১০১

القارعة

সূরা আল্‌‌‌‌‌‌ কারে‘আ

Al-Qari`ah

মক্কী ১২ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اَلۡقَارِعَۃُ ۙ﴿۲﴾

২
একটি গর্জনকারী মহাবিপদ!

مَا الۡقَارِعَۃُ ۚ﴿۳﴾

৩
সেই গর্জনকারী মহাবিপদ কি?৩৪১৮
৩৪১৮। ‘কারে’আ-এর সহিত ‘আল্‌’ উপসর্গটি সংযুক্ত হইয়া, ‘ভয়ঙ্কর বিপদকে’ নির্দিষ্ট করা ছাড়াও ইহার ভয়াবহতা প্রকাশ করিতেছে। তদুপরি, ‘মা’ শব্দটি ব্যবহৃত হইয়া বুঝাইতেছে যে, এই ‘ভয়াবহ বিপদ’, সত্যিকারভাবে মহা-বিধ্বংসী ও জগদ্ব্যাপী হইবে।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡقَارِعَۃُ ؕ﴿۴﴾

৪
এবং কিসে তোমাকে অবহিত করিবে যে, সেই গর্জনকারী মহাবিপদ কি?৩৪১৯
৩৪১৯। এই মহাবিপদ এতই ধ্বংস-সাধনকারী হইবে যে, ইহার বর্ণনা দেওয়া অসম্ভব। ৬৯ সূরার ২-৫ আয়াতে এত ভয়াবহ মহাবিপদ বুঝাইতে অনুরূপ ভাষাই ব্যবহৃত হইয়াছে। ‘কারে’আ’ সংকট ছাড়াও অপ্রত্যাশিত আকস্মিক শাস্তিকে বুঝাইয়া থাকে।

یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ ۙ﴿۵﴾

৫
যেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গ পালের ন্যায় হইবে,

وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ الۡمَنۡفُوۡشِ ؕ﴿۶﴾

৬
এবং পর্বতগুলি হইবে ধূনিত পশমের ন্যায়,৩৪২০
৩৪২০। যেহেতু ঐ ভয়াবহ ধ্বংসের ধারণা করা মানুষের জন্য সম্ভব নয়, সেই হেতু ঐ ধ্বংসলীলার মাত্র কিছু বর্ণনা দেওয়া হইল। এই আয়াত ও পরবর্তী আয়াতে ঐ ভয়ঙ্কর ঘটনার সময় যে অবর্ণনীয় দুর্দশা, বিশৃঙ্খলা ও ক্লেশ উপস্থিত হইবে, উহার কিছুটা ধারণা দেওয়া হইয়াছে। ঐ প্রলয়ঙ্করী ঘটনা মানুষকে ধুনিত পশমের মত এদিক-ওদিক নিক্ষিপ্ত করিবে। তাহারা কোথায়ও আশ্রয় পাইবে না।

فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۷﴾

৭
অতএব তখন যাহার (পুণ্য কর্মের) পাল্লা ভারী হইবে,৩৪২১
৩৪২১। ‘মাওয়াযীন’ শব্দটি যখন ব্যক্তি বিশেষের ব্যাপারে ব্যবহৃত হয়, তখন শব্দটির অর্থ হয় তাহার কার্যাবলী। কিন্তু শব্দটি যখন কোন জাতির ব্যাপারে ব্যবহৃত হয়, তখন এর অর্থ দাঁড়ায় ঐ জাতির জাগতিক উপায়-উপকরণ ও সম্পদ। সাম্প্রতিক কালের যুদ্ধ-সরঞ্জামের পরিভাষায় ‘টনের ওজন’ বা ‘টনেজ’ শব্দটি ‘মাওয়াযীনের’ প্রতিশব্দ বলা যাইতে পারে। জাতিগত দিক হইতে দেখিলে, আয়াতটির অর্থ হইবে, যে জাতির যত বেশী ধন-সম্পদ থাকিবে অথবা যতবেশী ওজনের মালবাহী জাহাজ, এরোপ্লেন থাকিবে, সে প্রতিপক্ষের মোকাবিলায় ততই অধিক শক্তিশালী প্রতিপন্ন হইবে ও প্রভাব খাটাইবে। এই অবস্থা ঐ জাতির সম্মান, প্রতিপত্তি ও সুখ-শান্তি বৃদ্ধির পরিচায়ক বলিয়া মনে করা হইবে।

فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ؕ﴿۸﴾

৮
সে আনন্দময় সন্তোষজনক জীবনে অবস্থান করিবে।

وَاَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۹﴾

৯
কিন্তু যাহার পাল্লা হালকা হইবে,

فَاُمُّہٗ ہَاوِیَۃٌ ؕ﴿۱۰﴾

১০
পরিণামে তাহার জননী৩৪২২ হইবে ‘হাভিয়া’।
৩৪২২। মায়ের সহিত তাহার গর্ভস্থ সন্তানের যেরূপ সম্পর্ক, দোযখের সহিত পাপীদেরও সেইরূপ সম্পর্ক। মায়ের গর্ভে ভ্রুণ অনেক স্তর পার হইয়া উন্নতি করিতে করিতে অবশেষে মানবাকারের পূর্ণতা লাভের পর নিষ্পাপ শিশুরূপে ভূমিষ্ঠ হয়। তেমনি পাপী লোকেরা স্বীয় পাপানুযায়ী অনেক ধরণের আধ্যাত্মিক শাস্তি ও যাতনা ভোগের মধ্য দিয়া যখন পাপমুক্ত হয়, তখন তাহার নতুন জীবন-লাভ ঘটে। দোযখের শাস্তি ও জ্বালা-যন্ত্রণা পাপী ও দুষ্কৃতকারীগণকে অনুতাপ করিবার ও আত্মশুদ্ধি করিবার সুযোগ দান করে। ইসলামের ধারণানুযায়ী দোযখ একটি সংশোধনকারী কারাগার বা নিরাময়কারী প্রতিষ্ঠান বিশেষ।