৪৫

الجاثية

সূরা আল্‌ জাসিয়া

Al-Jathiyah

মক্কী ৩৮ আয়াত ৪ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৮ আয়াত এবং ৪ রুকু আছে।

وَاٰتَیۡنٰہُمۡ بَیِّنٰتٍ مِّنَ الۡاَمۡرِ ۚ فَمَا اخۡتَلَفُوۡۤا اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡعِلۡمُ ۙ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ؕ اِنَّ رَبَّکَ یَقۡضِیۡ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۱۸﴾

১৮
এবং আমরা তাহাদিগকে উক্ত বিষয় সম্বন্ধে সুস্পষ্ট নিদর্শনাবলী দান করিয়াছিলাম,২৭১১ কিন্তু তাহাদের নিকট (প্রকৃত) জ্ঞান (কুরআন) আসিবার পরই তাহারা পরস্পরের মধ্যে বিদ্রোহবশতঃ মতভেদ করিল। তাহারা যে বিষয়ে মতভেদ করিয়া আসিতেছিল নিশ্চয় তোমার প্রতিপালক উহার সম্বন্ধে কিয়ামত দিবসে তাহাদের মধ্যে ফয়সালা করিবেন।
২৭১১। ‘বিষয়’ বলিতে ‘মহানবী (সাঃ)-এর আগমনের বিষয়’ বুঝাইতেছে। এই আয়াতে এই কথাই বলা হইতেছে যে, তাঁহার (সাঃ) আগমনী বার্তার বহু পরিষ্কার ভবিষ্যদ্বাণী মূসা (আঃ)-এর কিতাবে রহিয়াছে। যুক্তি, ঐশী চিহ্নাবলী ও কিতাবের ভবিষ্যদ্বাণীসমূহ নবী করীম (সাঃ)-এর সত্যতাকে সুস্পষ্ট করিয়া দেওয়া সত্বেও ইসরাঈল জাতি তাঁহাকে (সাঃ) প্রত্যাখ্যান করিল। ইহার মূল কারণ হইল তাহাদের ঈর্ষা ও হিংসার মনোভাব। কেননা, ইসরাঈল জাতি ব্যতীত অন্য কোন জাতিতে নবীর আগমন হউক এরূপ কথা ভাবিতেও তাহাদের মনোবেদনা উপস্থিত হয়।

ثُمَّ جَعَلۡنٰکَ عَلٰی شَرِیۡعَۃٍ مِّنَ الۡاَمۡرِ فَاتَّبِعۡہَا وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۹﴾

১৯
অতঃপর আমরা তোমাকে উক্ত বিষয় সম্বন্ধে এক মহান শরীয়াতের (বিধানের) উপর অধিষ্ঠিত করিয়াছি; সুতরাং তুমি ইহার অনুসরণ কর এবং ঐ সকল লোকের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, যাহাদের কোন জ্ঞান নাই।২৭১২
২৭১২। এই আয়াতে স্পষ্ট বুঝা যাইতেছে যে, ‘বিষয়’ বলিতে মহানবী (সাঃ)-এর আগমন ও কুরআনের শরীয়ত-প্রতিষ্ঠার বিষয়ের কথাই পূর্বের আয়াতে বলা হইয়াছে।
সম্পূর্ণ সূরা দেখুন