১৪

إبراهيم

সূরা ইবরাহীম

Ibrahim

মক্কী ৫৩ আয়াত ৭ রুকু পারা ১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত ও ৭ রুকূ

وَّمَا ذٰلِکَ عَلَی اللّٰہِ بِعَزِیۡزٍ ﴿۲۱﴾

২১
আর তা আল্লাহর পক্ষে মোটেও কঠিন নয়।

وَبَرَزُوۡا لِلّٰہِ جَمِیۡعًا فَقَالَ الضُّعَفٰٓؤُا لِلَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡۤا اِنَّا کُنَّا لَکُمۡ تَبَعًا فَہَلۡ اَنۡتُمۡ مُّغۡنُوۡنَ عَنَّا مِنۡ عَذَابِ اللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ قَالُوۡا لَوۡ ہَدٰٮنَا اللّٰہُ لَہَدَیۡنٰکُمۡ ؕ سَوَآءٌ عَلَیۡنَاۤ اَجَزِعۡنَاۤ اَمۡ صَبَرۡنَا مَا لَنَا مِنۡ مَّحِیۡصٍ ﴿٪۲۲﴾

২২
আর তারা সবাই যখন আল্লাহর সামনে উপস্থিত হবে,১৪৬৩ ৮.তখন দুর্বল লোকেরা অহংকারীদের বলবে, ‘নিশ্চয় আমরা তোমাদেরই অনুসারী ছিলাম। অতএব, তোমরা আমাদের ওপর থেকে আল্লাহর শাস্তির কিঞ্চিৎ পরিমাণও কি লাঘব করতে পারো?’ তারা বলবে, ‘আল্লাহ যদি আমাদের হিদায়াত দিতেন তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে হিদায়াত দিতাম। আমরা বিলাপ করি বা ধৈর্যধারণ করি (উভয়ই এখন) ঙ আমাদের জন্য সমান। আমাদের রক্ষা পাবার কোনো পথ নাই।১৪৬৪
সূরা ইবরাহীম - রুকু ৩
১৪৬৩। কোনো জাতির প্রকৃত অপকর্মগুলো, যা কি-না তাদের অধঃপতনের কারণ হয়, এতটা অধিক মারাত্মক হয় না যতটা তাদের অভ্যন্তরীণ দুর্বলতা ফাঁস হয়ে গেলে হয়। তাদের দুর্বলতা জনসমক্ষে প্রকাশ হবার ফলে তাদের নিকট নিজেদের কার্যসম্পাদনেরও ঊর্ধ্বে তাদের মর্যাদা ও খ্যাতি, যা তাদের সফলতার প্রধান অবলম্বন, ১৪৬৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মরণাঘাতগ্রস্ত হয়। এতে তারা প্রতিপক্ষের নিকট হেয় প্রতিপন্ন হয় এবং তাদের পতন আর অবক্ষয় তাদের পশ্চাতে ধাবিত হয়। এটাই হলো, ‘তারা সবাই যখন আল্লাহর সামনে উপস্থিত হবে’ বাক্যের মর্ম।
১৪৬৪। ধ্বংস যে জাতির নিয়তি তারা হতাশার মধ্যে গা ঢেলে দেয় এবং সহজেই নিজের নিকৃষ্ট অবস্থার নিকট আত্মসমর্পণ করে বসে।

وَقَالَ الشَّیۡطٰنُ لَمَّا قُضِیَ الۡاَمۡرُ اِنَّ اللّٰہَ وَعَدَکُمۡ وَعۡدَ الۡحَقِّ وَوَعَدۡتُّکُمۡ فَاَخۡلَفۡتُکُمۡ ؕ وَمَا کَانَ لِیَ عَلَیۡکُمۡ مِّنۡ سُلۡطٰنٍ اِلَّاۤ اَنۡ دَعَوۡتُکُمۡ فَاسۡتَجَبۡتُمۡ لِیۡ ۚ فَلَا تَلُوۡمُوۡنِیۡ وَلُوۡمُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ مَاۤ اَنَا بِمُصۡرِخِکُمۡ وَمَاۤ اَنۡتُمۡ بِمُصۡرِخِیَّ ؕ اِنِّیۡ کَفَرۡتُ بِمَاۤ اَشۡرَکۡتُمُوۡنِ مِنۡ قَبۡلُ ؕ اِنَّ الظّٰلِمِیۡنَ لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۲۳﴾

২৩
আর যখন সব বিষয়ের নিষ্পত্তি করে দেওয়া হবে তখন শয়তান বলবে, ‘নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে আসছি। আমি শুধু তোমাদের ডাক দিয়েছিলাম, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, এছাড়া তোমাদের ওপর আমার আর কোনো আধিপত্য ছিল না। তাই (এখন) তোমরা আমাকে দোষারোপ কোরো না, বরং নিজেদেরকে দোষারোপ করো। আমি তোমাদের ফরিয়াদ শুনতে সক্ষম নই আর তোমরাও আমার ফরিয়াদ শুনতে সক্ষম নও। তোমরা যে আগে আমাকে (আল্লাহর সাথে) শরীক করেছিলে, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। (এসব অংশীবাদী) যালিমদের জন্য নিশ্চয় যন্ত্রণাদায়ক শাস্তি (অবধারিত) রয়েছে।’

وَاُدۡخِلَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ؕ تَحِیَّتُہُمۡ فِیۡہَا سَلٰمٌ ﴿۲۴﴾

২৪
কদেখুন: ১৫:৪৩; ১৬:১০০; ১৭:৬৬আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে এমনসব বাগানে প্রবেশ করানো হবে, যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। তারা তাদের প্রতিপালক-প্রভুর নির্দেশে সেখানে চিরকাল থাকবে। গদেখুন: ১০:১১; ১৫:৪৭; ৩৬:৫৯; ৫০:৩৫সেখানে তাদের সম্ভাষণ হবে ‘সালাম’ (অর্থাৎ শান্তি)।খদেখুন: ১০:১০; ২২:২৪

اَلَمۡ تَرَ کَیۡفَ ضَرَبَ اللّٰہُ مَثَلًا کَلِمَۃً طَیِّبَۃً کَشَجَرَۃٍ طَیِّبَۃٍ اَصۡلُہَا ثَابِتٌ وَّفَرۡعُہَا فِی السَّمَآءِ ﴿ۙ۲۵﴾

২৫
তুমি কি লক্ষ করো নি, আল্লাহ কীভাবে একটি পবিত্র বাণীর উপমা বর্ণনা করেছেন? (সে পবিত্র বাণী) একটি পবিত্র বৃক্ষের মতো, যার শিকড় সুদৃঢ়ভাবে প্রোথিত এবং যার ডালপালা গগনচুম্বী।১৪৬৫
১৪৬৫। এ আয়াতে আল্লাহ তা’লার পবিত্র কালাম ‘কুরআন’-এর সাদৃশ্য এমন বৃক্ষের সাথে বর্ণনা করা হয়েছে যার মধ্যে চারটি বৈশিষ্ট্যপূর্ণ অত্যাবশ্যকীয় গুণাবলি রয়েছে: (ক) এটা উত্তম অর্থাৎ এমন সব শিক্ষা থেকে দোষমুক্ত যা মানবীয় বিবেকবুদ্ধির জন্য পীড়াদায়ক এবং যা অনুভূতি ও সংবেদনশীলতার বিপরীত নয়, (খ) যা উৎকৃষ্ট, দৃঢ় ও শক্ত ফলবতী বৃক্ষের ন্যায়। এটা মজবুত ও স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং এর উৎস থেকে উপজীবিকা বা শক্তিরক্ষার উপায় আহরণ করে নতুন ও সবল জীবন ধারণ করে আর মজবুত বৃক্ষের ন্যায় বিরুদ্ধবাদীদের বিরূপ সমালোচনার সশব্দ বিস্ফোরণের ঝাপটায় মাথা নত করে না এবং সকল বিরোধিতার ঝড়ের মুখে মাথা উঁচু করে দণ্ডায়মান থাকে। এর জীবন ও জীবিকা একই উৎস থেকে উৎসারিত ও প্রবাহিত বলে এর মূলনীতি এবং শিক্ষায় কোনো বিরোধ বা গরমিল নাই, (গ) এর শাখাপ্রশাখাসমূহ বেহেশত পর্যন্ত পৌঁছায়। এর আজ্ঞানুবর্তিতায় অর্থাৎ এর আমল করে মানুষ আধ্যাত্মিক মর্যাদার উচ্চতম সোপানে আরোহণ করতে পারে, (ঘ) এটা স্বীয় প্রভুর অনুমতিক্রমে সকল ঋতুতে সদা ফল দিয়ে থাকে অর্থাৎ কুরআন প্রচুর পরিমাণে সুফল প্রদান করে। এর আশিসসমূহের নিদর্শন সকল সময়েই পরিলক্ষিত হয়ে থাকে। সর্বযুগের মানুষ এর শিক্ষার ওপর আমল করে আল্লাহ তা’লার সাথে মিলনের সৌভাগ্য লাভ করেছে এবং তাদের চারিত্রিক সৌন্দর্য ও সততা সমসাময়িক লোকদের ওপর উচ্চমর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। কুরআন মজীদে উপরুল্লিখিত সকল গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান।

تُؤۡتِیۡۤ اُکُلَہَا کُلَّ حِیۡنٍۭ بِاِذۡنِ رَبِّہَا ؕ وَیَضۡرِبُ اللّٰہُ الۡاَمۡثَالَ لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿۲۶﴾

২৬
সেটি নিজ প্রতিপালক-প্রভুর আদেশে সবসময় ফল দেয়। আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ বর্ণনা করেন, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে।

وَمَثَلُ کَلِمَۃٍ خَبِیۡثَۃٍ کَشَجَرَۃٍ خَبِیۡثَۃِ ۣاجۡتُثَّتۡ مِنۡ فَوۡقِ الۡاَرۡضِ مَا لَہَا مِنۡ قَرَارٍ ﴿۲۷﴾

২৭
আর অপবিত্র বাণীর১৪৬৬ উপমা ভূপৃষ্ঠ থেকে উপড়ে ফেলা এমন এক বৃক্ষের ন্যায়, যার জন্য (কোথাও) কোনো স্থিতি নাই।
১৪৬৬। সুবৃক্ষের বিসদৃশরূপে মিথ্যাচারণকারী কর্তৃক জালকৃত গ্রন্থ কুবৃক্ষের (শাজারায়ে খাবীসার) ন্যায়। এর দৃঢ়তা, স্থিরতা বা স্থায়িত্ব নাই। এর শিক্ষাকে যুক্তি এবং প্রকৃতির নিয়ম সমর্থন করে না। এটা সমালোচনার মোকাবিলা করতে পারে না এবং এর নীতি ও আদর্শ মানুষের পরিস্থিতির ও অবস্থার সাথে পরিবর্তিত হতে থাকে। এর শিক্ষাসমূহ সন্দেহপূর্ণ উৎস থেকে গৃহীত জগাখিচুড়ি বিশেষ। এটা এমন মানুষ তৈরি করতে ব্যর্থ যারা দাবি করতে পারে যে, তারা আল্লাহ তা’লার সঙ্গে সত্য এবং প্রকৃত সম্পর্ক স্থাপন করতে সক্ষম। এটা ঐশী উৎস থেকে নবজীবন লাভ করতে পারে না, বরং অবক্ষয় ও অধঃপতনের বস্তুতে পরিণতি লাভ করে। ৩৫:২৮ চ. ২২:৬৬; ৪৩:১৪; ৪৫:১৩; ছ. ৭:৫৫; ১৩:৩; ১৬:১৩; ৩৯:৬; জ. ১৬:১৯।

یُثَبِّتُ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا بِالۡقَوۡلِ الثَّابِتِ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ۚ وَیُضِلُّ اللّٰہُ الظّٰلِمِیۡنَ ۟ۙ وَیَفۡعَلُ اللّٰہُ مَا یَشَآءُ ﴿٪۲۸﴾

২৮
যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে শাশ্বত বাণীর মাধ্যমে ইহকাল ও পরকালের জীবনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। পক্ষান্তরে ৪) আল্লাহ যালিমদের বিপথগামী সাব্যস্ত করেন। আর আল্লাহ যা চান তা-ই করেন।
সূরা ইবরাহীম - রুকু ৪

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ بَدَّلُوۡا نِعۡمَتَ اللّٰہِ کُفۡرًا وَّاَحَلُّوۡا قَوۡمَہُمۡ دَارَ الۡبَوَارِ ﴿ۙ۲۹﴾

২৯
কদেখুন: ১৩:১৮; ২৯:৪৪তুমি কি তাদের প্রতি লক্ষ করে দেখো নি, যারা অকৃতজ্ঞতাবশত আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে দিয়েছে, আর তারা নিজ জাতিকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করেছে।খদেখুন: ২:২১২

جَہَنَّمَ ۚ یَصۡلَوۡنَہَا ؕ وَبِئۡسَ الۡقَرَارُ ﴿۳۰﴾

৩০
(অর্থাৎ) জাহান্নামে? তারা সেখানে প্রবেশ করবে। আর (তা) কত-না নিকৃষ্ট আবাসস্থল!কদেখুন: ২:২৩; ৬:১০১; ১৩:৩৪