১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَتٰٮکُمۡ عَذَابُہٗ بَیَاتًا اَوۡ نَہَارًا مَّاذَا یَسۡتَعۡجِلُ مِنۡہُ الۡمُجۡرِمُوۡنَ ﴿۵۱﴾

৫১
তুমি বলো, খদেখুন: ৭:১৮৯তোমরা চিন্তা করে বলো, রাতে অথবা দিনে তাঁর শাস্তি যদি তোমাদের ওপর আপতিত হয়, তখন কীসের ওপর নির্ভর করে অপরাধীরা এ থেকে তড়িঘড়ি পালিয়ে বাঁচবে।১২৬৮
১২৬৮। এ আয়াতে কাফিরদেরকে তিরস্কার করা হয়েছে এবং বলা হয়েছে, প্রতিশ্রুত আযাবের সময় ও প্রকার ১২৬৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সম্পর্কে ব্যর্থ বিতর্কের প্রশ্রয় না দিয়ে তাদের জীবনে নৈতিক চরিত্রের শুভ পরিবর্তনের মাধ্যমে এ আযাব হতে বাঁচার চেষ্টা করা উচিত।

اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنۡتُمۡ بِہٖ ؕ آٰلۡـٰٔنَ وَقَدۡ کُنۡتُمۡ بِہٖ تَسۡتَعۡجِلُوۡنَ ﴿۵۲﴾

৫২
তবে কি ঘটনা ঘটে যাবার পর তোমরা এতে ঈমান আনবে? এখন কি (তোমরা পালানোর কোনো পথ খুঁজে পাবে)? অথচ (এর পূর্বে) তোমরা এটি দ্রুত নিয়ে আসার দাবি জানাতে!’

ثُمَّ قِیۡلَ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا ذُوۡقُوۡا عَذَابَ الۡخُلۡدِ ۚ ہَلۡ تُجۡزَوۡنَ اِلَّا بِمَا کُنۡتُمۡ تَکۡسِبُوۡنَ ﴿۵۳﴾

৫৩
তখন যারা অন্যায় করেছিল তাদের বলা হবে, ‘তোমরা (এখন) দীর্ঘস্থায়ী শাস্তি আস্বাদন করো।১২৬৯ তোমাদেরকে কেবল তোমাদের কর্মেরই প্রতিফল দেওয়া হচ্ছে।’
১২৬৯। ‘আযাবাল খুলদ’ অর্থ যে আযাব বা শাস্তি কাফিরদের সাথেই রয়েছে এবং তা সীমাহীন শাস্তি নয় যা কোনো অবস্থায় দূর হতে পারে না।

وَیَسۡتَنۡۢبِئُوۡنَکَ اَحَقٌّ ہُوَ ؕؔ قُلۡ اِیۡ وَرَبِّیۡۤ اِنَّہٗ لَحَقٌّ ۚؕؔ وَمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿٪۵۴﴾

৫৪
আর তারা তোমাকে জিজ্ঞেস করে, এ (শাস্তি) কি সত্য? তুমি বলো, ‘হ্যাঁ, আমার প্রতিপালক-প্রভুর কসম! এটা অবশ্যই সত্য। আর তোমরা (শাস্তি প্রদানে আল্লাহকে) ব্যর্থ করতে পারবে না।১২৬৯-ক
সূরা ইউনুস - রুকু ৫
১২৬৯-ক। তোমরা কখনো এ থেকে পালিয়ে বাঁচতে পারবে না।

وَلَوۡ اَنَّ لِکُلِّ نَفۡسٍ ظَلَمَتۡ مَا فِی الۡاَرۡضِ لَافۡتَدَتۡ بِہٖ ؕ وَاَسَرُّوا النَّدَامَۃَ لَمَّا رَاَوُا الۡعَذَابَ ۚ وَقُضِیَ بَیۡنَہُمۡ بِالۡقِسۡطِ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۵۵﴾

৫৫
কদেখুন: ১১:১৮আর প্রত্যেক এরূপ ব্যক্তি যে অন্যায় করেছে, পৃথিবীতে যা-ই আছে সবই যদি তার হতো, তবে সে তা অবশ্যই মুক্তিপণ হিসাবে দিয়ে দিত। খদেখুন: ৩৯:৪৮আর তারা যখন শাস্তি দেখতে পাবে তখন তাদের অনুতাপ গোপন করবে।১২৭০ আর তাদের মাঝে ন্যায়সংগতভাবে মীমাংসা করে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।গদেখুন: ৩৪:৩৪ঘদেখুন: ২:২৮৫; ১০:৬৭; ৩১:২৭; ৩:১৫৭; ৭:১৫৯; ৪৪:৯; ৫৭:৩চদেখুন: ১২:১১২; ২৭:৩
১২৭০। ‘আসাররু’ শব্দের অর্থ এ-ও হয়, তারা স্পষ্টভাবে প্রদর্শন করবে বা তীব্র অনুতাপ প্রকাশ করবে। এটি একটি বিপরীত অর্থবোধক শব্দ।

اَلَاۤ اِنَّ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اَلَاۤ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۵۶﴾

৫৬
শোনো! নিশ্চয় আকাশসমূহে ও পৃথিবীতে যা-ই আছে সব আল্লাহরই। শোনো! নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।

ہُوَ یُحۡیٖ وَیُمِیۡتُ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۵۷﴾

৫৭
তিনিই জীবিত করেন এবং মৃত্যু দেন। আর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।

یٰۤاَیُّہَا النَّاسُ قَدۡ جَآءَتۡکُمۡ مَّوۡعِظَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوۡرِ ۬ۙ وَہُدًی وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ﴿۵۸﴾

৫৮
হে মানবজাতি! নিশ্চয় তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক মহাউপদেশবাণী১২৭১ এসেছে, একইভাবে যা (তথা যে-সব ব্যাধি) অন্তরে বিদ্যমান তার আরোগ্য (দাতা) এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত (স্বরূপ)।
১২৭১। পবিত্র কুরআন হচ্ছে ‘মাওয়িযাতুন’ অর্থাৎ ধর্ম-সংক্রান্ত উপদেশ বা পরামর্শ, কারণ (ক) এতে এ শিক্ষা নিহিত রয়েছে যা সৎ উদ্দেশ্যপ্রণোদিত ও সদিচ্ছা থেকে উৎসারিত, (খ) এর শিক্ষা মানবহৃদয়কে প্রভাবান্বিত এবং মর্ম স্পর্শ করার জন্য বিচক্ষণ ও গভীর বিবেচনাপ্রসূত এবং (গ) এটা সেসব নিয়মনীতি এবং আচরণবিধিসমূহ চমৎকারভাবে সুবিন্যস্ত করেছে, যা মানবকে নৈতিক উৎকর্ষ সাধনে এবং জীবনের সফলতায় পৌঁছে দিতে সক্ষম।

قُلۡ بِفَضۡلِ اللّٰہِ وَبِرَحۡمَتِہٖ فَبِذٰلِکَ فَلۡیَفۡرَحُوۡا ؕ ہُوَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ ﴿۵۹﴾

৫৯
তুমি বলো, ‘(এসব) কেবল আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপাগুণেই (হয়েছে)। সুতরাং এজন্য তাদের আনন্দিত হওয়া উচিত। কদেখুন: ৪৩:৩৩তারা যা জমা করছে তার চেয়ে এটি উত্তম।’

قُلۡ اَرَءَیۡتُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰہُ لَکُمۡ مِّنۡ رِّزۡقٍ فَجَعَلۡتُمۡ مِّنۡہُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلۡ آٰللّٰہُ اَذِنَ لَکُمۡ اَمۡ عَلَی اللّٰہِ تَفۡتَرُوۡنَ ﴿۶۰﴾

৬০
তুমি বলো, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিযক অবতীর্ণ করেছেন তা থেকে খদেখুন: ৫:১০৪তোমরা নিজেরাই (কিছু( হারাম ও (কিছু) হালাল বানিয়ে রেখেছ?১২৭২ তুমি বলো, ‘আল্লাহ কি তোমাদেরকে (এর) অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলছ?’
১২৭২। পানাহার মানবের প্রাথমিক প্রয়োজন এবং এ বিষয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করা যে-কোনো ধর্মের সর্বপ্রথম কর্তব্য। বিচারবুদ্ধি বলে যে চিকিৎসাশাস্ত্রগত, নৈতিক বা ধর্মীয় সংগত কারণ থাকা উচিত যে-জন্য কিছু বস্তুকে বৈধ এবং অন্যান্য কিছুকে অবৈধ বলা যেতে পারে। এ ব্যাপারে ইসলাম প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করেছে।