৬

الأنعام

সূরা আল্ আন্‌‘আম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬৬ আয়াত এবং ২০ রুকু আছে।

قُلۡ لَّاۤ اَقُوۡلُ لَکُمۡ عِنۡدِیۡ خَزَآئِنُ اللّٰہِ وَلَاۤ اَعۡلَمُ الۡغَیۡبَ وَلَاۤ اَقُوۡلُ لَکُمۡ اِنِّیۡ مَلَکٌ ۚ اِنۡ اَتَّبِعُ اِلَّا مَا یُوۡحٰۤی اِلَیَّ ؕ قُلۡ ہَلۡ یَسۡتَوِی الۡاَعۡمٰی وَالۡبَصِیۡرُ ؕ اَفَلَا تَتَفَکَّرُوۡنَ ﴿٪۵۱﴾

৫১
তুমি বল, ‘আমি তোমাদিগকে বলি নাঃ আমার নিকট আল্লাহ্‌র ধন-ভাণ্ডারসমূহ রহিয়াছে, না আমি অদৃশ্য বিষয় অবগত আছি; এবং না আমি তোমাদিগকে বলি, ‘আমি নিশ্চয় ফিরিশ্‌তা; আমি কেবল উহারই অনুসরণ করি যাহা আমার প্রতি ওহী করা হয়। তুমি বল, ‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হইতে পারে?’ তবুও তোমরা কি চিন্তা কর না?
সূরা আল্ আন্‌‘আম - রুকু ৫

وَاَنۡذِرۡ بِہِ الَّذِیۡنَ یَخَافُوۡنَ اَنۡ یُّحۡشَرُوۡۤا اِلٰی رَبِّہِمۡ لَیۡسَ لَہُمۡ مِّنۡ دُوۡنِہٖ وَلِیٌّ وَّلَا شَفِیۡعٌ لَّعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۵۲﴾

৫২
এবং তুমি ইহা দ্বারা সেই সকল লোককে সতর্ক কর যাহারা ভয় করে যে, তাহাদিগকে তাহাদের প্রভুর সম্মুখে সমবেত করা হইবে, তখন তিনি ব্যতীত তাহাদের কোন অভিভাবক হইবে না এবং কোন শাফাআতকারীও (সুপারিশকারী) হইবে না, (সতর্ক কর) যেন তাহারা তাক্‌ওয়া অবলম্বন করে।

وَلَا تَطۡرُدِ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ رَبَّہُمۡ بِالۡغَدٰوۃِ وَالۡعَشِیِّ یُرِیۡدُوۡنَ وَجۡہَہٗ ؕ مَا عَلَیۡکَ مِنۡ حِسَابِہِمۡ مِّنۡ شَیۡءٍ وَّمَا مِنۡ حِسَابِکَ عَلَیۡہِمۡ مِّنۡ شَیۡءٍ فَتَطۡرُدَہُمۡ فَتَکُوۡنَ مِنَ الظّٰلِمِیۡنَ ﴿۵۳﴾

৫৩
এবং তুমি ঐসকল লোককে তাড়াইও না যাহারা নিজেদের প্রভুকে তাঁহার সন্তুষ্টি৮৫২ অর্জনের জন্য সকাল ও সন্ধ্যায় ডাকে। তোমার উপর তাহাদের হিসাবের কোন দায়িত্ব নাই এবং তোমার হিসাবেরও কোন দায়িত্ব তাহাদের উপর নাই। অতএব, তুমি তাহাদিগকে বিতাড়িত করিলে অবশ্যই তুমি যালেমদের অন্তর্ভুক্ত হইবে।
৮৫২। “ওয়ঝহ্‌” অর্থ খুশী; চেহারা; বস্তু স্বয়ং (২ঃ১১৩)।

وَکَذٰلِکَ فَتَنَّا بَعۡضَہُمۡ بِبَعۡضٍ لِّیَقُوۡلُوۡۤا اَہٰۤؤُلَآءِ مَنَّ اللّٰہُ عَلَیۡہِمۡ مِّنۡۢ بَیۡنِنَا ؕ اَلَیۡسَ اللّٰہُ بِاَعۡلَمَ بِالشّٰکِرِیۡنَ ﴿۵۴﴾

৫৪
এবং এইরূপে আমরা তাহাদের কতকজনকে অন্য কতকজন দ্বারা পরীক্ষা করি যেন তাহারা বলে, ‘আমাদের মধ্য হইতে কি এই৮৫৩ সকল (তুচ্ছ) লোকই রহিয়াছে যাহাদের উপর আল্লাহ্‌ অনুগ্রহ করিয়াছেন?’ আল্লাহ্‌ কি কৃতজ্ঞ লোকগণকে সর্বপেক্ষা বেশী জানেন না?
৮৫৩। সাধারণতঃ বিশ্বাসীদিগের মধ্যে অর্থাৎ মো’মেনগণের মধ্যে গরীবদিগের সমাবেশ সমাজের সম্পদশালী লোকদের জন্য নূতন ঐশী-সংবাদ গ্রহণ করিতে প্রতিবন্ধক স্বরূপ হইয়া পড়ে।

وَاِذَا جَآءَکَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِاٰیٰتِنَا فَقُلۡ سَلٰمٌ عَلَیۡکُمۡ کَتَبَ رَبُّکُمۡ عَلٰی نَفۡسِہِ الرَّحۡمَۃَ ۙ اَنَّہٗ مَنۡ عَمِلَ مِنۡکُمۡ سُوۡٓءًۢا بِجَہَالَۃٍ ثُمَّ تَابَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَصۡلَحَ فَاَنَّہٗ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۵۵﴾

৫৫
এবং যখন ঐ সকল লোক তোমার নিকট আসে যাহারা আমাদের আয়াতসমূহের উপর ঈমান আনে, তখন তুমি বল, ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হউক! তোমাদের জন্য তোমাদের প্রভু নিজের উপর রহমতকে নির্ধারিত করিয়া লইয়াছেন যে, তোমাদের মধ্য হইতে যে ব্যক্তি অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে এবং উহার পর সে তওবা করে এবং নিজের সংশোধন করিয়া লয়, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।’

وَکَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ وَلِتَسۡتَبِیۡنَ سَبِیۡلُ الۡمُجۡرِمِیۡنَ ﴿٪۵۶﴾

৫৬
এবং আমরা এইরূপে আয়াতসমূহকে বিশদভাবে বর্ণনা করি এবং যেন অপরাধীদের পথ সুস্পষ্ট হইয়া যায়।
সূরা আল্ আন্‌‘আম - রুকু ৬

قُلۡ اِنِّیۡ نُہِیۡتُ اَنۡ اَعۡبُدَ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قُلۡ لَّاۤ اَتَّبِعُ اَہۡوَآءَکُمۡ ۙ قَدۡ ضَلَلۡتُ اِذًا وَّمَاۤ اَنَا مِنَ الۡمُہۡتَدِیۡنَ ﴿۵۷﴾

৫৭
তুমি বল, ‘তোমরা আল্লাহ্‌কে ছাড়িয়া যাহাদিগকে ডাক, আমাকে ঐগুলির ইবাদত করিতে নিষেধ করা হইয়াছে।’ তুমি বল, ‘আমি তোমাদের হীন বাসনার অনুসরণ করি না। এইরূপ করিলে আমি বিপথগামী হইব এবং আমি হেদায়াতপ্রাপ্ত লোকগণের অন্তর্ভুক্ত থাকিব না।’

قُلۡ اِنِّیۡ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّیۡ وَکَذَّبۡتُمۡ بِہٖ ؕ مَا عِنۡدِیۡ مَا تَسۡتَعۡجِلُوۡنَ بِہٖ ؕ اِنِ الۡحُکۡمُ اِلَّا لِلّٰہِ ؕ یَقُصُّ الۡحَقَّ وَہُوَ خَیۡرُ الۡفٰصِلِیۡنَ ﴿۵۸﴾

৫৮
তুমি বল, ‘নিশ্চয় আমি আমার প্রভুর সুস্পষ্ট প্রমাণের উপর আছি—তথাপি তোমরা উহাকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছ। যাহা লইয়া তোমরা তাড়াহুড়া করিতেছ উহা আমার নিকট নাই। সিদ্ধান্ত কেবল আল্লাহ্‌র আয়ত্তে আছে, তিনি সত্যকে ব্যাখ্যা করেন এবং তিনি ফয়সালাকারীগণের মধ্যে সর্বোত্তম।’

قُلۡ لَّوۡ اَنَّ عِنۡدِیۡ مَا تَسۡتَعۡجِلُوۡنَ بِہٖ لَقُضِیَ الۡاَمۡرُ بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِالظّٰلِمِیۡنَ ﴿۵۹﴾

৫৯
তুমি বল, ‘যে বিষয় লইয়া তোমরা তাড়াহুড়া করিতেছ যদি উহা আমার নিকট থাকিত তাহা হইলে নিশ্চয় আমার এবং তোমাদের মধ্যকার বিষয়ে ফয়সালা হইয়া যাইত। এবং আল্লাহ্ যালেমদিগের সম্বন্ধে সবিশেষ অবহিত।’

وَعِنۡدَہٗ مَفَاتِحُ الۡغَیۡبِ لَا یَعۡلَمُہَاۤ اِلَّا ہُوَ ؕ وَیَعۡلَمُ مَا فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ ؕ وَمَا تَسۡقُطُ مِنۡ وَّرَقَۃٍ اِلَّا یَعۡلَمُہَا وَلَا حَبَّۃٍ فِیۡ ظُلُمٰتِ الۡاَرۡضِ وَلَا رَطۡبٍ وَّلَا یَابِسٍ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ ﴿۶۰﴾

৬০
এবং অদৃশ্যের চাবিসমূহ তাঁহারই নিকট; তিনি ব্যতিরেকে উহা কেহ জানে না। এবং জলে ও স্থলে যাহাকিছু আছে তিনি উহা জানেন এবং একটি পাতাও পড়ে না যাহা তিনি জানেন না; এবং ভূ-গর্ভের অন্ধকারাশির মধ্যে এমন কোন শস্যবীজ নাই এবং এমন কোন রসালো বস্তু নাই এবং এমন কোন শুষ্ক বস্তু নাই যাহা সুস্পষ্ট কিতাবে (সংরক্ষিত) নাই।৮৫৪
৮৫৪। বর্তমান এবং পরবর্তী আয়াত নীতি নির্ধারণ করিতেছে যে, কাফেরদিগের আহ্বান অনুযায়ী তাহাদের উপর শাস্তি দেওয়ার বিষয়টি নবী করীম (সাঃ)-এর হস্তে ছাড়িয়া দেওয়া হয় নাই। যদি তাহাই হইত তবে বহু পূর্বেই তাহারা তাহাদের প্রাপ্য শেষ পরিণতি ভোগ করিত এবং তখন সম্ভবতঃ হযরত ওমর ও খালেদ—যাহারা তখনো পর্যন্ত ইসলামের শত্রু ছিলেন এবং যাহারা পরবর্তীকালে ইসলামের শক্তিকে সংঘবদ্ধ ও সম্প্রসারিত করার জন্য নেতৃত্ব দেওয়ার পূর্বনির্ধারিত সৌভাগ্য লাভ করিয়াছিলেন—তাহারা ঈমান আনার পূর্বেই মৃত্যুবরণ করিতেন। কিন্তু আল্লাহ্‌তা’লা সর্বশক্তিমান বলিয়া শাস্তি প্রদানে ধীর, এবং তিনি মানব-হৃদয়ের অন্তঃস্থলের ক্রিয়া সম্পর্কে সর্বজ্ঞাতা হওয়ায় তিনিই ভাল জানেন কাহাকে কখন শাস্তি দিবেন। কি পরিমাণ ক্লেশ অথবা স্বাচ্ছন্দ্য মানুষের কর্মকে প্রভাবিত করিয়া থাকে একমাত্র তিনিই জ্ঞাত, তাহা এবং মানবকৃত সৎকর্মসমূহ অন্যান্য কার্যের দ্বারা নিস্ফল বা রদ করিয়া দেওয়া হয় কিনা, ইহা কেবল আল্লাহ্‌তা’লাই পরিজ্ঞাত আছেন। মানুষের অন্তরে স্থাপিত সদগুণাবলীর বীজকণা সম্বন্ধে জ্ঞান একমাত্র তাঁহারই রহিয়াছে এবং এই বীজ অঙ্কুরিত হইয়া বৃদ্ধি পাইবে কিনা এবং শাখা-প্রশাখা বিস্তার করিয়া ফুল-ফল প্রদান করিবে কিনা, ইহা শুধু তাঁহারই জানা আছে। তিনিই কেবল বলিতে পারেন, সম্যক দৃষ্টিতে যে ব্যক্তি “শুষ্ক এবং আধ্যাত্মিক জীবনশূন্য,” ঐশী-বারিধারা বা রহমত বর্ষিত হইলে সে “সবুজ” তথা জীবন্ত হইয়া উঠিবে কিনা, অথবা যে “মৃত” সে পুনর্জীবন লাভে সফল হইবে কিনা। সংক্ষেপে, একমাত্র আল্লাহ্‌তা’লাই সকল বস্তু এবং সকল অবস্থা এবং সকল সম্ভাব্য ও অব্যক্তভাব বা বৃত্তি বা শক্তি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। সুতরাং একমাত্র তিনিই বলিতে পারেন, কে শাস্তি পাওয়ার যোগ্য এবং কে নহে।