৯

التوبة

সূরা আত্‌ তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

ইহা মদীনায় অবতীর্ণ, ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡۤا اٰبَآءَکُمۡ وَاِخۡوَانَکُمۡ اَوۡلِیَآءَ اِنِ اسۡتَحَبُّوا الۡکُفۡرَ عَلَی الۡاِیۡمَانِ ؕ وَمَنۡ یَّتَوَلَّہُمۡ مِّنۡکُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۲۳﴾

২৩
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা তোমাদের পিতাকে ও তোমাদের ভাইকে মিত্ররূপে গ্রহণ করিও না যদি তাহারা ঈমানের মোকাবেলায় অবিশ্বাসকে বেশী ভালবাসে।১১৭১ তোমাদের মধ্য হইতে যাহারা তাহাদিগকে মিত্ররূপে গ্রহণ করিবে, তাহারাই যালেম হইবে।
১১৭১। এই আয়াত কাফেরদিগের সেই দলের প্রতি নিদের্শ করে যাহারা ইসলামের বিরুদ্ধে তৎপরতার সহিত শত্রুতা করিত এবং ইহাকে নিশ্চিহ্ন করিয়া দিতে কঠোর ভাবে চেষ্টা করিত।

قُلۡ اِنۡ کَانَ اٰبَآؤُکُمۡ وَاَبۡنَآؤُکُمۡ وَاِخۡوَانُکُمۡ وَاَزۡوَاجُکُمۡ وَعَشِیۡرَتُکُمۡ وَاَمۡوَالُ ۣاقۡتَرَفۡتُمُوۡہَا وَتِجَارَۃٌ تَخۡشَوۡنَ کَسَادَہَا وَمَسٰکِنُ تَرۡضَوۡنَہَاۤ اَحَبَّ اِلَیۡکُمۡ مِّنَ اللّٰہِ وَرَسُوۡلِہٖ وَجِہَادٍ فِیۡ سَبِیۡلِہٖ فَتَرَبَّصُوۡا حَتّٰی یَاۡتِیَ اللّٰہُ بِاَمۡرِہٖ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۴﴾

২৪
তুমি বল, ‘তোমাদের পিতা এবং তোমাদের পুত্র এবং তোমাদের ভাই এবং তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয়গণ এবং যে মাল তোমরা অর্জন করিয়াছ এবং ব্যবসা-বাণিজ্য, যাহার মন্দাকে তোমরা ভয় কর এবং বাসগৃহসমূহ যাহা তোমরা ভালবাস, যদি আল্লাহ্ এবং তাঁহার রসূল ও তাঁহার পথে জিহাদ করা অপেক্ষা তোমাদের নিকট অধিকতর প্রিয় হয়১১৭২ তাহা হইলে তোমরা অপেক্ষা কর যে পর্যন্ত না আল্লাহ্‌ নিজ মীমাংসা প্রকাশ করেন, এবং আল্লাহ্ অবাধ্য জাতিকে হেদায়াত দান করেন না।
সূরা আত্‌ তাওবা - রুকু ৩
১১৭২। ধর্মের মোকাবিলায় আত্মীয়তার বন্ধন,বন্ধুবর্গ ও আত্মীয় কুটুম্বের প্রতি ভালবাসা এবং অন্যান্য জাগতিক ধন-সম্পদ, ব্যবসা-বাণিজ্য এবং ভূসম্পত্তির বিবেচনা প্রাধান্য পাওয়া সমীচীন নহে। যখন ধর্ম বিষয়ক মহোত্তর কারণ এবং অধিকতর গুরুত্বপূর্ণ কোন বিবেচনার প্রশ্ন উঠে তখন ঐ সকল বিষয়াদি ত্যাগ করা বাঞ্ছনীয়।
সম্পূর্ণ সূরা দেখুন