১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

حَتّٰۤی اِذَا جَآءَ اَمۡرُنَا وَفَارَ التَّنُّوۡرُ ۙ قُلۡنَا احۡمِلۡ فِیۡہَا مِنۡ کُلٍّ زَوۡجَیۡنِ اثۡنَیۡنِ وَاَہۡلَکَ اِلَّا مَنۡ سَبَقَ عَلَیۡہِ الۡقَوۡلُ وَمَنۡ اٰمَنَ ؕ وَمَاۤ اٰمَنَ مَعَہٗۤ اِلَّا قَلِیۡلٌ ﴿۴۱﴾

৪১
কদেখুন: ১১:৯৪; ৩৯:৪০-৪১অবশেষে আমাদের সিদ্ধান্ত যখন এসে গেল এবং ঝরনাগুলো সবেগে উৎসারিত১৩১৫ হলো তখন খদেখুন: ২৩:২৮; ৫৪:১৩আমরা (নূহকে) বললাম, ‘তুমি তাতে (অর্থাৎ নৌকায়) প্রত্যেক (প্রয়োজনীয় প্রাণির) জোড়া জোড়া করে তুলে নাও।১৩১৬ আর যার বিরুদ্ধে সিদ্ধান্ত হয়ে গেছে সে ছাড়া তোমার পরিবার-পরিজন এবং যারা ঈমান এনেছে (তাদেরকেও তুলে নাও)।’ পরিতাপ! তার সাথে অতি অল্প লোকই ঈমান এনেছিল।গদেখুন: ২৩:২৮
১৩১৫। নূহ (আ.)-এর মহাপ্লাবন শুধু ভূপৃষ্ঠের ঝরনাগুলি থেকে স্ফীত, উৎসারিত হবার কারণেই হয় নি; বরং ৫৪:১২-১৩ আয়াতে স্পষ্টই ব্যক্ত হয়েছে যে, মেঘমালা থেকে আকাশফাটা বজ্রপাত ও বর্ষণ দ্বারাও প্লাবন ঘটেছিল। মুষলধারে ব্যাপক বৃষ্টির ফলে সারা দেশ জুড়ে বন্যা দেখা দিয়েছিল এবং সাধারণত অতিবৃষ্টির ফলে যা ঘটে, ভূতল থেকে প্রবলবেগে পানি নির্গত হয়ে ও ঝরনাধারা উৎসারিত হয়ে আকাশ এবং ভূগর্ভের পানি একত্র হয়ে সমগ্র দেশকে প্লাবিত করে ফেলেছিল। এক বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় যেখানে অসংখ্য পানির ঝরনা ছিল সেখানে নূহ (আ.) বসবাস করতেন।
১৩১৬। ‘প্রত্যেক (প্রয়োজনীয় প্রাণির) জোড়া জোড়া করে তুলে নাও’ বাক্যাংশ দ্বারা পৃথিবীর সকল জীবজন্তুকে বুঝায় না, বরং সেসব জীবজন্তুকেই বুঝায় যা নূহ (আ.)-এর জন্য প্রয়োজনীয় ছিল। আর তা ছাড়াও নৌকাটি এত বড়ো ছিল না যে, তাতে সারা পৃথিবীর সকল জীবের একজোড়া করে রাখার স্থান সংকুলান সম্ভব ছিল! আয়াতে ‘জোড়া জোড়া’ বলতে বুঝাচ্ছে, নূহ (আ.)-এর জন্য যে-সব প্রাণী আবশ্যকীয় ছিল শুধু সেগুলোকেই নৌকায় উঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল।

وَقَالَ ارۡکَبُوۡا فِیۡہَا بِسۡمِ اللّٰہِ مَ‍‍جۡؔرٖٮہَا وَمُرۡسٰٮہَا ؕ اِنَّ رَبِّیۡ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۴۲﴾

৪২
সে বলল, ‘তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি এবং এর স্থিতি। নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’

وَہِیَ تَجۡرِیۡ بِہِمۡ فِیۡ مَوۡجٍ کَالۡجِبَالِ ۟ وَنَادٰی نُوۡحُ ۣابۡنَہٗ وَکَانَ فِیۡ مَعۡزِلٍ یّٰـبُنَیَّ ارۡکَبۡ مَّعَنَا وَلَا تَکُنۡ مَّعَ الۡکٰفِرِیۡنَ ﴿۴۳﴾

৪৩
আর তা তাদের নিয়ে পর্বতপ্রমাণ তরঙ্গের মাঝে এগিয়ে চলল। আর নূহ তার পুত্রকে ডাকল, যখন কি-না সে একটি পৃথক স্থানে অবস্থান করছিল, ‘হে আমার পুত্র! আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ো না।’

قَالَ سَاٰوِیۡۤ اِلٰی جَبَلٍ یَّعۡصِمُنِیۡ مِنَ الۡمَآءِ ؕ قَالَ لَا عَاصِمَ الۡیَوۡمَ مِنۡ اَمۡرِ اللّٰہِ اِلَّا مَنۡ رَّحِمَ ۚ وَحَالَ بَیۡنَہُمَا الۡمَوۡجُ فَکَانَ مِنَ الۡمُغۡرَقِیۡنَ ﴿۴۴﴾

৪৪
সে বলল, ‘আমি এখনই এক পাহাড়ে আশ্রয় (খুঁজে) নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে।১৩১৭ সে বলল, ‘আজ আল্লাহর (শাস্তির) সিদ্ধান্ত থেকে রক্ষাকারী কেউ নাই, কেবল সে ব্যতিরেকে যার প্রতি তিনি দয়া করেন।’ আর (ইতোমধ্যে) তাদের উভয়ের মাঝে একটি ঢেউ আড়াল হয়ে দাঁড়ালো এবং সে নিমজ্জিতদের অন্তর্গত হয়ে গেল।
১৩১৭। এ আয়াত থেকে প্রতীয়মান হয়, নূহ (আ.) ও তাঁর জাতি যে দেশে বাস করতেন তা পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত ছিল। ‘জাবাল’ শব্দটি সাধারণ বিশেষ্য পদে ব্যবহৃত হয়ে ব্যক্ত করছে যে, সে অঞ্চল পর্বতপুঞ্জ দ্বারা বেষ্টিত ছিল, যার ওপরে নূহ (আ.)-এর পুত্র আশ্রয় গ্রহণ করে নিরাপদে থাকার আশা করেছিল। প্রকৃতপক্ষে সে এলাকা পর্বতঘেরা এক উপত্যকা ছিল। তা এরকম স্থান যে, মুষলধারে অবিরাম বর্ষণের ফলে অতি দ্রুত প্লাবিত হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।

وَقِیۡلَ یٰۤاَرۡضُ ابۡلَعِیۡ مَآءَکِ وَیٰسَمَآءُ اَقۡلِعِیۡ وَغِیۡضَ الۡمَآءُ وَقُضِیَ الۡاَمۡرُ وَاسۡتَوَتۡ عَلَی الۡجُوۡدِیِّ وَقِیۡلَ بُعۡدًا لِّلۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۴۵﴾

৪৫
আর বলা হলো, ‘হে ধরা! তুমি তোমার পানি শুষে নাও এবং হে আকাশ! তুমি (বারি বর্ষণে) ক্ষান্ত হও।’ আর পানি শুকিয়ে দেওয়া হলো এবং বিষয়টির ইতি টেনে দেওয়া হলো। অনন্তর তা (অর্থাৎ নৌকা) জুদী১৩১৭-ক পাহাড়ে এসে স্থির হলো। আর বলা হলো, ‘অপরাধী জাতি ধ্বংস হোক।’
১৩১৭-ক। ‘আল-জুদী’ পর্বত: বিখ্যাত ঐতিহাসিক ইয়াকুত আলহাম ওয়াই-এর মতে, জুদী হচ্ছে এক সুদীর্ঘ পর্বতমালা যা মোসুল প্রদেশের টাইগ্রিস বা দজলা নদীর পূর্বদিকে অবস্থিত (জুমাম)। পাশ্চাত্যের খ্যাতনামা ইতিহাসবিদ মি. সেল বলেছেন, ‘আল-জুদী’ সেসব পর্বতমালার অন্যতম যা দক্ষিণ আর্মেনিয়াকে মেসোপটেমিয়া থেকে পৃথক করেছে এবং তা আশিরিয়ার সে অংশ ছিল যেখানে ছিল প্রাচীন কার্ডস (Cards) জাতির বসবাস। তাদেরই নামানুসারে পর্বতটির নাম কার্ড (Cardu) বা গার্ড (Gardu) রাখা হয়েছিল, কিন্তু গ্রিকরা একে গোরদোই (Gordyoei) নামে অভিহিত করেছে। বহু প্রাচীনকাল থেকে জনশ্রুতি চলে এসেছে বলে ধারণা করা হয় যে, নূহের (আ.) নৌকা এই জুদী পর্বতে ভিড়েছিল এবং এখানেই সেই নৌকার ধ্বংসাবশেষ বিদ্যমান। ক্যালডিয়ন বা ব্যাবিলনের অধিবাসীদেরও বিশ্বাস একই (Berosus Apud Joseph Antiq...)। এই অঞ্চলের প্রাচীন জনশ্রুতি রয়েছে যে, ইপিফানিয়াস (Epiphanius)-এর যুগে এখানে এই পর্বতমালার ওপরে নূহ (আ.)-এর নৌকার ভগ্নাবশেষ দেখা যেত এবং জানা যায় যে, বাদশা হিরাক্লিয়াস থামানিন (Thamanin) শহর থেকে ‘আল-জুদী’ পর্বত পর্যন্ত গিয়েছিলেন এবং নৌকার স্থানটি দেখেছিলেন। সেই স্থানে অতীতে একটি প্রসিদ্ধ মঠও ছিল, যা কি-না নৌকার মঠ নামে অভিহিত

وَنَادٰی نُوۡحٌ رَّبَّہٗ فَقَالَ رَبِّ اِنَّ ابۡنِیۡ مِنۡ اَہۡلِیۡ وَاِنَّ وَعۡدَکَ الۡحَقُّ وَاَنۡتَ اَحۡکَمُ الۡحٰکِمِیۡنَ ﴿۴۶﴾

৪৬
আর নূহ তার প্রতিপালক-কে ডাকল এবং বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমার পুত্র আমার পরিবারভুক্ত এবং তোমার প্রতিশ্রুতি অবশ্যই সত্য। আর তুমি বিচারকদের মাঝে শ্রেষ্ঠ বিচারক।’

قَالَ یٰنُوۡحُ اِنَّہٗ لَیۡسَ مِنۡ اَہۡلِکَ ۚ اِنَّہٗ عَمَلٌ غَیۡرُ صَالِحٍ ٭۫ۖ فَلَا تَسۡـَٔلۡنِ مَا لَـیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ؕ اِنِّیۡۤ اَعِظُکَ اَنۡ تَکُوۡنَ مِنَ الۡجٰہِلِیۡنَ ﴿۴۷﴾

৪৭
তিনি বললেন, ‘হে নূহ! সেতো আছে তোমার পরিবারভুক্ত নয়। নিঃসন্দেহে সে ছিল অপদার্থ অসৎকর্মপরায়ণ।১৩১৯ অতএব যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই সে বিষয়ে তুমি আমার কাছে যাচনা করো না। নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি, যেন তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে না যাও।’১৩১৮
১৩১৮। তফসীরবিদগণ আয়াত অনুযায়ী বুঝা যায় যে, শুধু তারই নূহ (আ.)-এর পরিবারভুক্ত ছিল, যারা তাঁর মাধ্যমে আল্লাহ’র তালাশ করে প্রকৃত সন্ধান করেছিল। ‘ইন্নাহু’ শব্দের ‘হু’ সর্বনামটি নূহ (আ.) তাঁর অসাধ্য পুত্রের জন্য যে দোয়া করেছিলেন তা ছিল গায়বের অর্থেই তা স্থানোপযোগী ছিল না, এ অর্থেও হতে পারে।
১৩১৯। ‘আমাআলুন’ (কর্ম) এখানে ‘যু আমালিন’ অর্থে কর্তাবাচক ব্যবহৃত হয়েছে। কোনো ভাবের তীব্রতা বুঝানোর জন্য অসামাপিকা ক্রিয়াপদ সক্রিয় ক্রিয়া বিশেষণ পদে ব্যবহার করা আরবী ভাষার বাগময়তার প্রচলিত রয়েছে। যেমন সূরা বাক্বারার ১টি আয়াতে ‘ফার’ (অর্থ পলায়ন) শব্দটি পলায়ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন- এক আরব কবি তাঁর উষ্ট্রী সম্বন্ধে বলেছেন: ইন্নামা হিয়া ইকালুন ওয়া ইদবারুন অর্থাৎ (নিজ শাবক হারিয়ে) সে এমনই অস্থির হয়ে ১০২০ টাকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য নামগুলোও আঞ্চলিক নামানুসারে পরিবর্তিত হয়ে মূল নামের স্থান দখল করে বসে। অতএব নিঃসন্দেহে একথা বলা যায় যে, নূহ (আ.)-এর মহাপ্লাবন বিশ্বব্যাপী আযাবরূপে নিপতিত হয় নি। ভিন্ন ভিন্ন দেশের পরম্পরাগত মতবাদ অনুযায়ী পৃথক পৃথক বন্যা বলেও সাব্যস্ত করা যায় না।

قَالَ رَبِّ اِنِّیۡۤ اَعُوۡذُ بِکَ اَنۡ اَسۡـَٔلَکَ مَا لَـیۡسَ لِیۡ بِہٖ عِلۡمٌ ؕ وَاِلَّا تَغۡفِرۡ لِیۡ وَتَرۡحَمۡنِیۡۤ اَکُنۡ مِّنَ الۡخٰسِرِیۡنَ ﴿۴۸﴾

৪৮
সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! যে বিষয়ে আমার জ্ঞান নাই, তোমার কাছে তা যাচনা করা হতে আমি তোমার আশ্রয় প্রার্থনা করি। কদেখুন: ৭:২৪আর তুমি যদি আমায় ক্ষমা না করো এবং আমার প্রতি দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।১৩২০
১৩২০। এ আয়াতে নবীগণের ইস্তিগফার করার প্রকৃত তাৎপর্য বুঝা যায়। এ স্থলে হযরত নূহ (আ.) তাঁর পুত্রকে নিজ পরিবারের অন্তর্ভুক্ত বলে প্রকাশ করে কোনো পাপ করেন নি। এটা শুধু মানবসুলভ ভুল বিবেচনা মাত্র। এতৎসত্ত্বেও নূহ (আ.) ‘ইস্তিগফার’ করলেন। এতে স্পষ্টই বুঝা যায়, ‘ইস্তিগফার’ করাটা সর্বদাই পাপের প্রমাণ নয়। এর দ্বারা মানবীয় দুর্বলতা বা ভুল সিদ্ধান্তের কুফল থেকে বাঁচার জন্য বিনয় এবং দীনতার সঙ্গে আল্লাহ তা’লার আশ্রয় প্রার্থনা করাও বুঝায় ।

قِیۡلَ یٰنُوۡحُ اہۡبِطۡ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَکٰتٍ عَلَیۡکَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنۡ مَّعَکَ ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُہُمۡ ثُمَّ یَمَسُّہُمۡ مِّنَّا عَذَابٌ اَلِیۡمٌ ﴿۴۹﴾

৪৯
(তখন) বলা হলো, ‘হে নূহ! তুমি আমাদের পক্ষ থেকে শান্তি এবং সেসব কল্যাণসহ অবতরণ করো যা তোমাকে ও তোমার সাথের (আরোহী ভবিষ্যৎ) জাতিগুলোকে দেওয়া হয়েছে।১৩২১ আর কতিপয় আরো কিছু জাতি রয়েছে যাদেরকে আমরা অবশ্যই সুখস্বাচ্ছন্দ্য দান করব। অতঃপর আমাদের পক্ষ থেকে তাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসবে।’
১৩২১। এ আয়াত থেকে জানা যায়, নূহ (আ.)-এর বংশধররা ছাড়াও বিশ্বাসীদের সন্তানসহ যারা নূহ (আ.)-এর সঙ্গে নৌকায় আরোহণ করেছিল তারা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। তারা অনেক উন্নতি করেছিল এবং সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল এবং দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল। এ কারণে পণ্ডিত ব্যক্তিরাও এই ধারণা ব্যক্ত করে থাকেন যে, ভূপৃষ্ঠে বসবাসকারী জনগোষ্ঠীর অধিকাংশই নূহ (আ.)-এর বংশোদ্ভূত। এই আকস্মিক মহাপ্লাবনের ঘটনার গল্পগাঁথা কিছু কিছু পরিবর্তিত হলেও পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য ও লোকগাঁথায় বিদ্যমান (এনসাইকো. রিল এন্ড এথ, এনসাইকো. বিব, এনসাইকো. ব্রিট ডিলিউগ ‘Deluge’ অধ্যায়)। এই দৈব দুর্ঘটনা মানব সভ্যতার ঊষালগ্নে সংঘটিত হয়েছিল বলে মনে হয়। এটা সুবিদিত ও ঐতিহাসিক সত্য যে, যখনই কৃষ্টি ও সভ্যতায় উন্নতভর কোনো জাতি কোনো দেশে বা ভূখণ্ডে বসতি স্থাপন করতে গিয়েছিল তখনই তারা সে দেশের অনুন্নত অধিবাসীদের অস্তিত্ব বিলুপ্ত করেছে অথবা সম্পূর্ণ পরাভূত করে রেখেছে। এভাবেই বোধ হয় নূহ (আ.) এবং তাঁর সাথিদের বংশোদ্ভূত জাতির লোকেরা মানব সভ্যতার প্রতিষ্ঠাতারূপে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে। কারণ সেসব দেশে বসবাসরত অধিবাসীদের ওপর নূহের জাতি অধিকতর প্রবল ও শক্তিশালী ছিল, কারণ তারা সেসব দেশের অধিবাসীদেরকে হয় নির্মূল করে দিয়েছিল নয়তো গভীরভাবে আকৃষ্ট করে বশীভূত করেছিল। এভাবেই তারা তাদের নিজস্ব ঐতিহ্য এবং কৃষ্টি সভ্যতাকে বিজিত ও পরাভূত দেশগুলিতে প্রবর্তন করেছিল এবং এ কারণেই প্রলয়ংকরী মহাপ্লাবনের ঘটনাবলি সেসব দেশের লোকগাঁথায় প্রবিষ্ট হয়েছিল। যাহোক, সময়ের ব্যবধানে সেসব ছড়িয়ে পড়া উপনিবেশ স্থাপনকারীরা মূল বাসস্থান থেকে বিছিন্ন হয়ে পড়ে এবং নূহ (আ.)-এর প্লাবনের ঘটনাবলি সেসব আঞ্চলিক ঘটনার নামে প্রচলিত হয়ে পড়ে। এজন্যই সেসব স্থান ও মানুষের

تِلۡکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہَاۤ اِلَیۡکَ ۚ مَا کُنۡتَ تَعۡلَمُہَاۤ اَنۡتَ وَلَا قَوۡمُکَ مِنۡ قَبۡلِ ہٰذَا ؕۛ فَاصۡبِرۡ ؕۛ اِنَّ الۡعَاقِبَۃَ لِلۡمُتَّقِیۡنَ ﴿٪۵۰﴾

৫০
এগুলো অদৃশ্যের সেসব (গুরুত্বপূর্ণ) সংবাদের অন্তর্গত যা আমরা তোমার প্রতি ওহী করি।১৩২২ তুমি এবং তোমার জাতি এর পূর্বে এগুলো সম্পর্কে জানতে না। সুতরাং তুমি ধৈর্য ধরো। নিশ্চয় শুভ পরিণাম মুত্তাকীদেরই হয়ে থাকে।
সূরা হুদ - রুকু ৪
১৩২২। কুরআনে বর্ণিত বিভিন্ন যুগের নবীগণের ঘটনাবলি নিছক কোনো কেচ্ছাকাহিনি বা গল্পরূপে বর্ণনা করা হয় নি, বরং ভবিষ্যদ্বাণীর আকারে এগুলো কুরআন করীমে সন্নিবিষ্ট হয়েছে, কারণ এসব ঘটনার সাদৃশ্য ঘটনা যে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনে সংঘটিত হবে এরই পূর্বাভাষ দেওয়া হয়েছে।