৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿۱۱﴾

১১
এবং যাহারা অস্বীকার করে এবং আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে, তাহারাই জাহান্নামের অধিবাসী হইবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ ہَمَّ قَوۡمٌ اَنۡ یَّبۡسُطُوۡۤا اِلَیۡکُمۡ اَیۡدِیَہُمۡ فَکَفَّ اَیۡدِیَہُمۡ عَنۡکُمۡ ۚ وَاتَّقُوا اللّٰہَ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿٪۱۲﴾

১২
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা তোমাদের উপর আল্লাহ্‌র নেয়ামতকে স্মরণ কর, যখন এক জাতি তোমাদের উপর তাহাদের (যুলুমের) হাত বাড়াইতে চাহিয়াছিল তখন তিনি তোমাদের উপর হইতে তাহাদের হাত রুখিয়া দিয়াছিলেন;৭২৭ সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর। এবং আল্লাহ্‌র উপরই মো’মেনগণকে নির্ভর করা উচিত।
সূরা আল্‌ মায়েদা - রুকু ২
৭২৭। ইহা আবশ্যক নহে যে, এই আয়াতটি কোনও বিশেষ ঘটনার সহিত সম্বন্ধ যুক্ত। শত্রুর অত্যাচার মূলক আক্রমণাদি ও ষড়যন্ত্রসমূহ হইতে মুসলমানগণকে স্বাভাবিক ভাবে ও সাধারণভাবে আল্লাহ্‌তা’লা যে নিরাপত্তা দান করিয়াছেন, এখানে উহাকে তাঁহার অনুগ্রহ বলিয়া বর্ণনা করা হইয়াছে। এখানে ‘একটি জাতি’ বলিতে, প্রাথমিক ভাবে মক্কার কাফেরগণকে বুঝাইয়াছে, যাহারা ইসলাম ও মুসলমানদিগকে নিশ্চিহ্ন করার কোনও চেষ্টা বাকী রাখে নাই।

وَلَقَدۡ اَخَذَ اللّٰہُ مِیۡثَاقَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۚ وَبَعَثۡنَا مِنۡہُمُ اثۡنَیۡ عَشَرَ نَقِیۡبًا ؕ وَقَالَ اللّٰہُ اِنِّیۡ مَعَکُمۡ ؕ لَئِنۡ اَقَمۡتُمُ الصَّلٰوۃَ وَاٰتَیۡتُمُ الزَّکٰوۃَ وَاٰمَنۡتُمۡ بِرُسُلِیۡ وَعَزَّرۡتُمُوۡہُمۡ وَاَقۡرَضۡتُمُ اللّٰہَ قَرۡضًا حَسَنًا لَّاُکَفِّرَنَّ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَلَاُدۡخِلَنَّکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۚ فَمَنۡ کَفَرَ بَعۡدَ ذٰلِکَ مِنۡکُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۱۳﴾

১৩
এবং অবশ্যই আল্লাহ্ বনী ইস্‌রাঈলের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার লইয়াছিলেন, এবং আমরা তাহাদের মধ্য হইতে বার জন নেতা৭২৭-ক উত্থিত করিয়াছিলাম। এবং আল্লাহ্ বলিয়াছিলেন, ‘নিশ্চয় আমি তোমাদের সংগে আছি, যদি তোমরা নামায কায়েম কর এবং যাকাত দাও এবং আমার রসূলগণের উপর ঈমান আন এবং তাহাদিগকে সাহায্য কর এবং আল্লাহ্‌কে ঋণ দাও—উৎকৃষ্ট ঋণ, নিশ্চয় আমি তোমাদের নিকট হইতে তোমাদের যাবতীয় দোষ দূরীভূত করিয়া দিব এবং তোমাদিগকে এমন জান্নাতসমূহে দাখিল করিয়া দিব যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত। কিন্তু ইহার পর তোমাদের মধ্য হইতে যে কেহ অস্বীকার করিবে অবশ্যই সে সোজা পথ হইতে বিভ্রান্ত হইবে।’
৭২৭-ক। “বারজন নেতা” বলিতে বার জন ইস্রাঈলী নবীকে বুঝানো হইয়াছে, যাহারা মূসা (আঃ)-এর পরে আসিয়াছিলেন। কোন কোন ব্যাখ্যাকারকের মতে, ইহারা হইলেন ঐ বারজন “যুবরাজ” যাহাদিগকে মূসা (আঃ) নিযুক্ত করিয়াছিলেন বলিয়া কথিত আছে (গণনা পুস্তক-১ঃ১৫-১৬; ৪ঃ৩-১৫)। আরও দেখুন ২ঃ৬১।

فَبِمَا نَقۡضِہِمۡ مِّیۡثَاقَہُمۡ لَعَنّٰہُمۡ وَجَعَلۡنَا قُلُوۡبَہُمۡ قٰسِیَۃً ۚ یُحَرِّفُوۡنَ الۡکَلِمَ عَنۡ مَّوَاضِعِہٖ ۙ وَنَسُوۡا حَظًّا مِّمَّا ذُکِّرُوۡا بِہٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآئِنَۃٍ مِّنۡہُمۡ اِلَّا قَلِیۡلًا مِّنۡہُمۡ فَاعۡفُ عَنۡہُمۡ وَاصۡفَحۡ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۴﴾

১৪
সুতরাং তাহাদের নিজেদের দৃঢ় অঙ্গীকার ভঙ্গের কারণে আমরা তাহাদিগকে অভিসম্পাত করিয়াছিলাম এবং তাহাদের হৃদয়গুলিকে কঠিন করিয়া দিয়াছিলাম। (ফলে) তাহারা (কিতাবের) শব্দগুলিকে উহাদের আসল স্থান হইতে রদ-বদল করে এবং যে বিষয়ে তাহাদিগকে উপদেশ দেওয়া হইয়াছিল উহার কতক অংশ তাহারা ভুলিয়া গিয়াছে। এবং তুমি তাহাদের মধ্য হইতে কয়েকজন ব্যতীত তাহাদের পক্ষ হইতে সর্বদা বিশ্বাসঘাতকতা প্রত্যক্ষ করিতে থাকিবে। সুতরাং তুমি তাহাদিগকে মার্জনা কর এবং উপক্ষো করিয়া চল। নিশ্চয় আল্লাহ্ সৎকর্মশীলগণকে ভালবাসেন।৭২৭-খ
৭২৭-খ। ইহুদীদের সম্বন্ধে এই আয়াতের বর্ণনা অত্যন্ত খাঁটি।

وَمِنَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّا نَصٰرٰۤی اَخَذۡنَا مِیۡثَاقَہُمۡ فَنَسُوۡا حَظًّا مِّمَّا ذُکِّرُوۡا بِہٖ ۪ فَاَغۡرَیۡنَا بَیۡنَہُمُ الۡعَدَاوَۃَ وَالۡبَغۡضَآءَ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ ؕ وَسَوۡفَ یُنَبِّئُہُمُ اللّٰہُ بِمَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ ﴿۱۵﴾

১৫
এবং যাহারা বলে, ‘আমরা খৃষ্টান’, আমরা তাহাদের নিকট হইতেও তাহাদের অঙ্গীকার৭২৭-গ লইয়াছিলাম, কিন্তু যে বিষয়ে তাহাদিগকে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারাও উহার কতক অংশ ভুলিয়া গিয়াছে। সুতরাং আমরা কিয়ামত দিবস পর্যন্ত তাহাদের মধ্যে পরস্পর শত্রুতা ও বিদ্বেষ সংক্রামিত করিয়া দিয়াছি। এবং তাহারা যাহা কিছু করিতেছিল সেই সম্বন্ধে শীঘ্রই আল্লাহ্ তাহাদিগকে অবহিত করিবেন।
৭২৭-গ। এই কথাগুলি ঈসা (আঃ)-এর ঐ ভবিষ্যদ্বাণীর প্রতি ইঙ্গিত করিতেছে, যাহাতে তিনি তাঁহার পরে আগমনকারী মহানবীর কথা তাঁহার অনুসারীদিগকে জানাইয়াছিলেন (যোহন-১৬ঃ১২-১৩) এবং যাহা খৃষ্টানগণ উপেক্ষা করিয়াছে এবং ভুল ব্যাখ্যা দ্বারা উড়াইয়া দিতে চাহিয়াছে।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ قَدۡ جَآءَکُمۡ رَسُوۡلُنَا یُبَیِّنُ لَکُمۡ کَثِیۡرًا مِّمَّا کُنۡتُمۡ تُخۡفُوۡنَ مِنَ الۡکِتٰبِ وَیَعۡفُوۡا عَنۡ کَثِیۡرٍ ۬ؕ قَدۡ جَآءَکُمۡ مِّنَ اللّٰہِ نُوۡرٌ وَّکِتٰبٌ مُّبِیۡنٌ ﴿ۙ۱۶﴾

১৬
হে আহ্‌লে কিতাব! আমাদের রসূল তোমাদের নিকট আসিয়াছে এবং তোমরা কিতাবের মধ্য হইতে যাহাকিছু গোপন করিতেছিলে সে উহার বহুলাংশ তোমাদের নিকটে পরিষ্কার করিয়া বর্ণনা করিতেছে এবং বহুলাংশ মার্জনা করিতেছে, নিশ্চয় আল্লাহ্‌র নিকট হইতে নূর৭২৭-ঘ এবং স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে।
৭২৭-ঘ। “নূর” অর্থ এখানে আঁ-হযরত (সাঃ) (৩৩ঃ৪৬,৪৭)।

یَّہۡدِیۡ بِہِ اللّٰہُ مَنِ اتَّبَعَ رِضۡوَانَہٗ سُبُلَ السَّلٰمِ وَیُخۡرِجُہُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ بِاِذۡنِہٖ وَیَہۡدِیۡہِمۡ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۷﴾

১৭
আল্লাহ্ উহা দ্বারা ঐ সকল লোককে যাহারা তাঁহার সন্তুষ্টি চাহে, শান্তির পথে পরিচালিত করেন, এবং তিনি নিজ আদেশে তাহাদিগকে (প্রত্যেক প্রকার) অন্ধকাররাশি হইতে বাহির করিয়া আলোর দিকে লইয়া যান এবং তাহাদিগকে সরল-সুদৃঢ় পথে পরিচালিত করেন।

لَقَدۡ کَفَرَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ ہُوَ الۡمَسِیۡحُ ابۡنُ مَرۡیَمَ ؕ قُلۡ فَمَنۡ یَّمۡلِکُ مِنَ اللّٰہِ شَیۡئًا اِنۡ اَرَادَ اَنۡ یُّہۡلِکَ الۡمَسِیۡحَ ابۡنَ مَرۡیَمَ وَاُمَّہٗ وَمَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ؕ وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۸﴾

১৮
তাহারা অবশ্যই কুফরী করিয়াছে যাহারা বলে, ‘নিশ্চয় আল্লাহ্‌ - তিনিই মরিয়মের পুত্র মসীহ্।’ তুমি বল, ‘আল্লাহ্‌র মোকাবিলায় কাহার কি ক্ষমতা আছে, যদি তিনি মরিয়মের পুত্র মসীহ্৭২৮ ও তাহার মাতাকে এবং যাহারা জগতে আছে তাহাদের সকলকে ধ্বংস করিতে চাহেন?’ এবং আকাশ সমূহ এবং পৃথিবীতে এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে, সকলের উপর আধিপত্য আল্লাহ্‌র। তিনি যাহা চাহেন সৃষ্টি করেন। বস্তুতঃ আল্লাহ্ সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান।
৭২৮। এখানে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করা হইয়াছে এবং “ঈসা আল্লাহ্‌র পুত্র”, এই মারাত্মক বিশ্বাসকে শক্ত ভাষায় ঘৃণা ও তিরস্কার করা হইয়াছে। এইরূপ ১৯ঃ৮৯-৯২ আয়াতগুলিতেও এই বিশ্বাসকে কঠোর ভাষায় নিন্দা করা হইয়াছে।

وَقَالَتِ الۡیَہُوۡدُ وَالنَّصٰرٰی نَحۡنُ اَبۡنٰٓؤُا اللّٰہِ وَاَحِبَّآؤُہٗ ؕ قُلۡ فَلِمَ یُعَذِّبُکُمۡ بِذُنُوۡبِکُمۡ ؕ بَلۡ اَنۡتُمۡ بَشَرٌ مِّمَّنۡ خَلَقَ ؕ یَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۫ وَاِلَیۡہِ الۡمَصِیۡرُ ﴿۱۹﴾

১৯
এবং ইহুদী এবং খৃষ্টানগণ বলে, ‘আমরা আল্লাহ্‌র পুত্র এবং তাঁহার প্রিয় পাত্র।’ তুমি বল, ‘তাহা হইলে কেন তিনি তোমাদের পাপসমূহের জন্য তোমাদিগকে শাস্তি দেন? না, বরং তোমরাও সেই সকল মানুষের অন্তর্গত যাহাদিগকে তিনি সৃষ্টি করিয়াছেন।’ তিনি যাহাকে চাহেন ক্ষমা করেন এবং যাহাকে চাহেন শাস্তি দেন। এবং আকাশমণ্ডল এবং পৃথিবীর এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে উহার উপর আল্লাহ্‌রই আধিপত্য এবং তাঁহারই সমীপে প্রত্যাবর্তন।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ قَدۡ جَآءَکُمۡ رَسُوۡلُنَا یُبَیِّنُ لَکُمۡ عَلٰی فَتۡرَۃٍ مِّنَ الرُّسُلِ اَنۡ تَقُوۡلُوۡا مَا جَآءَنَا مِنۡۢ بَشِیۡرٍ وَّلَا نَذِیۡرٍ ۫ فَقَدۡ جَآءَکُمۡ بَشِیۡرٌ وَّنَذِیۡرٌ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿٪۲۰﴾

২০
হে আহ্‌লে কিতাব! রসূলগণের (আবির্ভাবের) বিরতির পর তোমাদের নিকট আমাদের রসূল আসিয়াছে, যে তোমাদের নিকট (সকল বিষয়) স্পষ্টভাবে বর্ণনা করিতেছে পাছে তোমরা বল যে, ‘আমাদের নিকট না কোন সুসংবাদদাতা আসিয়াছে এবং না কোন সতর্ককারী।’৭২৯ সুতরাং তোমাদের নিকট অবশ্যই সুসংবাদদাতা এবং সতর্ককারী আসিয়াছে। এবং আল্লাহ্ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান।
সূরা আল্‌ মায়েদা - রুকু ৩
৭২৯। ঈসা (আঃ) ও মহানবী (সাঃ)-এর মধ্যবর্তী সময়ে কোন দেশে নবী আসিয়াছিলেন বলিয়া ইতিহাস সাক্ষ্য দেয় না; আহ়্লে-কিতাবদের মধ্যেতো নয়ই। তবে, বিশ্ব তখন সর্বশ্রেষ্ঠ পরিত্রাণকারী মহাপুরুষের আগমনের অপেক্ষায় ছিল এবং প্রস্তুতিও নিতেছিল। অবশ্য, কিছু কিছু সন্দেহযুক্ত বিবৃতি এমন পাওয়া যায় (কল্বী), যাহাতে ঈসা (আঃ)-এর অব্যবহিত পরে নবীরা আসিয়াছেন বলিয়া বর্ণিত হইয়াছে, যাহাদের মধ্যে একজনের নাম খালিদ-বিন্ সালাম বলা হইয়াছে। কিন্তু মহানবী (সাঃ) স্বয়ং বলিয়াছেন যে, তাঁহার (সাঃ) ও ঈসা (আঃ)-এর মধ্যবর্তী সময়ে কোন নবী আসেন নাই (বুখারী)।