৭৪

المدثر

সূরা আল্ মুদ্দাস্‌সের

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৭ আয়াত এবং ২ রুকু আছে।

کَاَنَّہُمۡ حُمُرٌ مُّسۡتَنۡفِرَۃٌ ﴿ۙ۵۱﴾

৫১
যেন তাহারা আতংকিত গর্দভ,

فَرَّتۡ مِنۡ قَسۡوَرَۃٍ ﴿ؕ۵۲﴾

৫২
যাহারা সিংহ দেখিয়া পলায়ন করিতেছে?

بَلۡ یُرِیۡدُ کُلُّ امۡرِیٴٍ مِّنۡہُمۡ اَنۡ یُّؤۡتٰی صُحُفًا مُّنَشَّرَۃً ﴿ۙ۵۳﴾

৫৩
বরং তাহাদের মধ্যে প্রত্যেকেই কামনা করে যেন তাহাকে উন্মুক্ত কিতাব৩১৭৩ প্রদান করা হয়।
৩১৭৩। কুরআনের অনত্র উল্লেখ রহিয়াছে যে, অবিশ্বাসীরা এই ঔদ্ধত্যপূর্ণ দাবী জানাইয়াছিল যে, যে পর্যন্ত না মহানবী (সাঃ) আকাশ হইতে তাহাদের পাঠের জন্য তাহাদের উপস্থিতিতে একটি পুস্তক নামাইয়া আনিবেন, সে পর্যন্ত তাহারা বিশ্বাস স্থাপন করিবে না। এই আয়াতটি তাহাদের ঐ দাবীর প্রতি ইঙ্গিত করিতেছে (১৭ঃ৯৪)।

کَلَّا ؕ بَلۡ لَّا یَخَافُوۡنَ الۡاٰخِرَۃَ ﴿ؕ۵۴﴾

৫৪
কখনও নহে, বস্তুতঃ তাহারা পরকালকেই ভয় করে না।

کَلَّاۤ اِنَّہٗ تَذۡکِرَۃٌ ﴿ۚ۵۵﴾

৫৫
কখনও নহে, নিশ্চয় ইহা (কুরআন) এক উপদেশ-বাণী।

فَمَنۡ شَآءَ ذَکَرَہٗ ﴿ؕ۵۶﴾

৫৬
সুতরাং যাহার ইচ্ছা সে উহা হইতে উপদেশ গ্রহণ করুক।

وَمَا یَذۡکُرُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ ؕ ہُوَ اَہۡلُ التَّقۡوٰی وَاَہۡلُ الۡمَغۡفِرَۃِ ﴿٪۵۷﴾

৫৭
এবং তাহারা কখনও উপদেশ গ্রহণ করিবে না, যদি না আল্লাহ্‌ চাহেন।৩১৭৪ তিনিই একমাত্র ভয়ের যোগ্য এবং ক্ষমা দানের অধিকারী।
সূরা আল্ মুদ্দাস্‌সের - রুকু ২
৩১৭৪। কাফেরগণ কুরআন দ্বারা কখনও উপকৃত হইবে না, যে পর্যন্ত না তাহারা নিজেদের ইচ্ছাকে আল্লাহ্‌র ইচ্ছার সহিত একিভূ করিয়া নিবে অর্থাৎ নিজেদের ইচ্ছার উপরে আল্লাহ্‌র ইচ্ছাকে বলবৎ করিবে (৭৬ঃ৩১)।