القارعة
Al-Qari`ah
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ১২ আয়াত এবং ১ রুকু আছে।
অবতরণের সময় ও প্রসঙ্গ
এই সূরা মক্কায় অবতীর্ণ প্রারম্ভিক কালের সূরা। কুরআনের তফসীরকারকের সকলেরই এই অভিমত। নলডিকি ও মূইর একই মত পোষণ করেন। সূরা যিলযালের মত এই সূরাও শেষ যুগের বিশ্ব-ভিত্তি-কাপানো মহাবিধ্বসী ঘটনাবলী ও মহা বিপ্লবাদির অতি সংক্ষিপ্ত অথচ হৃদয়গ্রাহী বিবরণ প্রদান করিয়াছে। পূর্ববর্তী সূরাটিতে অশুভ শক্তিচক্রের বিরুদ্ধে মহানবী (সাঃ)-এর সাহাবীগণের জীবনপণ সংগ্রামের উল্লেখ ছিল। আলোচ্য সূরাটি সমভাবে বিচার-দিবসের তথা কিয়ামতের উপরও প্রযোজ্য হইতে পারে, কেননা অবিশ্বাসীগণের জন্য ইহার চেয়ে অধিকতর বিপজ্জনক ও ভয়াবহ দিন আর হইতে পারে না।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
مَا الۡقَارِعَۃُ ۚ﴿۳﴾
وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡقَارِعَۃُ ؕ﴿۴﴾
یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ ۙ﴿۵﴾
وَتَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ الۡمَنۡفُوۡشِ ؕ﴿۶﴾
فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۷﴾
فَاُمُّہٗ ہَاوِیَۃٌ ؕ﴿۱۰﴾