১১৪

الناس

সূরা আন-নাস

An-Nas

মক্কী ৭ আয়াত ১ রুকু পারা ৩০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ৫৯:২৪; ৬২:২

قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ ۙ﴿۲﴾

২
তুমি বলো, ‘আমি আশ্রয় চাই, মানুষের প্রতিপালক-প্রভুর,

مَلِکِ النَّاسِ ۙ﴿۳﴾

৩
মানুষের অধিপতির,

اِلٰہِ النَّاسِ ۙ﴿۴﴾

৪
মানুষের উপাস্যের।৩৪৭৩
৩৪৭৩। এ সূরাটিতে আল্লাহর তিনটি বিশেষ গুণবাচক নামের উল্লেখ করা হয়েছে, যথা- রাব (মানুষের প্রতিপালক-প্রভু), মালিক (মানুষের অধিপতি) এবং ইলাহ (মানুষের উপাস্য)। আর এ তিনটি নামেই আল্লাহর সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে। পূর্ববর্তী সূরা ফালাকে কেবল ‘রাব্বুল ফালাক’-এর নিকটেই সাহায্য চাওয়ার আদেশ দেওয়া হয়েছে, কারণ ‘রাব্বুল ফালাক’-এ সেই তিনটি গুণবাচক নামের বৈশিষ্ট্যগুলোও রয়েছে। লক্ষণীয় যে পূর্ববর্তী সূরাতে চারটি দুষ্কৃতি ও অনিষ্টের বিরুদ্ধে আল্লাহর একটি মাত্র নামের দোহাই দিয়ে সাহায্য চাওয়া হয়েছে। অথচ আলোচ্য সূরাতে একটি মাত্র ‘দুষ্কর্ম’ তথা শয়তানি কুমন্ত্রণা ও গোপন ষড়যন্ত্রকে প্রতিরোধ করার জন্য তিনটি নামের দোহাই দিতে বলা হয়েছে। এর কারণ হচ্ছে, শয়তানের প্ররোচনা বা কুমন্ত্রণাই সর্বপ্রকারের অনিষ্টের মূল। আল্লাহর এ তিনটি গুণের (রাব, মালিক, ইলাহ) সাথে মানুষের দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক অবস্থাসমূহের সূক্ষ্ম সম্পর্ক বিদ্যমান। ‘রাব’ নামক গুণের আওতায় মানুষের শারীরিক ও নৈতিক উন্নতি সাধিত হয়। তার চিন্তা, কথাবার্তা ও কাজকর্ম ‘মালিক’ নামের আওতায় পুরস্কৃত বা সাজাপ্রাপ্ত হয়। তাঁর ‘ইলাহ’ নামটি ব্যক্ত করে, তিনিই ভালোবাসা, ভক্তিশ্রদ্ধা ও উপাসনার পাত্র এবং তাঁকে পাওয়াই মানবজীবনের লক্ষ্য ও উদ্দেশ্য। এ তিনটি নামের উল্লেখ একথার ইঙ্গিত দেয়, তিনটি কারণে সকল পাপের উৎপত্তি হয়, যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ‘প্রতিপালক-প্রভু’ মনে করে, কিংবা সর্বময় অধিকারী মালিক মনে করে, অথবা স্বীয় উপাসনার যোগ্য ‘ইলাহ’ মনে করে, অর্থাৎ মানুষ তখনই পাপের পথে ধাবিত হয় যখন সে অপর ব্যক্তিকে তার জীবনের একমাত্র অবলম্বন মনে করে, তার অবৈধ কর্তৃত্বের সমীপে নিজেকে দাসের মতো বেঁধে রাখে এবং তাকে নিজের ভালোবাসা ও পূজার একমাত্র পাত্র মনে করে। মুমিনদের এখানে সুনির্দিষ্টভাবে আদেশ দেওয়া হয়েছে, তারা যেন একমাত্র আল্লাহকেই তাদের জীবনের অবলম্বন মনে করে, অসংকোচে তাঁরই আনুগত্যে থেকে জীবনযাপন করে এবং তাঁকেই ভক্তি-ভালোবাসা, শ্রদ্ধা-প্রেম ও উপাসনার একমাত্র পাত্র মনে করে। অথবা আল্লাহ তা’লার এ তিনটি বিশেষ নামের দোহাই দেবার মাঝে এ তাৎপর্যও থাকতে পারে, শোষক ও পুঁজিবাদীদের কারসাজিপূর্ণ প্রতিপালনকারীর মতো চটকদার ভূমিকা দেখে মুমিনরা যেন প্রকৃত প্রতিপালক-প্রভু ‘রাব্বিন্নাস’-কে ভুলে না যায়। বড়ো বড়ো বিশ্বশক্তির মনভোলানো রাজনৈতিক মতবাদ ও ক্ষমতার অত্যাশ্চর্য ভেলকিবাজি দেখে ‘ইলাহ’ বা উপাস্যের মোকাবিলায় যেন সত্য ‘ইলাহিন্নাস’-কে অবহেলা না করে। সাধারণ মানুষের জন্য এরূপ ভুল করার আশঙ্কা রয়েছে। তাই আল্লাহ

مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ ۪ۙ﴿۵﴾

৫
(আমি আশ্রয় চাই,) প্রত্যেক কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে- যে (কুমন্ত্রণা দিয়ে) সটকে পড়ে,

الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ ۙ﴿۶﴾

৬
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে- (৪88) শদ-ফাত দিব

مِنَ الۡجِنَّۃِ وَالنَّاسِ ﴿٪۷﴾

৭
সে জিনদের (অর্থাৎ লোকচক্ষুর আড়ালে থাকা ক্ষমতাধর মানুষের) মাঝ থেকেই হোক বা সাধারণ মানুষের মাঝ থেকেই হোক।৩৪৭৪* দাড়ায়-*
সূরা আন-নাস - রুকু ১
৩৪৭৪। অশুভ সত্তা বা শয়তান ‘জিনের’ (লোকচক্ষুর আড়ালে থাকা ক্ষমতাধর মানুষের) মনেও এবং ‘নাস’-এর (সাধারণ মানুষের) মনেও কুচিন্তা চুপিসারে ঢুকিয়ে দেয়, কাউকে ছাড়ে না। অথবা আয়াতটির অর্থ হবে, কুচিন্তা ও কুপ্ররোচনা দানকারী জিনের মধ্য থেকেও হতে পারে এবং সাধারণ লোকের মধ্য থেকেও হতে পারে।
* ৫-৭ নম্বর আয়াতে শেষ যুগে ইহুদী ও খ্রিষ্টান জাতিদ্বয়ের পক্ষ থেকে অন্যদের অন্তরে কুপ্ররোচনা দেবার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। ‘আল-জিন্নাতু ওয়ান্নাসু’ অর্থ লোকচক্ষুর আড়ালে থাকা ক্ষমতাধর মানুষের মনেও এবং সাধারণ মানুষের মনেও কুচিন্তা ঢুকিয়ে দেওয়া হবে। অতএব পুঁজিবাদী ও সাম্যবাদী জাতিগুলোর অন্তরে শয়তান যে কুপ্ররোচনা দেবে, এর কারণে উভয়েই নাস্তিকতার দিকে চলে যাবে- এর এক অর্থ হলো এটি। দ্বিতীয়ত, ইহুদী ও খ্রিষ্টান উভয়েই কুপ্ররোচনা দানকারী। তারা যাদের ওপর রাজত্ব করে তাদের ঈমানে কুপ্ররোচনা দিয়ে তাদের দুর্বল করে দেয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।