৫৬

الواقعة

সূরা আল্ ওয়াকে‘আ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৭ আয়াত এবং ৩ রুকু আছে।

لَوۡ نَشَآءُ جَعَلۡنٰہُ اُجَاجًا فَلَوۡلَا تَشۡکُرُوۡنَ ﴿۷۱﴾

৭১
আমরা ইচ্ছা করিলে উহাকে তিক্ত করিয়া দিতে পারিতাম, তথাপি তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করিতেছ না?

اَفَرَءَیۡتُمُ النَّارَ الَّتِیۡ تُوۡرُوۡنَ ﴿ؕ۷۲﴾

৭২
তোমরা কি সেই আগুন সম্বন্ধেও চিন্তা করিয়াছ যাহা তোমরা জ্বালাইয়া থাক?২৯৭৪
২৯৭৪। মানুষের জীবনে আগুনের আবশ্যকতা খুব বেশী। তাহার আরাম-আয়েসও বহুলাংশেই আগুনের উপর নির্ভর করে। এই যান্ত্রিক যুগে অগ্নির ব্যবহার ছাড়া বসবাস করার চিন্তাও মনে আসে না। কেননা ইহা ব্যতীত শিল্প, বাণিজ্য, ভ্রমণ ও যোগাযোগ সবই বন্ধ হইয়া যাইবে। তবে উহার অপব্যবহার ধ্বংস ডাকিয়া আনে।

ءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَہَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔوۡنَ ﴿۷۳﴾

৭৩
তোমরাই কি উহার (জন্য) বৃক্ষকে উৎপন্ন কর, না আমরা (উহার) উৎপাদনকারী?

نَحۡنُ جَعَلۡنٰہَا تَذۡکِرَۃً وَّمَتَاعًا لِّلۡمُقۡوِیۡنَ ﴿ۚ۷۴﴾

৭৪
আমরা ইহাকে অভাবী ও মুসাফেরদের জন্য উপদেশ এবং সুফলপ্রদ করিয়াছি।২৯৭৫
২৯৭৫। গরীব ও ক্ষুধার্ত লোকজন মরুচারী পথিক, জন-মানবহীন স্থানে যাহারা আসিয়া থামে। এমন মুসাফির যাহার পাথেয় শেষ হইয়া গিয়াছে।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ﴿٪ؓ۷۵﴾

৭৫
অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের তসবীহ্‌ কর।
সূরা আল্ ওয়াকে‘আ - রুকু ২

فَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِ ﴿ۙ۷۶﴾

৭৬
অবশ্যই২৯৭৬ আমি নক্ষত্ররাজির পতনের কসম খাইতেছি-২৯৭৭
২৯৭৬। ‘লা’ উপসর্গটি সাধারণতঃ কসম বা শপথের উপর জোর দানের জন্য ব্যবহৃত হয় এই উদ্দেশ্য যে, পরবর্তী বিবৃতিটি এতই স্বতঃসিদ্ধ সত্য যে, ইহা প্রমাণের জন্য আর কোন সাক্ষীরই প্রয়োজন নাই। যখন কোন ধ্যান-ধারণাকে বাতিল করার উদ্দেশ্যে ‘লা’ উপসর্গ ব্যবহৃত হয়, তখন ইহাই বুঝায় যে পূর্ব-বর্ণিত ধারণা ঠিক নয় বরং যাহা এখন বলা হইবে তাহাই ঠিক।
২৯৭৭। এই আয়াতটি ‘নুজুমের’ (নুজুম অর্থ কুরআনের কিয়দংশ—লেইন) দোহাই দিয়া এবং নুজুমকে সাক্ষীরূপে পেশ করিয়া দাবী করিতেছে যে, একমাত্র কুরআনই মানব-সৃষ্টির উচ্চতম উদ্দেশ্যাবলী পূর্ণ করিতে পারে এবং ঐশী-উৎস হইতেই যে ইহার অবতরণ হইয়াছে তাহাও প্রমাণ করিতে পারে। ‘মাওয়াকিই’র অর্থ যদি ‘উল্কা-পাতের সময় ও স্থান’ ধরা হয়, তাহা হইলে আয়াতটির অর্থ দাঁড়াইবে, আল্লাহ্‌তা’লার চিরাচরিত নিয়ম ইহাই যে, যখন কোন মহান সংস্কারক বা নবীর আগমনের সময় হয়, তখন অস্বাভাবিক পরিমাণে উল্কা-পাত ঘটিয়া থাকে এবং মহানবী (সাঃ)-এর সময়ও এইরূপই ঘটিয়াছিল।

وَاِنَّہٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ ﴿ۙ۷۷﴾

৭৭
এবং নিশ্চয় ইহা মহান কসম, যদি তোমরা জানিতে -

اِنَّہٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ ﴿ۙ۷۸﴾

৭৮
নিশ্চয়ই ইহা মহা সম্মানিত কুরআন,

فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ ﴿ۙ۷۹﴾

৭৯
যাহা এক গুপ্ত সুরক্ষিত কিতাবে আছে,২৯৭৮
২৯৭৮। কুরআন গত চৌদ্দশত বৎসর যাবৎ অবিকৃত, সংরক্ষিত ও অবিকল অবস্থায় প্রচলিত রহিয়াছে। কুরআনের অবিকৃতি, সংরক্ষণ ও অপরিবর্তনীয়তা সম্বন্ধে বিরাট চ্যালেঞ্জ কুরআনেই রহিয়াছে। কিন্তু চৌদ্দশত বৎসরে এ বিশ্বের সকল কুরআন-বিদ্বেষী মানুষ মিলিয়া এই চ্যালেঞ্জের মোকাবিলা করিতে সক্ষম হয় নাই। শত্রুভাবাপন্ন সমালোচকেরা ছিদ্রান্বেষণ প্রচেষ্টার ত্রুটি করে নাই। তাহাদের সকল প্রচেষ্টার একটি মাত্র অনিবার্য ফল—যাহা শত্রুদের কাছে তিক্তই লাগিয়াছে—এই হইয়াছে যে, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) যে কিতাবখানা চৌদ্দশত বৎসর পূর্বে বিশ্ববাসীর কাছে দিয়া গিয়াছেন, তাহা জের-জবর (‘আ’-কার-‘ই’-কার) সহ অবিকল অবস্থায় আমাদের কাছে পৌঁছিয়াছে (মূইর)। কুরআন এই অর্থেও সম্পূর্ণ সুরক্ষিত রহিয়াছে যে, পবিত্রচেতা বিশ্বাসীগণ এখনও ইহা হইতে আধ্যাত্মিক সম্পদ আহরণ করিয়া থাকেন। পরবর্তী আয়াতও এই তাৎপর্য বহন করে। এই আয়াতের অন্য অর্থ ইহাও হইতে পারে যে, যে সব আদর্শ ও নীতি কুরআনে ব্যক্ত করা হইয়াছে, তাহা প্রকৃতির মধ্যেই নিহিত রহিয়াছে। অর্থাৎ কুরআনের নীতি-মালাগুলি প্রাকৃতিক নিয়ম-কানুনের সহিত পূর্ণমাত্রায় সামজ্ঞস্যপূর্ণ। প্রাকৃতিক আইন-কানুনের মতই এইগুলিও অপরিবর্তনীয়। এইগুলিকে অবজ্ঞাভরে অমান্য করা যায় না। অথবা, আয়াতটির এই অর্থও করা যাইতে পারে— ‘মানুষকে যে প্রকৃতি দিয়া আল্লাহ্‌তা’লা সৃষ্টি করিয়াছেন, সেই প্রকৃতির মধ্যেই কুরআন রক্ষিত আছে’ (৩০ঃ৩১)। মানুষের প্রকৃতি মৌলিক সত্যের ভিত্তির উপর স্থাপিত, তাহাকে সত্যে পৌঁছার শক্তিতে ভূষিত করা হইয়াছে। যে ব্যক্তি আন্তরিকতার সহিত মানব-প্রকৃতিকে কাজে লাগায়, সে সহজেই কুরআনের সত্যতাকে উপলব্ধি করিবে।

لَّا یَمَسُّہٗۤ اِلَّا الۡمُطَہَّرُوۡنَ ﴿ؕ۸۰﴾

৮০
পবিত্র লোকগণ ব্যতীত কেহ ইহাকে স্পর্শ করিবে না।২৯৭৯
২৯৭৯। কেবলমাত্র ঐ সকল সৌভাগ্যবান ব্যক্তি যাহারা ধার্মিক জীবন-যাপনের মাধ্যমে হৃদয়ে পবিত্রতা ও স্বচ্ছলতা আনয়ন করিয়াছেন, তাহারাই কুরআনের সঠিক অর্থ উপলব্ধি করিবার সৌভাগ্য লাভ করেন এবং রহস্যাবৃত ঐশী জ্ঞান-ভাণ্ডারে প্রবেশ লাভ করেন। অপবিত্র হৃদয় সেখানে প্রবেশ করিতে পারে না। বলা প্রয়োজন, শরীর পাক-সাফ না হইলে, বাহ্যিকভাবেও কুরআন স্পর্শ করা বা পাঠ করা উচিত নহে।