এই আয়াতে দুই প্রকার লোকের কথা উল্লেখ করা হইয়াছে। (ক) যাহারা অন্তরে সৎ, মনযোগ সহকারে শ্রবণ করে এবং শুনা মাত্রই সত্যকে গ্রহণ করে; এবং (খ) যাহারা প্রচ্ছন্ন শক্তি থাকা সত্বেও মৃতবৎ, কিন্তু আধ্যাত্মিক পুনর্জীবনের যোগ্যতা সম্পন্ন। আল্লাহ্তা’লা তাহাদিগকে নিদর্শন দ্বারা প্রাণবন্ত করিয়া তুলিবেন এবং তৎপর তাহারাও শ্রবণ করিবে এবং ইসলাম গ্রহণ করিবে।