الكافرون
Al-Kafirun
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৭ আয়াত এবং ১ রুকু আছে।
অবতরণ-কাল ও প্রসঙ্গ
ইহা সর্বজন স্বীকৃত যে, এই সূরা মক্কায় অবতীর্ণ হইয়াছিল। হাসান, ইকরিমা এবং ইবনে মাসউদ (রাঃ) এই মত পোষণ করেন। নলডিকি বলেন, ইহা নবুওয়াতের চতুর্থ বৎসরে অবতীর্ণ হইয়াছিল। সূরা কাউসারের সহিত ইহার গভীর সম্পর্ক রহিয়াছে। উহাতে বলা হইয়াছিল যে, নবী করীম (সাঃ)-এর উপরে এমন অপরিসীম আধ্যাত্মিক ও জাগতিক কল্যাণ বর্ষিত হইবে যে, মানবেতিহাসে ইহার দৃষ্টান্ত খুঁজিয়া পাওয়া যাইবে না। এই সূরাতে, ঐ সকল বদ্ধমূল কাফের যাহাদিগকে ঐশী সিদ্ধান্ত চির-অবিশ্বাসী সাব্যস্ত করিয়াছে, তাহাদিগকে সতর্ক করা হইয়াছে যে, মহানবী (সাঃ)-এর স্বপক্ষে এতসব স্পষ্ট নিদর্শন দেখার পরেও যাহারা তাঁহাকে (সাঃ) গ্রহণ করে নাই, তাহারা কি করিয়া বিশ্বাস করিতে পারে যে, মুসলমানগণ স্বীয় ধর্ম পরিত্যাগ করিয়া তাহাদের নির্বোধ, অন্তঃসারহীন, অদ্ভুত ও অযৌক্তিক বিশ্বাসকে মানিয়া লইবে? নবী করীম (সাঃ) সূরা ইখলাসকে (১১২ সূরা) কুরআনের এক-তৃতীয়াংশ এবং এই সূরাকে কুরআনের এক-চতুর্থাংশ বলিয়া আখ্যা দিয়াছেন এবং বলিয়াছেন যে, যাহারা গভীর অভিনিবেশ সহকারে প্রায় সব সময়ই এই সূরা দুইটি পাঠ করিবে এবং ইহাদের বিষয়-বস্তুর উপর গভীরভাবে চিন্তা করিবে, তাহারা অনেক সম্মান ও মর্যাদার অধিকারী হইবে (ইবনে মারদাওয়াই)। এই হাদীসের তাৎপর্য হইল, ‘সূরা ইখলাস’ ইসলামের মূলনীতি ‘তওহীদ’ অর্থাৎ আল্লাহ্র একত্বকে পূর্ণ যুক্তিসহ অল্প কথায় পেশ করিয়াছে , আর সূরা ‘কাফেরূন’ মুসলমানগণকে শত বিরোধিতা ও শত প্রতিবন্ধকতার মধ্যেও তওহীদের মূলমন্ত্রে অটল থাকিবার জন্য শক্তি ও উৎসাহ যোগাইতেছে। অতএব, যাহারা এই দুইটি সূরার তাৎপর্য ও গুরুত্ব সম্যক উপলব্ধি করিবে, তাহারা অবশ্যই সম্মান ও মর্যাদায় অন্যান্যদের তুলনায় অনেক উচ্চ স্তরের হইবেন।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
قُلۡ یٰۤاَیُّہَا الۡکٰفِرُوۡنَ ۙ﴿۲﴾
وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ۚ﴿۴﴾
وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ ۙ﴿۵﴾
وَلَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ﴿۶﴾
لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ ﴿٪۷﴾