৭৪

المدثر

সূরা আল্ মুদ্দাস্‌সের

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৭ আয়াত এবং ২ রুকু আছে।

عَلَیۡہَا تِسۡعَۃَ عَشَرَ ﴿ؕ۳۱﴾

৩১
যাহার উপর উনিশ জন৩১৬৯ (প্রহরী) আছে।
৩১৬৯। মানুষের নয়টি মূখ্য ইন্দ্রিয় রহিয়াছে। ইহাদের মধ্যে সাতটি বহিরেন্দ্রিয়, একটি মহাজাগতিক স্থানের (space) প্রেক্ষিতে আমাদের যথার্থ অবস্থান নির্ণয়কারী এবং অপরটি অভ্যন্তরীণ অন্ত্রীয়-ইন্দ্রিয় যাহা ক্ষুধা-তৃষ্ণার অনুভূতি জাগায়। এই নয়টি ইন্দ্রিয়ের প্রতিপক্ষ রহিয়াছে নয়টি আধ্যাত্মিক ইন্দ্রিয়। আর ইহাদের সকলের উপরে রহিয়াছে একটি রক্ষণেন্দ্রিয় বা নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় যাহাকে আমরা ইচ্ছাশক্তি নামে অভিহিত করিতে পারি। এই সবগুলিকে উনবিংশটি দোযখ-রক্ষী বলা হইয়াছে। নতুবা, এই উনবিংশ সংখ্যাটি এমন কোন মহান ঐশী গোপন রহস্য হইতে পারে যাহা ‘কিতাবধারীদের’ সম্বন্ধে ব্যবহৃত হইয়াছে এবং যাহার তাৎপর্য ও বাস্তবতা আল্লাহ্‌তা’লা সময়মত প্রকাশ করিবেন। তখন কিতাবধারীরা কুরআনের শিক্ষার সত্যতাকে স্বীকার করিয়া নিবে এবং বিশ্বাসীদের বিশ্বাসের দৃঢ়তাও শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইবে। এমন দুঃসাহস কাহার আছে, যে বলিতে পারে যে, ঐশী গোপন রহস্যাবলীর সবটাই সে জানিয়া নিয়াছে?

وَمَا جَعَلۡنَاۤ اَصۡحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓئِکَۃً ۪ وَّمَا جَعَلۡنَا عِدَّتَہُمۡ اِلَّا فِتۡنَۃً لِّلَّذِیۡنَ کَفَرُوۡا ۙ لِیَسۡتَیۡقِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ وَیَزۡدَادَ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِیۡمَانًا وَّلَا یَرۡتَابَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ وَالۡمُؤۡمِنُوۡنَ ۙ وَلِیَقُوۡلَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ وَّالۡکٰفِرُوۡنَ مَاذَاۤ اَرَادَ اللّٰہُ بِہٰذَا مَثَلًا ؕ کَذٰلِکَ یُضِلُّ اللّٰہُ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَمَا یَعۡلَمُ جُنُوۡدَ رَبِّکَ اِلَّا ہُوَ ؕ وَمَا ہِیَ اِلَّا ذِکۡرٰی لِلۡبَشَرِ ﴿٪۳۲﴾

৩২
এবং ফিরিশ্‌তা ব্যতীত আমরা অন্য কাহাকেও (জাহান্নামের) আগুনের প্রহরী নিযুক্ত করি নাই। এবং আমরা তাহাদের সংখ্যা নির্ধারণ করি নাই কিন্তু কেবল ঐ সকল লোকের জন্য পরীক্ষাস্বরূপ যাহারা অস্বীকার করিয়াছে যেন তাহারা বিশ্বাস আনয়ন করিতে পারে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে এবং যেন তাহারা ঈমানে বৃদ্ধি লাভ করে, যাহারা ঈমান আনিয়াছে; এবং যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহারা এবং মো’মেনগণ যেন সন্দেহ না করে; এবং ফলে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা এবং অন্যান্য কাফেররা বলিতে পারে, ‘এইরূপ উপমা দ্বারা আল্লাহ্‌ কি ইচ্ছা করিয়াছেন?’ এইরূপে আল্লাহ্ যাহাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট হইতে দেন এবং যাহাকে ইচ্ছা করেন পথ প্রদর্শন করেন। বস্তুতঃপক্ষে তোমার প্রতিপালকের সৈন্যদলকে তিনি ব্যতীত আর কেহই জানে না। এবং ইহা মানুষের জন্য উপদেশ-বাণী ব্যতীত কিছু নহে।
সূরা আল্ মুদ্দাস্‌সের - রুকু ১

کَلَّا وَالۡقَمَرِ ﴿ۙ۳۳﴾

৩৩
কখনও নহে, চন্দ্রের কসম,

وَالَّیۡلِ اِذۡ اَدۡبَرَ ﴿ۙ۳۴﴾

৩৪
এবং রাত্রির কসম যখন ইহার অবসান ঘটে,

وَالصُّبۡحِ اِذَاۤ اَسۡفَرَ ﴿ۙ۳۵﴾

৩৫
এবং প্রভাতের৩১৭০ কসম যখন উহা সমুজ্জ্বল হয়,
৩১৭০। ‘প্রভাত’ বলিতে নবী করীম (সাঃ)-এর ‘প্রতিনিধি’ প্রতিশ্রুত মসীহকে বুঝাইতে পারে এবং প্রস্থানকারী রাত্রি বলিতে অন্ধকারে অমানিশার যুগকে বুঝাইতে পারে, যাহা প্রতিশ্রুত মসীহের আগমনে বিদায় নিবে।

اِنَّہَا لَاِحۡدَی الۡکُبَرِ ﴿ۙ۳۶﴾

৩৬
নিশ্চয় ইহা মহা বিপদসমূহের অন্যতম,

نَذِیۡرًا لِّلۡبَشَرِ ﴿ۙ۳۷﴾

৩৭
মানুষের জন্য সতর্ককারী,

لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّتَقَدَّمَ اَوۡ یَتَاَخَّرَ ﴿ؕ۳۸﴾

৩৮
তোমাদের মধ্যে সেই ব্যক্তির জন্য যে চাহে (সৎ কাজে) অগ্রসর হইতে অথবা পশ্চাদপসরণ করিতে,

کُلُّ نَفۡسٍۭ بِمَا کَسَبَتۡ رَہِیۡنَۃٌ ﴿ۙ۳۹﴾

৩৯
প্রত্যেক ব্যক্তি তাহার কৃত-কর্মের জন্য দায়ী;৩১৭১
৩১৭১। প্রত্যেক আত্মা ইহার পাপের জন্য দায়বদ্ধ থাকিবে, যে পর্যন্ত কৃত পাপসমূহের জন্য সে দায়-শোধ করিয়া না ফেলিবে অর্থাৎ পাপের শাস্তি ভোগ করিয়া যে পর্যন্ত না তাহার পাপ ধৌত হইয়া যাইবে, সে পর্যন্ত সে শাস্তি ভোগ করিতেই থাকিবে।

اِلَّاۤ اَصۡحٰبَ الۡیَمِیۡنِ ﴿ؕۛ۴۰﴾

৪০
ডানপার্শ্ববর্তী লোকগণ ব্যতীত,