৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

تَرٰی کَثِیۡرًا مِّنۡہُمۡ یَتَوَلَّوۡنَ الَّذِیۡنَ کَفَرُوۡا ؕ لَبِئۡسَ مَا قَدَّمَتۡ لَہُمۡ اَنۡفُسُہُمۡ اَنۡ سَخِطَ اللّٰہُ عَلَیۡہِمۡ وَفِی الۡعَذَابِ ہُمۡ خٰلِدُوۡنَ ﴿۸۱﴾

৮১
তুমি তাহাদের মধ্য হইতে অনেককে দেখিবে যে, তাহারা তাহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করিতেছে যাহারা অস্বীকার করিয়াছে। নিশ্চয় তাহারা নিজেদের জন্য অগ্রে যাহা প্রেরণ করিয়াছে তাহা অত্যন্ত মন্দ, ফলে আল্লাহ্ তাহাদের প্রতি অসন্তুষ্ট হইয়াছেন এবং তাহারা আযাবে পড়িয়া থাকিবে।

وَلَوۡ کَانُوۡا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالنَّبِیِّ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِ مَا اتَّخَذُوۡہُمۡ اَوۡلِیَآءَ وَلٰکِنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۸۲﴾

৮২
এবং যদি তাহারা আল্লাহ্ এবং এই নবী৭৮৪ এবং যাহা তাহার উপর নাযেল করা হইয়াছে উহার উপর ঈমান আনিত, তাহা হইলে তাহারা তাহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করিত না, কিন্তু তাহাদের অধিকাংশই দুষ্কৃতিপরায়ণ।
৭৮৪। এই আয়াতে উল্লেখিত ‘আন্নাবী’ দ্বারা আঁ-হযরত (সাঃ)-কেই বুঝাইতেছে, কেননা কুরআনে যেখানেই ‘আল্লাহ্‌র-নবী’ বলা হইয়াছে, সেখানেই বিনা ব্যতিক্রমে নবী করীম (সাঃ)-কে বুঝাইয়াছে। এমন কি ইন্‌জীল মহানবী (সাঃ)-কে “সেই নবী” বলিয়া উল্লেখ করিয়াছে (যোহন- ১ঃ২১, ২৫), অর্থাৎ ‘সেই নবী’ যাহার আগমনের কথা দ্বিতীয়-১৮ঃ১৮ তে, ভবিষ্যদ্বাণীরূপে বর্ণিত রহিয়াছে।

لَتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَۃً لِّلَّذِیۡنَ اٰمَنُوا الۡیَہُوۡدَ وَالَّذِیۡنَ اَشۡرَکُوۡا ۚ وَلَتَجِدَنَّ اَقۡرَبَہُمۡ مَّوَدَّۃً لِّلَّذِیۡنَ اٰمَنُوا الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّا نَصٰرٰی ؕ ذٰلِکَ بِاَنَّ مِنۡہُمۡ قِسِّیۡسِیۡنَ وَرُہۡبَانًا وَّاَنَّہُمۡ لَا یَسۡتَکۡبِرُوۡنَ ﴿۸۳﴾

৮৩
যাহারা ঈমান আনিয়াছে তুমি তাহাদের বিরুদ্ধে ইহুদীদিগকে এবং যাহারা শির্‌ক করিয়াছে তাহাদিগকে লোকের মধ্যে সর্বাধিক কঠোর দেখিতে পাইবে। এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদের প্রতি ভালবাসার ব্যাপারে লোকদের মধ্যে তুমি নিশ্চয় সর্বাধিক নিকটবর্তী তাহাদিগকে পাইবে যাহারা বলে, ‘আমরা খৃষ্টান।’ ইহা এই জন্য যে, তাহাদের মধ্যে কিছু লোক পণ্ডিত৭৮৫ এবং কিছু লোক সন্ন্যাসী৭৮৬ রহিয়াছে এবং এই কারণেও যে, তাহারা অহংকার করে না।৭৮৭
৭৮৫। ‘ক্বিস্‌সীস অর্থ খৃষ্টানদের মধ্যে যাহারা জ্ঞান-বিজ্ঞানে পণ্ডিত; খৃষ্টান জ্ঞানী ব্যক্তি যিনি জ্ঞান সাধনা করিয়া বহু জ্ঞান লাভ করিয়াছেন; খুব জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি (লেইন)।
৭৮৬। ‘রোহ্‌বান’, ‘রাহিবে’র বহুবচন। রা-হিব অর্থ সন্ন্যাসী, খৃষ্টান তাপস, সংসার ত্যাগী ধর্মসাধক; যে ব্যক্তি হুজ্‌রা কিংবা ধর্মমন্দিরে ধর্মের সেবায় জীবন অতিবাহিত করে (লেইন)।
৭৮৭। এই বাক্যটি কেবল মহানবী (সাঃ)-এর সময়ের জন্য প্রযোজ্য। খৃষ্টানদের এই সদ্ভাব চিরস্থায়ী থাকিবার কথা ছিল না। কুরআন অন্যস্থলে মুসলমানকে সতর্ক করিয়া দিয়াছে যে, এক সময়ে খৃষ্টানেরা তাহাদিগকে চতুর্দিক হইতে আক্রমণ করিবে এবং মুসলমানেরা তাহাদের হাতে সর্বাপেক্ষা বেশী ক্ষতিগ্রস্ত হইবে (২১ঃ৯৭)। হাদীসের মধ্যেও এইরূপ ভবিষ্যদ্বাণী রহিয়াছে। ইতিহাস এই অর্থ ও ব্যাখ্যার সত্যতার সাক্ষী হইয়া আছে। আবিসিনীয়ার খৃষ্টান বাদশা নাজ্জাশী মুসলমান মুহাজিরদিগকে আশ্রয় দিয়াছিলেন। মিশরের খৃষ্টান শাসনকর্তা নবী করীম (সাঃ)-কে উপঢৌকন পাঠাইয়াছিলেন। বিনয় ছিল সেই সময়ের খৃষ্টানদের এক অমূল্য ভূষণ। নবী করীম (সাঃ)-এর প্রেরিত পত্র রোমের খৃষ্টান সম্রাট হিরাক্লিয়াস কি ভাবে সম্মানের সহিত গ্রহণ করিয়া উহা হস্তীদন্ত নির্মিত কাস্কেটে সংরক্ষণ করিয়াছিলেন এবং একই ভাবে লিখিত নবী করীম (সাঃ)-এর পত্র পৌত্তলিক পারস্য সম্রাট (খসরূ) কিভাবে ছিন্ন-বিচ্ছিন্ন করিয়াছিল, তাহা তুলনা করিলেই খৃষ্টানদের সেই কালের মানসিক উৎকর্ষ পরিস্ফুট হইয়া উঠে।

وَاِذَا سَمِعُوۡا مَاۤ اُنۡزِلَ اِلَی الرَّسُوۡلِ تَرٰۤی اَعۡیُنَہُمۡ تَفِیۡضُ مِنَ الدَّمۡعِ مِمَّا عَرَفُوۡا مِنَ الۡحَقِّ ۚ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاکۡتُبۡنَا مَعَ الشّٰہِدِیۡنَ ﴿۸۴﴾

৮৪
এবং যখন তাহারা উহাকে শ্রবণ করে যাহা এই রসূলের প্রতি নাযেল করা হইয়াছে তখন তুমি তাহাদের চক্ষুগুলি দেখিবে যে, যতটুকু সত্য তাহারা উপলব্ধি করিয়াছে উহার কারণে ঐগুলি অশ্রুপ্লাবিত৭৮৮ হইতেছে। তাহারা বলে, ‘হে আমার প্রভু, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদিগকে সাক্ষীগণের তালিকাভুক্ত কর;
৭৮৮। সমসাময়িক জ্ঞানী-গুণী খৃষ্টানদের কথা এখানে বলা হইলেও, এই আয়াতটি নাজ্জাশীর উপরে বিশেষভাবে প্রয়োগ করা যায়। আবিসিনীয়ায় আশ্রয় নিবার জন্য গমনকারী মুসলমানদের মুখপাত্র রসূলে করীম (সাঃ)-এর চাচাত ভাই জা’ফর (রাঃ) যখন সূরা মরিয়মের প্রথম আয়াতগুলি নাজ্জাশীকে পাঠ করিয়া শুনাইলেন, তখন নাজ্জাশীর চিবুক বাহিয়া অশ্রু গড়াইতে লাগিল এবং তিনি আবেগ-জনিত কণ্ঠে বলিতে লাগিলেন, ঈসা (আঃ) সম্বন্ধে তাহার বিশ্বাসও ঠিক অনুরূপ। তিনি ঈসা (আঃ)-কে ইহার চাইতে তিল পরিমাণেও কিছু বেশী মনে করেন না (হিশাম)।

وَمَا لَنَا لَا نُؤۡمِنُ بِاللّٰہِ وَمَا جَآءَنَا مِنَ الۡحَقِّ ۙ وَنَطۡمَعُ اَنۡ یُّدۡخِلَنَا رَبُّنَا مَعَ الۡقَوۡمِ الصّٰلِحِیۡنَ ﴿۸۵﴾

৮৫
এবং আমাদের কি কারণ থাকিতে পারে যে, আমরা আল্লাহ্‌র এবং যে সত্য আমাদের নিকট আসিয়াছে উহার উপর ঈমান আনিব না, অথচ আমরা আকাঙ্খা করি যে, আমাদের প্রভু আমাদিগকে সৎকর্মশীল জাতির অন্তর্ভুক্ত করেন?’

فَاَثَابَہُمُ اللّٰہُ بِمَا قَالُوۡا جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَذٰلِکَ جَزَآءُ الۡمُحۡسِنِیۡنَ ﴿۸۶﴾

৮৬
সুতরাং তাহারা যাহা বলিয়াছে উহার বিনিময়ে আল্লাহ্ তাহাদিগকে জান্নাত দান করিলেন যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত। তাহারা সেখানে বসবাস করিবে, এবং ইহাই সৎকর্মশীলগণের জন্য পুরস্কার।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿٪۸۷﴾

৮৭
এবং যাহারা অস্বীকার করিয়াছে এবং আমাদের আয়াত সমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে, ইহারাই জাহান্নামের অধিবাসী।
সূরা আল্‌ মায়েদা - রুকু ১১

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحَرِّمُوۡا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰہُ لَکُمۡ وَلَا تَعۡتَدُوۡا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ ﴿۸۸﴾

৮৮
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা পবিত্র বস্তুসমূহকে হারাম করিও না, যেগুলিকে আল্লাহ্ তোমাদের জন্য হালাল করিয়াছেন এবং তোমরা সীমালংঘন করিও না। নিশ্চয় আল্লাহ্ সীমালংঘনকারীদিগকে ভালবাসেন না।

وَکُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاتَّقُوا اللّٰہَ الَّذِیۡۤ اَنۡتُمۡ بِہٖ مُؤۡمِنُوۡنَ ﴿۸۹﴾

৮৯
এবং যাহা কিছু আল্লাহ্ তোমাদিগকে রিয্‌ক দিয়াছেন উহা হইতে তোমরা হালাল ও পবিত্র বস্তু খাও। এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, যাহার উপর তোমরা ঈমান আনয়নকারী।

لَا یُؤَاخِذُکُمُ اللّٰہُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَلٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ ۚ فَکَفَّارَتُہٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَہۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُہُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ ؕ ذٰلِکَ کَفَّارَۃُ اَیۡمَانِکُمۡ اِذَا حَلَفۡتُمۡ ؕ وَاحۡفَظُوۡۤا اَیۡمَانَکُمۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمۡ اٰیٰتِہٖ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۹۰﴾

৯০
তোমাদের কসম সমূহের মধ্যে নিরর্থক৭৮৯ কসমের জন্য আল্লাহ্ তোমাদিগকে পাকড়াও করিবেন না কিন্তু তোমরা যে দৃঢ় কসম খাও উহার (ভঙ্গের) জন্য তোমাগিকে পাকড়াও করিবেন। সুতরাং ইহার কাফফারা হইবে দশজন দরিদ্র ব্যক্তিকে মধ্যম৭৯০ শ্রেণীর খাবার দেওয়া যাহা তোমরা তোমাদের পরিবার-পরিজনকে খাওয়াইয়া থাক, অথবা তাহাদিগকে বস্ত্র দেওয়া, অথবা একজন গোলামকে মুক্ত করা, কিন্তু যে ব্যক্তির সামর্থ না থাকে তাহা হইলে (তাহার জন্য) তিন দিনের রোযা ধার্য। ইহাই হইবে তোমাদের কসমের কাফ্‌ফারা যখন তোমরা কসম খাও। তোমরা তোমাদের কসমসমূহের হিফাযত কর। এইরূপে আল্লাহ্ তোমাদের জন্য নিজ আয়াতসমূহকে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
৭৮৯। শরীয়ত-বিরোধী কোন কসম (শপথ) ই কার্যকরী নহে; ইহা প্রত্যাহার-যোগ্য। এরূপ শপথকে নিঃশ্বাসের অপচয় মনে করিতে হইবে।
৭৯০। “আওসাত” অর্থ মধ্যমও বুঝায়, উত্তমও বুঝায়।