‘শাঈ’ অর্থ বস্তু, যাহাকিছু ভাল, ঈপ্সিত বস্তু (লেইন)।
সত্যের অপলাপ ও সত্যের বিরোধিতার মত ধিকৃত ও ঘৃণিত ব্যাপার ইসলামের চোখে আর কিছু নাই। তাই ইসলাম শিক্ষা দিয়াছে যে, সকল ধর্মের মাঝেই কিছু কিছু সত্য রহিয়াছে। একটি ধর্মকে ‘সত্যধর্ম’ এই জন্য বলা হয় না যে, সত্যের উপর ইহার একচেটিয়া অধিকার রহিয়াছে, বরং এই জন্য বলা হয় যে, ইহাতে যাহা কিছু আছে, তাহা সম্পূর্ণ সত্য এবং সর্ব প্রকার মিথ্যার সংমিশ্রণ হইতে ইহা সম্পূর্ণভাবে মুক্ত। ইসলাম নিজেকে সম্পূর্ণভাবে নিখুঁত ও পূর্ণতম ধর্ম বলিয়া দাবী করে, ইহা সম্পূর্ণ সত্য। কিন্তু তাই বলিয়া অন্য ধর্মগুলির সত্য এবং সৎগুণাবলীকে অকপটে স্বীকার করিতেও ইসলাম কুণ্ঠা বোধ করে নাই।
Visitor Edits