১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

ثُمَّ بَعَثۡنَا مِنۡۢ بَعۡدِہِمۡ مُّوۡسٰی وَہٰرُوۡنَ اِلٰی فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہٖ بِاٰیٰتِنَا فَاسۡتَکۡبَرُوۡا وَکَانُوۡا قَوۡمًا مُّجۡرِمِیۡنَ ﴿۷۶﴾

৭৬
অতঃপর, আমরা তাহাদের পরে ফেরাউন ও তাহার (জাতির) প্রধানগণের নিকট মূসা এবং হারূনকে আমাদের নিদর্শনাবলীসহ পাঠাইয়াছিলাম, কিন্তু তাহারা অহংকার করিল। বস্তুতঃ তাহারা অপরাধপরায়ণ জাতি ছিল।

فَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ مِنۡ عِنۡدِنَا قَالُوۡۤا اِنَّ ہٰذَا لَسِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۷۷﴾

৭৭
অতঃপর, যখন আমাদের পক্ষ হইতে তাহাদের নিকট সত্য সমাগত হইল, তখন তাহারা বলিল, ‘নিশ্চয়ই ইহা এক স্পষ্ট যাদু।’১২৮১
১২৮১। “সিহর” এবং “মুবীন” দুইটি সহজ, সরল শব্দের মধ্যে নিহিত রহিয়াছে সকল ষড়যন্ত্রের অংকুর যাহা আল্লাহ্‌তা’লার নবীগণের শত্রুরা তাঁহাদিগকে ব্যর্থকাম বা পরাজিত এবং ভীতি-বিহ্বল করিবার জন্য নিয়োজিত করিয়া থাকে। সত্যের দুশমনরা ধর্ম-মনোভাবাপন্ন লোকদিগকে বলিয়া থাকে যে, নূতন শিক্ষা প্রকাশ্য যাদু ছাড়া কিছুই নহে, ইহাতো আমাদের দেশের ধর্মকে নষ্ট করিয়া ফেলিবে, অথচ সেই সকল জাতীয়তাবাদী লোকেরা যাহারা দেশপ্রেমিক এবং নিজদিগকে দেশের সার্বিক উন্নতির জন্য অন্তরে দরদ রাখে বলিয়া খেদমত করিয়া থাকে, তাহাদিগকে এই নূতন শিক্ষার বিরুদ্ধে সন্ধিহান ও ভীত করিয়া তোলা হয় এই অপপ্রচারের মাধ্যমে যে, নূতন শিক্ষা গ্রহণ করিলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ ও বিভেদ সৃষ্টি হইবে ফলে জাতীয় স্বার্থ ও একতার উপর মরণ-আঘাত আসিবে । “মুবীন” এর অর্থ যাহা পৃথক করে বা অনৈক্য সৃষ্টি করে (লেইন)।

قَالَ مُوۡسٰۤی اَتَقُوۡلُوۡنَ لِلۡحَقِّ لَمَّا جَآءَکُمۡ ؕ اَسِحۡرٌ ہٰذَا ؕ وَلَا یُفۡلِحُ السّٰحِرُوۡنَ ﴿۷۸﴾

৭৮
মূসা বলিল, ‘তোমরা কি সত্য সম্বন্ধে এরূপ বলিতেছ, যখন ইহা তোমাদের নিকট আসিয়া গিয়াছে? ইহা কি যাদু হইতে পারে? অথচ যাদুকরগণ (কখনও) সফলকাম হয় না।’

قَالُوۡۤا اَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا وَتَکُوۡنَ لَکُمَا الۡکِبۡرِیَآءُ فِی الۡاَرۡضِ ؕ وَمَا نَحۡنُ لَکُمَا بِمُؤۡمِنِیۡنَ ﴿۷۹﴾

৭৯
তাহারা বলিল, ‘তুমি কি আমাদের নিকট এই জন্য আসিয়াছ যেন আমাদের পিতৃপুরুষগণকে আমরা যাহার উপর পাইয়াছি উহা হইতে তুমি আমাদিগকে সরাইয়া দাও, এবং যেন দেশে তোমাদের উভয়ের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? কিন্তু আমরা তোমাদের উপর কখনও ঈমান আনিব না।’

وَقَالَ فِرۡعَوۡنُ ائۡتُوۡنِیۡ بِکُلِّ سٰحِرٍ عَلِیۡمٍ ﴿۸۰﴾

৮০
এবং ফেরাউন বলিল, ‘তোমরা প্রত্যেক সুদক্ষ যাদুকরকে আমার নিকট নিয়া আস।’

فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالَ لَہُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ ﴿۸۱﴾

৮১
অতঃপর যখন যাদুকরগণ আসিল, তখন মূসা তাহাদিগকে বলিল, ‘তোমাদের যাহা কিছু নিক্ষেপ করিবার আছে, নিক্ষেপ কর।’

فَلَمَّاۤ اَلۡقَوۡا قَالَ مُوۡسٰی مَا جِئۡتُمۡ بِہِ ۙ السِّحۡرُ ؕ اِنَّ اللّٰہَ سَیُبۡطِلُہٗ ؕ اِنَّ اللّٰہَ لَا یُصۡلِحُ عَمَلَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۸۲﴾

৮২
এবং যখন তাহারা নিক্ষেপ করিল, মূসা বলিল, ‘তোমরা যাহা পেশ করিয়াছ ইহা তো যাদু। নিশ্চয় আল্লাহ্ ইহাকে ব্যর্থ করিয়া দিবেন, নিশ্চয় আল্লাহ্ বিপর্যয় সৃষ্টিকারীদের কর্মকে সফলতা দান করেন না।

وَیُحِقُّ اللّٰہُ الۡحَقَّ بِکَلِمٰتِہٖ وَلَوۡ کَرِہَ الۡمُجۡرِمُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
এবং আল্লাহ্‌ নিজ কালাম১২৮১-ক সমূহ দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন যদিও অপরাধীগণ ইহাকে অপসন্দ করে।’
সূরা ইউনুস - রুকু ৮
১২৮১-ক। ন্যায়পরায়ণ বা সৎ উদ্দেশ্য প্রচারের জন্য অন্যায় বা অসৎ উপায়ের সাহায্য ও সমর্থন প্রয়োজন হয় না। আল্লাহ্‌তা’লার নবীগণ ও তাঁহাদের অনুসারীগণ ‘পরিণামই উপকরণের যৌক্তিকতার মাপকাঠি’ এই নীতি বাক্যের উপর নির্ভরশীল নহেন। সত্য ইহার সহজাত শক্তি দ্বারা বিস্তার লাভ করে এবং পরিণামে বিজয়ী হয়, মিথ্যার দ্বারা নহে।
সম্পূর্ণ সূরা দেখুন