১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

ہُنَالِکَ تَبۡلُوۡا کُلُّ نَفۡسٍ مَّاۤ اَسۡلَفَتۡ وَرُدُّوۡۤا اِلَی اللّٰہِ مَوۡلٰٮہُمُ الۡحَقِّ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿٪۳۱﴾

৩১
গদেখুন: ৬:২৩; ৪৬:৭সেখানে প্রত্যেক আত্মা অতীতে যা করে আসছিল তা জানতে পারবে।১২৫৭ আর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে এবং তাদের সব বানানো কথা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে।
সূরা ইউনুস - রুকু ৩
১২৫৭। এ জগতের বস্তুনিচয়ের অন্তর্নিহিত প্রকৃত সত্যের উপলব্ধি সম্পূর্ণভাবে মানুষকে দেওয়া হয় নি। একমাত্র পরকালেই সকল বস্তু থেকে সম্পূর্ণরূপে আবরণ তুলে নেওয়া হবে এবং তাদের প্রকৃত রূপ তখন প্রকাশিত হবে।

قُلۡ مَنۡ یَّرۡزُقُکُمۡ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ اَمَّنۡ یَّمۡلِکُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَمَنۡ یُّخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَیُخۡرِجُ الۡمَیِّتَ مِنَ الۡحَیِّ وَمَنۡ یُّدَبِّرُ الۡاَمۡرَ ؕ فَسَیَقُوۡلُوۡنَ اللّٰہُ ۚ فَقُلۡ اَفَلَا تَتَّقُوۡنَ ﴿۳۲﴾

৩২
তুমি বলো, কদেখুন: ২৭:৬৫; ৩৪:২৫; ৩৫:৪.’কে (সেই মহান অস্তিত্ব- যিনি) আকাশ ও পৃথিবী থেকে তোমাদের জীবনেরোপকরণ সরবরাহ করেন অথবা শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তির মালিক কে? খদেখুন: ৩:২৮; ৬:৯৬আর কে মৃত থেকে জীবিতকে বের করে এবং জীবিত থেকে মৃতকে বের করে? গদেখুন: ১০:৪অধিকন্তু কে সব বিষয় নয় বলবে, ‘আল্লাহ’। অতএব তুমি বলো, ‘তবুও কি তোমরা (তোমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করা থেকে) বিরত হবে না?’১২৫৮ঘদেখুন: ১০:৯৭; ৪০:৭; ১০:৫
১২৫৮। এ আয়াতে অতি সুন্দর জ্ঞানপূর্ণ নিয়মের বিন্যাস বিদ্যমান। এটা জীবনকে খাদ্যপুষ্টি দ্বারা বাঁচিয়ে রাখার উল্লেখ দিয়ে শুরু হয়েছে। এরপর দৃষ্টি ও শ্রবনেন্দ্রিয়ের কথা বলা হয়েছে। জ্ঞান, প্রজ্ঞা ও কর্মপ্রেরণার প্রতি নির্দেশ করে জন্মমৃত্যুর অমোঘ নিয়মের কথা বর্ণিত হয়েছে, যা স্বাভাবিকভাবে জ্ঞান ও প্রজ্ঞা লাভ করার পর কার্যকর হয়ে থাকে। সবশেষে বলা হয়েছে বিষয়সমূহের নিয়ন্ত্রণ ও পরিচালনা সম্পর্কে, যখন থেকে ব্যক্তি নিজের কর্মশক্তি (তথা তদবির) কাজে লাগাতে আরম্ভ করে, অর্থাৎ তার কাজকর্ম সুশৃঙ্খল এবং নিয়মানুগ পদ্ধতিতে পরিচালনা করতে থাকে এবং বিভিন্ন কর্মের মাঝে যথাযথ সমন্বয় সাধন করে। সংক্ষেপে এ চারটি উপায় বা উপকরণই প্রাকৃতিক পর্যায়ে উল্লেখ করা হয়েছে, যা মানবজীবনের উদ্দেশ্য সিদ্ধির জন্য অত্যাবশ্যক। ১২৫৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمُ الۡحَقُّ ۚ فَمَاذَا بَعۡدَ الۡحَقِّ اِلَّا الضَّلٰلُ ۚۖ فَاَنّٰی تُصۡرَفُوۡنَ ﴿۳۳﴾

৩৩
সুতরাং তিনিই হলেন আল্লাহ- তোমাদের প্রকৃত প্রতিপালক-প্রভু। অতএব সত্যকে বাদ দিলে প্রকাশ্য ভ্রষ্টতা ছাড়া আর কিবা থাকে? সুতরাং (সত্য থেকে) তোমাদেরকে কোথায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে?

کَذٰلِکَ حَقَّتۡ کَلِمَتُ رَبِّکَ عَلَی الَّذِیۡنَ فَسَقُوۡۤا اَنَّہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۳۴﴾

৩৪
অবাধ্যদের ক্ষেত্রে তোমার প্রতিপালক- প্রভুর কথা এভাবেই সত্য প্রমাণিত হয়েছে যে, তারা কখনো ঈমান আনবে না।

قُلۡ ہَلۡ مِنۡ شُرَکَآئِکُمۡ مَّنۡ یَّبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ ؕ قُلِ اللّٰہُ یَبۡدَؤُا الۡخَلۡقَ ثُمَّ یُعِیۡدُہٗ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۳۵﴾

৩৫
তুমি বলো, ‘তোমাদের (কল্পিত) শরীকদের মাঝে কি এমন কেউ আছে, যে সৃষ্টির সূচনা করে আবার এর পুনরাবৃত্তিও করে?’ তুমি বলো, ‘(একমাত্র) আল্লাহই সৃষ্টির সূচনা করেন এবং এর পুনরাবৃত্তিও করেন।১২৫৯ এ সত্ত্বেও তোমরা কীভাবে বিভ্রান্তির শিকার হতে পারো!
১২৫৯। স্রষ্টার প্রকৃত প্রমাণ হলো তাঁর পূর্বসৃষ্টিকে পুনরায় অবিকলরূপে সৃষ্টি করার শক্তি। নচেৎ এ দাবি অর্থাৎ সৃষ্টির দাবি সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হবে অথবা এতে মারাত্মক আপত্তি থেকে যাবে। অন্যথায় এরূপ দাবি মিথ্যাবাদী বা ভণ্ডও করতে পারে। ঐশী সত্যতার এ প্রমাণ উপস্থাপন করে এ আয়াত প্রতিমাপূজারিদের প্রতি প্রশ্ন রেখেছে, তাদের তথাকথিত দেবদেবীগুলোর মাঝে কে এরূপ সৃষ্টিপদ্ধতির এবং পুনঃসৃষ্টির হোতা, যে পৃথিবীর জন্মলগ্ন থেকে অবিরাম কাজ করে আসছে?

قُلۡ ہَلۡ مِنۡ شُرَکَآئِکُمۡ مَّنۡ یَّہۡدِیۡۤ اِلَی الۡحَقِّ ؕ قُلِ اللّٰہُ یَہۡدِیۡ لِلۡحَقِّ ؕ اَفَمَنۡ یَّہۡدِیۡۤ اِلَی الۡحَقِّ اَحَقُّ اَنۡ یُّتَّبَعَ اَمَّنۡ لَّا یَہِدِّیۡۤ اِلَّاۤ اَنۡ یُّہۡدٰی ۚ فَمَا لَکُمۡ ۟ کَیۡفَ تَحۡکُمُوۡنَ ﴿۳۶﴾

৩৬
তুমি বলো, ‘তোমাদের (কল্পিত) শরীকদের মাঝে কি কেউ আছে, যে সত্যের দিকে পথনির্দেশ করে?’ তুমি বলো, ‘(কেবল) আল্লাহই সত্যের দিকে পথনির্দেশ করেন। অতএব যিনি সত্যের দিকে পথনির্দেশ করেন তিনি বেশি অনুসরণযোগ্য, নাকি সে (বেশি অনুসরণযোগ্য) যাকে পথনির্দেশনা না দিলে সে নিজেই পথ খুঁজে পায় না! অতএব তোমাদের হয়েছে কী? তোমরা কেমন বিচার করো?’

وَمَا یَتَّبِعُ اَکۡثَرُہُمۡ اِلَّا ظَنًّا ؕ اِنَّ الظَّنَّ لَا یُغۡنِیۡ مِنَ الۡحَقِّ شَیۡئًا ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِمَا یَفۡعَلُوۡنَ ﴿۳۷﴾

৩৭
আর তাদের অধিকাংশ কেবল অনুমানেরই অনুসরণ করে। (অথচ) অনুমান কখনোই সত্যের বিকল্প হতে পারে না।১২৬০ তারা যা করে, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।
১২৬০। যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদের বিশ্বাস ও মতবাদ উদ্ভট অনুমান নির্ভর এবং কল্পনাপ্রসূত, কারণ তাদের তথাকথিত দেবদেবী কখনো তাদেরকে পথপ্রদর্শন করে নি।

وَمَا کَانَ ہٰذَا الۡقُرۡاٰنُ اَنۡ یُّفۡتَرٰی مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلٰکِنۡ تَصۡدِیۡقَ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡہِ وَتَفۡصِیۡلَ الۡکِتٰبِ لَا رَیۡبَ فِیۡہِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۟۳۸﴾

৩৮
কদেখুন: ২:২৪; ১১:১৪; ১৭:৮৯; ৫২:৩৪-৩৫আর এ কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে উদ্ভাবন করা সম্ভবপর নয়, বরং এটি সেসবের (তথা ঐশীবাণীর) সত্যায়ন- যা এর পূর্ব থেকেই বিদ্যমান। আর ঐশী গ্রন্থের বিশদ বিবরণ। আর এটি যে সমগ্র বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে আগত, তাতে কোনো সন্দেহ নাই।১২৬১
১২৬১। এ আয়াত মোট পাঁচটি অকাট্য যুক্তি দ্বারা প্রমাণ করেছে যে, পবিত্র কুরআন আল্লাহ তা’লার বাণী যথা- (ক) এর বিষয়বস্তু এমন যার জ্ঞান মানুষের ক্ষমতার ঊর্ধ্বে এবং যা একমাত্র আল্লাহই প্রকাশ করতে পারেন, (খ) পূর্ববর্তী নবীগণের ভবিষ্যদ্বাণীসমূহের পূর্ণতা এ প্রমাণ বহন করে যে, এর উৎস আল্লাহ তা’লা, (গ) পূর্ববর্তী কিতাবের শিক্ষাকে কুরআন এরূপ স্পষ্ট ও বিশদভাবে ব্যাখা বা বোধগম্য করেছে, যা অন্য কোনো কিতাব করে নি, (ঘ) কুরআন ঐশী গ্রন্থ হবার প্রয়োজনীয় যুক্তিপ্রমাণ এর মাঝেই সন্নিবিষ্ট এবং বাইরের কোনো ব্যক্তির বা কিতাবের সাহায্য বা সমর্থন এর সত্যতা নিরূপণের জন্য অনাবশ্যক, (ঙ) পূর্ববর্তী গ্রন্থসমূহের মোকাবিলায় এ পবিত্র কিতাব সকল অবস্থায় সকল মানুষের নৈতিক চাহিদা ও প্রয়োজন সন্তোষজনকভাবে পূরণ করে।

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِسُوۡرَۃٍ مِّثۡلِہٖ وَادۡعُوۡا مَنِ اسۡتَطَعۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۳۹﴾

৩৯
তারা কি একথা বলে, ‘সে এটি (নিজেই) রচনা করেছে?’ তুমি বলো, কদেখুন: ৪:৪১; ৯:৭০; ১৮:৫০; ৩০:১০তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর (তথা সূরাগুলোর) মতো একটি সূরা (বানিয়ে) আনো এবং আল্লাহ ছাড়া যাদের পারো (সাহায্যার্থে) ডেকে নাও।১২৬২
১২৬২। এ আয়াত কাফিরদেরকে চ্যালেঞ্জ করেছে, কুরআন শরীফের মতো পরমোৎকর্ষপূর্ণ কিতাব যদি মানুষের জালিয়াতি হতে পারে, তাহলে এর মতো একটি গ্রন্থ তারা নিজেরা প্রণয়ন করে না কেন? এ চ্যালেঞ্জ সর্বকালের জন্য অক্ষুণ্ণ হয়ে রয়েছে। দেখুন ৪৪ নম্বর টীকা। ১২৬৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

بَلۡ کَذَّبُوۡا بِمَا لَمۡ یُحِیۡطُوۡا بِعِلۡمِہٖ وَلَمَّا یَاۡتِہِمۡ تَاۡوِیۡلُہٗ ؕ کَذٰلِکَ کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الظّٰلِمِیۡنَ ﴿۴۰﴾

৪০
প্রকৃতপক্ষে যে বিষয়ের জ্ঞান তারা আয়ত্ত করতে পারে নি এবং যার তাৎপর্য তাদের কাছে এখনো প্রকাশিত হয় নি- তারা তা প্রত্যাখ্যান করছে। তাদের পূর্ববর্তীরাও একইভাবে (সত্যকে) প্রত্যাখ্যান করেছিল। অতএব চেয়ে দেখো, সীমালঙ্ঘনকারীদের কী পরিণতি হয়েছিল!