الناس
An-Nas
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৭ আয়াত এবং ১ রুকু আছে।
অবতরণ-কাল ও প্রসঙ্গ
ইহা ‘মো’আওয়েযাতান’ সুরাদ্বয়ের দ্বিতীয় সূরা। পূর্ববর্তী সূরার বিষয়-বস্তুই এই সূরাতে বিস্তৃতি লাভ করিয়া উহাকে পরিপূরণ করিয়াছে। পূর্ববর্তী সূরা ফালাকে মো’মেনগণ ইহজীবনের দুঃখ-কষ্ট, অত্যাচার-অনাচার ও বিপদাপদ হইতে যাহাতে আল্লাহ্র আশ্রয়ে থাকিয়া রক্ষা পাইতে পারে, সেই উদ্দেশ্যে তাহাদিগকে আল্লাহ্র কাছে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হইয়াছে। এই সূরাতে ঠিক তেমনিভাবে মো’মেনগণকে আল্লাহ্র আশ্রয় ও নিরাপত্তা চাহিয়া দোয়া করিতে নির্দেশ দেওয়া হইয়াছে যাহাতে বিপদাপদ ও ত্যাগ-তিতিক্ষার নানারূপ পরীক্ষার আবর্তে পড়িয়া তাহাদের আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হইয়া না যায়। আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের জন্য, প্রতিরক্ষা ও আশ্রয়ের জন্য আল্লাহ্র কাছে কেবল মৌখিক প্রার্থনা করাই যথেষ্ট নহে, বরং যে সকল কাজ-কর্মের দ্বারা আল্লাহ্তা’লার দয়া ও করুণা আকৃষ্ট হয় সেইগুলি সম্পাদন করাও প্রয়োজন। ‘কুল’ (বল)-এই নির্দেশটির মধ্যে কেবল ঘোষণা করারই নহে, পরন্তু কাজ করারও নির্দেশ নিহিত আছে। সূরাটিকে অত্যন্ত যুক্তিযুক্তভাবে ‘আন্ নাস’ (মানবজাতি) নামকরণ করা হইয়াছে। কারণ, জিন্ন-ইনসানের (সর্ব শ্রেণীর মানুষের) কুচক্র ও কুমন্ত্রণাদি হইতে রক্ষা পাওয়ার জন্য, বিশ্ব-মানবের প্রতিপালক, বিশ্ব-মানবের মালিক ও বিশ্ব-মানবের উপাস্যের কাছেই সাহায্য চাওয়ার নির্দেশ সূরাটিতে দেওয়া হইয়াছে। সূরা ‘ফালাকে’র অবতরণ-কালেই এই সূরাটি অবতীর্ণ হইয়াছিল এবং এই দুই সূরা দ্বারা মিলিতভাবে কুরআনের সমাপ্তি টানা যথেষ্ট যুক্তিযুক্ত হইয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِلٰہِ النَّاسِ ۙ﴿۴﴾
مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ ۪ۙ﴿۵﴾
مِنَ الۡجِنَّۃِ وَالنَّاسِ ﴿٪۷﴾