৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ ہَدَی اللّٰہُ فَبِہُدٰٮہُمُ اقۡتَدِہۡ ؕ قُلۡ لَّاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ اَجۡرًا ؕ اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٰی لِلۡعٰلَمِیۡنَ ﴿٪۹۱﴾

৯১
ইহারাই ঐসকল লোক, যাহাদিগকে আল্লাহ্‌ হেদায়াত দান করিয়াছেন, সুতরাং তুমি তাহাদের হেদায়াতের অনুসরণ কর।৮৭২ তুমি বল, ‘আমি তোমাদের নিকট ইহার কোন পারিশ্রমিক চাহি না; ইহা সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ বই কিছু নহে।’
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১০
৮৭২। আয়াতের এই সম্বোধনের লক্ষ্য নবী করীম (সাঃ) বা প্রত্যেক মুসলমানও হইতে পারে। কারণ সকল নবীগণের মৌলিক বা বুনিয়াদী শিক্ষা এক ও অভিন্ন। অথবা ইহার মর্ম এই হইতে পারে যে, আঁ-হযরত (সাঃ)-এর আধ্যাত্মিক ব্যক্তিত্ব বা তাঁহার প্রকৃতি এমন ছিল যে, অন্যান্য নবীগণের বিভিন্ন মর্যাদাপূর্ণ গুণাবলী একত্রিত এবং সমন্বিতরূপে তাঁহার মধ্যে সন্নিবিষ্ট হইয়াছিল। ‘তাঁহাদের হেদায়াতের অনুকরণ কর” এই আদেশের মধ্যে প্রকাশিত ভাবধারায় আধ্যাত্মিক পরিভাষাতে বলা হয় ‘আমরে কাউনি’ বা ‘খাল্‌কি যাহার অর্থ হয়—ইচ্ছা, কোন বস্তু বা ব্যক্তির সহজাত গুণাবলী। এইরূপ আদেশের জন্য দেখুন ৩ঃ৬০ এবং ২১ঃ৭০ আয়াত।

وَمَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖۤ اِذۡ قَالُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ عَلٰی بَشَرٍ مِّنۡ شَیۡءٍ ؕ قُلۡ مَنۡ اَنۡزَلَ الۡکِتٰبَ الَّذِیۡ جَآءَ بِہٖ مُوۡسٰی نُوۡرًا وَّہُدًی لِّلنَّاسِ تَجۡعَلُوۡنَہٗ قَرَاطِیۡسَ تُبۡدُوۡنَہَا وَتُخۡفُوۡنَ کَثِیۡرًا ۚ وَعُلِّمۡتُمۡ مَّا لَمۡ تَعۡلَمُوۡۤا اَنۡتُمۡ وَلَاۤ اٰبَآؤُکُمۡ ؕ قُلِ اللّٰہُ ۙ ثُمَّ ذَرۡہُمۡ فِیۡ خَوۡضِہِمۡ یَلۡعَبُوۡنَ ﴿۹۲﴾

৯২
তাহারা আল্লাহ্‌কে যোগ্য মর্যাদা দেয় নাই, যখন তাহারা এই কথা বলিল, ‘আল্লাহ্ কোন মানুষের উপর কিছুই নাযেল করেন নাই।’৮৭৩ তুমি বল, “কে ঐ কিতাব নাযেল করিয়াছিল যাহা মূসা লইয়া আসিয়াছিল যাহা মানুষের জন্য নূর এবং হেদায়াত -স্বরূপ —তোমরা ইহাকে পাতায় পাতায় (খণ্ড বিখণ্ড) করিতেছ, উহার কতকাংশ তোমরা প্রকাশ করিতেছ এবং অনেকাংশ গোপন করিতেছ;৮৭৪ অথচ তোমাদিগকে এমন কিছু শিখানো হইয়াছে যাহা না তোমরা জানিতে এবং না তোমাদের পিতৃপুরুষগণ?” তুমি বল, ‘আল্লাহ্।’ অতঃপর তুমি তাহাদিগকে তাহাদের বৃথা গল্প-গুজবের মধ্যে খেলাধুলা করিতে ছাড়িয়া দাও।
৮৭৩। “আল্লাহ্ কোন মানুষের উপর কিছুই নাযেল করেন নাই” এই বাক্যাংশের দ্বারা ইহাই জানিতে চাওয়া হইয়াছে যে, তাহা হইলে কে ইহার মধ্যে এইরূপ জ্ঞানপূর্ণ এবং ব্যাপক শিক্ষা অন্তর্ভুক্ত করিল যাহা তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরও কখনো জানা ছিল না— ইহা এমন শিক্ষা যাহা প্রকাশ বা প্রদর্শন করা তোমাদের ক্ষমতার বহির্ভূত ছিল। একমাত্র আল্লাহ্‌তা’লাই এইরূপ শিক্ষা প্রদান করিতে পারেন।
৮৭৪। তাওরাত গ্রন্থের এক অংশকে প্রকাশ করিয়া অন্য অংশকে গোপন করার জন্য (যে অংশে হযরত মুহাম্মদ (সাঃ)-এর আর্বিভাব এবং নিদর্শনাবলীর ভবিষ্যদ্বাণীসমূহ রহিয়াছে) এখানে ইহুদীদের নিন্দা করা হইয়াছে।

وَہٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ مُبٰرَکٌ مُّصَدِّقُ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡہِ وَلِتُنۡذِرَ اُمَّ الۡقُرٰی وَمَنۡ حَوۡلَہَا ؕ وَالَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ یُؤۡمِنُوۡنَ بِہٖ وَہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ یُحَافِظُوۡنَ ﴿۹۳﴾

৯৩
এবং ইহা এমন এক অতীব বরকতপূর্ণ কিতাব, যাহাকে আমরা নাযেল করিয়াছি, যাহা উহার পূর্ববর্তীর (বাণীর) সত্যায়নকারী, আর যেন তুমি ইহার দ্বারা জনপদ-জননী৮৭৫ (মক্কাবাসী)কে এবং তাহাদিগকে সতর্ক করিতে পার যাহারা ইহার চতুষ্পার্শ্বে রহিয়াছে। এবং যাহারা ঈমান আনে পরকালের উপর, তাহারা ঈমান আনে ইহার (কুরআনের) উপর৮৭৬ এবং তাহারা তাহাদের নামাযের হিফাযত করে।
৮৭৫। যে স্থানে আল্লাহ্‌র নবী আবির্ভূত হইয়া থাকেন উহাকে “জনপদ জননী” বলা হয়, কারণ সেই স্থান হইতে মানুষ আধ্যাত্মিকতার দুগ্ধ পান করিয়া থাকে—শিশু যেমন মায়ের বক্ষ হইতে দুগ্ধ পান করে। ‘তাহার চতুর্দিকের’ লোকরা এই কথাগুলির দ্বারা সারা পৃথিবীকে বুঝাইতে পারে, কেননা নবী করীম (সাঃ)-এর বাণী হইতেছে সমগ্র বিশ্ব-মানবের জন্য।
৮৭৬। এই শব্দগুলি দ্বারা ইহাই বুঝাইতেছে যে, পরকালে বিশ্বাসীকে কুরআনেও অবশ্যই বিশ্বাস রাখিতে হইবে। এইরূপে কুরআন এবং পরজীবনে বিশ্বাস অবিভাজ্য এবং একত্রে সম্পৃক্ত, একটি ছাড়া অপরটি তাৎপর্যহীন।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ قَالَ اُوۡحِیَ اِلَیَّ وَلَمۡ یُوۡحَ اِلَیۡہِ شَیۡءٌ وَّمَنۡ قَالَ سَاُنۡزِلُ مِثۡلَ مَاۤ اَنۡزَلَ اللّٰہُ ؕ وَلَوۡ تَرٰۤی اِذِ الظّٰلِمُوۡنَ فِیۡ غَمَرٰتِ الۡمَوۡتِ وَالۡمَلٰٓئِکَۃُ بَاسِطُوۡۤا اَیۡدِیۡہِمۡ ۚ اَخۡرِجُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اَلۡیَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ الۡہُوۡنِ بِمَا کُنۡتُمۡ تَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ غَیۡرَ الۡحَقِّ وَکُنۡتُمۡ عَنۡ اٰیٰتِہٖ تَسۡتَکۡبِرُوۡنَ ﴿۹۴﴾

৯৪
এবং ঐ ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী কে যে জানিয়া বুঝিয়া আল্লাহ্‌র উপর মিথ্যা রচনা করে অথবা বলে, ‘আমার প্রতি ওহী করা হইয়াছে’, অথচ তাহার প্রতি কিছুই ওহী করা হয় নাই, এবং যে বলে, ‘আল্লাহ্ যাহা নাযেল করিয়াছেন উহার অনুরূপ (বাণী) আমিও নিশ্চয় নাযেল করিব?’ এবং তুমি যদি (সেই সময়কে) দেখিতে, যখন অত্যাচারীগণ মৃত্যুর যন্ত্রণায়৮৭৭ থাকিবে এবং ফিরিশ্‌তাগণ তাহাদের হাত (এই বলিয়া) বাড়াইবে, ‘তোমরা তোমাদের প্রাণ বাহির কর। তোমরা আল্লাহ্ সম্বন্ধে যে সকল অসঙ্গত কথা বলিতে এবং তাঁহার আয়াত সমূহের বিরুদ্ধে যে অহংকার করিতে, আজিকার দিন তোমাদিগকে উহার প্রতিফলে লাঞ্ছনাজনক শাস্তি দেওয়া হইবে।’
৮৭৭। এই অসহনীয় যন্ত্রণা সাধারণ মৃত্যু-যন্ত্রণার অনুরূপ নহে। মৃত্যু যন্ত্রণাতে প্রাকৃতিক সাধারণ নিয়মের অধীনে ধার্মিক এবং অধার্মিক একইরূপ অংশীদার হয়। বরং ইহা সেই শাস্তি যাহা আল্লাহ্‌তা’লার নবীগণকে প্রত্যাখ্যানকারীদের মৃত্যুর মুহূর্ত হইতেই আঁকড়াইয়া ধরে।

وَلَقَدۡ جِئۡتُمُوۡنَا فُرَادٰی کَمَا خَلَقۡنٰکُمۡ اَوَّلَ مَرَّۃٍ وَّتَرَکۡتُمۡ مَّا خَوَّلۡنٰکُمۡ وَرَآءَ ظُہُوۡرِکُمۡ ۚ وَمَا نَرٰی مَعَکُمۡ شُفَعَآءَکُمُ الَّذِیۡنَ زَعَمۡتُمۡ اَنَّہُمۡ فِیۡکُمۡ شُرَکٰٓؤُا ؕ لَقَدۡ تَّقَطَّعَ بَیۡنَکُمۡ وَضَلَّ عَنۡکُمۡ مَّا کُنۡتُمۡ تَزۡعُمُوۡنَ ﴿٪۹۵﴾

৯৫
এবং (এখন) তোমরা আমাদের সম্মুখে তেমনি একা একা উপস্থিত হইয়াছ যেভাবে আমরা তোমাদিগকে প্রথম বার সৃষ্টি করিয়াছিলাম এবং আমরা তোমাদিগকে যাহা কিছু দান করিয়াছিলাম উহা তোমরা তোমাদের পিঠের পিছনে৮৭৮ ছাড়িয়া আসিয়াছ; এবং আমরা যে (এখন) তোমাদের সঙ্গে তোমাদের সেই সকল সুপারিশকারীকে দেখিতে পাইতেছি না যাহাদের সম্বন্ধে তোমরা ধারণা করিতে যে, তাহারা তোমাদের ব্যাপারে (আল্লাহ্‌র) শরীক। এখন তোমাদের পরস্পরের সহিত সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হইয়া গিয়াছে এবং তোমরা যাহা কিছু ধারণা করিতে এখন সে সব তোমাদের নিকট হইতে উধাও হইয়া গিয়াছে।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ১১
৮৭৮। ইহার মর্ম হইতেছে— আমরা তোমাদিগকে অনেক কিছু দান করিয়াছিলাম যদ্বারা তোমরা তোমাদের আত্মিক অবস্থার উন্নতি করিতে পারিতে, কিন্তু তোমরা সেগুলিকে পশ্চাতে ফেলিয়া আসিয়াছ, অর্থাৎ তোমরা উহাদিগকে ব্যবহার কর নাই এবং এখন সে সবের ব্যবহার করার আর সময় নাই।

اِنَّ اللّٰہَ فَالِقُ الۡحَبِّ وَالنَّوٰی ؕ یُخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَمُخۡرِجُ الۡمَیِّتِ مِنَ الۡحَیِّ ؕ ذٰلِکُمُ اللّٰہُ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۹۶﴾

৯৬
নিশ্চয় আল্লাহ্ শস্য-বীজ ও আঁটিসমূহের অংকুর উদ্ভেদকারী।৮৭৯ তিনি মৃত হইতে জীবিতকে বাহির করেন এবং তিনিই জীবিত হইতে মৃতের বহিষ্কারকারী। এইতো তোমাদের আল্লাহ্; অতএব, তোমাদিগকে কোন্‌ দিকে ফিরাইয়া লইয়া যাওয়া হইতেছে?
৮৭৯। এখানে শস্যবীজের প্রতি মনযোগ আকর্ষণ করা হইয়াছে যাহা হইতে চারা অঙ্কুরিত হইয়া থাকে। কত তুচ্ছ ইহা, কিন্তু কিরূপে বৃদ্ধি পাইয়া বিরাট মহীরূহে পরিণত হয়। এইভাবেই বীজকণার মতই মানুষ ক্রমন্নোতির ধারায় আল্লাহ্‌তা’লার ঐশীবাণী লাভ করিবার যোগ্যতা অর্জন করে এবং আল্লাহ্‌র মহান গুণাবলীর প্রকাশ তাঁহার মধ্যে প্রতিফলিত হয়।

فَالِقُ الۡاِصۡبَاحِ ۚ وَجَعَلَ الَّیۡلَ سَکَنًا وَّالشَّمۡسَ وَالۡقَمَرَ حُسۡبَانًا ؕ ذٰلِکَ تَقۡدِیۡرُ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ﴿۹۷﴾

৯৭
তিনি ঊষার উন্মেষকারী, এবং তিনিই রাত্রিকে আরামের জন্য৮৮০ এবং চন্দ্র ও সূর্যকে (সময়) গণনার জন্য৮৮১ সৃষ্টি করিয়াছেন। ইহা মহা পরাক্রমশালী, সর্বজ্ঞানীর অমোঘ পরিমাপ।
৮৮০। দিবসে কাজকর্ম করিয়া একজন মানুষ যেমন ক্লান্ত হইয়া পড়ে এবং রাত্রিতে ঘুমাইতে যায় যাহার ফলে অবসাদমুক্ত হয়, সেইরূপে যে জনগোষ্ঠীর মধ্যে নবী করীম (সাঃ) আবির্ভূত হইয়াছিলেন তাহারা সুদীর্ঘ রাত্রির বিশ্রাম প্রাপ্ত হইয়াছিল এবং তাহাদের মানসিক শক্তিসমূহে পুনঃ সজীবতা লাভ করিয়া আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণতা লাভ করিয়াছিল এবং তাঁহার (হযরত মুহাম্মদ- সাঃ) পরিচালনাধীনে আধ্যাত্মিক উন্নতির উচ্চ মার্গে আরোহন করার জন্য বিশেষভাবে যোগ্যতা অর্জন করিয়াছিল।
৮৮১। বস্তু জগতে সময় নিরূপণ করার জন্য এবং আলোর উৎসরূপে সূর্য এবং চন্দ্র যেরূপ অপরিহার্য, সেইরূপ আল্লাহ্‌তা’লার নবীগণও অপরিহার্য।

وَہُوَ الَّذِیۡ جَعَلَ لَکُمُ النُّجُوۡمَ لِتَہۡتَدُوۡا بِہَا فِیۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَالۡبَحۡرِ ؕ قَدۡ فَصَّلۡنَا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۹۸﴾

৯৮
এবং তিনিই তোমাদের জন্য তারকারাজি৮৮২ সৃষ্টি করিয়াছেন যেন উহাদের সাহায্যে তোমরা স্থলের ও জলের অন্ধকাররাশির মধ্যে পথ নির্ণয় করিতে পার। আমরা জ্ঞানী লোকদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করিয়াছি।
৮৮২। রাত্রির অন্ধকারে নক্ষত্ররাজি যেমন পথিকের পথ প্রদর্শন করে, সেইভাবে ঐশী এবং আধ্যাত্মিক সাধকও আত্মিক-অন্ধকারে দিশাহারা বিভ্রান্ত মানবকে সঠিক পথের সন্ধান দিয়া থাকেন।

وَہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَکُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَۃٍ فَمُسۡتَقَرٌّ وَّمُسۡتَوۡدَعٌ ؕ قَدۡ فَصَّلۡنَا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّفۡقَہُوۡنَ ﴿۹۹﴾

৯৯
এবং তিনিই সেই সত্তা যিনি তোমাদিগকে একই আত্মা হইতে উদ্ভূত করিয়াছেন, এবং (তোমাদের জন্য) এক অস্থায়ী আবাস ও এক স্থায়ী বাসস্থান রহিয়াছে।৮৮৩ আমরা বোধসম্পন্ন লোকদের জন্য নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করিয়া দিয়াছি।
৮৮৩। “মুস্‌তাকাররুণ” অর্থ অস্থায়ী আবাস এবং “মুসতাওদাউন” অর্থ স্থায়ী বাসস্থান; অথবা প্রথমোক্ত শব্দ দ্বারা মৃত্যু এবং পুনরুত্থান দিবসের মধ্যবর্তী সময়ের পরিসর বুঝায় এবং পরবর্তী শব্দ শেষ বিচারের দিন বা পুনরুত্থানের পরের জীবন বুঝায়। আয়াতের মর্মার্থ হইল, আল্লাহ্‌তা’লা মানব জাতিকে ‘এক স্থান হইতে’ সৃষ্টি করিয়া বহু সংখ্যায় বর্ধিত করিয়াছেন, ইহা উদ্দেশ্যবিহীন হইতে পারে না। যে মহান উদ্দেশ্যে তিনি মানব সৃষ্টি করিয়া বহুগুণে বৃদ্ধি করিয়াছেন তাহা হইলঃ তিনি কেবল এই পৃথিবীতেই তাহাদের আবাসকাল নির্ধারিত করেন নাই, বরং মৃত্যুর পরে এক চিরস্থায়ী জীবনেরও ব্যবস্থা করিয়াছেন যেখানে ধার্মিক লোকেরা তাহাদের প্রভুর সঙ্গে মিলিত হইবে। সত্যই, কী মহিমান্বিত উদ্দেশ্য! সেখানে তাহারা একমাত্র আল্লাহ্‌তা’লার প্রেরিত নবীগণের অনুসরণেই উন্নীত হইতে পারে।

وَہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخۡرَجۡنَا بِہٖ نَبَاتَ کُلِّ شَیۡءٍ فَاَخۡرَجۡنَا مِنۡہُ خَضِرًا نُّخۡرِجُ مِنۡہُ حَبًّا مُّتَرَاکِبًا ۚ وَمِنَ النَّخۡلِ مِنۡ طَلۡعِہَا قِنۡوَانٌ دَانِیَۃٌ وَّجَنّٰتٍ مِّنۡ اَعۡنَابٍ وَّالزَّیۡتُوۡنَ وَالرُّمَّانَ مُشۡتَبِہًا وَّغَیۡرَ مُتَشَابِہٍ ؕ اُنۡظُرُوۡۤا اِلٰی ثَمَرِہٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَیَنۡعِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکُمۡ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
এবং তিনিই সেই সত্তা যিনি আকাশ হইতে পানি বর্ষণ করেন, অতঃপর আমরা ইহার দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উদ্‌গত করি এবং ঐগুলি হইতে সবুজ তরুলতা বাহির করি, যাহা হইতে স্তরে স্তরে সুবিন্যস্ত শস্য দানা উৎপন্ন করি। এবং খেজুর বৃক্ষ হইতে অর্থাৎ উহার মাথি হইতে কাঁদিসমূহ (বাহির) হয়, যাহা ভারে ঝুকিয়া পড়ে। এবং আমরা আঙ্গুর ও যায়তুন এবং ডালিমের বাগানসমূহ সৃষ্টি করি, যাহাদের মধ্যে কিছু পরস্পর সদৃশ এবং কিছু বিসদৃশ। তোমরা লক্ষ্য কর উহার ফলের প্রতি যখন উহাতে ফল ধরে এবং উহার পরিপক্ক হওয়ার প্রতিও। নিশ্চয় ইহার মধ্যে মো’মেন জাতির জন্য নিদর্শনাবলী রহিয়াছে।৮৮৪
৮৮৪। এখানে ঐশী-বাণীকে বৃষ্টিধারার সঙ্গে তুলনা করা হইয়াছে। এবং যদি ঐশী-বাণী সত্যই আল্লাহ্‌তা’লার রহমত স্বরূপ হইয়া থাকে, তাহা হইলে যখনই কোন নবীর আর্বিভাব হইয়াছে তখনই কেন বিবাদ, শত্রুতা, মতভেদ ও লড়াই হইয়াছে? এই প্রশ্নের উত্তর দেওয়া হইয়াছে এই আয়াতে। ইহাতে বলা হইয়াছে যে, বৃষ্টি হইলে যেমন ভাল এবং মন্দ উভয় গাছপালাই মাটিতে সুপ্ত বা গুপ্ত বীজ অনুযায়ী বাড়িয়া উঠে, ঠিক তদ্রুপ আল্লাহ্‌র নবীর আবির্ভাবে মানুষ, যাহারা এতকাল পরস্পর মিশ্রিত অবস্থায় ছিল, তাহারা ভাল এবং মন্দ দুই ভাগে বিভক্ত হইয়া পড়ে। ‘সদৃশ’ এবং ‘বিসদৃশ’ শব্দদ্বয়ের অন্তর্নিহিত অর্থ হইতেছে যে, কতকগুলি ফল একে অন্যের অনুরূপ এবং কতকগুলি একটি অন্যটি হইতে ভিন্ন রূপ। বিভিন্ন প্রকার ফলের জন্য ইহা প্রযোজ্য হইতে পারে, সেগুলি কোন কোন দিকে একটি অন্যটির সদৃশ এবং অন্যদিক দিয়া বিসদৃশ, অথবা একই শ্রেণীর ফলের জন্য প্রযোজ্য যদিও সেগুলি মোটামুটি প্রায় এক রকম, তবে সামান্য বৈসাদৃশ্য রহিয়াছে, কতকগুলি অন্যগুলি হইতে বেশী মিষ্ট এবং কতকগুলি আবার রং বা আকারে বিসদৃশ। অনুরূপভাবে মানুষের মধ্যেও যাহারা আল্লাহ্‌তা’লার প্রেরিত নবীকে গ্রহণ করে এবং ঐশী নির্দেশ মানিয়া চলে তাহাদের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য। তাহারা একজন অন্য জনের সহিত এক বিষয়ে বিশেষ সাদৃশ্য বহন করে, আবার অন্য বিষয়ে বিসদৃশ হইয়া থাকে। কেহ কেহ অন্যান্যদের হইতে নৈতিক ও আধ্যাত্মিকভাবে অধিক অগ্রগামী হইয়া থাকে। আবার কেহ কেহ আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এক ধাপ বেশী অগ্রগতি লাভ করে, অন্যেরা ভিন্ন স্তরে অধিক আগে বাড়িয়া যায়। তাহারা আধ্যাত্মিক পরিপূর্ণতা ভিন্ন ভিন্ন পর্যায়ে সিদ্ধিলাভ করে, এবং তাহাদের মধ্যে নিজ নিজ প্রাকৃতিক যোগ্যতা ও স্বাভাবিক মেযাজ অনুযায়ী ভিন্নরূপ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণাদি প্রকাশ পায়। “উহার পরিপক্কতা” শব্দদ্বয় ফল পাকিয়া যাওয়ার উপমা দ্বারা বিভিন্ন বস্তু বা বিষয়ের মধ্যে কোন কোন দিক দিয়া সাদৃশ্য প্রকাশ করিতেছে। ঠিক যেমন একটি অপক্কফলের নমুনা দ্বারা সেই শ্রেণীর সমস্ত ফলের বিচার করা অশোভন, তেমনি ঐশীবাণীর ফলাফলের মধ্যে ত্রুটি খুঁজিয়া বাহির করার প্রচেষ্টাও অন্যায়—কারণ বিশ্ববাসীগণের মধ্যে কোন কোন ব্যক্তি তখনও আধ্যাত্মিক উন্নতির পর্যায়ে অগ্রসরমান রহিয়াছে এবং পূর্ণতায় পৌঁছে নাই।