القارعة
Al-Qari`ah
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরা মক্কায় অবতীর্ণ প্রথম দিকের সূরা। কুরআনের তফসীরকারদের সকলেরই এ অভিমত। নলডিকি ও মুইর একই মত পোষণ করেন। সূরা যিলযালের মতো এ সূরাও শেষ যুগের বিশ্ব কাঁপানো মহাবিধ্বংসী ঘটনাবলি ও বিপ্লবাদির অতি সংক্ষিপ্ত অথচ সাবলীল বিবরণ প্রদান করেছে। পূর্ববর্তী সূরাটিতে অশুভ শক্তিচক্রের বিরুদ্ধে মহানবী (সা.)-এর সাহাবীদের জীবনপণ সংগ্রামের উল্লেখ ছিল। আলোচ্য সূরাটি সমভাবে বিচার দিবসের তথা কিয়ামত সম্বন্ধেও প্রযোজ্য হতে পারে, কেননা অস্বীকারকারীদের জন্য এর চেয়ে বেশি বিপজ্জনক ও ভয়াবহ দিন আর হতে পারে না।
\*\* পূর্ববর্তী সূরায় যে সতর্কবাণী প্রদান করা হয়েছে, এ সূরাতে তারই পুনরাবৃত্তি করে বলা হয়েছে, কখনো কখনো মানুষকে আলস্য থেকে জাগানোর উদ্দেশ্যে এক বিকট শব্দবিশিষ্ট আযাব তাদের দ্বারে এসে আঘাত হানবে। এই বিকট শব্দবিশিষ্ট আযাব কী? আবারো দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, এই বিকট শব্দ কীসের? মানুষ বিধ্বংসী যুদ্ধের প্রভাবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে পড়বে এবং পাহাড়পর্বত ধুনিত পশমের ন্যায় হয়ে যাবে। এখানে ‘পাহাড়পর্বত’ দ্বারা পৃথিবীর বৃহৎ পরাশক্তিগুলোকে বুঝাচ্ছে। আর এগুলো সেই কিয়ামতের বর্ণনা নয় যার পরে পরকাল আরম্ভ হবে, কেননা সেখানে কোনো পাহাড় চূর্ণবিচূর্ণ করা হবে না। সে সময় যে জাতির কাছে বেশি পরিমাণে যুদ্ধসামগ্রী বিদ্যমান থাকবে তারাই বিজয় লাভ করবে। পক্ষান্তরে যাদের কাছে তুলনামূলক কম সামগ্রী থাকবে তাদেরকে যুদ্ধের হাবিয়াতে নিক্ষেপ করা হবে- যা কি-না এক প্রজ্বলিত আগুন। *
\* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
مَا الۡقَارِعَۃُ ۚ﴿۳﴾
وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡقَارِعَۃُ ؕ﴿۴﴾
یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ ۙ﴿۵﴾
وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ الۡمَنۡفُوۡشِ ؕ﴿۶﴾
فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۷﴾
فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ؕ﴿۸﴾
فَاُمُّہٗ ہَاوِیَۃٌ ؕ﴿۱۰﴾