৫৩

النجم

সূরা আন্‌ নাজ্‌ম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৩ আয়াত এবং ৩ রুকু আছে।

ذٰلِکَ مَبۡلَغُہُمۡ مِّنَ الۡعِلۡمِ ؕ اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِہٖ ۙ وَہُوَ اَعۡلَمُ بِمَنِ اہۡتَدٰی ﴿۳۱﴾

৩১
এই তো তাহাদের জ্ঞানের পরিধি। নিশ্চয় তোমার প্রতিপালক সেই ব্যক্তিকে ভালরূপে জানেন যে তাঁহার পথ হইতে বিভ্রান্ত হইয়াছে এবং তিনি ঐ ব্যক্তিকেও ভালরূপে জানেন যে হেদায়াতের পথে চলিয়াছে।

وَلِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ۙ لِیَجۡزِیَ الَّذِیۡنَ اَسَآءُوۡا بِمَا عَمِلُوۡا وَیَجۡزِیَ الَّذِیۡنَ اَحۡسَنُوۡا بِالۡحُسۡنٰی ﴿ۚ۳۲﴾

৩২
এবং আকাশসমূহে যাহা কিছু আছে এবং পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহ্‌র, যাহারা মন্দ কর্ম করে তাহাদিগকে যেন তিনি তাহাদের কৃত-কর্ম অনুযায়ী প্রতিফল দেন, এবং যাহারা উত্তম কর্ম করে তাহাদিগকে তিনি উত্তমভাবে পুরস্কার দান করেন;

اَلَّذِیۡنَ یَجۡتَنِبُوۡنَ کَبٰٓئِرَ الۡاِثۡمِ وَالۡفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ اِنَّ رَبَّکَ وَاسِعُ الۡمَغۡفِرَۃِ ؕ ہُوَ اَعۡلَمُ بِکُمۡ اِذۡ اَنۡشَاَکُمۡ مِّنَ الۡاَرۡضِ وَاِذۡ اَنۡتُمۡ اَجِنَّۃٌ فِیۡ بُطُوۡنِ اُمَّہٰتِکُمۡ ۚ فَلَا تُزَکُّوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ ہُوَ اَعۡلَمُ بِمَنِ اتَّقٰی ﴿٪۳۳﴾

৩৩
যাহারা মহাপাপ ও অশ্লীলতাকে পরিহার করে কেবল ক্ষণিকের জন্য মনে উদ্ভাসিত মন্দ ধারণা২৮৮৫ ছাড়া। নিশ্চয় তোমার প্রতিপালক অতীব ক্ষমাশীল। তিনি তোমাদিগকে তখন হইতে ভালভাবে জানেন যখন তিনি তোমাদিগকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূনাকারে লুক্কায়িত ছিলে। অতএব তোমরা নিজদিগকে পবিত্র জ্ঞান করিও না। তিনি তাহাকে সর্বাধিক জানেন যে তাক্‌ওয়া অবলম্বন করে।
সূরা আন্‌ নাজ্‌ম - রুকু ২
২৮৮৫। ‘লামাম’ অর্থ ঘটনা চক্রে, হঠাৎ খারাপ কাজে অগ্রসর হওয়া, ক্ষণস্থায়ী ও ভ্রান্তি, একটি চলন্ত মন্দভাব যাহা মনের মধ্যে উদয় হয় কিন্তু কোন প্রভাব বিস্তারের পূর্বেই গত হইয়া যায়, স্ত্রীলোকের দিকে হঠাৎ ইচ্ছাহীন দৃষ্টিপাত, শব্দ-মূলটির মধ্যে ক্ষণস্থায়িত্ব, ত্বরিৎগতি, বহু-ব্যবধানে ঘটা ও অনিচ্ছায় ঘটা ইত্যাদি ভাব বিদ্যমান আছে (লেইন)।

اَفَرَءَیۡتَ الَّذِیۡ تَوَلّٰی ﴿ۙ۳۴﴾

৩৪
তুমি কি ঐ ব্যক্তিকে দেখিয়াছ যে (হেদায়াত হইতে) মুখ ফিরাইয়া লয়,

وَاَعۡطٰی قَلِیۡلًا وَّاَکۡدٰی ﴿۳۵﴾

৩৫
এবং যে অল্প দান করে এবং কৃপণতা করে?২৮৮৬
২৮৮৬। ‘আক্‌দা’ যখন কোন ব্যক্তির ক্রিয়ারূপে ব্যবহৃত হয়, তখন এর অর্থ হয়ঃ সে কৃপণতার সহিত দান করিয়াছিল বা অনিচ্ছায় দান করিয়াছিল, সে যাহা চাহিয়াছিল তাহা পায় নাই। যখন এই শব্দটি খনি সম্বন্ধে ব্যবহৃত হয়, তখন ‘খনিটি হীরক বা জহরত বাহির করিল না’ অর্থে ব্যবহৃত হয়। কিন্তু ইহা খননকারীর সম্বন্ধে যখন ব্যবহৃত হয় তখন এই কথা বুঝায় যে, খননকারী খনন করিতে করিতে শক্ত পাথরের নাগাল পাইল, অতঃপর আর খুঁড়িতে পারিল না (আকরাব)।

اَعِنۡدَہٗ عِلۡمُ الۡغَیۡبِ فَہُوَ یَرٰی ﴿۳۶﴾

৩৬
তাহার নিকট কি অদৃশ্যের কোন জ্ঞান আছে যাহার ফলে সে (নিজ পরিণামকে) প্রত্যক্ষ করিতেছে?

اَمۡ لَمۡ یُنَبَّاۡ بِمَا فِیۡ صُحُفِ مُوۡسٰی ﴿ۙ۳۷﴾

৩৭
তাহাকে কি উহা সম্বন্ধে সংবাদ দেওয়া হয় নাই যাহা মূসার কিতাবসমূহে আছে,

وَاِبۡرٰہِیۡمَ الَّذِیۡ وَفّٰۤی ﴿ۙ۳۸﴾

৩৮
এবং ইব্‌রাহীমেরও, যে বিশ্বস্ততা রক্ষা করিয়াছিল-

اَلَّا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ﴿ۙ۳۹﴾

৩৯
এই যে, কোন ভারবাহী আত্মা অন্য কাহারও ভার বহন২৮৮৭ করিবে না।
২৮৮৭। নিজের পতাকা প্রত্যেককে নিজেই বহন করিতে হইবে, নিজের বোঝা অন্যে বহিবে না।

وَاَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰی ﴿ۙ۴۰﴾

৪০
এবং এই যে, মানুষের জন্য কিছুই নাই কেবল উহা ব্যতীত যাহার জন্য সে চেষ্টা করে।;২৮৮৮
২৮৮৮। পূত-পবিত্র নীতিমালা ও পুণ্যময় আদর্শ সহকারে যাহারা অধ্যবসায়ের সহিত অক্লান্ত ও অবিরাম চেষ্টায় নিয়োজিত থাকে, কেবল তাহাদের অভীষ্টই সিদ্ধি লাভ করে। এই আয়াতের অপর অর্থ হইল, প্রত্যেকেরই আপন পরিশ্রমের উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা উচিত।