১৩৭

এই আয়াত ঐসব লোকের প্রতি ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছে, যাহারা ধর্মীয় মতানৈক্যকে সীমার বাহিরে লইয়া যায়; এমনকি অন্যের উপাসনালয়কে অপদস্থ ও ধ্বংস করার মত হীন কর্মে লিপ্ত হইতেও কুষ্ঠিত হয় না। তাহারা মানুষকে তাহাদের পবিত্র উপাসনালয়ে যাইয়া আল্লাহ্‌র ইবাদত করিতে বাধা দান করে। এইরূপ হিংসাত্মক কার্য-কলাপকে এই আয়াতে কঠোর ভাষায় নিন্দা করা হইয়াছে এবং সহনশীলতা, পরমত সহিষ্ণুতা ও মহানুভবতা অবলম্বনের উদাত্ত আহবান জানান হইয়াছে। কুরআন সকল মানবেরই আপন আপন উপসনালয়ে আল্লাহ্‌র ইবাদত করিবার পূর্ণ ও অবাধ অধিকার স্বীকার করে। মন্দির বলুন আর মস্‌জিদ বলুন, এইগুলি আল্লাহ্‌র উপাসনার উদ্দেশ্যেই নিবেদিত। যে ব্যক্তি এইগুলিতে আল্লাহ্‌র উপাসনা করিতে বাধা দান করে, সে এইগুলিকে ধ্বংস ও অনাবাদ করিতে চায়।

Visitor Edits

April 1, 2026 3:43 pmApproved(Admin Modified)