১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

وَیٰقَوۡمِ مَنۡ یَّنۡصُرُنِیۡ مِنَ اللّٰہِ اِنۡ طَرَدۡتُّہُمۡ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۳۱﴾

৩১
আর হে আমার জাতি! আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আল্লাহর বিরুদ্ধে কে আমায় সাহায্য করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

وَلَاۤ اَقُوۡلُ لَکُمۡ عِنۡدِیۡ خَزَآئِنُ اللّٰہِ وَلَاۤ اَعۡلَمُ الۡغَیۡبَ وَلَاۤ اَقُوۡلُ اِنِّیۡ مَلَکٌ وَّلَاۤ اَقُوۡلُ لِلَّذِیۡنَ تَزۡدَرِیۡۤ اَعۡیُنُکُمۡ لَنۡ یُّؤۡتِیَہُمُ اللّٰہُ خَیۡرًا ؕ اَللّٰہُ اَعۡلَمُ بِمَا فِیۡۤ اَنۡفُسِہِمۡ ۚۖ اِنِّیۡۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیۡنَ ﴿۳۲﴾

৩২
গদেখুন: ৬:৫১আর ‘আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার বিদ্যমান বা আমি অদৃশ্য বিষয়ে জ্ঞাত-’ তোমাদের কাছে এমনটি আমার বক্তব্য নয়। ‘আর আমি একজন ফেরেশতা-’ এটিও আমি বলি না। এছাড়া ‘তোমাদের দৃষ্টিতে যারা তুচ্ছ ও হেয় আল্লাহ তাদের কখনোই কল্যাণের ভাগী করবেন না’- একথাও আমি বলি না। আর তাদের মনের কথা আল্লাহই ভালো জানেন। (এমনটি করলে) আমি তো সেক্ষেত্রে নির্ঘাত সীমালঙ্ঘনকারী বলে গণ্য হবো।”ঘদেখুন: ৪৬:২৩; ৪৬:২৪

قَالُوۡا یٰنُوۡحُ قَدۡ جٰدَلۡتَنَا فَاَکۡثَرۡتَ جِدَالَنَا فَاۡتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۳۳﴾

৩৩
তারা বলল, ‘হে নূহ! নিশ্চয় তুমি আমাদের সাথে তর্ক করেছ এবং তর্কে মাত্রা ছাড়িয়ে গিয়েছ। অতএব তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদের যে (শাস্তির) ভয় দেখাচ্ছো তা (আমাদের ওপর) নিয়ে আসো।’

قَالَ اِنَّمَا یَاۡتِیۡکُمۡ بِہِ اللّٰہُ اِنۡ شَآءَ وَمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿۳۴﴾

৩৪
সে বলল, ‘নিশ্চয় আল্লাহ চাইলে তিনিই তা তোমাদের কাছে নিয়ে আসবেন। আর তোমরা কখনো (তাঁকে) ব্যর্থ করতে পারবে না।১৩১১
১৩১১। এ আয়াতে আযাবের ভবিষ্যদ্বাণী সম্বন্ধে তিনটি নিয়ম ব্যক্ত করা হয়েছে: (১) নির্ধারিত আযাব সংঘটিত হবার প্রকৃত সময় সাধারণত প্রকাশ করা হয় না, (২) সেই আযাব প্রয়োগ শর্তসাপেক্ষ এবং অপরাধীর মনের পরিবর্তন অনুযায়ী আল্লাহ তা’লা যদি চান তাহলে তা পরিবর্তন করে সাময়িকভাবে স্থগিত রাখেন অথবা রহিত করে দেন, (৩) আযাবের ভবিষ্যদ্বাণী সম্পর্কে যে-কোনো পরিবর্তনই হোক না কেন আল্লাহ তা’লার অলঙ্ঘনীয় উদ্দেশ্য কখনোই পরিবর্তিত হয় না, কারণ অস্বীকারকারীরা আল্লাহ তা’লার উদ্দেশ্যকে কোনোভাবেই ব্যর্থ করতে পারে না।

وَلَا یَنۡفَعُکُمۡ نُصۡحِیۡۤ اِنۡ اَرَدۡتُّ اَنۡ اَنۡصَحَ لَکُمۡ اِنۡ کَانَ اللّٰہُ یُرِیۡدُ اَنۡ یُّغۡوِیَکُمۡ ؕ ہُوَ رَبُّکُمۡ ۟ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿ؕ۳۵﴾

৩৫
আর আল্লাহ যদি তোমাদের ধ্বংস করতে চান তাহলে আমি তোমাদের যতই উপদেশ দিতে চাই না কেন, আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না।১৩১২ তিনি তোমাদের প্রতিপালক-প্রভু আর তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।’
১৩১২। সাধারণভাবে প্রচলিত একটা ভুল ধারণা হচ্ছে, নূহ (আ.)-এর জাতি তাঁর ওপর ঈমান আনে নি বলে ক্রুদ্ধ হয়ে নূহ (আ.) অবিশ্বাসীদের ধ্বংসের জন্য বদদোয়া করেছিলেন (৭১:২৭-২৮)। এ আয়াত উক্ত ধারণাকে ভুল প্রতিপন্ন করেছে, কারণ এতে দেখা যায় যে, নূহ (আ.) তাঁর নিজস্ব ইচ্ছার বশবর্তী হয়ে তাদের ধ্বংসের জন্য বদদোয়া করেন নি, বরং আল্লাহই তাঁকে এরূপ করতে বলেছিলেন।

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ؕ قُلۡ اِنِ افۡتَرَیۡتُہٗ فَعَلَیَّ اِجۡرَامِیۡ وَاَنَا بَرِیۡٓءٌ مِّمَّا تُجۡرِمُوۡنَ ﴿٪۳۶﴾

৩৬
তারা কি বলে, ‘সে এটা বানিয়ে বলছে?’ তুমি বলো, ‘আমি যদি এটা বানিয়ে থাকতাম তাহলে আমার ওপরই আমার অপরাধের শাস্তি বর্তাতো। আর তোমরা যে অপরাধ করছ তা থেকে আমি দায়মুক্ত।’
সূরা হুদ - রুকু ৩

وَاُوۡحِیَ اِلٰی نُوۡحٍ اَنَّہٗ لَنۡ یُّؤۡمِنَ مِنۡ قَوۡمِکَ اِلَّا مَنۡ قَدۡ اٰمَنَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿ۚۖ۳۷﴾

৩৭
আর নূহের প্রতি ওহী করা হয়েছিল, ‘যারা (ইতোমধ্যে) ঈমান এনেছে তারা ছাড়া তোমার জাতির কেউই আর ঈমান আনবে না। অতএব তারা যা করছে সেজন্য তুমি দুঃখ কোরো না।১৩১৩
১৩১৩। তফসীরাধীন এ আয়াতটি মনে হয় সূরা নূহ-এর ২৭-২৮ আয়াতের পূর্বে অবতীর্ণ হয়েছিল, কেননা এ আয়াতসমূহে দেখা যায়, আল্লাহ তা’লা তাঁর সিদ্ধান্তের কথা বলে দুঃখ না করার জন্য জানিয়েছিলেন, তাঁর জাতির আর কোনো লোক ঈমান আনবে না। দোয়ার দ্বারা যা বুঝানো হয়েছিল তা হলো, আল্লাহ তা’লা তাঁর জাতির ধ্বংসের সিদ্ধান্ত কার্যকর করতে পারেন।

وَاصۡنَعِ الۡفُلۡکَ بِاَعۡیُنِنَا وَوَحۡیِنَا وَلَا تُخَاطِبۡنِیۡ فِی الَّذِیۡنَ ظَلَمُوۡا ۚ اِنَّہُمۡ مُّغۡرَقُوۡنَ ﴿۳۸﴾

৩৮
কদেখুন: ৪৬:৯আর তুমি আমাদের চোখের১৩১৪ সামনে এবং আমাদের ওহী অনুযায়ী নৌকা তৈরি করো। আর যারা অন্যায় করেছে তাদের সম্পর্কে আমাকে তুমি কিছু বলো না। নিশ্চয় তারা নিমজ্জিত হতে যাচ্ছে।’খদেখুন: ২৩:২৮
১৩১৪। ‘আইন’ বহুবচনে ‘আইউন’-এর বহু অর্থের মধ্যে একটি অর্থ চোখ, দৃষ্টি বা চোখের সামনে, পরিবারের সদস্যরা এবং আশ্রয় বা হেফাজত (লেইন)।

وَیَصۡنَعُ الۡفُلۡکَ ۟ وَکُلَّمَا مَرَّ عَلَیۡہِ مَلَاٌ مِّنۡ قَوۡمِہٖ سَخِرُوۡا مِنۡہُ ؕ قَالَ اِنۡ تَسۡخَرُوۡا مِنَّا فَاِنَّا نَسۡخَرُ مِنۡکُمۡ کَمَا تَسۡخَرُوۡنَ ﴿ؕ۳۹﴾

৩৯
আর সে নৌকা তৈরি করছিল। আর যখনই তার জাতির নেতারা তার পাশ দিয়ে যেত তারা তাকে উপহাস করত। সে বলল, ‘তোমরা যদি আমাদের উপহাস করো তাহলে আমরাও (সময় এলে) সেভাবেই তোমাদেরকে উপহাস করব যেভাবে তোমরা (আজ) আমাদের উপহাস করছ।

فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ مَنۡ یَّاۡتِیۡہِ عَذَابٌ یُّخۡزِیۡہِ وَیَحِلُّ عَلَیۡہِ عَذَابٌ مُّقِیۡمٌ ﴿۴۰﴾

৪০
অতএব তোমরা শীঘ্রই জানতে পারবে, তাকে লাঞ্ছিত করবে এবং কার ওপর এক স্থায়ী কার ওপর এরূপ শাস্তি আপতিত হতে যাচ্ছে যা শাস্তি আপতিত হবে।’