التكاثر
At-Takathur
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯ আয়াত এবং ১ রুকূ
সকলের ঐকমত্যে এ সূরাটি মক্কায় অবতীর্ণ প্রথম দিকের সূরাসমূহের একটি। পূর্ববর্তী সূরাগুলোতে নবী করীম (সা.)-এর সময়ে এবং ইসলামের পরবর্তী যুগসমূহে, বিশেষ করে শেষ যুগে মহানবী (সা.)-এর প্রতিনিধি প্রতিশ্রুত মসীহ ও মাহদী (আ.)-এর মাধ্যমে তাঁর দ্বিতীয় আধ্যাত্মিক আবির্ভাবের সময় অস্বীকারকারীদের ওপর যে কঠোর শাস্তি নেমে আসবে, তার উল্লেখ রয়েছে। আলোচ্য সূরাটিতে সেসব বিষয়ের উল্লেখ করা হয়েছে যেগুলো মানুষের মনকে অস্বীকারের পথে চালিত করে এবং আল্লাহর দিক থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ধনরত্ন, টাকাকড়ি ও অন্যান্য পার্থিব সম্পদ জমানোর প্রতিযোগিতা এবং এর প্রাচুর্যের গৌরব বোধ করা উক্ত বিষয়াবলির মধ্যে এরূপ একটি বিষয় যার মতো বিষাক্ত আধ্যাত্মিক ব্যাধি কমই আছে। নবী করীম (সা.) বলেছেন, এ সূরার গুরুত্ব ও মূল্য হাজার আয়াতের সমান (বায়হাকী ও দায়লামী)।
\*\* এ সূরায় মানুষকে সতর্ক করে বলা হয়েছে, ধনসম্পদের মোহ তাদেরকে কবরে নিয়ে যাবে। এর মাধ্যমে একদিকে বড়ো বড়ো জাতিকে এ মর্মে সতর্ক করা হয়েছে, এই অন্ধ প্রতিযোগিতা পরিণামে ধ্বংসই ডেকে আনবে। একইসাথে কিছু দুর্বল জাতির অবস্থাও বর্ণনা করে বলা হয়েছে, তারা ধনসম্পদ লাভ ও নিজেদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কবর পর্যন্ত যেতেও কুণ্ঠা বোধ করবে না। এই প্রেক্ষিতে মানুষকে দুই বার সতর্ক করা হয়েছে- বস্তুবাদী জাতিগুলোকেও আর কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় গোষ্ঠীগুলোকেও। তাদের সতর্ক করে বলা হয়েছে, এর চূড়ান্ত পরিণতিস্বরূপ তোমরা সেই আগুন সম্পর্কে জানতে পারবে যা তোমাদের জন্য প্রজ্বলিত করা হয়েছে। তারপর তোমরা তা স্বচক্ষেও প্রত্যক্ষ করবে। অবশেষে যখন তোমাদেরকে তাতে নিক্ষেপ করা হবে তখন তোমাদের জিজ্ঞাসা করা হবে, ‘এখন বলো, জাগতিক সম্পদ ও সুখস্বাচ্ছন্দ্য লাভের অন্ধ প্রতিযোগিতা তোমাদের কী দিয়েছে?’\*
\* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ﴿۲﴾
ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ﴿۵﴾
کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ﴿۶﴾
لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ﴿۷﴾
ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ﴿۸﴾
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ﴿٪۹﴾