১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

وَلَقَدۡ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ فِیۡ شِیَعِ الۡاَوَّلِیۡنَ ﴿۱۱﴾

১১
আর নিশ্চয় আমরা তোমার পূর্বেও অতীতের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে (রসূল) পাঠিয়েছিলাম।

وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۱۲﴾

১২
আর তাদের কাছে যে রসূলই আসত তারা তার সাথেই হাসিবিদ্রুপ করত।

کَذٰلِکَ نَسۡلُکُہٗ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ ﴿ۙ۱۳﴾

১৩
খদেখুন: ২৬:২০১এভাবেই আমরা অপরাধীদের অন্তরে তা১৪৮৩ (অর্থাৎ বিদ্রুপ করার প্রবণতা) বদ্ধমূল করে দেই।গদেখুন: ২৬:২০২
১৪৮৩। এ সর্বনামটি পূর্ববর্তী আয়াতে উল্লিখিত কাফিরদের দ্বারা পবিত্র নবীগণকে বিদ্রুপ করার বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করছে।

لَا یُؤۡمِنُوۡنَ بِہٖ وَقَدۡ خَلَتۡ سُنَّۃُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۴﴾

১৪
কদেখুন: ৩৬:৩১; ৪৩:৮তারা এর (তথা কুরআনের) প্রতি ঈমান আনে না অথচ পূর্ববর্তীদের ঘটনাবলি দৃষ্টান্ত হয়ে আছে।

وَلَوۡ فَتَحۡنَا عَلَیۡہِمۡ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوۡا فِیۡہِ یَعۡرُجُوۡنَ ﴿ۙ۱۵﴾

১৫
আর আমরা যদি তাদের জন্য আকাশের কোনো দরজা খুলে দিতাম এবং তারা (রসূলের সত্যতার নিদর্শন স্বচক্ষে দেখার জন্য) এতে আরোহণও করত,১৪৮৪,*
১৪৮৪। এ আয়াতের অর্থ এ-ও হতে পারে যে, আল্লাহ তা’লা যদি তাঁর অনুকম্পার ও ক্ষমার দ্বারসমূহ উন্মুক্ত করে দিতেন এবং শাস্তিকে নিবৃত্ত করে দিতেন তাহলে অবিশ্বাসীরা আল্লাহ তা’লার দিকে মনোনিবেশ করার পরিবর্তে পার্থিব আরাম আয়েশের মধ্যে আরো বেশি মগ্ন হতো।
* আল্লাহ তা’লা মহানবী (সা.)-কে কুরআন শরীফ সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা এক স্থায়ী প্রতিশ্রুতি। যখনই কুরআন করীমের ভুল ব্যাখ্যা করা হয় বা ভুল অর্থ আরোপ করা হয় তখনই আল্লাহ তা’লা নিজ অনুগ্রহে কোনো না কোনো আধ্যাত্মিক পুরুষকে সংশোধনের জন্য প্রেরণ করে থাকেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

لَقَالُوۡۤا اِنَّمَا سُکِّرَتۡ اَبۡصَارُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٌ مَّسۡحُوۡرُوۡنَ ﴿٪۱۶﴾

১৬
তবুও তারা অবশ্যই বলত, ‘আমাদের চোখগুলো সম্মোহিত করা হয়েছে, বরং আমরা এক জাদুগ্রস্ত জাতি।১৪৮৫
সূরা আল-হিজর - রুকু ১
১৪৮৫। অবিশ্বাসীরা আধ্যাত্মিক বিষয়ে এতই অজ্ঞ যে, যদি সব অভিজ্ঞতার দু-একটি অভিজ্ঞতা তাদের থাকত, যার মধ্য দিয়ে নবী করীম (সা.) অতিক্রম করেছিলেন এবং যে রূহানী উন্নতির উচ্চশিখরে আরোহণ করেছিলেন এর কিছু দৃশ্য তারা অবলোকন করত তবুও তারা বিশ্বাস করত না বরং বলে উঠত, তারা ভেলকি বা জাদুর শিকার হয়েছে।

وَلَقَدۡ جَعَلۡنَا فِی السَّمَآءِ بُرُوۡجًا وَّزَیَّنّٰہَا لِلنّٰظِرِیۡنَ ﴿ۙ۱۷﴾

১৭
আর নিশ্চয় আমরা আকাশে নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছি এবং দর্শকদের জন্য সেগুলোকে সুশোভিত করেছি।১৪৮৬
১৪৮৬। রাতের আকাশের গ্রহ-নক্ষত্রের সৌন্দর্যময় দৃশ্যই কেবল এখানে ব্যক্ত করা হয় নি, বরং এদের মহৎ উদ্দেশ্য ও কার্যকারিতা সম্বন্ধেও বলা হয়েছে এবং পরবর্তী ১৬:১৭ ও ৬৭:৬ আয়াতেও তা বর্ণিত হয়েছে। সেই মহৎ লক্ষ্যের পূর্ণতার মধ্যেই প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে।

وَحَفِظۡنٰہَا مِنۡ کُلِّ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ ﴿ۙ۱۸﴾

১৮
খদেখুন: ৩৭:৮; ৪১:১৩আর আমরা সেগুলোকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে রক্ষা করেছি।১৪৮৭গদেখুন: ৩৭:৮; ৬৭:৬
১৪৮৭। এ আয়াত নির্দেশ করছে যে, জড়জগতে দুষ্ট প্রকৃতির লোক যেমন কোনো প্রকার শক্তি বা প্রভাব-প্রতিপত্তি প্রয়োগ করে অন্যান্য লোকের কিছু ক্ষতিসাধন করতে পারে, কিন্তু তাদেরকে স্বর্গীয় কল্যাণ থেকে সম্পূর্ণ বঞ্চিত করতে পারে না, তেমনই নক্ষত্র ইত্যাদির প্রভাবেও অনুরূপ ঘটতে পারে। একইভাবে আধ্যাত্মিক জগতেও নবী এবং তাঁর সত্য অনুসারীর ওপর শয়তানের কোনো প্রভাব খাটে না (আয়াত: ৪৩)। তফসীরাধীন আয়াতে শয়তান শব্দ সেসব অবিশ্বাসীর প্রতি ইঙ্গিত করছে যারা মনে করে, প্রেরিত নবীগণকে বাদ দিয়েই স্বাধীনভাবে আল্লাহ তা’লার সঙ্গে সংযোগ সাধন করা যায় (আয়াত: ১৪-১৬)। এরূপ লোকের জন্য আধ্যাত্মিক আকাশসমূহ প্রহরারত রাখা হয়েছে এবং তাদের দ্বার রুদ্ধ রাখা হয়েছে।

اِلَّا مَنِ اسۡتَرَقَ السَّمۡعَ فَاَتۡبَعَہٗ شِہَابٌ مُّبِیۡنٌ ﴿۱۹﴾

১৯
কদেখুন: ৩৭:৭; ৪১:১৩; ৬৭:৬তবে যে ব্যক্তি লুকিয়ে (ঐশীবাণীর( কোনো কথা শোনে (এবং তা বিকৃত আকারে ছড়ায়),১৪৮৮ এক উজ্জ্বল অগ্নিশিখা তার পিছু ধাওয়া করে।১৪৮৮-ক
১৪৮৮। ‘যে ব্যক্তি লুকিয়ে (ঐশীবাণীর) কোনো কথা শোনে (এবং তা বিকৃত আকারে ছড়ায়)’ এ অর্থে হতে পারে যে, সেসব লোকের প্রবঞ্চনাপূর্ণ কর্মকাণ্ড, যারা আল্লাহ তা’লার নবীগণের পবিত্র শিক্ষাসমূহের নিজেরাই প্রবক্তা বলে ভান করে। তারা লোকদেরকে প্রতারণার মাধ্যমে বিশ্বাস করাতে চেষ্টা করে, নবীরা কোনো নতুন শিক্ষা নিয়ে আসে না এবং তারাও সেই জ্ঞান আহরণে সক্ষম, যে জ্ঞানের দাবি আল্লাহর নবীগণ করে থাকেন। অথবা এ আয়াতের অর্থ এ-ও হতে পারে যে, মূল পাঠের কিয়দংশ ছিন্ন করে তার ভুল ব্যাখ্যা ও বিকৃত অর্থ করে তারা সরলমনা জনসাধারণকে বিপথগামী করার চেষ্টা করে। ‘যে ব্যক্তি লুকিয়ে (ঐশীবাণীর) কোনো কথা শোনে (এবং তা বিকৃত আকারে ছড়ায়)’ বাক্যাংশটি সুস্পষ্ট করে দিয়েছে যে, ১৭ নম্বর আয়াতে উল্লিখিত আকাশ শব্দ দ্বারা আধ্যাত্মিক জগৎ বুঝিয়েছে, জড় আকাশ বুঝায় নি, কারণ লুকিয়ে ঐশীবাণীর কোনো কথা শুনে ফেলা, এর সাথে জড় আকাশের কোনো সম্পর্ক নাই।
১৪৮৮-ক। ১৭ নম্বর আয়াতে আকাশের কক্ষপথসমূহ দ্বারা সাধারণভাবে আল্লাহ তা’লার রসূলগণকে বুঝানো হয়েছে আর আলোচ্য আয়াতে ‘শিহাবুম মুবীন’ অর্থ: উজ্জ্বল অগ্নিশিখা অথবা ৩৭:১১ আয়াতে জ্বলন্ত উল্কা দ্বারা যুগের নবী শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ (সা.)-কে নির্দেশ করছে। উজ্জ্বল অগ্নিশিখা কর্তৃক শয়তানের পশ্চাদ্ধাবন এটাই ব্যক্ত করে যে, যতকাল ধর্মীয় শিক্ষা আল্লাহ তা’লার পবিত্র ইলহামভিত্তিক চলতে থাকে এবং আলো দান করতে থাকে আর পথপ্রদর্শন করতে থাকে ততকাল পর্যন্ত পবিত্র সংস্কারকগণও সংস্কারের জন্য আবির্ভূত হতে থাকেন। (১৫:১০) পৃথিবীতে সংস্কারকের আবির্ভাবের লক্ষণাবলির মধ্যে একটি হলো পুনঃপুন উল্কাপাতের মতো উজ্জ্বল ও ক্ষণস্থায়ী ব্যাপার সংঘটন হতে থাকা, যাকে অতিমাত্রায় নক্ষত্রের পতন বলা হয়ে থাকে। মহানবী (সা.)-এর যুগে এত অধিক সংখ্যায় উল্কাপিণ্ডের পতন ঘটেছিল যে, কাফিররা চিন্তিত হয়ে পড়েছিল, এই বুঝি আকাশ ও পৃথিবী খণ্ডবিখণ্ড হয়ে যায় (কাসীর)। ইত্যাকার অসাধারণ ঘটনাবলি সংঘটিত হবার ফলে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অভিজ্ঞ হিরাক্লিয়াস অনুমান করেছিল, আরবদের বাদশা নবী অবশ্যই আবির্ভূত হয়ে থাকবেন (বুখারী, কিতাব বাদউল ওহী)। ঈসা (আ.)-এর যুগেও অস্বাভাবিক রকম বহুসংখ্যক উল্কার পতন হয়েছিল (বিহার)। আমাদের যুগেও অর্থাৎ ১৮৮৫ খ্রিষ্টাব্দে আকাশে এমন নক্ষত্রপতনের খেলা দেখা গিয়েছিল। এরূপে ইতিহাস এবং হাদীস উভয়ই দৃঢ়ভাবে এই বাস্তব ঘটনার সমর্থন করে যে, বহু সংখ্যায় অস্বাভাবিকভাবে উল্কাপতন পবিত্র সংস্কারক আবির্ভূত হবার প্রকাশ্য নিদর্শন (দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি, পৃ. ১২৭২-১২৭৬)। ১৮ নম্বর আয়াতে উল্লিখিত শয়তানের অর্থ হতে পারে ভাগ্য গণনাকারী বা ভবিষ্যদ্বক্তা এবং অনুমানকারী গণক। সেক্ষেত্রে শয়তানকে প্রস্তরাঘাত করার জন্য (৬৭:৬) কথাটি এই মর্ম প্রকাশ করে যে, পৃথিবীতে যখন কোনো ঐশী সংস্কারক থাকে না তখন জ্যোতিষী ও ভাগ্যগণনাকারী ভবিষ্যদ্বক্তারা সাময়িকভাবে সরলমনা সাধারণ মানুষকে প্রতারণা করার অধার্মিক বা পাপপঙ্কিল ব্যাবসায় সফল হয়, কিন্তু আল্লাহ তা’লার পবিত্র সংস্কারকের আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাদের মিথ্যা গুমর ফাঁস হয়ে পড়ে এবং জনসাধারণ তখন সহজেই নবীগণের সত্য ভবিষ্যদ্বাণী আর জ্যোতিষী ভবিষ্যদ্বক্তাদের গণনা ও অনুমানের পার্থক্য বুঝতে পারে। এ আয়াতের অর্থ এ-ও হতে পারে যে, যখন কিছু দুষ্টলোক ইলহামী পবিত্র বাণীর মৌলিক রচনার কিয়দংশ ছিড়ে নিয়ে এর বিকৃত অর্থ প্রচার করতে লিপ্ত হয় তখন এক নতুন উজ্জ্বল নিদর্শন আকস্মিকভাবে দীপ্তিমান হয়ে প্রকাশ পায় এবং শয়তান প্রকৃতির দুষ্টলোকদের সকল দুরভিসন্ধিপূর্ণ কৌশল ও শয়তানি কার্যকলাপ সমূলে ধ্বংস করে দেয়।

وَالۡاَرۡضَ مَدَدۡنٰہَا وَاَلۡقَیۡنَا فِیۡہَا رَوَاسِیَ وَاَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ شَیۡءٍ مَّوۡزُوۡنٍ ﴿۲۰﴾

২০
আর ভূপৃষ্ঠকে আমরা বিস্তৃত করেছি,১৪৮৯ তাতে সুদৃঢ় পাহাড়পর্বত১৪৮৯-ক সংস্থাপন করেছি এবং সুসামঞ্জস্যপূর্ণ সবকিছুই তাতে উৎপন্ন করেছি।
১৪৮৯। ‘ওয়াল আরযা মাদাদনাহা’ অর্থ ভূপৃষ্ঠকে আমরা বিস্তৃত করেছি বা আমরা জমিনকে উর্বরা বা সুশোভিত করেছি। উভয় অর্থই এখানে প্রযোজ্য। আয়াতের মর্ম হলো, আল্লাহ তা’লা এই পৃথিবীকে এত বৃহৎ বা বিস্তৃত করেছেন যে, এটি গোলাকার হওয়া সত্ত্বেও মানুষ এ কারণে কোনো অসুবিধা বোধ করে না। অথবা এটি এই মর্ম ব্যক্ত করে যে, আল্লাহ তা’লা জমিনকে সার দ্বারা উর্বর করে সম্পদশালী করেছেন অর্থাৎ সুজলা-সুফলা করেছেন। জ্যোতির্বিজ্ঞান কর্তৃক উদ্‌ঘাটিত বাস্তব ঘটনা হলো, নক্ষত্র থেকে নব নব শক্তি এবং উর্বরতা পৃথিবী লাভ করতে থাকে। নক্ষত্ররাজি থেকে জড়পদার্থের অণু-পরমাণু উল্কাপিণ্ডের ধূলি বা গুঁড়া আকারে পতিত হয় এবং তা পৃথিবীর উর্বরতা বৃদ্ধির কাজ করে।
১৪৮৯-ক। খাদ্যশস্য উৎপন্ন করার জন্য মাটিতে প্রচুর পানি প্রয়োজন। এ উদ্দেশ্যে আল্লাহ তা’লা পাহাড়পর্বত সৃষ্টি করেছেন, যা পানি সংরক্ষণে জলাধাররূপে কাজ করে, অর্থাৎ বরফ আকারে পানি জমা করে রাখে এবং নদনদীর প্রবাহের মধ্য দিয়ে মাটির বুকে তা বিতরণ করে।