المدثر
Al-Muddaththir
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৫৭ আয়াত এবং ২ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
মক্কায় অবতীর্ণ সূরাগুলির প্রথম দুই-তিনটির মধ্যে যে ইহা একটি, এই ব্যাপারে সকলেই একমত। এই সূরা ও পূর্ববর্তী সূরা (সূরা মুয্যাম্মেল) ‘জময’ সূরা বলিয়া মনে হয়। এই দুইটি সূরা প্রায় একই সময়ে নাযেল হয় এবং বিষয় ও ভাষার দিক হইতেও ইহারা প্রায় ঐক্যবদ্ধ। বস্তুতঃ এই সূরাটি, বিষয়-বস্তুর দিক হইতে, পূর্ব সূরাটির সম্পূরক মাত্র। পূর্ব সূরার নিবেদিত চিত্তে প্রার্থনাকারী মুয্যাম্মেল আধ্যাত্মিক পরিপূর্ণতার প্রস্তুতি সম্পন্ন করিয়া এখন এই সূরার ‘মুদ্দাস্সেরের’ ভূমিকায় অবতীর্ণ হইতেছেন, যিনি এই নামের গুণে পাপ-পঙ্কিলতা দূরীভূত করিবেন, সকল অশুভ পাশব শক্তিকে পরাভূত করিয়া মানবকে শৃঙ্খল-মুক্ত করিবেন, কুপথ-গামীর সতর্ককারী হইবেন, সুপথগামীর পথ-প্রদর্শক হইবেন এবং সত্যান্বেষীগণের নেতৃত্ব করিবেন। এই সময় হইতে মহানবী (সাঃ)-এর জীবন আর তাঁহার জীবন রহিল না। এই জীবন আল্লাহ্র কাছে উৎসর্গীকৃত, সমর্পিত জীবন হইয়া গেল। এখন হইতে অপমান, বিরোধিতা, শত্রুতা ও অত্যাচার সত্বেও তিনি ঐশী-বাণী প্রচারের উদ্দেশ্যপূরণের কাজে দৃঢ়ভাবে আত্ম-নিয়োগ করিলেন। সূরাটি নবী করীম (সাঃ)-এর উপর একটি দৃঢ় নির্দেশ দানের মাধ্যমে শুরু হইয়াছে, যাহার মর্ম হইলঃ দৃঢ়তার সহিত দাঁড়াও, যে সত্য তোমাকে প্রদত্ত হইয়াছে তাহা প্রচার কর ও প্রকাশ্যে ঘোষণা কর। যাহারা এই সত্যকে প্রত্যাখ্যান করিবে - ধন, মান, যশ ও শক্তি-সামর্থ্য যাহাদিগকে আধ্যাত্মিকভাবে অন্ধ-বধির করিয়া রাখিয়াছে, তাহাদিগকে সতর্ক করিয়া দাও যে, তাহারা এই কারণে শাস্তি পাইবে, কেননা তাহারা আল্লাহ্র ইবাদত করে নাই, অনাহারী দরিদ্রকে অন্ন দান করে নাই, বরং তদ্বিপরীত তাহারা রং-তামাশা, আমোদ-প্রমোদ ও বাজে কাজ করিয়া দিন কাটাইয়াছে। সূরাটির শেষ পর্যায়ে বলা হইয়াছে যে, কুরআন উপদেশমালায় পরিপূর্ণ একটি স্মারক-পুস্তক। ইহার কল্যাণ-বাণী যাহারা গ্রহণ করে, তাহারা নিজের আত্মার কল্যাণের জন্যই ইহা গ্রহণ করে এবং যে ইহাকে প্রত্যাখ্যান করে, সে নিজের অকল্যাণ ডাকিয়া আনে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا الۡمُدَّثِّرُ ۙ﴿۲﴾
وَثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۵﴾
وَالرُّجۡزَ فَاہۡجُرۡ ۪﴿ۙ۶﴾
وَلَا تَمۡنُنۡ تَسۡتَکۡثِرُ ۪﴿ۙ۷﴾
وَلِرَبِّکَ فَاصۡبِرۡ ؕ﴿۸﴾
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ ۙ﴿۹﴾