৭৪

المدثر

সূরা আল্ মুদ্দাস্‌সের

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৭ আয়াত এবং ২ রুকু আছে।

ثُمَّ قُتِلَ کَیۡفَ قَدَّرَ ﴿ۙ۲۱﴾

২১
ধ্বংস হউক সে আবারও!৩১৬৭ সে কিরূপ আন্দাজ করিল!
৩১৬৭। এই অভিশাপ-বাক্যটি বিশেষভাবে ওয়ালিদ-বিন-মুগীরার জন্য ব্যবহৃত হইয়াছে। পদে পদে তাহার বিপদ ও ধ্বংস আসিতে লাগিল। তাহার তিন পুত্র ওয়ালিদ, খালিদ ও হিশাম ইসলাম গ্রহণ করিল এবং অন্যান্যরা তাহার চোখের সামনেই ধ্বংস হইয়া গেল। সে আর্থিক দিক দিয়া এতই ক্ষতিগ্রস্ত হইয়া চলিল যে শেষ পর্যন্ত দারিদ্র্যের মধ্যে অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করিল।

ثُمَّ نَظَرَ ﴿ۙ۲۲﴾

২২
সে পুনরায় তাকাইয়া দেখিল,

ثُمَّ عَبَسَ وَبَسَرَ ﴿ۙ۲۳﴾

২৩
অতঃপর সে ভ্রুকুঞ্চিত করিল এবং মুখ বিকৃত৩১৬৮ করিল,
৩১৬৮। ওয়ালিদকে যখন কুরআন পাঠ করিয়া শোনানো হইল, তখন সে বিরক্ত হইয়া ভ্রুকুঞ্চিত করিল এবং ক্রোধ প্রকাশ করিয়া চলিয়া গেল।

ثُمَّ اَدۡبَرَ وَاسۡتَکۡبَرَ ﴿ۙ۲۴﴾

২৪
অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করিল এবং অহংকার করিল,

فَقَالَ اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ یُّؤۡثَرُ ﴿ۙ۲۵﴾

২৫
এবং সে বলিল, ‘ইহা যাদু ব্যতীত কিছু নহে, যাহা নকল করা হইয়াছে;

اِنۡ ہٰذَاۤ اِلَّا قَوۡلُ الۡبَشَرِ ﴿ؕ۲۶﴾

২৬
ইহা মানুষের কথা ছাড়া কিছু নহে।’

سَاُصۡلِیۡہِ سَقَرَ ﴿۲۷﴾

২৭
অচিরেই আমি তাহাকে ‘সাকারে’ (জাহান্নামে) নিক্ষেপ করিব।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا سَقَرُ ﴿ؕ۲۸﴾

২৮
এবং তোমাকে কিসে অবহিত করিবে যে সেই ‘সাকার’ কি?

لَا تُبۡقِیۡ وَلَا تَذَرُ ﴿ۚ۲۹﴾

২৯
ইহা কিছুই বাকী রাখে না এবং ইহা কিছুই ছাড়ে না।

لَوَّاحَۃٌ لِّلۡبَشَرِ ﴿ۚۖ۳۰﴾

৩০
ইহা মনুষ্য চামড়াকে ঝল্‌সাইয়া দেয়।