১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

قُلۡ کُوۡنُوۡا حِجَارَۃً اَوۡ حَدِیۡدًا ﴿ۙ۵۱﴾

৫১
তুমি বল, ‘তোমরা পাথর অথবা লোহা হও,

اَوۡ خَلۡقًا مِّمَّا یَکۡبُرُ فِیۡ صُدُوۡرِکُمۡ ۚ فَسَیَقُوۡلُوۡنَ مَنۡ یُّعِیۡدُنَا ؕ قُلِ الَّذِیۡ فَطَرَکُمۡ اَوَّلَ مَرَّۃٍ ۚ فَسَیُنۡغِضُوۡنَ اِلَیۡکَ رُءُوۡسَہُمۡ وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہُوَ ؕ قُلۡ عَسٰۤی اَنۡ یَّکُوۡنَ قَرِیۡبًا ﴿۵۲﴾

৫২
অথবা এমন সৃষ্টিতে পরিণত হও যাহা তোমাদের অন্তরে কঠিনতম মনে হয়১৬২৪ (তবুও তোমাদিগকে দ্বিতীয় বার জীবিত করা হইবে)। তখন তাহারা অবশ্যই বলিবে, ‘কে আমাদিগকে পুনরুত্থিত করিবে?’ তুমি বল, ‘তিনি, যিনি তোমাদিগকে প্রথম বার সৃষ্টি করিয়াছেন।’ ইহাতে তাহারা তোমার সম্মুখে অবশ্যই মাথা নাড়াইবে এবং বলিবে, ‘উহা কখন ঘটিবে?’ তুমি বল, ‘সম্ভবতঃ ইহা অতি শীঘ্রই ঘটবে,
১৬২৪। এই আয়াতের তাৎপর্য এইরূপে ব্যাখ্যা করা যায় যে, কাফেরদিগকে বলা হইতেছে যে, তাহাদের অন্তর লোহা বা পাথর বা অন্য কোন নিরেট বস্তুর মত কঠিন হইয়া যায়। আল্লাহ্‌তা’লা তাহাদের মধ্যে উন্নতি সাধনকারী পরিবর্তন আনয়ন করিবেন যাহা মহানবী (সাঃ)-এর মাধ্যমে হওয়া নির্ধারিত। অথবা ইহা এইভাবেও ব্যাখ্যা করা যাইতে পারে যে, পূর্ববর্তী আয়াতে উল্লেখিত শেষ বিচারের দিনে মানবাত্মার পুনরুত্থান সম্বন্ধে অবিশ্বাসীদিগের সন্দেহের উত্তরে তাহাদিগকে বলা হইতেছে যে, তাহারা যদি লোহা বা পাথর বা অন্য কোন কঠিন বস্তুতেও রূপান্তরিত হয়, তথাপি তাহারা ঐশী শাস্তি হইতে রেহাই পাইবে না।

یَوۡمَ یَدۡعُوۡکُمۡ فَتَسۡتَجِیۡبُوۡنَ بِحَمۡدِہٖ وَتَظُنُّوۡنَ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا قَلِیۡلًا ﴿٪۵۳﴾

৫৩
(ইহা ঐ দিন সংঘটিত হইবে) যেদিন তিনি তোমাদিগকে আহ্বান করিবেন এবং তখন তোমরা তাঁহার প্রশংসার সহিত আহ্বানে সাড়া দিবে এবং মনে করিবে যে, তোমরা (দুনিয়াতে) স্বল্প কালই অবস্থান করিয়াছ।’
সূরা বনী ইসরাঈল - রুকু ৫

وَقُلۡ لِّعِبَادِیۡ یَقُوۡلُوا الَّتِیۡ ہِیَ اَحۡسَنُ ؕ اِنَّ الشَّیۡطٰنَ یَنۡزَغُ بَیۡنَہُمۡ ؕ اِنَّ الشَّیۡطٰنَ کَانَ لِلۡاِنۡسَانِ عَدُوًّا مُّبِیۡنًا ﴿۵۴﴾

৫৪
এবং তুমি আমার বান্দাদিগকে বল, যেন তাহারা এমন কথা বলে যাহা সর্বোত্তম। নিশ্চয় শয়তান তাহাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।

رَبُّکُمۡ اَعۡلَمُ بِکُمۡ ؕ اِنۡ یَّشَاۡ یَرۡحَمۡکُمۡ اَوۡ اِنۡ یَّشَاۡ یُعَذِّبۡکُمۡ ؕ وَمَاۤ اَرۡسَلۡنٰکَ عَلَیۡہِمۡ وَکِیۡلًا ﴿۵۵﴾

৫৫
তোমাদের প্রতিপালক তোমাদিগকে সর্বাপেক্ষা উত্তমরূপে অবগত আছেন, তিনি চাহিলে তোমাদের উপর রহম করিবেন অথবা তিনি চাহিলে তোমাদিগকে শাস্তি দিবেন। এবং আমরা তোমাকে তাহাদের উপর অভিভাবক করিয়া পাঠাই নাই।

وَرَبُّکَ اَعۡلَمُ بِمَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ النَّبِیّٖنَ عَلٰی بَعۡضٍ وَّاٰتَیۡنَا دَاوٗدَ زَبُوۡرًا ﴿۵۶﴾

৫৬
এবং যাহারা আকাশসমূহ ও পৃথিবীতে আছে তোমার প্রতিপালক তাহাদিগকে সর্বাপেক্ষা বেশী জানেন। এবং আমরা নিশ্চয় নবীগণের মধ্যে কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছি এবং দাউদকে আমরা যবুর দান করিয়াছি।

قُلِ ادۡعُوا الَّذِیۡنَ زَعَمۡتُمۡ مِّنۡ دُوۡنِہٖ فَلَا یَمۡلِکُوۡنَ کَشۡفَ الضُّرِّ عَنۡکُمۡ وَلَا تَحۡوِیۡلًا ﴿۵۷﴾

৫৭
তুমি বল, ‘তিনি (আল্লাহ্) ব্যতিরেকে তোমরা যাহাদের সম্বন্ধে (মা’বূদ বলিয়া) দাবী করিতেছ তোমরা তাহাদিগকে ডাক, তাহা হইলেই (তোমরা বুঝিতে পারিবে যে,) তোমাদের নিকট হইতে দুঃখ দূর করিবার অথবা (তোমাদের অবস্থা) পরিবর্তন করিবার কোন ক্ষমতা তাহাদের নাই।’

اُولٰٓئِکَ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ یَبۡتَغُوۡنَ اِلٰی رَبِّہِمُ الۡوَسِیۡلَۃَ اَیُّہُمۡ اَقۡرَبُ وَیَرۡجُوۡنَ رَحۡمَتَہٗ وَیَخَافُوۡنَ عَذَابَہٗ ؕ اِنَّ عَذَابَ رَبِّکَ کَانَ مَحۡذُوۡرًا ﴿۵۸﴾

৫৮
ঐ সকল লোক যাহাদিগকে তাহারা ডাকে১৬২৫, নিজেরাই তাহাদের প্রতিপালকের নৈকট্যের উপায় অন্বেষণ করে (এবং লক্ষ্য করে যে,) তাহাদের মধ্যে কে (আল্লাহ্‌র) সর্বাধিক নিকটে —এবং তাহারা সদা তাঁহার রহমতের প্রত্যাশা করে এবং তাঁহার আযাবকে ভয় করে। তোমার প্রতিপালকের আযাব নিশ্চয় (এমন যাহা) ভয় করারই বিষয়।
১৬২৫। এই আয়াত সেই সকল ফিরিশ্‌তা, নবী-রসূল এবং মহা পুরুষের প্রতিও ইংগিত করিতে পারে যাহাদিগকে লোকেরা খোদা ভ্রমে পূজা করিয়া থাকে।

وَاِنۡ مِّنۡ قَرۡیَۃٍ اِلَّا نَحۡنُ مُہۡلِکُوۡہَا قَبۡلَ یَوۡمِ الۡقِیٰمَۃِ اَوۡ مُعَذِّبُوۡہَا عَذَابًا شَدِیۡدًا ؕ کَانَ ذٰلِکَ فِی الۡکِتٰبِ مَسۡطُوۡرًا ﴿۵۹﴾

৫৯
এবং কোন জনপদ নাই যাহাকে আমরা কিয়ামত দিবসের পূর্বেই ধ্বংস করিব না অথবা উহাকে কঠোর আযাব১৬২৬ দিব না। ইহা কিতাবে (আল্লাহ্‌র বিধানে) লিপিবদ্ধ আছে।
১৬২৬। ইহা বিশ্বময় আযাব এবং আযাবের পর আযাবের কথা ব্যক্ত করিয়াছে যে সকল আযাব সম্পর্কে পূর্ব হইতে সতর্ক করিয়া দেওয়া হয়, যাহার ভবিষ্যদ্বাণী আল্লাহ্‌র নবীগণ করিয়া থাকেন এবং কুরআন করীমেও যাহার উল্লেখ রহিয়াছে।

وَمَا مَنَعَنَاۤ اَنۡ نُّرۡسِلَ بِالۡاٰیٰتِ اِلَّاۤ اَنۡ کَذَّبَ بِہَا الۡاَوَّلُوۡنَ ؕ وَاٰتَیۡنَا ثَمُوۡدَ النَّاقَۃَ مُبۡصِرَۃً فَظَلَمُوۡا بِہَا ؕ وَمَا نُرۡسِلُ بِالۡاٰیٰتِ اِلَّا تَخۡوِیۡفًا ﴿۶۰﴾

৬০
এবং আমাদের নিদর্শন প্রেরণে আমাদিগকে আর কিসে বাধা দিতে পারে কেবল ইহা ব্যতীত যে পূর্ববর্তী লোকেরা এই সকলকে (নিদর্শনকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান১৬২৭ করিয়াছিল, (কিন্তু নিদর্শন প্রেরণে ইহা আমাদিগকে বাধা দিতে পারে নাই)। তাই আমরা সামূদ (জাতি)-কে উজ্জ্বল নিদর্শনরূপে একটি উষ্ট্রী দিয়াছিলাম, কিন্তু তাহারা উহার উপর যুলুম করিয়াছিল। বস্তুতঃ আমরা সতর্ক করার জন্যই নিদর্শন প্রেরণ করি।
১৬২৭। অথবা ইহার অর্থ এইরূপও হইতে পারেঃ পূর্বের জাতিগুলি আল্লাহ্‌র নবীগণকে অস্বীকার করিয়াছিল বলিয়া আর কোন নিদর্শন পাঠাইবার প্রয়োজন নাই, অথবা ঐশী নিদর্শনাবলী স্থগিত হইয়া গিয়াছে, এইরূপ যুক্তি কখনই গ্রাহ্য হইতে পারে না।