৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَلَقَدۡ خَلَقۡنٰکُمۡ ثُمَّ صَوَّرۡنٰکُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ ٭ۖ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ لَمۡ یَکُنۡ مِّنَ السّٰجِدِیۡنَ ﴿۱۲﴾

১২
নিশ্চয় আমরা তোমাদিগকে সৃষ্টি করিয়াছি, অতঃপর তোমাদিগকে আকৃতি দান করিয়াছি,৯৪৯ অতঃপর আমরা ফিরিশ্‌তাদিগকে বলিয়াছি, ‘তোমরা আদমের আনুগত্য কর’,৯৫০ ইহাতে তাহারা সকলে আনুগত্য করিল, ইবলীস৯৫১ ব্যতিরেকে, সে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত হইল না।
৯৪৯। মানুষ তাহার নৈতিক সত্তাকে বিভিন্ন প্রকার ছাঁচে গঠন করিতে পারে, যেরূপ কাদা-মাটিকে ইচ্ছামত ছাঁচে বা আকৃতিতে গঠিত করা যায়।
৯৫০। ফিরিশ্‌তাগণকে আদম (আঃ)-এর প্রতি অনুগত হওয়ার যে আদেশ দেওয়া হইয়াছিল সেই আদেশ কার্যতঃ সমগ্র সৃষ্টির উপর প্রযোজ্য, কারণ ফিরিশ্‌তাগণ ঐশী-প্রতিনিধিত্বকারীরূপে আল্লাহ্‌তা’লার হুকুমকে কার্যে রূপ দান করেন।
৯৫১। ইব্‌লিস ফিরিশ্‌তা ছিল না (১৮ঃ৫১)। সে অশুভ সত্তাসমূহের প্রধান, যেমন জিব্‌রাঈল ফিরিশ্‌তাকূলের প্রধান। যে ঘটনার উল্লেখ এখানে করা হইয়াছে, উহা কোনভাবেই মানবজাতির প্রথম আদি পিতা বলিয়া কথিত প্রথম ‘আদম’-এর সঙ্গে সম্পর্কযুক্ত নহে। ইহা পরবর্তী সেই আদম-এর সঙ্গে সম্বন্ধযুক্ত, যে আদম এই পৃথিবীতে প্রায় ছয় হাজার বৎসর পূর্বে বাস করিতেন, যাঁহার বংশোদ্ভূত হযরত নূহ, ইব্‌রাহীম (আঃ) এবং তাঁহাদের পরবর্তী বংশধরগণ।

قَالَ مَا مَنَعَکَ اَلَّا تَسۡجُدَ اِذۡ اَمَرۡتُکَ ؕ قَالَ اَنَا خَیۡرٌ مِّنۡہُ ۚ خَلَقۡتَنِیۡ مِنۡ نَّارٍ وَّخَلَقۡتَہٗ مِنۡ طِیۡنٍ ﴿۱۳﴾

১৩
তিনি বলিলেন,৯৫২ ‘যখন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম, তখন আনুগত্য করিতে তোমাকে কিসে বাধা দিয়াছিল?’ সে বলিল, ‘আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কাদা হইতে সৃষ্টি করিয়াছ।’৯৫৩
৯৫২। এই আয়াতে আল্লাহ্ এবং ইব্‌লিসের মধ্যে কথপোকথনের আকারে যাহা উপস্থাপিত হইয়াছে, তাহাতে অবশ্যই ইহা বুঝায় না যে, আসলেই এইরূপে বাক্য বিনিময় হইয়াছিল; বস্তুতঃপক্ষে ইহা ছিল ইব্‌লিস কর্তৃক হযরত আদম (আঃ)-এর আনুগত্য অস্বীকার করার ফলে যে অবস্থার সৃষ্টি হইয়াছিল উহারই একটা চিত্র। বিস্তারিত জানার জন্য ৬১ টীকা দেখুন।
৯৫৩। “তীন” অর্থ- কাদামাটি। বিশদ ব্যাখ্যার জন্য ৪২০-ক টীকা দ্রষ্টব্য।
সম্পূর্ণ সূরা দেখুন