কিছু সংখ্যক আলেম বলেন, “লাতা” আদতে “লাইসা”। অন্যেরা মনে করেন, স্ত্রীলিঙ্গে ব্যবহৃত ‘তা’ না-বোধক ‘লা’-এর সহিত যোগ করা হইয়াছে এইজন্য যে, ‘না’ কথাটা যেন অধিক শক্তিশালী হয়। জ্ঞানীদের তৃতীয় দল মনে করেন, এই শব্দটি স্বয়ং সম্পূর্ণ স্বাধীন শব্দ; লাইসা বা ‘লা’ হইতে উদ্ভূত শব্দ নহে। এই ব্যাপারে চতুর্থ একটি মতও আছে। এই অভিমত অনুযায়ী, ইহা একটি স্বতন্ত্র শব্দ বটে, তবে একটি শব্দাংশও; যথা না-বোধক ‘লা’ এবং ‘তা’, ‘হীনা’ শব্দের পূর্বে যোজিত অবস্থা। এই ‘লাতা’ শব্দটি ‘হীনা’ শব্দের পূর্বে সহযোগী হিসাবে ব্যবহৃত হয় বা অন্য কোন সমার্থক শব্দের সহিত একযোগে ব্যবহৃত হইয়া থাকে।