৯৯

الزلزال

সূরা আয্‌‌‌‌‌ যিল্‌যাল

Az-Zilzal

মক্কী ৯ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ﴿۲﴾

২
যখন পৃথিবী ইহার (প্রচণ্ড) কম্পনে কম্পিত হইবে,৩৪০২
৩৪০২। সমগ্র বিশ্বই প্রচণ্ড ধরণের অভ্যন্তরীণ আন্দোলন ও উত্থান-পতনের অভূতপূর্ব দৃশ্যাবলী প্রত্যক্ষ করিবে।

وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ﴿۳﴾

৩
এবং পৃথিবী ইহার বোঝা বাহির করিয়া দিবে,৩৪০৩
৩৪০৩। (ক) পৃথিবীর বুক চিরিয়া উন্মুক্ত করা হইবে এবং পৃথিবী আপন বক্ষঃ হইতে খনিজ সামগ্রী ও ধন-দৌলত বাহির করিয়া দিবে; (খ) সর্ব প্রকার প্রাকৃতিক ও আধ্যাত্মিক জ্ঞান-বিজ্ঞানের শাখা-প্রশাখা, বিশেষ করিয়া প্রাকৃতিক ভূ-বিদ্যা ও প্রত্নতত্ব জ্ঞানের ক্ষেত্র বহুলাকারে বিস্তৃতি লাভ করিবে।

وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ﴿۴﴾

৪
এবং ইনসান বলিবে, ‘ইহার হইল কি?’৩৪০৪
৩৪০৪। অসংখ্য সুদূরপ্রসারী পরিবর্তন ও নব নব আবিস্কার মানুষকে এমনভাবে তাক্ লাগাইয়া দিবে যে, সে আশ্চর্যান্বিত হইয়া বলিয়া উঠিবে, পৃথিবীর হইল কি?

یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ﴿۵﴾

৫
সেদিন ইহা তাহার যাবতীয় সংবাদ বলিয়া দিবে,৩৪০৫
৩৪০৫। নবী করীম (সাঃ)-কে আয়াতটির অর্থ জিজ্ঞাসা করা হইলে, তিনি এই উত্তর দিয়াছিলেন বলিয়া বর্ণিত হইয়াছে, ‘গোপনে কৃত-কর্মও তখন প্রকাশিত হইয়া পড়িবে’ (তিরমিযী)। সংবাদ মাধ্যমের এত বাহুল্য হইবে যে, কোন কাজ গোপন রাখা সম্ভব হইবে না।

بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ﴿۶﴾

৬
কেননা, তোমার প্রতিপালক ইহার প্রতি ওহী করিবেন,৩৪০৬
৩৪০৬। পৃথিবী ইহার ধন-সম্পদ বাহির করিয়া দিবে, কেননা প্রতিপালক-প্রভু ইহাকে এইরূপ করিতে আদেশ দিয়া রাখিয়াছেন। ‘আওহা’ অর্থ সে আদেশ দিল (আকরাব)।

یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ﴿۷﴾

৭
সেদিন মানুষ দলে দলে৩৪০৭ বাহির হইয়া আসিবে যেন তাহাদিগকে তাহাদের কর্মসমূহ দেখানো যায়।৩৪০৮
৩৪০৭। শেষ যুগে মানুষ নিজেদের রাজনৈতিক,সামাজিক, অর্থনৈতিক ও অন্যবিধ স্বার্থ সংরক্ষণের জন্য বিভিন্ন দল, কোম্পানী, সমিতি, ইত্যাদি গঠন করিবে। তাহা ছাড়া রাজনৈতিক, অর্থনৈতিক ও আদর্শভিত্তিক দল ও দেশগুলি জোটভুক্ত হইয়া সমন্বিত কর্মসূচী গ্রহণ করিবে।
৩৪০৮। ব্যক্তিবর্গ নিজেদের ব্যক্তিগত ধন-সম্পদ ও বিদ্যা-বুদ্ধি একত্রীভূত করিয়া সমষ্টিগত ও সমবেত প্রচেষ্টা চালাইবে, যাহাতে তাহাদের সম্মিলিত গুরুত্ব ও প্রতিপত্তি এবং সম্মিলিত শ্রম, তাহাদের জন্য উত্তম ফল আনিতে পারে।

فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ﴿۸﴾

৮
তখন কোন ব্যক্তি এক অণু পরিমাণও পুণ্যকর্ম করিয়া থাকিলে সে উহা দেখিবে,

وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ﴿٪۹﴾

৯
এবং কোন ব্যক্তি এক অণু পরিমাণও মন্দ কর্ম করিয়া থাকিলে সে উহা দেখিবে।৩৪০৯
সূরা আয্‌‌‌‌‌ যিল্‌যাল - রুকু ১
৩৪০৯। মানুষের ছোট-বড় কোন কাজই বৃথা যায় না, ইহা অবশ্য অবশ্যই ফল দান করে।