৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

وَہُوَ الَّذِیۡ یَتَوَفّٰٮکُمۡ بِالَّیۡلِ وَیَعۡلَمُ مَا جَرَحۡتُمۡ بِالنَّہَارِ ثُمَّ یَبۡعَثُکُمۡ فِیۡہِ لِیُقۡضٰۤی اَجَلٌ مُّسَمًّی ۚ ثُمَّ اِلَیۡہِ مَرۡجِعُکُمۡ ثُمَّ یُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿٪۶۱﴾

৬১
এবং তিনিই রাত্রিকালে নিদ্রায় তোমাদিগকে মৃত্যু দেন এবং দিবসে৮৫৫ তোমরা যাহা কিছু অর্জন কর তাহা তিনি জানেন; অতঃপর তিনিই উহাতে (নিদ্রার পর) তোমাদিগকে উত্থিত করেন যেন নির্ধারিত কাল৮৫৬ পূর্ণ হয়। অতঃপর তাঁহারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি তোমাদিগকে তোমরা যে কাজ-কর্ম করিতে উহা সম্বন্ধে অবহিত করিবেন।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ৭
৮৫৫। একমাত্র আল্লাহ্‌ই জানেন রাত্রিকালে মানুষের অবস্থা এবং দিনের বেলায় তাহার ক্রিয়া-কর্ম, এবং সময় মাত্রই তাঁহার নিয়ন্ত্রণাধীন। অতএব, তিনিই শুধু জানেন সৎ এবং অসৎ-এর প্রকৃত চরিত্র; সুতরাং তিনি শাস্তি প্রদানে সক্ষম।
৮৫৬। এখানে উল্লিখিত নির্ধারিত সময় বলিতে মানুষের জন্মের সময় হইতে তাহাকে যে সকল প্রবৃত্তি ও ক্ষমতা দ্বারা সমৃদ্ধ করা হয় এবং সেগুলির সদ্ব্যবহার বা অপব্যবহার দ্বারা সময় বর্ধিত বা সঙ্কুচিত হয় তদ্বারা নির্ধারিত কালকেই বুঝানো হইয়াছে। এখানে আল্লাহ্‌তা’লার চিরস্থায়ী জ্ঞান সম্পর্কে ইঙ্গিত নাই।

وَہُوَ الۡقَاہِرُ فَوۡقَ عِبَادِہٖ وَیُرۡسِلُ عَلَیۡکُمۡ حَفَظَۃً ؕ حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَکُمُ الۡمَوۡتُ تَوَفَّتۡہُ رُسُلُنَا وَہُمۡ لَا یُفَرِّطُوۡنَ ﴿۶۲﴾

৬২
এবং তিনিই তাঁহার বান্দাগণের উপর প্রবল,৮৫৭ এবং তিনি তোমাদের উপর হিফাযতকারী প্রেরণ করেন—এমন কি যখন তোমাদের কাহারও উপর মৃত্যু আসে তখন আমাদের প্রেরিতগণ (ফিরিশ্‌তাগণ) তাহাকে মৃত্যু দেয় এবং তাহারা কোন ত্রুটি করে না।
৮৫৭। এই আয়াতে আরও যুক্তি দেওয়া হইয়াছে যে, কেন আল্লাহ্‌তা’লাই শাস্তি প্রদানের অধিকারী। তিনি “কাহ্‌হার” অর্থাৎ সকলের উপরে ক্ষমতাবান ও প্রবল। অতএব, তিনি তাঁহার যে কোন সৃষ্ট জীবকে তাঁহার অভ্রান্ত জ্ঞানে যখনই প্রয়োজন মনে করেন শাস্তি দিতে পারেন। যাহারা ক্ষমতার অধিকারী তাহারা কখনও শাস্তি প্রদানে তাড়াহুড়া করেন না।

ثُمَّ رُدُّوۡۤا اِلَی اللّٰہِ مَوۡلٰٮہُمُ الۡحَقِّ ؕ اَلَا لَہُ الۡحُکۡمُ ۟ وَہُوَ اَسۡرَعُ الۡحٰسِبِیۡنَ ﴿۶۳﴾

৬৩
অতঃপর, তাহাদিগকে আল্লাহ্‌র দিকে ফিরাইয়া লওয়া হয়, যিনি তাহাদের প্রকৃত প্রভু। শুন! সিদ্ধান্ত তাঁহারই আয়ত্তে। এবং হিসাব গ্রহণকারীগণের মধ্যে তিনি সর্বাপেক্ষা তৎপর।

قُلۡ مَنۡ یُّنَجِّیۡکُمۡ مِّنۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَالۡبَحۡرِ تَدۡعُوۡنَہٗ تَضَرُّعًا وَّخُفۡیَۃً ۚ لَئِنۡ اَنۡجٰٮنَا مِنۡ ہٰذِہٖ لَنَکُوۡنَنَّ مِنَ الشّٰکِرِیۡنَ ﴿۶۴﴾

৬৪
তুমি বল, কে তোমাদিগকে স্থল ও জলের অন্ধকার রাশি৮৫৮ (বিপদাবলী) হইতে রক্ষা করেন, যখন তোমরা তাঁহাকে সকাতরে এবং সংগোপনে (এই বলিয়া) ডাক যে, যদি তিনি আমাদিগকে উহা হইতে রক্ষা করেন তাহা হইলে নিশ্চয় আমরা কৃতজ্ঞ বান্দাগণের অন্তর্ভুক্ত হইব।’
৮৫৮। “যুলুমাত” শাব্দিক অর্থ “অন্ধকার”, এখানে অর্থ হইতেছে নির্যাতন, দৈব দুর্বিপাক এবং দুর্ভাগ্য। আরবদের ধারণামতে অন্ধকার দুর্ভাগ্যের প্রতীক।

قُلِ اللّٰہُ یُنَجِّیۡکُمۡ مِّنۡہَا وَمِنۡ کُلِّ کَرۡبٍ ثُمَّ اَنۡتُمۡ تُشۡرِکُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তুমি বল, ‘আল্লাহ্‌ তোমাদিগকে উহা হইতে এবং সকল প্রকার দুঃখ-কষ্ট হইতে রক্ষা করেন, তথাপি তোমরা (তাঁহার সহিত) শরীক কর।’

قُلۡ ہُوَ الۡقَادِرُ عَلٰۤی اَنۡ یَّبۡعَثَ عَلَیۡکُمۡ عَذَابًا مِّنۡ فَوۡقِکُمۡ اَوۡ مِنۡ تَحۡتِ اَرۡجُلِکُمۡ اَوۡ یَلۡبِسَکُمۡ شِیَعًا وَّیُذِیۡقَ بَعۡضَکُمۡ بَاۡسَ بَعۡضٍ ؕ اُنۡظُرۡ کَیۡفَ نُصَرِّفُ الۡاٰیٰتِ لَعَلَّہُمۡ یَفۡقَہُوۡنَ ﴿۶۶﴾

৬৬
তুমি বল, ‘তিনি ইহার উপরও শক্তিমান যে তিনি তোমাদের উপর তোমাদের ঊর্ধ্বদেশ হইতে অথবা তোমাদের পদতল হইতে শাস্তি প্রেরণ করেন অথবা তোমাদিগকে বিভিন্ন দলে (বিভক্ত করিয়া) সংঘর্ষে লিপ্ত করেন এবং তোমাদের কতকজনকে কতকজনের আক্রমণের স্বাদ গ্রহণ করান।’৮৫৯ লক্ষ্য কর, কিরূপে আমরা আয়াতসমূহ বিভিন্ন প্রকারে বর্ণনা করি যেন তাহারা বুঝিতে পারে।
৮৫৯। “ঊর্ধ্ব দেশ হইতে শাস্তি” এর মর্ম দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, ঝড়-ঝঞ্জা, দুর্বলের উপর সবলের অত্যাচার, মানসিক যন্ত্রণা ইত্যাদি। এবং “পদতল হইতে শাস্তি”-এর মর্ম হইতেছে রোগ-ব্যাধি, মহামারী, অধীনস্থ প্রজাকুলের বিদ্রোহ ইত্যাদি। আরও রহিয়াছে বিরোধ, মতানৈক্য, বিভেদ এবং বিচ্ছেদ প্রভৃতির শাস্তি, যেসব কোন কোন সময়ে গৃহযুদ্ধে পরিণত হয়। ইহাই ইশারা করা হইয়াছে “তোমাদের কতককে কতকের আক্রমণের স্বাদ গ্রহণ করান” এই শব্দগুলির মধ্যে।

وَکَذَّبَ بِہٖ قَوۡمُکَ وَہُوَ الۡحَقُّ ؕ قُلۡ لَّسۡتُ عَلَیۡکُمۡ بِوَکِیۡلٍ ﴿ؕ۶۷﴾

৬৭
এবং তোমার জাতি ইহাকে৮৬০ মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে, অথচ ইহাই সত্য; তুমি বল, ‘আমি তোমাদের উপর কোন অভিভাবক নহি।’
৮৬০। “ইহাকে” সর্বনাম দ্বারা বুঝাইতেছে (১) আলোচ্য বিষয় বস্তু, (২) পবিত্র কুরআন, (৩) ঐশী-শাস্তি। শেষ অর্থ গ্রহণ করিলে, “ইহাই সত্য” এর মর্ম দাঁড়ায় যে, প্রতিশ্রুত-শাস্তি নিশ্চয় আসিবে।

لِکُلِّ نَبَاٍ مُّسۡتَقَرٌّ ۫ وَّسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۶۸﴾

৬৮
প্রত্যেক ভবিষ্যদ্বাণীর (পূর্ণতার) জন্য এক নির্দিষ্ট মিয়াদ৮৬১ আছে, এবং অচিরেই তোমরা জানিতে পারিবে।
৮৬১। এই আয়াতের মর্ম এই যে, আল্লাহ্‌তা’লা তাঁহার অভ্রান্ত জ্ঞানের দ্বারা প্রত্যেক ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়ার এক সময়সীমা নির্ধারণ করিয়া রাখিয়াছেন। তাই সত্য প্রত্যাখ্যানকারীদিগের প্রতি যে শাস্তির প্রতিশ্রুতি রহিয়াছে উহাও যথাযথ সময়ে আসিয়া উপস্থিত হইবে।

وَاِذَا رَاَیۡتَ الَّذِیۡنَ یَخُوۡضُوۡنَ فِیۡۤ اٰیٰتِنَا فَاَعۡرِضۡ عَنۡہُمۡ حَتّٰی یَخُوۡضُوۡا فِیۡ حَدِیۡثٍ غَیۡرِہٖ ؕ وَاِمَّا یُنۡسِیَنَّکَ الشَّیۡطٰنُ فَلَا تَقۡعُدۡ بَعۡدَ الذِّکۡرٰی مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۶۹﴾

৬৯
এবং যখন তুমি তাহাদিগকে দেখ যাহারা আমাদের নিদর্শন সমূহ সম্বন্ধে বাজে কথায় মগ্ন হয়, তখন তুমি তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও যতক্ষণ পর্যন্ত না তাহারা উহা ছাড়া অন্য আলোচনায় প্রবৃত্ত হয়। এবং যদি শয়তান তোমাকে ভুলাইয়া দেয় তাহা হইলে স্মরণ হওয়ার পর তুমি কখনও যালেম জাতির সঙ্গে বসিবে না।

وَمَا عَلَی الَّذِیۡنَ یَتَّقُوۡنَ مِنۡ حِسَابِہِمۡ مِّنۡ شَیۡءٍ وَّلٰکِنۡ ذِکۡرٰی لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۷۰﴾

৭০
এবং যাহারা তাক্‌ওয়া অবলম্বন করে তাহাদের উপর উহাদের হিসাব-নিকাশের কোন অংশ বর্তিবে না, কিন্তু (তাহাদের জিম্মায়) উপদেশ দান করার দায়িত্ব রহিয়াছে যাহাতে তাহারা তাক্‌ওয়া অবলম্বন করে।