১০২

التكاثر

সূরা আত-তাকাসুর

At-Takathur

মক্কী ৯ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ﴿۲﴾

২
ধনসম্পদ জড়ো করার পারস্পরিক প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছিল,৩৪২৩
৩৪২৩। মানুষের কষ্টের ও মূল্যবোধের অবহেলার মূলে রয়েছে তার ধনার্জনের অদম্য পিপাসা, অর্থ, প্রতিপত্তি ও সম্মান বৃদ্ধিতে একে অন্যকে ছাড়িয়ে যাবার জন্য পারস্পরিক তীব্র প্রতিযোগিতা। মানুষের জন্য এটি একটি দুর্ভাগ্য যে, পার্থিব বস্তুসমূহ আহরণের উদগ্র বাসনার কোনো সীমা নাই। যতই পাওয়া যায় বাসনা ততই তীব্রতর হয়, কখনো চরিতার্থ হয় না। এ বাসনা তার মনপ্রাণকে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে, আল্লাহর কথা বা পরলোকের কথা ভাবার অবকাশ তার থাকে না। এ ইহলৌকিক কামনা-বাসনা মগ্ন অবস্থায় তার ওপর মৃত্যু নেমে আসে। তখন সে দেখতে পায়, কী বৃথা কাজকর্মের পেছনেইনা সে তার জীবনটাকে অপব্যয় করে নিঃশেষ করে দিয়েছে!

حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ﴿۳﴾

৩
যতক্ষণ তোমরা কবরস্থানে এসে উপনীত না হয়েছ।

کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ﴿۴﴾

৪
সাবধান! অচিরেই তোমরা (সত্য) জানতে পারবে।

ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ﴿۵﴾

৫
আবারো (বলছি,) সাবধান! অচিরেই তোমরা জানতে পারবে।৩৪২৪
৩৪২৪। এ আয়াতটির পুনরাবৃত্তির দ্বারা এ সূরাতে প্রদত্ত উপদেশ ও সতর্কবাণীর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এ পুনরাবৃত্তির আরেকটি উদ্দেশ্য হতে পারে, এ ধনমত্ততা ও বস্তুবাদিতার অন্ধ প্রতিযোগিতার ফলে যে মহাপ্রলয়ংকরী ধ্বংসলীলা বিশ্বে দেখা দেবে, সে সম্বন্ধে এ আয়াতে মানুষকে সতর্ক করা হয়েছে।

کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ﴿۶﴾

৬
কখনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে পারতে!

لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ﴿۷﴾

৭
তবে অবশ্যই তোমরা (ইহকালেই) জাহান্নামকে দেখতে পেতে।৩৪২৫
৩৪২৫। মানুষ যদি তার সাধারণ বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করত এবং তার সামান্য জ্ঞানটুকুও প্রয়োগ করত তাহলে সে দেখতে পেত, দোযখ ইহকালেই তাকে গ্রাস করার জন্য তার দিকে মুখ ব্যাদান করে তাকিয়ে আছে। অর্থাৎ সে বুঝতে পারত, এ অস্থায়ী জাঁকজমক ও পার্থিব সুযোগসুবিধায় নিমগ্ন হওয়াটাই তার নৈতিক অধঃপতনকে ডেকে আনবে। ৩৩২৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ﴿۸﴾

৮
এরপর তোমরা তা অবশ্যই প্রত্যক্ষ জ্ঞানের ভিত্তিতে দেখতে পেতে।৩৪২৬
৩৪২৬। ৫ম থেকে ৮ম আয়াত প্রতিপন্ন করে, নারকীয় জীবন ইহকালেই শুরু হয়ে যায়। মানুষের চোখের অন্তরালে পরকালের দোযখ ইহকালেই প্রস্তুত হতে থাকে। এ বিষয়ে যারা গভীরভাবে চিন্তা করে, নিশ্চিতভাবে বিশ্বাস অর্জন করে, তারা তা এখানেই চিনতে পারে। এ আয়াতগুলো দোযখের ব্যাপারে মানব-বিশ্বাসের তিনটি স্তরকে নির্দেশ করছে।

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ﴿٪۹﴾

৯
অতঃপর সে-দিন তোমাদেরকে (প্রতিটি( নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে।
সূরা আত-তাকাসুর - রুকু ১