৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُعَذِّبُ مَنۡ یَّشَآءُ وَیَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۴۱﴾

৪১
তুমি কি অবগত নহ, আল্লাহ্ এমন সত্তা যে আকাশ মণ্ডল এবং পৃথিবীর আধিপত্য তাহারই? তিনি যাহাকে চাহেন শাস্তি দেন এবং যাহাকে চাহেন ক্ষমা করিয়া দেন, বস্তুতঃ আল্লাহ্ সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান।৭৪৫
৭৪৫। এইরূপ ভাষার ব্যবহার দ্বারা, এই কথা মনে করা ঠিক হইবে না যে, মহাবিশ্বের ঐশী-শাসন-প্রশাসনে কোন নিয়ম-নীতি বা রীতি পদ্ধতি নাই,বরং আল্লাহ্‌ যখন যেমন খুশী, তেমনই করিয়া থাকেন। তাহা নহে। এইরূপ প্রকাশ ভঙ্গি দ্বারা এতটুকুই বুঝায় যে, আল্লাহ্‌তা’লা বিশ্ব জগতের চরমতম ও পরমতম কর্তৃত্বের অধিকারী হওয়ার কারণ, তাঁহার বাক্যই সর্বোচ্চ আইন। তাঁহার হুকুমের উপরে না আছে কোনও প্রতিকারের ব্যবস্থা, না আছে কোন আপীলের সুযোগ।

یٰۤاَیُّہَا الرَّسُوۡلُ لَا یَحۡزُنۡکَ الَّذِیۡنَ یُسَارِعُوۡنَ فِی الۡکُفۡرِ مِنَ الَّذِیۡنَ قَالُوۡۤا اٰمَنَّا بِاَفۡوَاہِہِمۡ وَلَمۡ تُؤۡمِنۡ قُلُوۡبُہُمۡ ۚۛ وَمِنَ الَّذِیۡنَ ہَادُوۡا ۚۛ سَمّٰعُوۡنَ لِلۡکَذِبِ سَمّٰعُوۡنَ لِقَوۡمٍ اٰخَرِیۡنَ ۙ لَمۡ یَاۡتُوۡکَ ؕ یُحَرِّفُوۡنَ الۡکَلِمَ مِنۡۢ بَعۡدِ مَوَاضِعِہٖ ۚ یَقُوۡلُوۡنَ اِنۡ اُوۡتِیۡتُمۡ ہٰذَا فَخُذُوۡہُ وَاِنۡ لَّمۡ تُؤۡتَوۡہُ فَاحۡذَرُوۡا ؕ وَمَنۡ یُّرِدِ اللّٰہُ فِتۡنَتَہٗ فَلَنۡ تَمۡلِکَ لَہٗ مِنَ اللّٰہِ شَیۡئًا ؕ اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَمۡ یُرِدِ اللّٰہُ اَنۡ یُّطَہِّرَ قُلُوۡبَہُمۡ ؕ لَہُمۡ فِی الدُّنۡیَا خِزۡیٌ ۚۖ وَّلَہُمۡ فِی الۡاٰخِرَۃِ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۴۲﴾

৪২
হে রসূল! যাহারা মুখে বলে, আমরা ঈমান আনিয়াছি, কিন্তু তাহাদের অন্তঃকরণ ঈমান আনে নাই, তাহাদের মধ্য হইতে যাহারা কুফরী করার ব্যাপারে তাড়াহুড়া করে, তাহারা যেন তোমাকে দুঃখিত না করে, এবং ইহুদীদের মধ্য হইতেও কতক এমন আছে যাহারা মিথ্যা কথা কান পাতিয়া শোনে,৭৪৬ এমন এক জাতির (কর্ণগোচর করিবার) জন্য শোনে যাহারা এখনও তোমার নিকট আসে নাই। তাহারা কথাগুলি যথাস্থানে বিন্যস্ত হওয়ার পর অদল-বদল করিয়া দেয়, এবং বলে, ‘যদি তোমাদিগকে ইহা দেওয়া হয় তাহা হইলে উহা গ্রহণ করিও, কিন্তু যদি তোমাদিগকে ইহা দেওয়া না হয় তাহা হইলে সাবধান থাকিও’ আল্লাহ্ যাহাকে পরীক্ষা করিতে ইচ্ছা করেন, তুমি তাহার জন্য আল্লাহ্‌র মোকাবেলায় কিছুই করিতে পারিবে না। ইহারা এমন লোক যাহাদের হৃদয়কে আল্লাহ্ পরিশুদ্ধ করিতে ইচ্ছা করেন নাই, তাহাদের জন্য ইহজগতে লাঞ্ছনা আছে এবং পরকালেও তাহাদের জন্য রহিয়াছে মহা শাস্তি।
৭৪৬। ইহার অর্থ এইরূপও হয়ঃ (১) তাহারা মিথ্যা কথা বানাইবার উদ্দেশ্যে, শুনিতে আসে, (২) নবী করীম (সাঃ) সম্বন্ধে অন্যেরা যত মিথ্যা কথাই বলে, তাহারা ঐগুলিকে সত্য বলিয়া মনে করে।

سَمّٰعُوۡنَ لِلۡکَذِبِ اَکّٰلُوۡنَ لِلسُّحۡتِ ؕ فَاِنۡ جَآءُوۡکَ فَاحۡکُمۡ بَیۡنَہُمۡ اَوۡ اَعۡرِضۡ عَنۡہُمۡ ۚ وَاِنۡ تُعۡرِضۡ عَنۡہُمۡ فَلَنۡ یَّضُرُّوۡکَ شَیۡئًا ؕ وَاِنۡ حَکَمۡتَ فَاحۡکُمۡ بَیۡنَہُمۡ بِالۡقِسۡطِ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ ﴿۴۳﴾

৪৩
তাহারা মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহী এবং হারাম৭৪৭ ভক্ষণে অত্যধিক তৎপর। অতএব, যদি তাহারা তোমার নিকট (বিচার প্রার্থী হইয়া) আসে তাহা হইলে তুমি তাহাদের মধ্যে ফয়সালা কর অথবা তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও। যদি তুমি তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও তাহা হইলে তাহারা আদৌ তোমার কোন ক্ষতি করিতে পারিবে না। এবং যদি তুমি ফয়সালা কর তাহা হইলে তাহাদের মধ্যে ন্যায়পরায়ণতার সহিত ফায়সালা করিবে। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়বিচারকগণকে ভালবাসেন।
৭৪৭। ‘সুহ্‌ৎ’ অর্থ, নিষিদ্ধ বস্তু; যাহা ঘৃণ্য ও বদ্‌নামযুক্ত; বিচারক বা প্রশাসককে দেওয়া ঘুষ; অকিঞ্চিৎকর ও তুচ্ছ বস্তু (লেইন)।

وَکَیۡفَ یُحَکِّمُوۡنَکَ وَعِنۡدَہُمُ التَّوۡرٰٮۃُ فِیۡہَا حُکۡمُ اللّٰہِ ثُمَّ یَتَوَلَّوۡنَ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ ؕ وَمَاۤ اُولٰٓئِکَ بِالۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۴۴﴾

৪৪
এবং তাহারা কিরূপে তোমাকে (তাহাদের) বিচারক নিযুক্ত করিবে, যখন তাহাদের নিকট তওরাত আছে, যাহাতে আল্লাহ্‌র আদেশাবলী মওজুদ রহিয়াছে?৭৪৮ ইহা সত্বেও তাহারা মুখ ফিরাইয়া লয়, এবং তাহারা আদৌ মো’মেন নহে।
সূরা আল্‌ মায়েদা - রুকু ৬
৭৪৮। এই আয়াতের তাৎপর্য ইহা নয় যে, রসূলে করীম (সাঃ)-এর সময়ে তওরাত যে অবস্থায় ছিল, সেই অবস্থায়ই ইহা বিবাদ মীমাংসার জন্য আল্লাহ্‌র বিচার-বাণীরূপে ব্যবহারযোগ্য ছিল। কুরআন শুধু এতটুক বলিতে চায় যে,তওরাতের সম্বন্ধে ইহুদীদের ধারণা এইরূপ ছিল। তবে এই কথাও বলা প্রয়োজন যে, তওরাতের বর্তমান অবস্থায় ইহা সম্পূর্ণরূপে সত্য বিবর্জিত, তাহাও কুরআন মনে করে না। কুরআনের মতে, তওরাতে মানুষের ব্যাপক হস্তক্ষেপ হওয়া সত্বেও ইহাতে কতকগুলি সত্য কথা মৌলিক ও সাবেক আকারে বিদ্যমান রহিয়াছ (২ঃ৭৯)। এই আয়াতটি ইহাও ব্যক্ত করে যে, তওরাত ইহার মৌলিক আকার ও পবিত্রতায়, বনী ইস্‌রাঈল জাতির জন্য সীমাবদ্ধ সময় পর্যন্ত সত্য ধর্মগ্রন্থরূপে ঠিক ছিল। কিন্তু কুরআন অবতীর্ণ হওয়ার পর, ইহাই হইল সর্বকালের সর্ব মানবের জন্য একমাত্র আল্লাহ্ অনুমোদিত ধর্মগ্রন্থ।

اِنَّاۤ اَنۡزَلۡنَا التَّوۡرٰٮۃَ فِیۡہَا ہُدًی وَّنُوۡرٌ ۚ یَحۡکُمُ بِہَا النَّبِیُّوۡنَ الَّذِیۡنَ اَسۡلَمُوۡا لِلَّذِیۡنَ ہَادُوۡا وَالرَّبّٰنِیُّوۡنَ وَالۡاَحۡبَارُ بِمَا اسۡتُحۡفِظُوۡا مِنۡ کِتٰبِ اللّٰہِ وَکَانُوۡا عَلَیۡہِ شُہَدَآءَ ۚ فَلَا تَخۡشَوُا النَّاسَ وَاخۡشَوۡنِ وَلَا تَشۡتَرُوۡا بِاٰیٰتِیۡ ثَمَنًا قَلِیۡلًا ؕ وَمَنۡ لَّمۡ یَحۡکُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاُولٰٓئِکَ ہُمُ الۡکٰفِرُوۡنَ ﴿۴۵﴾

৪৫
নিশ্চয় আমরা তওরাত নাযেল করিয়াছিলাম—উহাতে হেদায়াত এবং নূর ছিল, ইহা দ্বারা নবীগণ যাহারা আত্মসমর্পণকারী ছিল, এবং তত্বজ্ঞানী পুরুষগণ৭৪৯ এবং ইহুদী পণ্ডিতগণ৭৫০ ইহুদীদের জন্য ফয়সালা করিত, যেহেতু তাহাদের উপর আল্লাহ্‌র কিতাবের হিফাযতের দায়িত্ব দেওয়া হইয়াছিল এবং তাহারা উহার তত্বাবধায়ক ছিল। সুতরাং তোমরা মানুষকে ভয় করিও না, বরং আমাকে ভয় কর এবং আমার আয়াতসমূহ স্বল্প মূল্যে বিক্রয় করিও না। এবং আল্লাহ্ যাহা নাযেল করিয়াছেন তদনুযায়ী যাহারা ফয়সালা করে না, বস্তুতঃ তাহারাই কাফের।
৭৪৯। ৪৩২-ক টীকা দেখুন।
৭৫০। ‘আহ্‌বার’ শব্দটি ‘হিবর’-এর বহুবচন, যাহার অর্থ ইহুদীদের পণ্ডিত ব্যক্তি; সৎ ও ধার্মিক ব্যক্তি (লেইন)। এই আয়াতে কুরআন পূর্ব-বর্ণিত আয়াতে ইহুদীদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করিয়াছে, তাহা আরও জোরদার করিয়াছে। অর্থাৎ মূসা (আঃ)-এর পরবর্তী নবীগণও যখন তওরাত অনুযায়ী মীমাংসা করিয়াছেন, তখন অন্য কে আছে যে তাহাদের ঝগড়া-বিবাদ তওরাতের নিয়ম অনুযায়ী মীমাংসা করিবে না?

وَکَتَبۡنَا عَلَیۡہِمۡ فِیۡہَاۤ اَنَّ النَّفۡسَ بِالنَّفۡسِ ۙ وَالۡعَیۡنَ بِالۡعَیۡنِ وَالۡاَنۡفَ بِالۡاَنۡفِ وَالۡاُذُنَ بِالۡاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ وَالۡجُرُوۡحَ قِصَاصٌ ؕ فَمَنۡ تَصَدَّقَ بِہٖ فَہُوَ کَفَّارَۃٌ لَّہٗ ؕ وَمَنۡ لَّمۡ یَحۡکُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۴۶﴾

৪৬
এবং আমরা উহাতে তাহাদের জন্য বিধিবদ্ধ করিয়াছিলাম, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং (অন্যান্য) জখমের সমান সমান বদলা।৭৫১ এবং যে ব্যক্তি দাবী প্রত্যাহার করে, সেক্ষেত্রে ইহা তাহার জন্য কাফ্‌ফারা (পাপ মুক্তির উপায়) হইবে এবং আল্লাহ্ যাহা নাযেল করিয়াছেন তদনুযায়ী যাহারা ফয়সালা করে না, প্রকৃত পক্ষে তাহারাই যালেম।
৭৫১। যাত্রাপুস্তক- ২১ঃ২৩-২৫ এবং লেবীয় পুস্তক ২৪ঃ১৯-২১ দেখুন। ‘যে ব্যক্তি দাবী প্রত্যাহার করে’ বাক্যাংশটি ক্ষমার মাহাত্ম্য কীর্তন করে এবং সঙ্গে সঙ্গে ইন্‌জীলের ক্ষমা করা একচেটিয়া শিক্ষা বলিয়া খৃষ্টানদের গর্ব তাহাও খর্ব করে। মূসা (আঃ)-এর শিক্ষাতেও ক্ষমার স্থান ছিল। তবে মূসা (আঃ)-এর শিক্ষাতে প্রতিশোধ গ্রহণের উপর জোর দেওয়া হইয়াছিল, আর ঈসা (আঃ)-এর শিক্ষাতে ক্ষমা ও প্রতিরোধহীনতার উপর জোর দেওয়া হইয়াছিল।

وَقَفَّیۡنَا عَلٰۤی اٰثَارِہِمۡ بِعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ مِنَ التَّوۡرٰٮۃِ ۪ وَاٰتَیۡنٰہُ الۡاِنۡجِیۡلَ فِیۡہِ ہُدًی وَّنُوۡرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ مِنَ التَّوۡرٰٮۃِ وَہُدًی وَّمَوۡعِظَۃً لِّلۡمُتَّقِیۡنَ ﴿ؕ۴۷﴾

৪৭
এবং আমরা মরিয়মের পুত্র ঈসাকে তাহার পূর্ববর্তী তওরাতে যাহা ছিল উহার সত্যায়নকারী করিয়া তাহাদের (পূর্ববর্তী নবীগণের) পদাঙ্ক অনুসরণে প্রেরণ করিয়াছিলাম, এবং তাহাকে ইন্‌জীল প্রদান করিয়াছিলাম যাহাতে হেদায়াত ও নূর ছিল এবং উহা তাহার পূর্ববর্তী তওরাতে যাহা ছিল উহার সত্যায়নকারী এবং মুত্তাকীগণের জন্য হেদায়াত এবং উপদেশ স্বরূপ ছিল।

وَلۡیَحۡکُمۡ اَہۡلُ الۡاِنۡجِیۡلِ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فِیۡہِ ؕ وَمَنۡ لَّمۡ یَحۡکُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং ইন্‌জীলের অনুসরণকারীদের উচিত, উহাতে আল্লাহ্‌ যাহা নাযেল করিয়াছেন তদনুযায়ী যেন তাহারা ফয়সালা করে, এবং আল্লাহ্‌ যাহা নাযেল করিয়াছেন তদনুযায়ী যাহারা ফয়সালা করে না, প্রকৃত পক্ষে তাহারাই দুষ্কৃতিপরায়ণ।

وَاَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الۡکِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ مِنَ الۡکِتٰبِ وَمُہَیۡمِنًا عَلَیۡہِ فَاحۡکُمۡ بَیۡنَہُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَہُمۡ عَمَّا جَآءَکَ مِنَ الۡحَقِّ ؕ لِکُلٍّ جَعَلۡنَا مِنۡکُمۡ شِرۡعَۃً وَّمِنۡہَاجًا ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ لَجَعَلَکُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّلٰکِنۡ لِّیَبۡلُوَکُمۡ فِیۡ مَاۤ اٰتٰٮکُمۡ فَاسۡتَبِقُوا الۡخَیۡرٰتِ ؕ اِلَی اللّٰہِ مَرۡجِعُکُمۡ جَمِیۡعًا فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿ۙ۴۹﴾

৪৯
এবং আমরা তোমার উপর এই কিতাব সত্য সহকারে নাযেল করিয়াছি, যাহা ইহার পূর্বে যে কিতাব রহিয়াছে উহার সত্যায়নকারী এবং উহার উপর তত্বাবধায়নকারী রূপে৭৫২; অতএব, তুমি তদনুযায়ী তাহাদের মধ্যে ফয়সালা কর যাহা আল্লাহ্ নাযেল করিয়াছেন এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে উহা ছাড়িয়া তুমি তাহাদের মন্দ কামনা বাসনার অনুসরণ করিও না। আমরা তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত৭৫৩ (বিধান) এবং (স্পষ্ট) কার্য-পদ্ধতি নির্ধারিত করিয়াছি। যদি আল্লাহ্ ইচ্ছা করিতেন তাহা হইলে তিনি তোমাদের সকলকে এক উম্মত করিতেন, কিন্তু তিনি তোমাদের উপর যাহা নাযেল করিয়াছেন তদসম্বন্ধে তোমাদিগকে পরীক্ষা করিতে চাহেন। অতএব, তোমরা সৎকাজে একে অপরের সহিত প্রতিযোগিতা কর। আল্লাহ্‌র দিকে তোমাদের সকলের প্রত্যাবর্তন ঘটিবে, তখন তিনি তোমাদিগকে ঐ বিষয়ে অবহিত করিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করিয়া আসিতেছিলে;
৭৫২। ‘মুহায়মিন’ মানে সাক্ষী, শান্তি ও নিরাপত্তা দানকারী, মানুষের কার্যাবলীর নিয়ামক ও পর্যবেক্ষক, অভিভাবক ও রক্ষাকারী (লিসান)। এখানে কুরআনকে পূর্ববতী ধর্মগ্রন্থগুলির রক্ষক ও অভিভাবক আখ্যা দেওয়া হইয়াছে। এই অর্থে ইহা রক্ষক ও অভিভাবক যে, কুরআন পূর্ববর্তী গ্রন্থসমূহের অমর ও চিরস্থায়ী শিক্ষা সমূহ ও মূল্যবোধগুলিকে নিজের মধ্যে সংরক্ষণ ও আত্মস্থ করিয়াছে এবং যে শিক্ষা ও মূল্যবোধ সমূহ সাময়িক প্রয়োজনের তাকিদে ঐ গ্রন্থগুলিতে সংযোজিত হইয়াছিল এখন মানবজাতির প্রয়োজন উপযোগী নহে সেগুলিকে কুরআন নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই। কুরআনের অভিভাবকত্ব এই অর্থেও স্বীকার্য যে, কুরআন আল্লাহ্‌র হেফাযতের প্রতিশ্রুতি দ্বারা সম্পূর্ণ হস্তক্ষেপ-মুক্ত রহিয়াছে। অন্যান্য ধর্মগ্রন্থসমূহ ঐশী হেফাযতের এই মহা আশীর্বাদ হইতে বঞ্চিত।
৭৫৩। ‘শির্‌য়াহ্‘ বলিতে আল্লাহ্তা‘লার বিধানের নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি ধর্মকর্মসম্পর্কিত অধ্যাদেশগুলিকে বুঝাইয়াছে, বিশ্বাস ও আচরণের প্রকাশ্য ও সত্য পথ (লেইন)। ‘মিনহাজ’ মানে প্রকাশ্য, সহজবোধ্য পথ ও পন্থা (লেইন)। আল্ মুবাররাদ বলেন, প্রথমোক্ত শব্দটি রাস্তাটির প্রারম্ভ বুঝায় এবং পরবর্তী শব্দটি চলন-অধূসিত রাস্তাটিকে বুঝায় (কাদীর)। অতএব, ‘শির্‌য়াহ্’ ঐসব আইনকে বুঝায় যেগুলি আধ্যাত্মিক বিষয়াবলী সম্পর্কিত এবং ‘মিন্‌হাজ’ জাগতিক বিষয়াবলী সম্পর্কিত। ‘শির্‌য়াহ্‌’র আরেক অর্থ হইল পানিতে উপস্থিত হওয়ার পথ। ইহাতে বুঝা যায় মানবকে আল্লাহ্‌তা‘লা এমন সব উপায়-উপকরণ দ্বারা ভূষিত করিয়াছেন যাহাতে সে আধ্যাত্মিক পানির প্রস্রবনে পৌঁছতে পারে ও ঐশী-বাণী লাভ করিতে পারে।

وَاَنِ احۡکُمۡ بَیۡنَہُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَہُمۡ وَاحۡذَرۡہُمۡ اَنۡ یَّفۡتِنُوۡکَ عَنۡۢ بَعۡضِ مَاۤ اَنۡزَلَ اللّٰہُ اِلَیۡکَ ؕ فَاِنۡ تَوَلَّوۡا فَاعۡلَمۡ اَنَّمَا یُرِیۡدُ اللّٰہُ اَنۡ یُّصِیۡبَہُمۡ بِبَعۡضِ ذُنُوۡبِہِمۡ ؕ وَاِنَّ کَثِیۡرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوۡنَ ﴿۵۰﴾

৫০
এবং আল্লাহ্ যাহা নাযেল করিয়াছেন, তদ্বারা তুমি তাহাদের মধ্যে ফয়সালা কর এবং তুমি তাহাদের মন্দ কামনা বাসনার অনুসরণ করিও না, এবং তুমি তাহাদের নিকট হইতে সাবধান হও যেন আল্লাহ্ যাহা তোমার উপর নাযেল করিয়াছেন উহার অংশ বিশেষ হইতে তাহারা তোমাকে বিচ্যুত করিয়া বিপাকে না ফেলে। কিন্তু যদি তাহারা ফিরিয়া যায় তবে জানিও যে, আল্লাহ্ তাহাদিগকে তাহাদের কোন কোন পাপের জন্য শাস্তি দিতে চাহেন। এবং নিশ্চয় লোকদের মধ্য হইতে অনেকেই দুষ্কৃতিপরায়ণ।