১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

اَفَاَصۡفٰٮکُمۡ رَبُّکُمۡ بِالۡبَنِیۡنَ وَاتَّخَذَ مِنَ الۡمَلٰٓئِکَۃِ اِنَاثًا ؕ اِنَّکُمۡ لَتَقُوۡلُوۡنَ قَوۡلًا عَظِیۡمًا ﴿٪۴۱﴾

৪১
* তোমাদের প্রতিপালক-প্রভু কি তোমাদেরকে পুত্রসন্তানে ভূষিত করার জন্য বেছে নিয়েছেন আর নিজের বেলায় ফেরেশতাদের একাংশকে কন্যাসন্তান হিসাবে গ্রহণ করেছেন?। নিশ্চয় তোমরা এক গুরুতর (আপত্তিকর) কথা বলছ।
সূরা বনী ইসরাঈল - রুকু ৪

وَلَقَدۡ صَرَّفۡنَا فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ لِیَذَّکَّرُوۡا ؕ وَمَا یَزِیۡدُہُمۡ اِلَّا نُفُوۡرًا ﴿۴۲﴾

৪২
খদেখুন: ৩৭:১৫১; ৪৩:২০; ৫২:৪০আর নিশ্চয় আমরা এ কুরআনে (আয়াতগুলোকে) বিভিন্ন আঙ্গিকে১৬২১ বুঝিয়েছি যেন তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু এটা কেবল তাদের ঘৃণাকেই বৃদ্ধি করছে।গদেখুন: ১৭:৯০; ১৮:৫৫ঘদেখুন: ৬:১০১; ৩৯:৬৮; ২৪:৪২; ৫৯:২৫
১৬২১। ঐশী কিতাব, যাতে অত্যন্ত জরুরি বিষয়াবলির কথা অন্তর্ভুক্ত থাকে, এতে সংশ্লিষ্ট বিষয়বস্তু যা প্রদত্ত মূল বিষয়ের সাথে সম্পর্কযুক্ত তা বার বার পুনরাবৃত্তি হওয়া খুবই স্বাভাবিক ও প্রয়োজনীয়ও বটে। কোনো বিষয়বস্তুকে ১৬২২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য যখন খোলাসা বা স্পষ্টভাবে নতুন দৃষ্টিকোণ থেকে বুঝানোর উদ্দেশ্যে অথবা নতুন কোনো আপত্তি খণ্ডনের জন্য পুনরুল্লেখ করা হয় তখন বিবেকবান এবং বুদ্ধিমান কোনো লোক এর প্রতিবাদ করে না।

قُلۡ لَّوۡ کَانَ مَعَہٗۤ اٰلِـہَۃٌ کَمَا یَقُوۡلُوۡنَ اِذًا لَّابۡتَغَوۡا اِلٰی ذِی الۡعَرۡشِ سَبِیۡلًا ﴿۴۳﴾

৪৩
তুমি বলো, ‘তাদের কথা অনুযায়ী তাঁর সাথে যদি আরো উপাস্য থাকত তাহলে তারা (অর্থাৎ মুশরিকরা তাদের উপাস্যগুলোর সাহায্যে) অবশ্যই আরশের অধিপতি পর্যন্ত (পৌঁছার) কোনো পথ খুঁজত।’

سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یَقُوۡلُوۡنَ عُلُوًّا کَبِیۡرًا ﴿۴۴﴾

৪৪
তিনি অতি পবিত্র এবং তারা যা বলে তা থেকে অনেক ঊর্ধ্বে।

تُسَبِّحُ لَہُ السَّمٰوٰتُ السَّبۡعُ وَالۡاَرۡضُ وَمَنۡ فِیۡہِنَّ ؕ وَاِنۡ مِّنۡ شَیۡءٍ اِلَّا یُسَبِّحُ بِحَمۡدِہٖ وَلٰکِنۡ لَّا تَفۡقَہُوۡنَ تَسۡبِیۡحَہُمۡ ؕ اِنَّہٗ کَانَ حَلِیۡمًا غَفُوۡرًا ﴿۴۵﴾

৪৫
। সাত আকাশ ও পৃথিবী এবং এগুলোতে যারা আছে সবাই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে।। আর সবকিছুই তাঁর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণায় রত,১৬২২ কিন্তু তোমরা এদের পবিত্রতা ও মহিমা ঘোষণা করাকে বুঝতে পারো না। নিশ্চয় তিনি পরম সহিষ্ণু, অতীব ক্ষমাশীল।
১৬২২। ‘সাত আকাশ ও পৃথিবী এবং এগুলোতে যারা আছে সবাই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে’- এ বাক্যটি সমষ্টিগতভাবে প্রমাণ করে, সারা বিশ্ব আল্লাহ তা’লার একত্ব প্রকাশ করে চলেছে। ‘আর সবকিছুই তাঁর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণায় রত’- বাক্যটি সাক্ষ্য দিচ্ছে যে, সব বস্তুই স্বতন্ত্রভাবে পবিত্র ঐশী সত্তার একত্বের প্রকাশক। প্রথমোক্ত বাক্যের মর্ম হলো, বিশ্বজগতে বিদ্যমান শৃঙ্খলা ও চমৎকার ব্যবস্থা সন্দেহাতীতভাবে প্রমাণ করে, এর সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। শেষোক্ত বাক্যটির মর্মার্থ হলো, এ বিশ্বের প্রত্যেক বস্তু নিজ নিজ এলাকায় বা কর্মক্ষেত্রে সীমাবদ্ধ থেকে অনুপমভাবে আল্লাহ তা’লার বিভিন্ন প্রকার গুণের কার্যকারিতা প্রদর্শন করছে।

وَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ جَعَلۡنَا بَیۡنَکَ وَبَیۡنَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ حِجَابًا مَّسۡتُوۡرًا ﴿ۙ۴۶﴾

৪৬
আর তুমি যখন কুরআন পাঠ করো তখন আমরা তোমার এবং যারা পরকালে ঈমান আনে না তাদের মাঝে এক প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই।

وَّجَعَلۡنَا عَلٰی قُلُوۡبِہِمۡ اَکِنَّۃً اَنۡ یَّفۡقَہُوۡہُ وَفِیۡۤ اٰذَانِہِمۡ وَقۡرًا ؕ وَاِذَا ذَکَرۡتَ رَبَّکَ فِی الۡقُرۡاٰنِ وَحۡدَہٗ وَلَّوۡا عَلٰۤی اَدۡبَارِہِمۡ نُفُوۡرًا ﴿۴۷﴾

৪৭
কদেখুন: ৬:২৬; ১৮:৫৮; ৪১:৬আর আমরা তাদের হৃদয়ে আবরণ এবং তাদের কানে বধিরতা১৬২৩ সৃষ্টি করে দিয়েছি, যেন তারা তা (অর্থাৎ কুরআন) বুঝতে না পারে। খদেখুন: ১৭:৪৯আর তুমি যখন কুরআনে তোমার এক- অদ্বিতীয় প্রতিপালক-প্রভুকে স্মরণ করো তখন তারা ঘৃণাভরে পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়।
১৬২৩। এটা ঈর্ষা এবং বিদ্বেষের পর্দা অথবা কৃত্রিম সম্মানবোধ, বংশগৌরব কিংবা আয় এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবার ভয় অথবা দীর্ঘকালের প্রথা ও বিশ্বাসের আসক্তি প্রভৃতি দৃঢ়রূপে আঁকড়ে থাকার সংস্কার বা বাধা যা সত্য গ্রহণে অবিশ্বাসীদের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এটা এক সূক্ষ্ম অস্পষ্ট পর্দা, যা কাফিররা উপলব্ধি করতে পারে না।

نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَسۡتَمِعُوۡنَ بِہٖۤ اِذۡ یَسۡتَمِعُوۡنَ اِلَیۡکَ وَاِذۡ ہُمۡ نَجۡوٰۤی اِذۡ یَقُوۡلُ الظّٰلِمُوۡنَ اِنۡ تَتَّبِعُوۡنَ اِلَّا رَجُلًا مَّسۡحُوۡرًا ﴿۴۸﴾

৪৮
তারা যখন (বাহ্যত) তোমার কথা শোনে তখন তারা যে উদ্দেশ্যে তোমার প্রতি কর্ণপাত করে, তা আমরা ভালোভাবেই জানি। এছাড়া (তা-ও আমরা জানি,) যখন তারা গোপন সলাপরামর্শে লিপ্ত থাকে। যালিমরা যখন (পরস্পরকে) বলে, গদেখুন: ২৫:৯‘তোমরা কেবল এক জাদুগ্রস্ত ব্যক্তিকেই অনুসরণ করছ।’ঘদেখুন: ২৫:১০

اُنۡظُرۡ کَیۡفَ ضَرَبُوۡا لَکَ الۡاَمۡثَالَ فَضَلُّوۡا فَلَا یَسۡتَطِیۡعُوۡنَ سَبِیۡلًا ﴿۴۹﴾

৪৯
লক্ষ করো! তারা তোমার জন্য কীসব উপমা দেয়! অতএব তারা পথ হারিয়েছে আর তারা সঠিক পথ লাভ করতে সক্ষম হবে না।

وَقَالُوۡۤاءَ اِذَا کُنَّا عِظَامًا وَّرُفَاتًاءَ اِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ خَلۡقًا جَدِیۡدًا ﴿۵۰﴾

৫০
আর তারা বলে, কদেখুন: ১৭:৯৯; ২৩:৮৩; ৩৭:১৭; ৫৬:৪৮‘আমরা যখন অস্থিপুঞ্জে পরিণত হবো এবং চূর্ণবিচূর্ণ হয়ে যাব, (এরপরও) সত্যিই কি এক নতুন সৃষ্টির আকারে আমাদের পুনরুত্থিত করা হবে?’