৯০

البلد

সূরা আল্ বালাদ

Al-Balad

মক্কী ২১ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২১ আয়াত এবং ১ রুকু আছে।

وَہَدَیۡنٰہُ النَّجۡدَیۡنِ ﴿ۚ۱۱﴾

১১
এবং আমরা তাহাদিগকে (ভাল ও মন্দ) দুইটি পথ৩৩৪৯ দেখাইয়া দিয়াছি।
৩৩৪৯। ‘নাজদায়ন’ অর্থ দুইটি সদর রাস্তা— একটি সত্যের, অপরটি মিথ্যার, একটি কল্যাণের, অপরটি অকল্যাণের, একটি আধ্যাত্মিক উন্নতির, অপরটি নিছক জাগতিক উন্নতির। আল্লাহ্‌তা’লা মানুষকে এই’সব প্রয়োজনীয় উপায়-উপকরণ পূরাপূরিভাবেই দিয়াছেন যাহা দ্বারা সে সঠিক পথ বাছিয়া নিতে পারে, ভাল-মন্দ বুঝিতে পারে এবং মিথ্যা ও সত্যের মধ্যে পার্থক্য করিতে পারে। তাহাকে শারীরিক ও আধ্যাত্মিক উভয় ধরণের চক্ষু দেওয়া হইয়াছে যাহা দ্বারা সে মন্দ পরিত্যাগ করিয়া ভালকে বাছিয়া নিতে পারে। তাহাকে জিহ্বা ও ঠোঁট দেওয়া হইয়াছে যদ্বারা জিজ্ঞাসা করিয়া সে সঠিক পথ যাচাই করিতে পারে। অতএব তাহার জীবনের সঠিক উদ্দেশ্যকে জানিয়া নিয়া তাহা হাসিল করিবার জন্য, আল্লাহ্‌তা’লা তাহাকে বহু গুণাবলী ও শক্তিনিচয় দ্বারা ভূষিত করিয়াছেন।

فَلَا اقۡتَحَمَ الۡعَقَبَۃَ ﴿۫ۖ۱۲﴾

১২
তথাপি সে উচ্চশিখরে আরোহণ করিবার জন্য প্রাণপণ চেষ্টা করে নাই,৩৩৫০
৩৩৫০। মহানবী (সাঃ)-এর মাধ্যমে আল্লাহ্‌তা’লা সকল উপায়-উপকরণ মানুষের জন্য সহজলভ্য করিয়া দিয়াছেন, যাহার সদ্ব্যবহার করিয়া, মানুষ সীমাহীন আধ্যাত্মিক ও জাগতিক উন্নতি করিতে পারে। কিন্তু এই উন্নতি হাসিলের জন্য যে প্রয়োজনীয় ত্যাগ-তিতিক্ষা অবলম্বন ও আত্মোৎসর্গ করা দরকার, মানুষ তাহা করিতে চায় না।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡعَقَبَۃُ ﴿ؕ۱۳﴾

১৩
এবং কিসে তোমাকে অবহিত করিবে যে, উচ্চশিখর কি?

فَکُّ رَقَبَۃٍ ﴿ۙ۱۴﴾

১৪
(উহা হইতেছে) গোলাম মুক্ত করা,

اَوۡ اِطۡعٰمٌ فِیۡ یَوۡمٍ ذِیۡ مَسۡغَبَۃٍ ﴿ۙ۱۵﴾

১৫
অথবা, দুর্ভিক্ষ-কবলিত দিনে অন্ন দান করা,

یَّتِیۡمًا ذَا مَقۡرَبَۃٍ ﴿ۙ۱۶﴾

১৬
(যথা) নিকটাত্মীয় এতীমকে,

اَوۡ مِسۡکِیۡنًا ذَا مَتۡرَبَۃٍ ﴿ؕ۱۷﴾

১৭
অথবা, ভূলুণ্ঠিত মিস্‌কীনকে।৩৩৫১
৩৩৫১। ১৪ হইতে ১৭ আয়াতে, জাতির নৈতিক মান উন্নয়নের দুইটি পদ্ধতির উল্লেখ করা হইয়াছেঃ (ক) কৃতদাসের মুক্তি দান অর্থাৎ সমাজের অবহেলিত, নির্যাতিত ও পতিত অংশকে মুক্তি দিয়া সমাজে যথাযোগ্য অংশীদারিত্বের ভিত্তি প্রতিষ্ঠিত করা; (খ) এতীম ও দরিদ্রগণকে সাহায্য করিয়া স্বনির্ভর করতঃ সমাজের উপযুক্ত ও যোগ্য নাগরিক হিসাবে গড়িয়া তোলা।

ثُمَّ کَانَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ وَتَوَاصَوۡا بِالۡمَرۡحَمَۃِ ﴿ؕ۱۸﴾

১৮
অতঃপর, সে ঐ সকল লোকের অন্তর্ভুক্ত হয় যাহারা ঈমান আনে এবং ধৈর্য ধারণের জন্য পরস্পরকে আদেশ-উপদেশ দেয় এবং দয়া করার জন্য পরস্পরকে আদেশ-উপদেশ দেয়।৩৩৫২
৩৩৫২। পূর্ববর্তী আয়াতগুলিতে বর্ণিত সৎকর্মগুলি সম্পাদনই সামগ্রিক সমাজ-উন্নয়নের জন্যে যথেষ্ট নয়। উৎকৃষ্ট আদর্শ ও ন্যায়-ভিত্তিক নীতি অবলম্বন এবং ক্রমাগতভাবে সত্যিকার সংযম-সাধনা ও পুণ্যকাজের অভ্যাস শিক্ষাদানের ব্যবস্থাবলম্বনও উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্য একান্ত প্রয়োজন।

اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ﴿ؕ۱۹﴾

১৯
ইহারাই ডান দিকের লোক।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِنَا ہُمۡ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ﴿ؕ۲۰﴾

২০
এবং যাহারা আমাদের নিদর্শনসমূহকে অস্বীকার করে তাহারাই বাম দিকের লোক,