡ لِّیۡ مِنۡ لَّدُنۡکَ سُلۡطٰنًا نَّصِیۡرًا ﴿۸۱﴾

৮১
আর তুমি বলো, ‘হে আমার প্রতিপালক- প্রভু! তুমি আমাকে এমনভাবে প্রবেশ করাও যেন আমার প্রবেশ করা সত্য সহকারে হয় আর এমনভাবে আমাকে বের করো যেন আমার বহির্গমন সত্য সহকারে হয়।১৬৪৪ আর তোমার পক্ষ থেকে আমার জন্য এক শক্তিশালী সাহায্যকারী দান করো।’
১৬৪৪। আল্লাহ তা’লা নবী করীম (সা.)-এর মিনতিপূর্ণ দোয়া কবুল করেন এবং এ সূরার ২ নম্বর আয়াতে উল্লিখিত ইসরা সম্পর্কে বর্ণিত, তিনি পবিত্র ও মহিমাময়, যিনি রাত্রিযোগে স্বীয় বান্দাকে মসজিদুল হারাম থেকে দূরবর্তী মসজিদে আকসায় নিয়ে গেলেন (১৭:২) বাক্যে নিহিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী আল্লাহ তা’লা তাঁকে এ সুসংবাদ দেন, তাঁকে মদীনায় নিয়ে যাওয়া হবে। এ ভবিষ্যদ্বাণীর পূর্ণতার জন্য রসূল করীম (সা.) আদেশপ্রাপ্ত হন, তিনি যেন এরূপ আশা নিয়ে দোয়া করেন যে, তাঁর মদীনায় প্রবেশ যেন দ্বিগুণ আশিসপূর্ণ হয় এবং বর্তমান বাসস্থান মক্কা থেকে তাঁর হিজরতও যেন নিরাপদ হয়।

وَقُلۡ جَآءَ الۡحَقُّ وَزَہَقَ الۡبَاطِلُ ؕ اِنَّ الۡبَاطِلَ کَانَ زَہُوۡقًا ﴿۸۲﴾

৮২
আর তুমি বলো, কদেখুন: ২৮:৮৬‘সত্য এসে গেছে এবং মিথ্যা পালিয়ে গেছে। নিশ্চয় মিথ্যা পলায়ন করারই ছিল।১৬৪৫
১৬৪৫। কুরআন মজীদের রচনাশৈলী এমনই বিস্ময়কর যে, কোনো কোনো সন্দেহাতীত বিষয়ে ভাব প্রকাশার্থে এমন বিশেষ শব্দ বেছে নেওয়া হয়েছে যা ঘটনাবলির সুদীর্ঘ ধারাবাহিকতাকে চিহ্নিত করে দেখিয়ে দেয়। এই নির্দিষ্ট দৃষ্টান্ত- ‘যাহাকা’ (নিশ্চয় মিথ্যা পলায়ন করারই ছিল)- ভাবটি অন্য শব্দ দ্বারাও প্রকাশ পেতে পারত, যথা- ‘হালাকা’ (ধ্বংস), ‘বাতিলা’ (অনাবশ্যক বা অকর্মণ্য), কিন্তু এ দুটি শব্দের কোনোটিই ক্রমশ দুর্বল হতে হতে বিলোপ হয়ে যাওয়া ভাব প্রকাশ করত না, যে ভাব ‘যাহাকা’ শব্দ দ্বারা প্রকাশ পাচ্ছে। তফসীরাধীন আয়াত এই ইঙ্গিত বহন করে, নবী করীম (সা.) মদীনায় প্রবেশ করার পর তাঁর শক্তি ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে এবং তাঁর শত্রুদের ক্ষমতার পতন হতে হতে চূর্ণবিচূর্ণ হয়ে বিলুপ্ত হয়ে যাবে। তদুপরি কুরআনের রচনাভঙ্গি এমন চমৎকার যে, ছন্দবদ্ধ কবিতা না হয়েও এর আয়াতসমূহ কাব্যিক ছন্দে সুর ও ব্যঞ্জনা বহন করে, যা না হলে চরম আনন্দানুভূতি পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হতো না। মক্কা-বিজয়ের পর মহানবী (সা.) যখন কাবা শরীফ থেকে মূর্তিগুলোকে সরাচ্ছিলেন, যেগুলো দ্বারা বায়তুল্লাহকে অবৈধভাবে দখল করে অপবিত্র করা হয়েছিল, তখন তিনি মূর্তিগুলোকে ভাঙার সাথে সাথে এ আয়াতে করীমা বার বার পাঠ করছিলেন।

وَنُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ وَلَا یَزِیۡدُ الظّٰلِمِیۡنَ اِلَّا خَسَارًا ﴿۸۳﴾

৮৩
খদেখুন: ১০:৫৮; ১২:১১২; ১৬:৯০আর আমরা পর্যায়ক্রমে কুরআনে তা-ই (অর্থাৎ শিক্ষা) অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও কৃপাবিশেষ। আর তা সীমালঙ্ঘনকারীদের ক্রমশ কেবল ক্ষতিগ্রস্তই করে থাকে।

وَاِذَاۤ اَنۡعَمۡنَا عَلَی الۡاِنۡسَانِ اَعۡرَضَ وَنَاٰ بِجَانِبِہٖ ۚ وَاِذَا مَسَّہُ الشَّرُّ کَانَ یَــُٔوۡسًا ﴿۸۴﴾

৮৪
” গদেখুন: ১৭:৬৮আর আমরা যখন মানুষকে পুরস্কার দেই (তখন) সে মুখ ফিরিয়ে নেয় এবং পাশ কাটিয়ে দূরে সরে যায়। আর যখন তার কোনো কষ্ট হয় তখন সে ভীষণ হতাশ হয়ে পড়ে।

قُلۡ کُلٌّ یَّعۡمَلُ عَلٰی شَاکِلَتِہٖ ؕ فَرَبُّکُمۡ اَعۡلَمُ بِمَنۡ ہُوَ اَہۡدٰی سَبِیۡلًا ﴿٪۸۵﴾

৮৫
তুমি বলো, ‘প্রত্যেকেই নিজ প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে।১৬৪৬ কদেখুন: ২:২৪; ১০:৩৯; ১১:১৪; ৫২:৩৫তবে যে। সর্বাধিক হিদায়াতপ্রাপ্ত তাকে তোমার প্রতিপালক-প্রভুই সবচেয়ে ভালো জানেন।’
সূরা বনী ইসরাঈল - রুকু ৯
১৬৪৬। ‘আলা শাকিলাতিহী’ শব্দদ্বয়ের অর্থ তার লক্ষ্য-উদ্দেশ্য, চিন্তাধারা, অভিপ্রায় এবং উদ্দেশ্য।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الرُّوۡحِ ؕ قُلِ الرُّوۡحُ مِنۡ اَمۡرِ رَبِّیۡ وَمَاۤ اُوۡتِیۡتُمۡ مِّنَ الۡعِلۡمِ اِلَّا قَلِیۡلًا ﴿۸۶﴾

৮৬
আর তারা তোমাকে রূহ সম্বন্ধে প্রশ্ন করে।১৬৪৭ তুমি বলো, ‘রূহ আমার প্রতিপালক- প্রভুর আদেশে (সৃষ্টি) হয়েছে এবং (এ সম্পর্কে) তোমাদেরকে অতি অল্পই জ্ঞান দেওয়া হয়েছে।’
১৬৪৭। ইহুদী জাতি নিজেদের আত্মিক অধঃপতনের যুগে আধুনিক আধ্যাত্মবাদী, ব্রহ্মজ্ঞানী ও হিন্দু যোগীদের ন্যায় জাদুবিদ্যার চর্চা শুরু করেছিল। মহানবী (সা.)-এর জামানায় মদীনাবাসী ইহুদীদের মধ্যেও কোনো কোনো ব্যক্তি এ জাদুবিদ্যার আশ্রয় নিয়েছিল বলে মনে হয়। এ কারণেই নবী করীম (সা.)-কে মিথ্যা প্রমাণিত করার জন্য তারা মুশরিকদেরকে পরামর্শ দিয়েছিল, তারা যেন নবী করীম (সা.)-কে মানবাত্মা সম্পর্কে প্রশ্ন করে। পবিত্র কুরআন তফসীরাধীন আয়াত দ্বারা তাদেরকে এ বলে উত্তর দিচ্ছে, আল্লাহর হুকুমে আত্মার উৎপত্তি হয় এবং এটা তাঁরই হুকুমে ক্রমশ বলীয়ান হয়। এছাড়া অন্য যা কিছু জাদুবিদ্যা বা তথাকথিত আধ্যাত্মিক চর্চার বলে অর্জিত বলে দাবি করা হয় তা সমস্তই ধোঁকাবাজি বা ভানমাত্র। হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রা.)-এর মতে, মানবাত্মার প্রকৃতি সম্পর্কে প্রশ্নটি মক্কাতে প্রথমে মহানবী (সা.)-কে করেছিল মক্কার কুরাইশরা এবং এরপর মদীনাতে ইহুদীরা এ প্রশ্ন উত্থাপন করেছিল। আল্লাহ তা’লার সরাসরি হুকুমে আত্মার সৃষ্টি হয় বলে এখানে বর্ণিত হয়েছে। কুরআন মজীদ অনুযায়ী সকল সৃষ্টি দুটি শ্রেণিভুক্ত: (১) আদিসৃষ্টি যা পূর্ব থেকে সৃষ্ট কোনো সত্তা বা পদার্থের অবলম্বন ছাড়া সৃজন করা হয়েছে, (২) পরবর্তী সৃষ্টি যা পূর্বে সৃজিত উপায়, উপকরণ এবং বস্তুর সাহায্য অবলম্বনে সৃষ্টি করা হয়েছে। প্রথমোক্ত সৃষ্টি ‘আমর’ অর্থাৎ হুকুমের পর্যায়ভুক্ত (২:১১৮) এবং পরবর্তী সৃষ্টিকে বলা হয় ‘খালক’ (সৃজন করতে থাকা)। মানবাত্মা প্রথমোক্ত সৃষ্টির শ্রেণিভুক্ত। ‘রূহ’ শব্দের অর্থ ইলহাম অর্থাৎ ঐশীবাণীও হয় (লেইন)। পূর্বে বর্ণিত প্রসঙ্গ এ অর্থকে সমর্থন করে।

وَلَئِنۡ شِئۡنَا لَنَذۡہَبَنَّ بِالَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ ثُمَّ لَا تَجِدُ لَکَ بِہٖ عَلَیۡنَا وَکِیۡلًا ﴿ۙ۸۷﴾

৮৭
আর আমরা চাইলে তোমার প্রতি আমরা যা ওহী করেছি তা অবশ্যই প্রত্যাহার করে নিতে পারতাম।১৬৪৮ সেক্ষেত্রে তুমি আমাদের বিরুদ্ধে নিজের জন্য এ বিষয়ে কোনো কার্যনির্বাহক খুঁজে পেতে না।
১৬৪৮। মনে হয়, এ আয়াত এক ভবিষ্যদ্বাণীর প্রতি ইঙ্গিত করছে এবং তা হলো, এমন একসময় আসবে যখন কুরআনের জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে। অনুরূপ একটি অভিন্ন ভবিষ্যদ্বাণী রসূল করীম (সা.) থেকে ‘মারদাওয়াই’, ‘বায়হাকী’ এবং ‘ইবনে মাজাহ’ হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে, এমন এক সময় আসবে যখন কুরআনের মর্মবাণী এবং মারেফাত ও প্রকৃত অর্থ পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে এবং সে যুগের তথাকথিত সুফিরা ও অতীন্দ্রিয়বাদীরা ও তাদের আদিরূপী ইহুদীদের মতো অতিপ্রাকৃত শক্তির দাবিদাররা সকলে মিলে তাদের পরস্পরের সহযোগিতায় পরিকল্পিত পূর্ণ প্রচেষ্টা দ্বারাও তা অর্থাৎ কুরআনের তত্ত্বজ্ঞান পুনরুদ্ধার করতে সক্ষম হবে না।

اِلَّا رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ ؕ اِنَّ فَضۡلَہٗ کَانَ عَلَیۡکَ کَبِیۡرًا ﴿۸۸﴾

৮৮
খদেখুন: ২৮:৮৭তবে তোমার প্রতিপালক-প্রভুর অনুগ্রহ হলে সে কথা ভিন্ন। নিশ্চয় তোমার প্রতি তাঁর অনুগ্রহ অনেক বড়ো।

قُلۡ لَّئِنِ اجۡتَمَعَتِ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلٰۤی اَنۡ یَّاۡتُوۡا بِمِثۡلِ ہٰذَا الۡقُرۡاٰنِ لَا یَاۡتُوۡنَ بِمِثۡلِہٖ وَلَوۡ کَانَ بَعۡضُہُمۡ لِبَعۡضٍ ظَہِیۡرًا ﴿۸۹﴾

৮৯
তুমি বলো, ‘মানুষ ও জিন সবাই যদি এ কুরআনের অনুরূপ (কিছু) নিয়ে আসার জন্য সমবেত হয় তবুও তারা এর অনুরূপ (কোনোকিছু) আনতে পারবে না,১৬৪৯ এমনকি তারা একে অপরের সাহায্যকারী হলেও (তা আনতে পারবে না)।’
১৬৪৯। যারা তন্ত্রমন্ত্র বা জাদুবিদ্যাতে বিশ্বাস করে তাদেরকে প্রথমে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানানো হয় যে, তাদের সাহায্যের জন্য সমস্ত গুপ্ত আত্মা (প্রেত), যাদের নিকট থেকে তারা আধ্যাত্মিক জ্ঞান পাবার দাবি করে, তাদেরকে ডেকে আনা উচিত। এ চ্যালেঞ্জ কুরআন করীমের ঐশী উৎস হবার অস্বীকারকারী সকল যুগের সকল মানুষের জন্য সমভাবে প্রযোজ্য।

وَلَقَدۡ صَرَّفۡنَا لِلنَّاسِ فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ مِنۡ کُلِّ مَثَلٍ ۫ فَاَبٰۤی اَکۡثَرُ النَّاسِ اِلَّا کُفُوۡرًا ﴿۹۰﴾

৯০
আর আমরা মানুষের জন্য নিশ্চয় এ কুরআনে সব ধরনের দৃষ্টান্ত বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছি।১৬৫০ তবুও অধিকাংশ মানুষ কেবল অকৃতজ্ঞতাবশত অস্বীকার করেছে।
১৬৫০। মানুষের বৃত্তিসমূহ সীমাবদ্ধ। সে কারণে সে শুধু সীমিতভাবেই তার সমস্যাগুলোর মোকাবিলা করতে পারে, কিন্তু কুরআন মজীদ সেসব বিষয়েরই সামগ্রিক সমাধান দিয়েছে যা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির সাথে সম্পৃক্ত।