১৮

الكهف

সূরা আল্‌ কাহ্‌ফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১১ আয়াত এবং ১২ রুকু আছে।

فَعَسٰی رَبِّیۡۤ اَنۡ یُّؤۡتِیَنِ خَیۡرًا مِّنۡ جَنَّتِکَ وَیُرۡسِلَ عَلَیۡہَا حُسۡبَانًا مِّنَ السَّمَآءِ فَتُصۡبِحَ صَعِیۡدًا زَلَقًا ﴿ۙ۴۱﴾

৪১
তবে ইহা খুবই সম্ভব যে, আমার প্রতিপালক আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর (বাগান) প্রদান করিবেন১৬৯২ এবং উহার (তোমার বাগানের) উপর আকাশ হইতে১৬৯৩ বজ্রপাত করিবেন যাহার ফলে উহা এক তৃণহীন পিচ্ছিল ভূমিতে পরিণত হইয়া যাইবে;
১৬৯২। তফসীরাধীন আয়াত এবং ৩৬ ও ৪০ আয়াতে মাত্র একটি বাগান সম্বন্ধে বলা হইয়াছে। কারণ দুইটি বাগানের (আয়াত ৩৩) একটি ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বেই বিনষ্ট হইয়া গিয়াছিল। খৃষ্টানদিগের অহংকারের সর্বশ্রেষ্ঠ কারণ সেই বাগানটি হইল তাহাদের বর্তমান উন্নতি এবং শক্তি— যাহা ইসলামের আবির্ভাবের পরে খ্যাতি লাভ করিয়াছিল।
১৬৯৩। ‘আকাশ হইতে’ শব্দ এই মর্ম ব্যক্ত করে যে, পাশ্চাত্যের খৃষ্টান জাতিগুলির সামরিক শক্তির বিরুদ্ধে বাধা দেওয়া বা সক্রিয়ভাবে মোকাবিলা করা কোন জাগতিক শক্তির পক্ষেই সম্ভব হইবে না। আল্লাহ্‌তা’লা স্বয়ং এমন পরিস্থিতি সৃষ্টি করিবেন যাহা তাহাদের ধ্বংস ডাকিয়া আনিবে। ইহাই সেই ইয়া’জুজ ও মা’জুজ (গগ এণ্ড ম্যাগগ)-এর দুর্দম ও দুর্নিবার শক্তি যাহা খৃষ্টধর্মের পার্থিব গৌরব প্রকাশ করে, যাহার সম্পর্কে মহানবী (সাঃ)-এর হাদীসে বর্ণিত আছে যে, কোন শক্তি তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে পারিবে না (মুসলিম,বাবুদ্দাজ্জাল) ।

اَوۡ یُصۡبِحَ مَآؤُہَا غَوۡرًا فَلَنۡ تَسۡتَطِیۡعَ لَہٗ طَلَبًا ﴿۴۲﴾

৪২
অথবা উহার পানি ভূগর্ভে শোষিত১৬৯৪ হইয়া এমনভাবে শুকাইয়া যাইবে যে, তুমি উহার অনুসন্ধানের কোন শক্তি পাইবে না।’
১৬৯৪। তাহাদের বিশেষ দক্ষতা এবং মেধাগত সাফল্যের ঝর্ণা শুকাইয়া যাইবে যাহার উপর তাহাদের পার্থিব বাস্তব উন্নতি প্রধানতঃ নির্ভরশীল অথবা যাহা,পবিত্র কুরআনের কথায়, তাহাদের বাগানকে তরু-তাজা রাখে, ফলে তাহাদের ‘বাগান’ সম্পূর্ণ বিনাশ প্রাপ্ত ও উচ্ছেদ হইয়া যাইবে। তাহাদের আধ্যাত্মিকতার বিশুদ্ধ ও কর্মক্ষম ঝর্ণা শুষ্ক হইয়া যাইবে।

وَاُحِیۡطَ بِثَمَرِہٖ فَاَصۡبَحَ یُقَلِّبُ کَفَّیۡہِ عَلٰی مَاۤ اَنۡفَقَ فِیۡہَا وَہِیَ خَاوِیَۃٌ عَلٰی عُرُوۡشِہَا وَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُشۡرِکۡ بِرَبِّیۡۤ اَحَدًا ﴿۴۳﴾

৪৩
এবং তাহার (সকল) ফলকে ধ্বংস করিয়া দেওয়া হইল, অতএব সে উহাতে যাহা খরচ করিয়াছিল তজ্জন্য নিজ করদ্বয় মর্দন করিতে লাগিল এমতাবস্থায় যে উহা স্বীয় মাচাসমূহের উপর নিপতিত ছিল১৬৯৫ এবং সে বলিতে লাগিল, ‘হায়! যদি আমার প্রভুর সহিত কাহাকেও শরীক না করিতাম।’
১৬৯৫। খৃষ্টান জাতির সকল উদ্যম ও সচেতন প্রচেষ্টা তাহাদের পার্থিব সম্পদের ধারাবাহিকতা রক্ষার জন্য ব্যর্থতায় পর্যবসিত হইয়া যাইবে এবং তাহাদের ক্ষমতা ও মর্যাদা দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে কমিয়া যাইবে। প্রসঙ্গতঃ এই আয়াত উল্লেখ করিতেছে যে, এই আয়াতসমূহে ব্যবহৃত “বাগান” শব্দটি ইহার আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় নাই, কারণ বাগান কখনো মাচার উপর পতিত হয় না।

وَلَمۡ تَکُنۡ لَّہٗ فِئَۃٌ یَّنۡصُرُوۡنَہٗ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَمَا کَانَ مُنۡتَصِرًا ﴿ؕ۴۴﴾

৪৪
এবং তাহার কোন দল রহিল না যাহারা আল্লাহ্‌র মোকাবেলায় তাহাকে কোন সাহায্য করিতে পারিত, এবং সে নিজেও কোন প্রতিরোধ গ্রহণে সমর্থ হইল না।

ہُنَالِکَ الۡوَلَایَۃُ لِلّٰہِ الۡحَقِّ ؕ ہُوَ خَیۡرٌ ثَوَابًا وَّخَیۡرٌ عُقۡبًا ﴿٪۴۵﴾

৪৫
এইরূপ ক্ষেত্রে অভিভাবকত্ব কেবল প্রকৃত (মা’বূদ) আল্লাহ্‌র জন্য। তিনিই পুরস্কার দানে সর্বশ্রেষ্ঠ এবং পরিণামের দিক দিয়া সর্বোৎকৃষ্ট।
সূরা আল্‌ কাহ্‌ফ - রুকু ৫

وَاضۡرِبۡ لَہُمۡ مَّثَلَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا کَمَآءٍ اَنۡزَلۡنٰہُ مِنَ السَّمَآءِ فَاخۡتَلَطَ بِہٖ نَبَاتُ الۡاَرۡضِ فَاَصۡبَحَ ہَشِیۡمًا تَذۡرُوۡہُ الرِّیٰحُ ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ مُّقۡتَدِرًا ﴿۴۶﴾

৪৬
এবং তুমি তাহাদের সম্মুখে এই পার্থিব জীবনের উপমা বর্ণনা কর। উহা সেই বারিধারার অনুরূপ, যাহা আমরা আকাশ হইতে বর্ষণ করি, অনন্তর উহার সহিত পৃথিবীর উদ্ভিদপুঞ্জ সংমিশ্রিত হয়, অতঃপর উহা (শুকাইয়া) বিচূর্ণ (ভুষি) হইয়া যায়, যাহাকে বাতাস উড়াইতে থাকে।১৬৯৬ বস্তুতঃ আল্লাহ্‌ প্রত্যেক বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান।
১৬৯৬। ইহলৌকিক জীবনের দ্রুত বিলীয়মান বা স্বল্পকালীন স্থায়িত্ব সম্পর্কে কত তীক্ষ্ম এবং শক্তিশালী বর্ণনা !

اَلۡمَالُ وَالۡبَنُوۡنَ زِیۡنَۃُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَالۡبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیۡرٌ عِنۡدَ رَبِّکَ ثَوَابًا وَّخَیۡرٌ اَمَلًا ﴿۴۷﴾

৪৭
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য বটে; কিন্তু স্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রতিপালকের দৃষ্টিতে পুরস্কারের দিক দিয়াও উৎকৃষ্টতর এবং (ভবিষ্যত) আশার দিক দিয়াও উৎকৃষ্টতর।

وَیَوۡمَ نُسَیِّرُ الۡجِبَالَ وَتَرَی الۡاَرۡضَ بَارِزَۃً ۙ وَّحَشَرۡنٰہُمۡ فَلَمۡ نُغَادِرۡ مِنۡہُمۡ اَحَدًا ﴿ۚ۴۸﴾

৪৮
এবং (স্মরণ কর) যেদিন আমরা পাহাড়গুলিকে পরিচালিত করিব এবং তুমি পৃথিবীর (জাতিসমূহকে পরস্পরের সহিত) যুদ্ধে অগ্রসরমান দেখিবে এবং আমরা তাহাদিগকে একত্রিত করিব,১৬৯৭ এমন কি তাহাদের কাহাকেও অব্যাহতি দিব না।
১৬৯৭। ‘জিবাল’ অর্থঃ প্রধান, সবোচ্চ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, নায়ক বা সর্দার (লেইন)। এই আয়াতের মর্ম এই হইতে পারে যে, পূর্ববর্তী কতক আয়াতে উল্লেখিত অশুভ বা শয়তানী শক্তিগুলি (গগ এণ্ড ম্যাগগ) অর্থাৎ ইয়া’জুজ-মা’জুজ সম্পূর্ণ ধ্বংস হওয়ার সম্বন্ধে ভবিষ্যদ্বাণী পূর্ণতা লাভ করিবে তখন, যখন বাইবেলের ভাষায়, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে (মথি-২৪ঃ৭)। ‘হাশারনাহুম’-এর মর্ম তাহাদিগকে যুদ্ধ ক্ষেত্রে একত্রিত করা হইবে, তাহারা একে অন্যের মুখোমুখি হইবে এবং শোচনীয় অবস্থা পর্যন্ত যুদ্ধ করিবে।

وَعُرِضُوۡا عَلٰی رَبِّکَ صَفًّا ؕ لَقَدۡ جِئۡتُمُوۡنَا کَمَا خَلَقۡنٰکُمۡ اَوَّلَ مَرَّۃٍۭ ۫ بَلۡ زَعَمۡتُمۡ اَلَّنۡ نَّجۡعَلَ لَکُمۡ مَّوۡعِدًا ﴿۴۹﴾

৪৯
এবং তাহাদিগকে সারিবদ্ধভাবে তোমার প্রতিপালকের সম্মুখে পেশ করা হইবে (এবং তাহাদিগকে বলা হইবে), ‘দেখ! এখন তোমরা সেইরূপে আমাদের নিকট আসিয়াছ যেরূপে আমরা তোমাদিগকে প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম।১৬৯৮ বরং তোমরা এই ধারণা করিয়াছিলে যে, আমরা তোমাদের জন্য আদৌ কোন প্রতিশ্রুতি (পূর্ণ) করার সময় নির্দিষ্ট করিব না।’
১৬৯৮। এই আয়াত ব্যক্ত করে যে, তাহারা সকল কর্তৃত্ব ও ক্ষমতাচ্যুত হইবে এবং তাহাদিগকে পূর্বের ন্যায় হীন, অমর্যাদার পাত্রে পরিণত করা হইবে।

وَوُضِعَ الۡکِتٰبُ فَتَرَی الۡمُجۡرِمِیۡنَ مُشۡفِقِیۡنَ مِمَّا فِیۡہِ وَیَقُوۡلُوۡنَ یٰوَیۡلَتَنَا مَالِ ہٰذَا الۡکِتٰبِ لَا یُغَادِرُ صَغِیۡرَۃً وَّلَا کَبِیۡرَۃً اِلَّاۤ اَحۡصٰہَا ۚ وَوَجَدُوۡا مَا عَمِلُوۡا حَاضِرًا ؕ وَلَا یَظۡلِمُ رَبُّکَ اَحَدًا ﴿٪۵۰﴾

৫০
এবং (তাহাদের কর্মের) কিতাব তাহাদের সম্মুখে রাখিয়া দেওয়া হইবে, তখন তুমি এই অপরাধীদিগকে উহার মধ্যে যাহা (লেখা) আছে তজ্জন্য ভীত-সন্ত্রস্ত দেখিবে, এবং (তখন) তাহারা বলিবে, ‘হায়! আমাদের জন্য পরিতাপ, ইহা কিরূপ কিতাব! ইহা কোন ছোট কথাও ছাড়ে নাই এবং কোন বড় কথাও বাদ রাখে নাই, পরন্তু সবকিছু সংরক্ষণ করিয়া রাখিয়াছে।’ এবং তাহারা যাহা কিছু করিয়া থাকিবে উহা নিজেদের সম্মুখে হাযির পাইবে; বস্তুতঃ তোমার প্রতিপালক কাহারও উপর যুলুম করেন না।
সূরা আল্‌ কাহ্‌ফ - রুকু ৬