৭৪

المدثر

সূরা আল্ মুদ্দাস্‌সের

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৭ আয়াত এবং ২ রুকু আছে।

فِیۡ جَنّٰتٍ ۟ؕۛ یَتَسَآءَلُوۡنَ ﴿ۙ۴۱﴾

৪১
যাহারা জান্নাতে থাকিবে, তাহারা জিজ্ঞাসাবাদ করিবে—

عَنِ الۡمُجۡرِمِیۡنَ ﴿ۙ۴۲﴾

৪২
অপরাধীদের নিকট হইতে,

مَا سَلَکَکُمۡ فِیۡ سَقَرَ ﴿۴۳﴾

৪৩
‘তোমাদিগকে কিসে ‘সাকারে’ (জাহান্নামে) প্রবিষ্ট করিল?’

قَالُوۡا لَمۡ نَکُ مِنَ الۡمُصَلِّیۡنَ ﴿ۙ۴۴﴾

৪৪
তাহারা বলিবে, ‘আমরা নামাযীদের অন্তর্গত ছিলাম না,

وَلَمۡ نَکُ نُطۡعِمُ الۡمِسۡکِیۡنَ ﴿ۙ۴۵﴾

৪৫
এবং আমরা মিসকীনদিগকে আহার্য দান করিতাম না,

وَکُنَّا نَخُوۡضُ مَعَ الۡخَآئِضِیۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
এবং বাজে-গল্পকারীদের সংগে মিলিয়া আমরা বাজে গল্প করিয়া বেড়াইতাম,

وَکُنَّا نُکَذِّبُ بِیَوۡمِ الدِّیۡنِ ﴿ۙ۴۷﴾

৪৭
এবং বিচার দিবসকে আমরা মিথ্যা বলিয়া অস্বীকার করিতাম,

حَتّٰۤی اَتٰٮنَا الۡیَقِیۡنُ ﴿ؕ۴۸﴾

৪৮
এমন কি আমাদের উপর মৃত্যু৩১৭২ আসিয়া উপস্থিত হইল।’
৩১৭২। ‘ইয়াকীন’ অর্থ, নিশ্চিত সত্য, নিরাপত্তা, মৃত্যু (আকরাব)।

فَمَا تَنۡفَعُہُمۡ شَفَاعَۃُ الشّٰفِعِیۡنَ ﴿ؕ۴۹﴾

৪৯
সুতরাং কোন শাফা‘য়াতকারীর শাফা‘য়াত তাহাদের কোন উপকারে আসিবে না;

فَمَا لَہُمۡ عَنِ التَّذۡکِرَۃِ مُعۡرِضِیۡنَ ﴿ۙ۵۰﴾

৫০
তাহাদের কি হইয়াছে যে, তাহারা উপদেশ হইতে এমনভাবে মুখ ফিরাইয়া লইতেছে,